বিরহ
৩০ শে মে, ২০১০ রাত ৮:৫৭
বিরহ আজ বেঁধেছে বাসা আমার মনের গহীনে
বিষাক্ত সময় কাটে না যেন, থাকি তোমারি বিহনে
তুমি বিনা আজ পারিনা কেন দিন রজনী করিতে পার
আজকে তাই কেবলি প্রশ্ন কে তুমি? তুমি কার?
এখন আর ঘুম ভাঙ্গে না কোন নূপূরের শব্দে
কোন গানের সুর ওঠেনা তোমারি কন্ঠে
কোন কবিতা যেন তাল খুঁজে পায় না তোমারি ঠোঁটে
আজ কেবলি মনে হয় ধরণীর বুকে যেন আর কখনোই ফুল না ফোটে
উসকো খুসকো চুলে হেঁটে চলা ছেলেটির আজ চেনা পথকেও অচেনা লাগছে
মন্থর গতিতে তাই কিছু সময় পর পর পিছু পানে ফিরে দেখছে
তার চাওয়াতে ছিল কি? আজ তা যেন তার কাছে অজানা
দুঃখ থেকে কাঙ্খিত স্বপ্নগুলোকে তার কাছে মনে হয় অচেনা
তোমারি পানে চাহিয়াই কাটছিল উদ্বেলিত সেই বেলা
আজ তব কি অপরাধে করিলে মোরে অবহেলা
বুঝিনি আজো কেবলি ছলনায় কেটেছিল কি সেই দিনগুলো
নাকি আমার ভাবনায় আছে ভূল তুমিই বলো
আমি আজ বুঝিনা কবিতা, বুঝিনা কোন গান
আজ কেবলি মনে হয় ধরা হারিয়েছে তার প্রাণ
মনে পরে কেবলি কিছু রোমান্চিত করা স্মৃতি
তার যদিও রাখনি মূল্য টেনে দিয়েছ ইতি
তাইতো আজ সঙ্গীবিহীন চলেছি আমি একা
ধরণীর কঠিন রূপ তাতো মোর দেখা
যা পাবার পেয়েগেছি তা খুঁজিনা তাই আর কিছু
তব কেন হায় মনের কোণের বিরহ ছাড়েনা পিছু
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আলী প্রাণ বলেছেন:
ভালো লাগলো .. ++
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
শোশমিতা বলেছেন:
চমৎকার ।অনেক ভালো লাগলো
তাইতো আজ সঙ্গীবিহীন চলেছি আমি একা ধরণীর কঠিন রূপ তাতো মোর দেখা যা পাবার পেয়েগেছি তা খুঁজিনা তাই আর কিছু তব কেন হায় মনের কোণের বিরহ ছাড়েনা পিছু
-------------ভাল লাগা রয়ে গেল।
সায়েম মুন বলেছেন:
অনেক ভাল লাগলো।
রায়হান চৌধুরী বলেছেন:
ধন্যবাদ...........বন্ধুরা
আর.এইচ.সুমন বলেছেন:
তাইতো আজ সঙ্গীবিহীন চলেছি আমি একাধরণীর কঠিন রূপ তাতো মোর দেখা
যা পাবার পেয়েগেছি তা খুঁজিনা তাই আর কিছু
তব কেন হায় মনের কোণের বিরহ ছাড়েনা পিছু
অনেক ভাল লাগলো.....।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















