দগ্ধ
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫২
হাস্যজ্জ্বল ছুটে চলা এক প্রাণবন্ত কিশোরী
সবে যার জীবনের রোমান্ঞ্চিত অধ্যায়ের সূচনা
যা দেখে, তাই যেন লাগে ভাল
হবে না কেন? বয়সটাইতো এমন
কলেজের অঙিনায় পদার্পণ করে সে
স্বপ্নরা বাহারী সাজে তার মনের গহীনে খাচ্ছে হাবুডুবু
তার অজান্তেই এতো ভাললাগা ভর করেছে তার মনে
পন্কিলতা মুক্ত সেই ভাললাগায় নিহিত রয়েছে সৌন্দর্যমন্ডিতা
তার মনে কেবলি একটি আশা
পাড়ি দিতে হবে সুবর্ণ সিঁড়ি, ছঁতে হবে প্রত্যাশার সোনালী চাবি
স্বপ্নরা সত্যি হয়ে ধরা দিবে কিনা তা তার জানা নেই
তবুও বুনে চলেছে নিত্য নতুন স্বপ্ন, মনের মাঝে
স্বপ্নীল সেই পথটা যে এত দূর্সাধ্যকর তা কি সে জানতো
যদি জানতো, তবে হয়ত আর স্বপ্নই দেখা হতো না
চারদেয়ালের প্রাচীর ডিঙ্গাতেই লেগেছে অনেকটা সময়
তাও যেই হল পার, অমনিতেই হায়না শকুনের নিলজ্জ তান্ডব
একটা সময় তারই ভাল লাগল
তাকে ঘিরে মানুয়ের আকর্ষিত হওয়া, কিছুটা প্রফুল্লতা
কিন্তু সেই চাওয়াতে ছিলনা কোন কালিমার প্রলেপ
সেটা ছিল নেহায়েতিই তারুণ্যের উচ্ছল্লতা
আজ কোন ভাল লাগাতেই তার আর ভাল লাগে না
সবকিছুতেই যেন সে খুঁজে পায়, কিছু উন্মোক্ত বাসনার ছাপ
ধীরে ধীরে তার রঙিন স্বপ্নগুলো ম্লান হতে থাকে
তবুও সে হাল ছাড়তে নারাজ, শেষটা দেখার প্রবল ইচ্ছা তার
বখটের উৎপাতে যে পথটা হয়েছে সন্কিত
সেই পথেটা ধরেই পরিবর্তনের প্রত্যাশায় প্রাণবন্ত চেষ্টা
কিন্তু ময়লা কি আর যায়, যতই ধোয়া হোক না কয়লা
তা সর্বার্গ্রেই যেন অন্ধকারাচ্ছন্ন এক কালিমার প্রতিচ্ছবি
কালক্রমে মেঘাচ্ছন্ন হয়ে পড়তে শুরু করল আকাশ
মানবের আঁড়ালে লুকানো পাষবিকতা প্রস্ফুটিত হয়ে উঠল
তাদের কাঙ্খিত বাসনার প্রতিফলনে হয়ে পড়ল বেতিব্যস্ত
রমনীর চাহিদা এখানে যেন হয়ে পড়ল ক্ষীণ
রমনীর নেতিবাচক সম্মতি, রক্তিম আভাধারিত আকাশ
পাষন্ডতার চরম প্রকাশে কোমল শরীরে ছড়িয়ে দিল এসিড
বর্বরতার এহেন মাত্রায় নিষ্পেসিত হলো এক রাঙানো হৃদয়
আর সোনালী স্বপ্নের ঘটালো অকাল মৃত্যু
বিভত্ষ সেই চেহারাই আগের সেই প্রাণচান্ঞ্চল্যতা আর নেই
সবকিছুই যেন স্থির এক মানবী মূতির প্রতিফলন
বখাটের বাসনার অজাচিত কর্মে তার কি লাভ হলো জানি না
তবে এক রমনীর দগ্ধতার মধ্যে দিয়ে স্বপ্ন ভঙ্গতো হলো।।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
সবুজ কিশোরীকে মনে পরে.........
লেখক বলেছেন: সবুজ কিশোরী..........তাকে তো মনে পড়তেই হবে
নিমা বলেছেন:
অনেক ভালোলাগা
লেখক বলেছেন: পরামর্শ দিলে আরো ভালো লিখতে পারব নিশ্চয়ই
অনুভূতি ছায়া বলেছেন:
অনেক সুন্দর করে কথাগুলো প্রকাশ করলেন ভাই । আমাদেরই সমাজে, আমাদেরই চোখের সামনে নিত্যদিন ঘটে যাচ্ছে এসব....তবু আমরা চুপচাপ, নিশ্চুপ দ্শক মাত্র....আমরা কি একত্রে মিলে এসব ঠেকাতে পারিনা ???
লেখক বলেছেন: সবাই মিলে যদি চেষ্টা করি তবে হবে না এমন তো কাজ নেই.........আর পারতে আমাদের হবেই
কামাল পারভেজ বলেছেন:
সুদিন আসবেই, হায়না আর শকুনের দলকে আমরা পিষে ফেলব
লেখক বলেছেন: সুদিন অবশ্যই আসবে..................অন্যায়ের ফল অবশ্যই তাদের ভুগতে হবে
বাঘ মামা বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: মামা চমৎকার সে তো আপনাদেরই জন্য
ইসরা০০৭ বলেছেন:
স্বপ্নীল সেই পথটা যে এত দূর্সাধ্যকর তা কি সে জানতোযদি জানতো, তবে হয়ত আর স্বপ্নই দেখা হতো না
চারদেয়ালের প্রাচীর ডিঙ্গাতেই লেগেছে অনেকটা সময়
তাও যেই হল পার, অমনিতেই হায়না শকুনের নিলজ্জ তান্ডব।
ভালো লাগলো।
লেখক বলেছেন: ভালো আরো লাগাব বেশী যদি পরামর্শ দেন
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সুন্দর প্রকাশ। +
লেখক বলেছেন: ধন্যবাদ......
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














