আমার প্রিয় পোস্ট

mrchy_84@yahoo.com

ভালবাসার আর্তনাদ

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১

শেয়ারঃ
0 4 0

সমুদ্রের পাড়ে খেলা করতে করতে
কখন যে পার হয়ে গেল এতটা বেলা
তা যেন বুঝে উঠতে পারিনি
সবই যেন এক ঘোরের মাঝে কেটে গিয়েছে

স্কুলের আঙিনা পেরিয়ে সবে কলেজে পা রাখা
ধীরে ধীরে অজানা পথ আবিস্কারের আকাঙ্খা
ছোট্ট গন্ডি পেরিয়ে আজ বৃহত্তর পরিসর
রঙিন চোখে সবকিছুতেই যেন অন্যরকম ভাললাগা

মনে হল দ্রুত ফুরিয়ে গেল যেন সুন্দর সময়গুলো
তাই তো আজ কলেজ আঙিনা ছেড়ে আরো ছুটে চলা
কিন্তু ফেলা আসা দিনগুলো মনে পড়ে যায় বারে বারে
মনে পড়ে কি কলেজ ক্যাম্পাস? নাকি তোমার মুখখানি

আজ এতটা সময় পর বোধগম্য হলো আমার
ক্লাসের ফাঁকে তোমার চেয়ে থাকার অর্থ তখন বুঝিনি
ক্যাম্পাসের কোণে দাঁড়িয়ে থেকে আমার চলে যাওয়া দেখতে
নির্বাক সেই অর্থের মানে বুঝতে খানিকটা দেরিই হয়ে গেল বুঝি

তাই আজ পরাজিত তোমার সেই চাওয়ার কাছে
কখন যে আমি তোমাতে বিলীন হলাম তাও জানি না
বারে বারে মনে হয় অনেকগুলো সুন্দর সময় যেন হারিয়েছি
কাছে থাকার পরেও যেন তা স্পর্শ করা হয়ে উঠেনি আমার

সময় কিছুটা পেরিয়ে গেলেও হারিয়ে তো ফেলিনি
সুভ্রতার খোঁজেই হয়তো এতটা দেরী
সত্যিকার ভালবেসেছিলে বলেই হয়ত আজ আমার উপস্থিতি
ভালবাসার আর্তনাদ আমাকে জাগালো ভালবাসার উপলিব্ধি।।




 

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৬
sumon2015 বলেছেন: আজ পরাজিত তোমার সেই চাওয়ার কাছে
কখন যে আমি তোমাতে বিলীন হলাম তাও জানি না
বারে বারে মনে হয় অনেকগুলো সুন্দর সময় যেন হারিয়েছি
কাছে থাকার পরেও যেন তা স্পর্শ করা হয়ে উঠেনি আমা


সত্যি ভাল লাগার মত কথাগুলো

ধন্যবাদ
০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই