আমার প্রিয় পোস্ট

mrchy_84@yahoo.com

সমুদ্রে পূর্ণিমা

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৪

শেয়ারঃ
0 22 0

পৃথিবীর বুকে কালো পর্দাটা টেনে দিয়ে সন্ধ্যা নেমে এলো বুঝি
শান্ত চারিপাশ যেন সমুদ্রের গর্জনে মুখরিত হয়ে উঠেছে
মেঘের আঁড়াল থেকে পূর্ণিমা বলে জানান দিয়ে আত্ন প্রকাশ করল চাঁদটি
পূর্ণিমার আলোর ঝলকানিতে মাটির বুকে আঁছড়ে পরছে সমুদ্রের ঢেউ

সমুদ্রের সম্মুখে দাড়িয়ে সেই বিশালতা যেন বক্ষে ধারণের চেষ্টা তোমার
বাতাস আর তোমার এলোমেলো চুল আর এক নান্দনিক দৃশ্য
বুঝ উঁঠতে পারছিলাম না, আনমনে তুমি কি যেন খুঁজে চলেছ সমুদ্র বক্ষে
আরও বুঝতে পারছিলাম না কি টানছে আমায় তুমি নাকি সমুদ্র

সমুদ্রের ঢেউ এর ন্যায় আজ আমার আঙ্গিনায় কেবলি তোমার কল্পনার ঢেউ
বারে বারে আঁছড়ে পরে সেই ঢেউ আজ শান্ত মনকে করছে অশান্ত
সমুদ্রের জলরাশি যেন পূর্ণিমার মাঝে সাদা ঢেউ এর জন্ম দিয়েই চলেছে
আমি নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে রইলাম সম্মুখে

সমুদ্রের সামনে তোমার অবস্থান আর পূর্ণিমার আলো
সেই অপরূপ সৌন্দর্য দেখবো বলেই হয়ত এতকাল অপেক্ষা
সমুদ্র হতে ভেসে আসা বাতাসের ন্যায় স্পর্শ করেই কি চলে যাবে
একি কেবলি কল্পনা, নাকি সুন্দর কোন কল্পনার সম্ভাবনাময় রূপ

বাতাসে খেলা করা তোমার এলো চুল, আর এক ঝড়ের পূর্বাভাস
মন সাগরে ভেসে চলা নৌকার মাঝির আর্তনাদ, আর উত্তাল ঢেউ
আজ প্রচন্ড ঝড়েও মাঝি ধরেছে হাল, ভেসে চলেছে কাঙ্খিত স্বপ্নপানে
মন সাগরের আজ কেবলি তোমারে, কেবলি তোমারেই প্রয়োজন

সমুদ্রের বিশালতা, উন্মুক্ত আকাশ কোন কিছুই যেন টানছে না আমায়
কেবলি সুন্দর এক স্বপ্নীল আহবান যেন আমায় দিচ্ছে হাতছানি
পূর্ণিমার চাঁদের আলো যেন আজ পরেছে আমার মনের গহীন কোণে
সকল জড়তা কাটিয়ে ফিরে পেয়েছি যেন আজ পূণ্যতার পরশ

আজো যেন বুঝেও বুঝা হয়নি আমার, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখা
একি তোমার বিলাসীতা নাকি আমার অপূর্ণাঙ্গতা
চেয়েছিলে কি সমুদ্রের ঢেউ নাকি পূর্ণিমার চাঁদ, নাকি চেয়েছিলে দুটো্ই
কি চেয়েছো তুমি? তা যেন আজো বুঝা হলনা আমার





 

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৮
ডলুপূত্র বলেছেন: একটি অসাধারণ পোস্টের খোজ


Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৭১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই