somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মেঘনার নির্মলী' নামকরণ চুড়ান্ত এবং আপনাদের লেখা পাওয়ার অপেক্ষায়...

১৭ ই মার্চ, ২০১০ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় বন্ধুরা,
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' চুড়ান্ত করা হয়েছে। ব্লগ থেকে অনেকগুলো নাম প্রস্তাব আকারে এসেছিল। যেমন- মেঘনাপাড়, ধীবর, লন্ঠন, নোঙর, স্বপ্নডানা, মেঘনার কলি, মেঘনার দ্যুতি, মেঘনার নির্মুলী, মেঘনার জ্যোতি ইত্যাদি।

সবগুলো নামই সুন্দর এবং অর্থবহ। তবে মেঘনার নির্মুলী নামটি সবগুলোকে ছাড়িয়ে গেছে অন্য উচ্চতায়। নির্মুলী শব্দের অর্থ স্বচ্ছ পানি।
এটি খুবই অর্থবহ। মেঘনার টলটলে স্বচ্ছ পানিতে বেড়ে উঠছে একদল শিশু। জন্মেই নদীকে দেখছে নিজ মাতৃভূমি রূপে। হাঁটি হাঁটি পা পা করার পরবর্তে এই নদীতেই সে হাত-পা দিয়ে বৈঠা ধরা শিখেছে। এই নৌকাকেই তার ঘর-বাড়ি মনে করে বেড়ে উঠছে।

এরকম কয়েক শ' শিশু আছে মেঘনাপাড়ের এই জায়গাটিকে ঘিরে। এরকম হাজারো শিশু আছে সারা বাংলাদেশ জুড়ে। সারা বাংলাদেশের সমস্যার সমাধান এখুনি করা সম্ভব নয়। মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর শিক্ষা সমস্যার সমাধান এখুনি করা সম্ভব। সারা বাংলাদেশ থেকে মাত্র ১৪০ জন অভিভাবক মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর ১ বৎসরের শিক্ষার দায়িত্ব নিয়েই আমরা শুরু করতে পারি।

মেঘনার নির্মল পানিতে বেড়ে ওঠা শিশুগুলোর মন পানির মতোই স্বচ্ছ। তাদের প্রাণে শিক্ষার 'লন্ঠন' জ্বালিয়ে 'মেঘনার জ্যোতি' হিসেবে তাদের গড়ে তুলতে হবে। মেঘনার কূলে কূলে তারা 'দ্যুতি' ছড়াবে। 'মেঘনার কলি' থেকে তারা একদিন প্রস্ফূটিত হবে ফুল হয়ে।

'মেঘনাপাড়'- এ 'নোঙ্গর' বাধা 'ধীবর' জনগোষ্ঠী কোন বিচ্ছিন্ন জনগোষ্ঠী নয়। তারা আমাদের মূল স্রোত। তারাই অর্থনীতির মূল স্রোত। সমস্যার সমাধান করতে হলে আমাদের মূলের দিকে নজর দিতে হবে। আমাদের অর্থনীতির মূল হচ্ছে কৃষি। এই কৃষিজীবীদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন আজ 'স্বপ্নডানা' মেলেছে উড়ে যাওয়ার মানসে।

মেঘনার নির্মুলী- এই অর্থবহ নামটি প্রস্তাব করেছেন, ধীবর বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আজিজুন নাহার। ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ।

সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ, ওপেস্ট ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক ব্লগ এবং ফেসবুকে 'মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন' সাইটে প্রায় চারশত (৪০০) বন্ধু। সবার নাম লিখতে আরেকটি স্মরণিকা বের করতে হবে বিধায় এখানে নাম উল্লেখ করলাম না। মেঘনাপাড় স্কুলের জন্মলগ্ন থেকেই আপনারা আমাকে নানাভাবে উৎসাহ এবং সমর্থন যুগিয়ে গেছেন। আপনাদের প্রত্যেককে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা।

আপনারা যারা মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' তে লেখা পাঠিয়েছেন- সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অনেক লেখা পেয়েছি। প্রতিটি ব্লগার বন্ধুর লেখা-ই মানসম্মত লেখা কিন্তু স্থানাভাবে জায়গা দেয়া সম্ভব হয়নি। ইনশাল্লাহ মেঘনাপাড়ের পরবর্তী সংকলনে আমরা তা স্থান দেবো।

ধন্যবাদান্তে
আজমান আন্দালিব


সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×