somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... একা এই আমি মনে হয় দূরে দূরে, নেই যেন পাশে
যা দেখি তাই যেন ধূঁ ধূঁ মরূ প্রান্তর
ভয় ভয় লাগে বুকে, কেঁপে উঠে অন্তর

ব্যস্ততার ভীড়ে যেন, ভুলে যাই সবি
পূর্বাকাশে খুঁজি তাই, উদিত এক রবি
ছুটে চলা তব এই, জীবন রহস্য খোঁজে
যা লাগে ভাল তা করি বুঝে, না বুঝে

এসেছি একা, চলে যাব তা ও একা
তবুও সবকিছু আঁকড়ে ধরে রাখা
পথের খোঁজে নতুন পথের করেই চলেছি সৃষ্টি
আবিষ্কারের নেশাই উন্মুক্ষ যেন সদা থাকে দৃষ্টি

দু হাত বাড়িয়ে সবি যেন, নিয়েছি মোর বক্ষে
তবুও তো হবে না থাকা হবে না তো রক্ষে
দূরন্তপনা ছেড়ে যখন নিথর হয় দেহ
অনূভব করতে থাকি তখন থাকছে না যেন কেহ

চলে যাচ্ছে ছোট্ট জীবন থাকবে নাকো বসে
সুযোগ নেই অসমাপ্ত কাজ করবে আবার এসে
হন্য হয়ে সময় যেন যাচ্ছে দ্রুত চলে
প্রাণ প্রদীপ যাবে নিভে এই কথাটি বলে

যতই কর লোভ লালসা, যতই কর শাসন
ধরে কি রাখতে পারবে তুমি তোমার আসন
সঙ্গে তো নিতে পারে না কেউই কোন কাণাকড়ি
তবুও তো পাল্লা দিয়ে সম্পদের পাহাড় গড়ি

এতো কিছু করে ভাবি, কেন আমি একা
আর কত পথ হাঁটলে পাব, সমৃদ্ধির দেখা
সবার মাঝে থেকেও যেন, ছিলাম আমি একা
জন্ম থেকে দূরে এসে এই উপলব্ধি করা।।











]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29304575 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29304575 2011-01-09 20:14:00
তোমার চোখে তবুও দ্বিধাহীন চিত্তেই হারালাম তাতে
নিস্তব্দ রজনীর মাঝে তাইতো আজো খুঁজি যাই তারে
ক্ষণিকের সেই পাওয়া, না পাওয়ার উপলব্ধির সঞ্চার

তাতেই হারালাম অস্তিত্ব, বিলীন হলাম বটে
কথা না বলেও যেন বলে যায় কথা
না শিখেও যেন বুঝেছি সেই ভাষা
তাই তো বারে বারে তোমারি তরে ফিরে আসা

রহস্যের অপূর্ব সমাহারে সজ্জিত সেই চোখ যেন
নিমিষেই থামাতে পারে কঠিন অগ্নিজগ্য
জাগাতে পারে প্রেরণা, সুপ্ত ভাললাগার কিছু বাসনা
মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়েও নতুন করে বাঁচার উন্মাদনা

যতই দেখি ততই মুগ্ধতা করে আচ্ছন্ন
নির্মল সেই চোখে সবি প্রচ্ছন্ন
আর কিছু নয়, এ আসলেই আর কিছু নয়
মনের সৌন্দর্যের কিঞ্চিত উপলব্ধি মাত্র

সকল চাওয়া হারিয়েছি সেই চোখে
ভালবাসার কথা উদ্ভাসিত তাই মুখে
নির্মল সেই চোখে খুঁজে যাই জীবনের অর্থ
সবই হয় সুভ্রতার খোঁজে, সবই নিঃস্বার্থ

সমুদ্রের গভীরতা দেখেছি সেই চোখে
অজস্র স্বপ্নে ঢ়েউ আঁছড়ে পড়ে তার বক্ষে
আকাশের বিশালতার মতো প্রশস্ত
সেই চোখে বারে বারে মেলি আকাঙ্খার ডানা

তাই তো আজো খুঁজি সেই নন্দিত চোখ
আনন্দস্নাত হয়ে রাঙ্গায়িত স্বপ্ন মোর
তাই আজ হারিয়ে যেয়ে তোমার মাঝে
স্বপ্ন খুঁজি প্রফুল্লতায় ভরা তোমার চোখে।।






]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29297574 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29297574 2010-12-28 14:59:05
ভালবাসার অন্তরালে ছুঁতে পেলাম না চাঁদ, ছুঁয়ে দিল আলোয়
নিস্তব্দ রজনীতে জেগে থেকে প্রহরগুনা
নির্মল স্বপ্নের খোঁজে শেষ লগ্নে জ্যোস্নাস্নাত
ভোরের আলোয় না দেখিতে পেয়েও
খুঁজে তাহাই পাইলাম যেন অন্ধকার রাত্রির বুকে

মাকড়শার জালের ন্যায় আবৃত্ত হয়ে থেকে
বাঁচার এক নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা
শান্তির পরশ লাভের তীব্র উন্মাদনা
আবেগের মাত্রারিক্তার সীমাহীন আঘাত
লুকায়িত বাসনার প্রাণচাঞ্চল্য উদগীরণ
তীব্র তাপদাহের মাঝে শীতলতার আস্ফালন

মাটির পরতে পরতে শিকড় ছড়িয়ে
নিবিড় বন্ধনে জড়িয়ে পরার অর্ন্তনিহিত আকর্ষণ
ধরার বুকে জানান দিয়ে গজিয়ে উঠা সবুজের আয়োজন
বসন্তের ফুলেল সৌরভ, শীতের পাতাবিহীন বৃক্ষদয়
সৌন্দর্যের বার্তা ছড়িয়েই যেন যাচ্ছে সকলে
এ যেন ভালবাসায় উদ্ভাসিত হওয়া বহুমাত্রেয় রূপ

ভালবাসায় আস্বাদিত হওয়া প্রকৃত তৃপ্তি লাভের প্রয়াস
অনন্ত চাহিদার মাঝেই যেন আমাদের বসবাস
যত পাই তাতেই নই পরিতৃপ্ত, কমতির ঘরেই যেন ভালবাসার বসবাস
কালের বিবর্তনেও যেন ভালবাসা আবিষ্কারের আকাঙ্খা ফিকে হয়ে যায়নি
দৃষ্টিভঙ্গির আদলে ভালবাসার উপস্থাপিত রূপ হয়ত ভিন্নতা
কিন্তু কাঙ্খিত লক্ষ্য একই কেন্দ্রে আবৃত

আজো অনাবিষ্কৃত হয়েই রয়ে গেল অন্তরালে
রহস্যর বেড়াজালেই যেন সর্বদা আচ্ছাদিত
ভালবাসার স্নিগ্ধতায় উদ্ভাসিত হতে চেয়েই
সেই রহস্যর খোঁজে অনবদিকাল চলবে সেই প্রয়াস
তবু চাই ভালবাসা, তবুও তো ভালবাসি
তাই তো ভালবাসার অন্তরালের রহস্য খোঁজে আজও পড়ে আছি।।


]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29274823 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29274823 2010-11-20 14:56:50
দু প্রান্তরে এতটাই পার্থক্যের স্পস্টতা, উপলব্ধিতে কুয়াশাচ্ছন্নতা
ভালবাসা মানেই ভেবেছি দুটি চাওয়ার একক রূপ
সাবলীল ভাবনা আর বাস্তবতার কঠিনতর বিভেদ
প্রকাশের ভিন্নতার ছায়া আজ চাওয়াতে দৃশ্যমান
প্রত্যাশার উন্মেষ, প্রাপ্তির বৈরী রূপ

তোমারি প্রতীক্ষায় নিস্তব্দ নিশিথে একাকী প্রহরগনা
এরই মাঝে যেন লুকিয়ে আমার ভাললাগা
সবকিছুই বুঝেও তুমি কিছুই যেন বুঝনা
ভালবাসার অর্থ বুঝেও তাইতো কাছে আসো না
তুমি তো কেবলি ডুবে থাক সুপ্ত কিছু আশায়
আজীবন ভাসবে তুমি আমার ভালবাসায়

