সাইবার অপরাধে কৌশিক গ্রেফতার
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কৌশিকের নিজ বাড়ীতে গড়া সাইবার ক্যাফে থেকে বোমা হামলার বিষয়ে ভুয়া ই-মেইল পাঠানোর অপরাধে গতকাল কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। সাথে সাথে পুলিশ কৌশিকের সাইবার ক্যাফের সমস্ত কম্পিউটার বাজেয়াপ্ত করে বিশেষজ্ঞদের কাছে পরীক্ষা নিরিক্ষার জন্য প্রেরন করেছে। কৌশিকের এই অপরাধের সাথে আরো ৪/৫ জন জড়িত বলে পুলিশ সূত্র জানিয়েছে, যাদের একজন হচ্ছে ঐ সাইবার ক্যাফের ম্যানেজার (সাবিত্রী), যে ঐ ই-মেইলটি টাইপ করেছিলো।
গত পরশু বিকেল ৫.৫৬মি. নাগাদ দু'টি সংবাদ মাধ্যমের ই-মেইল এড্রেসে একটি মেইল আসে যে, ঐদিন রাত ১০.০০টা নাগাদ সল্টলেক সিটিতে একটি কালো গাড়ীতে রাখা বোমা বিষ্ফোরন ঘটানো হবে। সাথে সাথে বিষয়টি কলকাতা পুলিশকে জানানো হলে পুলিশ সমভাব্য এলাকায় চিরুনী তল্লাশী চালায় এবং পাশাপাশি মেইলকারীর সন্ধান বের করতে কাজ শুরু করে। উল্লেখ্য যে মেইলকারী মেইলটি পাঠানোর সময় প্রেরকের সমস্ত ইনফরমেশন বাদ দিয়ে পাঠায়। পুলিশ আইপি এড্রেস দিয়ে সনাক্ত করতে সক্ষম হয় যে মেইলটি কৌশিকের বাড়ীতে গড়া সাইবার ক্যাফে থেকে পাঠানো হয়েছে। এদিকে কৌশিকের প্রতিবেশীরা বিশ্বাস করতে চাইছে না যে কাজটি সে করেছে। তাদের মতে কৌশিক অত্যন্ত ভালো ছেলে, সে ঘটনার শিকার মাত্র।
তথ্য সূত্র: ইটিভি নিউজ, রাত ১১.০০টা, ৩০/০৭/২০০৮খ্রি.
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন