এক মধ্য বয়সী ভদ্রলোক একদিন তার সদ্য কেনা মার্সিডিজ বেঞ্জ (?) নিয়ে একদিন ফুরফুরে মেজাজে লংড্রাইভে বের হল। খোলা রাস্তায় আশি মাইল স্পীডে গাড়ি চালাতে চালাতে মনের আনন্দে গুণ গুণ করে গান গাইছে আর খোলা জানালা দিয়ে তার চুলে আছড়ে পরা হাওয়ার ঝাপটা উপভোগ করছে।
উফ্ জোরে গাড়ি চালানোর কী আনন্দ!
সে গাড়ির স্পীড আরও বাড়িয়ে দিল। রিয়ার ভিউ মিররের দিকে চোখ পড়তেই দেখতে পেল তার পিছু পিছু একটা হাইওয়ে প্রেট্রাল কার। পেট্রোল কারটি তাকে থামার জন্য বারবার সংকেত দিচ্ছে এবং সাইরেন বাজাচ্ছে।
‘আমার এই মার্সিডিজ বেঞ্জের স্পীডের কাছে পেট্রোল কার কিছুই নয়’
মনে মনে ভেবে সে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। একশ, একশ বিশ মাইল বেগে ছুটে তার মনে হল এই বয়সে এতটা জোরে চালানোর রিক্স নেওয়ার কোন মানে হয় না। এই ভেবে সে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে পেট্রোল অফিসারের জন্য অপেক্ষা করতে লাগল।
“স্যার” হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে অফিসার বলে উঠল, “ত্রিশ মিনিট পূর্বেই আমার শিফট্ শেষ হয়ে গিয়েছে, আর আজ শুক্রবার বন্ধের দিন। আপনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন তার কারণ যদি বলেন যেটা আমি কখনোই শুনি নি তাহলে আমি আপনাকে যেতে দেব।”
লোকটি অফিসারের মুখের দিকে তাকিয়ে বলল, “গত সপ্তাহে আমার স্ত্র্রী হাইওয়ে প্রেট্রোল অফিসারের সাথে পালিয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম তুমি বুঝি তাকে ফেরত নিয়ে আসছ-তাই স্পীড বাড়িয়ে দিয়েছিলাম।”
“হ্যাভ এ নাইস ডে” বলে অফিসারটি তার গাড়িতে উঠে চলে গেল।
কৌতুকটি অনকেই পড়ে থাকতে পারেন। ইন্টারনেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