কিছুটা শান্তির আশায় বৃক্ষের ছায়া খুঁজি আমি
ক্লান্ত হয়েও চাই তোমার রৌদ্রজ্জ্বল দিন
ভোরের নির্মলতার প্রতি দূর্বল আমার চিত্ত
সবকিছু ছাপিয়ে নিশিতে তোমার আবেগতারিততা
পাহাড়ের চূড়া থেকে ক্ষুদ্র করে পৃথিবীকে আনিব দখলে
তুমি চাইলে ভূমিতে লুটাই বক্ষে করিবে ধারণ

শরৎতের আকাশ দেখিব বলে যখন স্থির মন
ঠিক তখনই তোমার সখ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল
বলিলাম বর্ষায় চল আজ ভিজে হই একাকার
বসন্তের ফুলেল সৌরভে মাতিল মন তোমার
আমি ব্যতী ব্যস্ত হয়ে পড়িলাম হেমন্ত পিঠের আহবানে
আর তুমি গ্রীষ্মের তাপদাহেও পড়িলে ফলের প্রেমে

আঁকড়ে ধরে কি রাখা যায় ভালবাসি যারে
সকল বাঁধা ডিঙ্গিয়ে তারে রেখেছি মনের কুটিরে
বিস্তর ফারাকের মাঝেও কেবলি চাই তোমায়
তাই তো খুঁজিনা মানে যখন পশ্চিমে আমি আর পূর্বে তুমি
তবুও বুঝি ভালবাসি কেবলি তোমায়
যদিও জীবনের বিবর্তণে অবস্থান দুজনার আজ দু প্রান্তরে।।

















]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29256930 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29256930 2010-10-17 23:47:49
অপ্রিয় সত্য নতুন জীবনের অফুরন্ত সম্ভাবনা, স্থিতিমিত করতে পারিনি
প্রফুল্লতায় ভরে ওঠা মুখখানি দেখে আমিও ছিলাম স্থির
তুমিই তো বলেছিলে, আমার ডিঙ্গি নৌকা চায় তোমার
তাতেই তুমি ভাসবে জীবন সাগরের বুকে
ডিঙ্গি নৌকাতো ঠিকই আছে, শুধু তুমি নেই পাশে

তুমিই তো বলেছিলে, আমার হাতখানি কভু যাবে না ছেড়ে
নিয়তির কি প্রহসন? অন্যের হাত ধরতে বিন্দুমাত্র দ্বিধা নেই তোমার চোখে
বলেছিলে নদী তীরে দাড়িয়ে কোন বিকেলের নির্মলতা করবে অবলোকন
মাঝে মাঝে মনে হত সবই ছিল তোমার মঞ্চস্থ করা কোন নাটক
বুঝেও যেন তা বুঝতে কষ্ট হত আমার
তাইতো নির্বিচারে বলে চলা আমাকে নিয়ে হাস্যকর কৌতুকেই কর্ণপাত

মনে কি পরে? সেই ফেলে আসা দিনের কথা
যেদিন তুমি বলেছিলে, ছোট্ট একটি ঘরের স্বপ্নে তুমি বিভোর
কল্পনায় ততক্ষণে আমি বুনতে শুরু করে দিয়েছিলাম
তুমি আর আমি, আর ছোট্ট সেই ঘরখানা
কে জানতো সবই ছিল কেবলি অনাকাঙ্খিত বাস্তবতা
বিশ্বাস করতে চেয়েছিলাম সেদিন, সবচেয়ে বেশীর চেয়েও কিছুটা বেশী

তুমিই বলেছিলে, আমার জীবন বাগানে তুমিই হবে ফুল
নতুন নতুন রঙে রাঙ্গায়িত হয়ে ধরা দিবে জীবনের দ্বারে
শব্দের প্রসারতার উপলব্ধিতে তখনো ছিলাম অক্ষম
তাইতো নির্বিকারে বলে চলা মুখোশাবৃত কথার মর্ম বুঝিনি
সাবলীল চলতি পথে ভেবেছিলাম, সৌন্দর্যতার দেখা মিলবে
কিন্তু বাস্তবতার কঠিন পরিণয়, ছিলনা তো বোধগম্য

তুমি বলেছিলে, ভরা পূণিমায় দুজনায় জোৎস্নাত হব
আমি ভেবেছি এই বুঝি ভালবাসা, তবে ছলনায় ভরা ছিল তোমার দু চোখ
কিছুই যে বুঝিনি তা তো নয়, তবু অন্ধের ন্যায় বেসেছি ভাল
তুমি হয়ত খুজেঁছিল কিছু সুন্দর মূহুর্ত, তা তো পেয়েছ
দিতে চেয়েছি ভাল ক্ষণগুলো মোর, যা চেয়েছ সবি
কমতি তোমায় দিই নাই আমি, যা চেয়েছ তার চেয়ে দিয়েছি অনেক বেশী

বলেছিলাম আমি, তোমারে কেবলি বেসেছি ভাল
চোখের ভাষাতে তুমিও চেয়েছ বুঝাতে, তুমিও ভালবাসো আমায়
সেদিন হতেই বুঝেছি আমি, কিন্তু হাতের মুঠোয় পেয়ে মূহুর্তগুলো চাইনি হারাতে
সবই শুন্য তবু প্রাপ্তির তীব্র আকাঙ্খায় মনে হতে লাগত এই যেন পূণ্য
এ যেন আর কিছু নয়, কিছু ভালালাগা ক্ষণে আবৃত্ত হয়ে থাকার প্রাণান্তর চেষ্টা
আজ কেবলি মনে হয়, যা পেয়েছি যা দেখেছি তা আর কিছু নয় শুধুই অপ্রিয় সত্য।।











]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29246196 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29246196 2010-09-27 21:25:38
মুক্ত বিহঙ্গে মু্ক্ত বিহঙ্গে আজ ডানা মেলে দাও
কোন বাঁধায় দিব নাকো আজ
রক্তিম আভায় ধারিত কোন দিও নাকো সাজ

সুনীল আকাশপানে দেখিব আর কত
উজাড় করে দিয়েছি আজ ভালবাসা ছিল যত
তপ্ত মরুর বুকে ছুটে চলা তৃঞ্চার্ত কোন বিকাল
স্মৃতির পাতাতে আজো রাঙ্গায়িত মোর সেকাল

এখনো কোন কিছু যাই নি তো ভুলে
মনের কথা তোমারি পানে ধরিতে পারিনি তুলে
যা বলার সবি মোরে বলিতে হবে আজ
ভাল না খারাপ তা ভাবি না তো, যাই হোক না সে কাজ

চাইলেই নিতে পার, না ও বা নিতে পার সাদরে মেনে
মনের গহীনে লুকায়িত রাখিতে চাহিনা আর সবকিছুই জেনে
বলি বলি করে বহিয়া গেল বহু লগ্ন
চাহিনা শব্দের পাণচাঞ্চল্যে মোর স্বপ্নটি হোক ভগ্ন

ভালবাসি, ভালবাসি কেবলি তোমায়
ভুল যদি হয়ে থাকে ক্ষমা করো গো আমায়
মনের অজান্তেই তুমিও মোরে ভালবেসেছিলে
তাইতো আমি বলতেই তুমি কেবলি হেসেছিলে।।


















]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29245714 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29245714 2010-09-26 21:12:12
একটি গৃহের স্বপ্ন: সমস্যা ও সম্ভাবনা http://www.somewhereinblog.net/blog/BRaihan/29242313 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29242313 2010-09-20 12:30:59 দগ্ধ সবে যার জীবনের রোমান্ঞ্চিত অধ্যায়ের সূচনা
যা দেখে, তাই যেন লাগে ভাল
হবে না কেন? বয়সটাইতো এমন

কলেজের অঙিনায় পদার্পণ করে সে
স্বপ্নরা বাহারী সাজে তার মনের গহীনে খাচ্ছে হাবুডুবু
তার অজান্তেই এতো ভাললাগা ভর করেছে তার মনে
পন্কিলতা মুক্ত সেই ভাললাগায় নিহিত রয়েছে সৌন্দর্যমন্ডিতা

তার মনে কেবলি একটি আশা
পাড়ি দিতে হবে সুবর্ণ সিঁড়ি, ছঁতে হবে প্রত্যাশার সোনালী চাবি
স্বপ্নরা সত্যি হয়ে ধরা দিবে কিনা তা তার জানা নেই
তবুও বুনে চলেছে নিত্য নতুন স্বপ্ন, মনের মাঝে

