আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

mrchy_84@yahoo.com 

প্রশ্নের খোঁজে

০৩ রা আগস্ট, ২০১০ রাত ১০:৪৩

পূর্বাকাশে সূর্যটা দেখে ভাবি হয়ত দেখব আজ নতুন কোন সৃষ্টি
কিন্তু পশ্চিমের কোণে লাল আভা ধারণ করা সূর্যটি তা বলে না
ভাবনার আকাশে তাই আজ মেঘের ঘনঘটা পরিলক্ষিত
ঝড়ের পূর্বাভাস কিন্তু তা ও হয়ত ক্ষণস্থায়ী

বারে বারে জানতে চাই অজানা কিছু জবাব
জানি না সব প্রশ্নের উত্তর এ জীবনে আর জানা হবে কিনা
তবুও খুঁজি সেই......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

প্রাণের পরশ

৩১ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৩

রৌদ্রজ্জ্বল কোন দূপুর আমাকে দিচ্ছিল না হাতছানি
নাহি কোন পড়ন্ত বিকেলের মৃদু বাতাসের আহবান
কুয়াশাচ্ছন্ন কোন শীতের হাড় কাঁপানো অনুভূতি নয়
বসন্তের ফুলেল আমেজ ছড়ানো কোন সৌরভের আবির্ভাব নয়

সব ভাললাগায় কি এক না পাওয়ার অনুভূতি
বুঝতে পারছিলাম না, সে না পাওয়াটায় ছিলে তুমি
মন, সে যেন হয়ে পড়েছিল হতাশায় ভারাক্রান্ত...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

এলোমেলো

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৪১

জীবন সে তো নয় কোন কাগজের সাদা অধ্যায়ের নাম
কালির রঙিন প্রলেপে বারে বারে মুখরিত হওয়ায় এর ধর্ম
প্রতিদিন সাদা পৃষ্ঠাগুলো রোমাঞ্চিত হয়ে ধরা দেয় সম্মুক্ষে
এ যেন পরিবেশনে ব্যস্ত বহুবিদ প্রলেপের নতুন মাত্রার

জীবনের স্বপ্নীল আহবান আর তোমার উদাসীনতা
একি সত্যিই উদাসীনতা নাকি তোমার আত্নকেন্দ্রিকতা
কুয়াশাচ্ছন্ন পথে যাত্রার সন্কাই যেন তোমার দু চোখে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অদেখা ভালবাসা

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৮

ধীরে ধীরে বেড়ে ওঠা ভাললাগা আর এক অব্যক্ত অনুভূতি
আজ তা যেন পালটাতে শুরু করেছে তার রঙ
বহুবিদ কল্পনার রঙিন স্বপ্নে তা যেন আরো রঙিন হয়ে উঠছে
বাস্তবতার কঠিন বিবর্তণের কিছুই যেন তা স্পর্শ করতে পারছে না

শুকনো পাতার মাঝেও এ যেন সবুজ প্রলেপের আবির্ভাব
একি কাঙ্খিত স্বপ্ন লালন, নাকি অযাচিত স্বপ্ন পালন
মনের আঙিনায় উঁকি......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বিরহ

৩০ শে মে, ২০১০ রাত ৮:৫৭

বিরহ আজ বেঁধেছে বাসা আমার মনের গহীনে
বিষাক্ত সময় কাটে না যেন, থাকি তোমারি বিহনে
তুমি বিনা আজ পারিনা কেন দিন রজনী করিতে পার
আজকে তাই কেবলি প্রশ্ন কে তুমি? তুমি কার?

এখন আর ঘুম ভাঙ্গে না কোন নূপূরের শব্দে
কোন গানের সুর ওঠেনা তোমারি কন্ঠে
কোন কবিতা যেন তাল খুঁজে পায় না তোমারি ঠোঁটে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

দ্বিধা

০১ লা মে, ২০১০ বিকাল ৪:১২

হাজারো সম্ভাবনার মাঝে অস্পষ্টতা তোমার দু চোখে
কখনো সুখ, কখনো দুঃখ, কখনো না পেয়েও পাওয়ার আনন্দে মেতে ওঠা
তোমার মনের উন্মোক্ত প্রসারতা বারে বারে তোমারে কেবলি সম্মুখে নিয়ে চলে
কিন্তু সবকিছু ছাপিয়ে তুমি পারো না হাত বারাতে কাঙ্খিত স্বপ্নের আহবানে

সমুদ্রের জলে পা ভেজানোর ইচ্ছা তোমার বহুকালের, কিন্তু একি?
সমুদ্রের পাড়ে দাড়িয়ে আজ দূর থেকেই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

স্বপ্নপানে

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫১

বহমান স্রোতের ন্যায় ভেসে চলেছি বহুকাল ধরে
কাঙ্খিত স্বপ্ন বারে বারে আমার পানে ধরা দিবে বলে
স্বপ্ন একি কেবলি স্বপ্ন নাকি লুকিয়া থাকা কোন বাস্তবতার প্রতিচ্ছবি
নাকি সাবলীল ভাবে ধেয়ে আসা দিন শেষে রাত্রির আবর্তন

রাত্রির মাঝেও চন্দ্র দেখে তুমি বুনে যাও তোমার অবচেতর মনের স্বপ্ন
মেঘের আঁড়ালে চাঁদের ন্যায় মাঝে মাঝে তোমার স্বপ্নগুলোও যেন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

সমুদ্রে পূর্ণিমা

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৪

পৃথিবীর বুকে কালো পর্দাটা টেনে দিয়ে সন্ধ্যা নেমে এলো বুঝি
শান্ত চারিপাশ যেন সমুদ্রের গর্জনে মুখরিত হয়ে উঠেছে
মেঘের আঁড়াল থেকে পূর্ণিমা বলে জানান দিয়ে আত্ন প্রকাশ করল চাঁদটি
পূর্ণিমার আলোর ঝলকানিতে মাটির বুকে আঁছড়ে পরছে সমুদ্রের ঢেউ

সমুদ্রের সম্মুখে দাড়িয়ে সেই বিশালতা যেন বক্ষে ধারণের চেষ্টা তোমার
বাতাস আর তোমার এলোমেলো চুল আর...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

মন সাগরে

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮

মন সাগরে ভাসিয়েছি আমার প্রমোদ তরী
সবকিছুই দিয়েই তোমায় দিয়েছি গো ভরি
তোমার তরে চাহিয়াই কাটে গো মোর বেলা
তোমার চাহনীতে কভু যেন ধরা না দেয় অবহেলা

তুমি আমার মনের মাঝে ঝরাও কেবল বৃষ্টি
তোমার পায়ের নূপূরে করে অপূর্ব সূর সৃষ্টি
জানি নাকো তোমার মনে আছে কি আশা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

মন

১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬

মন সে তো যেন কল্পনার পূর্ণবাসন কেন্দ্র
তোমার স্বপ্নীল চোখে দেখা কোন মন্দ্র
মন সে তো যেন পুকুরের জলে ভাসা কোন পদ্ম
তোমার কন্ঠের উন্মাক্ততায় গদ্যকেও যেন মনে হয় পদ্য।

কোন জাগতীক চাহিদায় মন সাগরে নৌকা ভাসায়নি
তাইতো তোমার মনের গহীনে শুকনো পাতার মড়মড় শব্দ চাইনি
কেবলি চেয়েছি তোমার মনে বাতাসে দোলানো সবুজ ঘাস...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৪৮৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫৪টি
  • মন্তব্য করেছেন: ৬৫টি
  • মন্তব্য পেয়েছেন: ১১১টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৬৮৩০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই