একটি মতবিনিময় সভা
প্রিয় বন্ধুরা,
আমরা প্রতিনিয়ত আমাদের দেশপ্রেম নিয়ে ভাবনাগুলো ছড়িয়ে দিচ্ছি ব্লগে। এই ভাবনাগুলো আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটির কাছে ধাপে ধাপে উপস্থাপন করতে চাই। এজন্য একটি মতবিনিময় সভার আয়োজন করেছি আগামীকাল শুক্রবার বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত।
আপনাদের অংশগ্রহণে মতবিনিময় সভাটি আরও সমৃদ্ধ হবে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।
বিষয়ঃ কর্মসংস্থানমূলক শিক্ষা প্রয়োগ, দারিদ্র্য বিমোচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার।
স্থানঃ নর্দার্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী কলেজ মাঠ। ছনটেক প্রধান সড়ক, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
সময়ঃ বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত
অনুষ্ঠানসূচিঃ
বিকাল ৪.০০ টাঃ রেজিস্ট্রেশন।
বিকাল ৪.৩০ টাঃ আমন্ত্রিত শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এবং অতিথিদের আসন গ্রহণ।
বিকাল ৪.৪৫ টাঃ অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য।
বিকাল ৫.০০ টাঃ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন।
বিকাল ৫.৩০ টাঃ উন্মুক্ত আলোচনা।
বিকাল ৫.৫৫ টাঃ জরীপ পরিচালনা।
সন্ধ্যা ৬.০০ টাঃ র্যাপোর্টিয়ারের রিপোর্ট পেশ।
সন্ধ্যা ৬.৩০ টাঃ আপ্যায়ন এবং অনুষ্ঠানের সমাপ্তি।
শুধু ব্লগার বন্ধুদের আমন্ত্রণ
আমরা কমপক্ষে ১০০ জন স্থানীয় শিক্ষার্থী-শিক্ষক-এবং অভিভাবকের সমন্বয়ে এই মতবিনিময় সভাটি করবো। মতবিনিময় সভায় আমরা শিক্ষা, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত মূল সমস্যাগুলো চিহ্নিত করব এবং সমাধানের জন্য আপনাদের পরামর্শ গ্রহণ করব। ব্লগার বন্ধুরা, আপনাদের মূল্যবান উপস্থাপনা নিয়ে এই সেমিনারে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করতে চান, দয়া করে এখানে নাম দিন। ০১৭২৭-২৬২১৯৫ নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