স্বপ্নীল সেই পথটা যে এত দূর্সাধ্যকর তা কি সে জানতো
যদি জানতো, তবে হয়ত আর স্বপ্নই দেখা হতো না
চারদেয়ালের প্রাচীর ডিঙ্গাতেই লেগেছে অনেকটা সময়
তাও যেই হল পার, অমনিতেই হায়না শকুনের নিলজ্জ তান্ডব

একটা সময় তারই ভাল লাগল
তাকে ঘিরে মানুয়ের আকর্ষিত হওয়া, কিছুটা প্রফুল্লতা
কিন্তু সেই চাওয়াতে ছিলনা কোন কালিমার প্রলেপ
সেটা ছিল নেহায়েতিই তারুণ্যের উচ্ছল্লতা

আজ কোন ভাল লাগাতেই তার আর ভাল লাগে না
সবকিছুতেই যেন সে খুঁজে পায়, কিছু উন্মোক্ত বাসনার ছাপ
ধীরে ধীরে তার রঙিন স্বপ্নগুলো ম্লান হতে থাকে
তবুও সে হাল ছাড়তে নারাজ, শেষটা দেখার প্রবল ইচ্ছা তার

বখটের উৎপাতে যে পথটা হয়েছে সন্কিত
সেই পথেটা ধরেই পরিবর্তনের প্রত্যাশায় প্রাণবন্ত চেষ্টা
কিন্তু ময়লা কি আর যায়, যতই ধোয়া হোক না কয়লা
তা সর্বার্গ্রেই যেন অন্ধকারাচ্ছন্ন এক কালিমার প্রতিচ্ছবি

কালক্রমে মেঘাচ্ছন্ন হয়ে পড়তে শুরু করল আকাশ
মানবের আঁড়ালে লুকানো পাষবিকতা প্রস্ফুটিত হয়ে উঠল
তাদের কাঙ্খিত বাসনার প্রতিফলনে হয়ে পড়ল বেতিব্যস্ত
রমনীর চাহিদা এখানে যেন হয়ে পড়ল ক্ষীণ

রমনীর নেতিবাচক সম্মতি, রক্তিম আভাধারিত আকাশ
পাষন্ডতার চরম প্রকাশে কোমল শরীরে ছড়িয়ে দিল এসিড
বর্বরতার এহেন মাত্রায় নিষ্পেসিত হলো এক রাঙানো হৃদয়
আর সোনালী স্বপ্নের ঘটালো অকাল মৃত্যু

বিভত্ষ সেই চেহারাই আগের সেই প্রাণচান্ঞ্চল্যতা আর নেই
সবকিছুই যেন স্থির এক মানবী মূতির প্রতিফলন
বখাটের বাসনার অজাচিত কর্মে তার কি লাভ হলো জানি না
তবে এক রমনীর দগ্ধতার মধ্যে দিয়ে স্বপ্ন ভঙ্গতো হলো।।




















]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29234361 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29234361 2010-09-03 01:52:22
অন্ধকার গৃহে লোকে লোকারণ্য চারিপাশ তবুও একাকি যেন আমি
রঙিন চোখে আজ যেন সব সাদা কালো দেখছি
নির্বাক দৃষ্টিতেই যেন তাকিয়া থাকা

যশ, খ্যাতি, অর্থের মোহ কোন কিছুই আর টানছে না
ভালবাসার উন্মোক্ত বাসনা, তাও যেন হয়ে পড়েছে স্থবির
আজ আর কোন পিছুটান নয়, কেবলি দিগন্তপানে ছুটে চলা
তবে কেন এ মায়ার বাঁধন, কেনই বা এত ভালবাসার উন্মাদনা

সেই গৃহেই যাব আজ, যা ছিল নিয়তির লিখন
প্রস্তুতির যেন কমতি নেই ক্রমান্নয়ে চলেছে এগিয়ে
দেহের ময়লা করতে দূরীভূত দেয়া হল গরম জলের স্নান
কিন্তু একি হলো মোর, অনুভূতিই হারিয়ে ফেললাম যেন

সারা দেহতে জড়িয়ে দেয়া হল সুভ্রতার পোষাক
বিমহিত আমি চেয়ে চেয়েই কেবলি দেখছি
নিথর ঠান্ডা দেহখানা মোর সুগন্ধি আতরে যেন ভরে উঠেছে
বন্ধ নাকে সৌরভের সেই আমেজ পৌছানো যেন দূষ্কর

