যাত্রাবাড়ি থানাধীন ছনটেক একটি দ্রুত বিকাশমান শহরতলী। একসময়ের অজপাড়া গাঁ এই ছনটেককে এখন চেনার কোন উপায়ই নেই। ছোট্ট ছিমছাম পরিচ্ছন্ন এই এলাকাটি। এখানে সব মিলিয়ে প্রায় ৫/৬ টি কিন্ডার গার্টেন/হাই স্কুল আছে। নর্দার্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসও এখানে আছে।
তথ্যপ্রযুক্তির কল্যাণে আজ এই ছনটেকে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। তথ্যপ্রযুক্তি যে সত্যিই পুরো বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করতে চলেছে তার প্রমাণ আজকের এই সেমিনার। কিশোরদের উপযোগী তথ্যপ্রযুক্তির শিক্ষা কি হতে পারে- এই ছিল সেমিনারের বিষয়বস্তু। এই সেমিনারকে কেন্দ্র করে প্রাণের টানে যাঁরা এসেছিলেন-
ব্লগার দূর্ভাষী ওরফে মোঃ খায়রুজ্জামান।
ব্লগার নুরুন নেসা বেগম।
ব্লগার বাবুল হোসেইন।
ব্লগার একরামুল হক শামীম।
ব্লগার এস.কে. ফয়সাল আলম।
আসুন, আমরা ছবিতে দেখি কেমন হয়েছে আমাদের সেমিনার- শিক্ষা, ইন্টারনেট এবং আপনার সন্তান।
আমি অত্যন্ত দুঃখিত যে সেমিনারে তোলা অনেক ছবি ঝাপসা এসেছে। যার উপর ছবি তোলার দায়িত্ব ছিল তার অবহেলার ফলেই এরকম হয়েছে কিনা বুঝতে পারছি না। ফলে মূল্যবান অনেক ছবি দেওয়া যায়নি। তবে ভিডিও থেকে ছবি বাছাই করে কাল/পরশু আবার একটি পোস্ট দেবো। সাথে সেমিনারে অতিথিদের মূল্যবান বক্তব্যের সারাংশ থাকবে।
ধন্যবাদ সবাইকে যাঁরা এই আয়োজনে অনেক ত্যাগ স্বীকার করে এসেছেন।
শুভ রত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