জীবনে কম জিনিষ তো চড়া হলো না, তবে চড়া হয়নি পালকি
শেষবেলায় সেই ইচ্ছাও যেন হয়ে যাবে পূর্ণ
অবশেষে চড়িয়া পড়িলাম সেই পালকিতে
মানবকূল মন্থরগতিতে বহন করিয়া নিয়া চলিল মোরে

খুশিতে কোথায় উদ্বেলিত হব, তা না
বুক ফেটে আমার যেন কান্না পাচ্ছে
কিন্তু শ্বাস প্রশ্বাসহীন সেই বুক যেন প্রাণহীন মরুভূমি
আর লোনা পানির সাগর তাও যেন ফুরিয়ে গেছে

সবার সম্মুক্ষে দাড়িয়ে বক্তব্য রাখার তিব্র আকাঙ্খা ছিল মনে
বলি বলি করে তা কখনো বলা হয়ে উঠেনি আমার
আজ অনেক জনসমাগম, সম্মুক্ষে কেবলি আমি
হায় প্রকৃতির নিষ্ঠুরতা, জমানো অনক কথা তব আমি বাকরুদ্ধ

সকলে দিয়া সম্মান, মোরে জানালো বিদায়
মনে হতে লাগল কেবলি, আমি পাচ্ছি টের আমার অস্তিত্ত
স্বযতনে রাখিয়ে মোরে সবাই যাচ্ছে চলি
অন্ধকার গৃহে নিস্তেজ আমি একাকি রহিলাম পড়ি।।











]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29233306 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29233306 2010-09-01 01:56:03
ভালবাসার আর্তনাদ কখন যে পার হয়ে গেল এতটা বেলা
তা যেন বুঝে উঠতে পারিনি
সবই যেন এক ঘোরের মাঝে কেটে গিয়েছে

স্কুলের আঙিনা পেরিয়ে সবে কলেজে পা রাখা
ধীরে ধীরে অজানা পথ আবিস্কারের আকাঙ্খা
ছোট্ট গন্ডি পেরিয়ে আজ বৃহত্তর পরিসর
রঙিন চোখে সবকিছুতেই যেন অন্যরকম ভাললাগা

মনে হল দ্রুত ফুরিয়ে গেল যেন সুন্দর সময়গুলো
তাই তো আজ কলেজ আঙিনা ছেড়ে আরো ছুটে চলা
কিন্তু ফেলা আসা দিনগুলো মনে পড়ে যায় বারে বারে
মনে পড়ে কি কলেজ ক্যাম্পাস? নাকি তোমার মুখখানি

আজ এতটা সময় পর বোধগম্য হলো আমার
ক্লাসের ফাঁকে তোমার চেয়ে থাকার অর্থ তখন বুঝিনি
ক্যাম্পাসের কোণে দাঁড়িয়ে থেকে আমার চলে যাওয়া দেখতে
নির্বাক সেই অর্থের মানে বুঝতে খানিকটা দেরিই হয়ে গেল বুঝি

তাই আজ পরাজিত তোমার সেই চাওয়ার কাছে
কখন যে আমি তোমাতে বিলীন হলাম তাও জানি না
বারে বারে মনে হয় অনেকগুলো সুন্দর সময় যেন হারিয়েছি
কাছে থাকার পরেও যেন তা স্পর্শ করা হয়ে উঠেনি আমার

সময় কিছুটা পেরিয়ে গেলেও হারিয়ে তো ফেলিনি
সুভ্রতার খোঁজেই হয়তো এতটা দেরী
সত্যিকার ভালবেসেছিলে বলেই হয়ত আজ আমার উপস্থিতি
ভালবাসার আর্তনাদ আমাকে জাগালো ভালবাসার উপলিব্ধি।।




]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29231479 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29231479 2010-08-28 23:31:27
প্রশ্নের খোঁজে কিন্তু পশ্চিমের কোণে লাল আভা ধারণ করা সূর্যটি তা বলে না
ভাবনার আকাশে তাই আজ মেঘের ঘনঘটা পরিলক্ষিত
ঝড়ের পূর্বাভাস কিন্তু তা ও হয়ত ক্ষণস্থায়ী

বারে বারে জানতে চাই অজানা কিছু জবাব
জানি না সব প্রশ্নের উত্তর এ জীবনে আর জানা হবে কিনা
তবুও খুঁজি সেই না পাওয়া জবাবের কোন সদূত্তর
কে যে দিবে তার উত্তর তাই তো মোর অজানা

শীতের প্রকপে আর কত মানুষ ফুটপাতে দিনাতিপাত করবে
এক মুঠো ভাতের জন্য শিশুর আর্তনাদ, অবশেষে ঘুমিয়ে পরা
চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে কাতরানো কোন সন্তান
অসহায় মা কেবলি চেয়ে চেয়েই কি তা দেখবে?

পেনসনের টাকা তুলতে আর কত দ্বার করতে হবে অতিক্রম
টেন্ডার জমা দিতে গিয়ে হতে হবে লাশ
কোন দরখাস্ত পাশ করাতে দিতে হবে অজাচিত উপঢৌকন
সোনার হরিণ সেই চাকরির জন্য দিতে হবে মোটা কোন খাম

জুতো চুরির দায়ে গনপিটুনিতে মারা যায় ছিঁছকে কোন চোর
কিন্তু কলমের চুরির অপরাধ, সে যেন হয়ে পড়েছে মামলী
নির্বিচারে শোষণ সে যেন কোন অপরাধ নয়
অপরাধ তখনি যখন কেবলি অন্যায় না মেনে হয় তার প্রতিবাদ

ঋণে জর্জরিত কোন কৃষকের ভিটে মাটি বিষর্জণ
আর ভূমিদস্যূর নিলর্জ ভয়ংকর অট্টহাসি
দেশ দাঁবড়িয়ে বেড়ানো হায়না শকুনের নিলিপ্ত চাহনি
আর কতকাল করতে হবে সহ্য

বখাটের উৎপাতে আর কত তরুণী বেছে নিবে আত্নহননের পথ
মাদকের থাবায় অকালেই ঝড়ে যেতে দেখতে হবে টগবগে যুবক
অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত যেন ক্যাম্পাস
দলীয় অগ্রাসনের প্রতিযোগিতাই যেন সারাদেশ

বিনা বিচারে দিতে হবে আর কত প্রাণ
আর কত রক্ত দিলে শান্ত হবে তুমি, মা আর কত
তবে এই কি স্বাধীনতা?
এত আত্নত্যাগের এই কি ছিল বিনিময়?

রাবার বুলেটের আঘাতে আর কত শরীরের ক্ষত হতে হবে
আর কত প্রাণ স্তব্দ হতে হবে নিরবে নিভ্রিতে
আর কত রমণীকে বিধবার বেশে দেখে তুমি হবে ক্ষান্ত
মায়ের বুকে শুন্যতার উন্মেষ ঘটানোই কি ছিল তোমার লক্ষ্যে

খুব কি চেয়েছি বেশী
হয়ত বা, হয়ত বা না
তবু আজও স্বপ্ন দেখি একদিন ঠিকই এর উত্তর মিলবেই
দেখা হবে কি না কে জানে তবে উত্তর একদিন ঠিকই মিলবে।।






















]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29214525 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29214525 2010-08-03 22:43:44
প্রাণের পরশ নাহি কোন পড়ন্ত বিকেলের মৃদু বাতাসের আহবান
কুয়াশাচ্ছন্ন কোন শীতের হাড় কাঁপানো অনুভূতি নয়
বসন্তের ফুলেল আমেজ ছড়ানো কোন সৌরভের আবির্ভাব নয়

সব ভাললাগায় কি এক না পাওয়ার অনুভূতি
বুঝতে পারছিলাম না, সে না পাওয়াটায় ছিলে তুমি
মন, সে যেন হয়ে পড়েছিল হতাশায় ভারাক্রান্ত
সোজা পথেও যেন দূর্বার যাত্রার প্রস্তুতির প্রয়োজন হয়ে পড়েছিল

তপ্ত মরুর বুঁকে ধূঁ ধূঁ বালুর চিকচিক করা
অন্ধকার রাত্রিতে জোনাকি পোকার ক্ষীণ অলোর সন্ঞ্চার
বাতাসে দোলানো সবুজ ধান ক্ষেতের অপূর্ব নৃত্য
সবি যেন মনে হচ্ছিল অযাচিত এক বাস্তবতার দর্শন

এই কি চেয়েছি এতকাল
সবুজ ঘাসগুলোর দিনান্তরে হলুদের আকৃতি ধারণ
নির্বিঘ্নে পাড় ভেঙ্গে ণদী গর্ভে বিলীন
কল্পনার প্রতিফলন দেখার আকাঙ্খায় এক করুণ আর্তণাদ

ঋতুর পালা বদলের নতুন বার্তা যেন ভূলেই গিয়েছিলাম
ভূলেই গিয়েছিলাম প্রাণবন্ত কোন হাসির উন্মেষ ঘটাতে
অস্পষ্ট হতে চলেছিল রংধনুর রঙে রাঙানো স্বপ্নগুলো
নীল আকাশের বুকে যেন এক খন্ড মেঘের আগমন

পাতাবিহীন নগ্ন গাছের মতই যেন হয়ে পড়েছিল জীবন
চলাফেরার মাঝে যেন এসে পড়েছিল বিমর্ষতা
দূরন্তপনা যেন হয়ে পড়েছিল পুকুরের পানির ন্যায় স্থির
কালো চুলেও যেন দেখা দিচ্ছিল অসংখ্য সাদার আবির্ভাব

তুমি এলে, যেন পাহাড়ের বুক চিরে বেরিয়ে এলো প্রাণের উচ্ছ্বাস
ধরণীর বুকে ঝরে পড়ল নীল আকাশে জমে থাকা মেঘখন্ড
জোছনাস্নাত হয়ে রাত্রির নির্মলতার সৌন্দর্যের আত্নপ্রকাশ
বসন্তের আগমণের বার্তা ছড়িয়ে তুমি জাগালে নতুন প্রাণের পরশ
]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29211509 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29211509 2010-07-31 00:53:10
এলোমেলো কালির রঙিন প্রলেপে বারে বারে মুখরিত হওয়ায় এর ধর্ম
প্রতিদিন সাদা পৃষ্ঠাগুলো রোমাঞ্চিত হয়ে ধরা দেয় সম্মুক্ষে
এ যেন পরিবেশনে ব্যস্ত বহুবিদ প্রলেপের নতুন মাত্রার

জীবনের স্বপ্নীল আহবান আর তোমার উদাসীনতা
একি সত্যিই উদাসীনতা নাকি তোমার আত্নকেন্দ্রিকতা
কুয়াশাচ্ছন্ন পথে যাত্রার সন্কাই যেন তোমার দু চোখে
ভাললাগার সুপ্ত বাসনা বক্ষে ধারণের চেষ্টা তোমার

আজ তোমার মন যেন হয়ে পড়েছে ঘুমন্ত অগ্নেয়গিরি
যে কোন সময় তা প্রলয়কারী রুপে হতে পারে আর্বিভূত
জানি আজ সময় এসেছে ভাললাগায় উদভাসিত হওয়ার
তাইতো অগ্নেয়গিরি নির্গমন করবেই তার লাভা

কাঙ্খিত স্বপ্নের চাহনিতে মুখরিত তোমারি চারিপাশ
তবুও কি থাকবে ঘুমিয়ে উন্মোক্ততার খোঁজে হাত প্রসারিত না করে
জানি না পারবে কি স্পর্শ করতে তোমার স্বপ্নের রূপ
নাকি কুয়াশাচ্ছন্ন সেই যাত্রা পথে হারাবে সে তার যাত্রাপথ

তোমার স্বপ্নীল পথে হঠাৎ আগন্তুকের আর্বিভাব
তুমি উদ্বেলিত না হয়ে তিরস্কার রাণী রূপে করলে আত্নপ্রকাশ
ভালবাসতেই পারে তোমায়, তবে কেন এত অবহেলা
তোমার মন সাগরে কভু কি ভাসবেনা রঙিন কোন ভেলা

সেই দিন হয়ত বেশী দূরে নয়, যে দিন তুমি স্বপ্ন দেখবে
ভালবাসার বীজ বপন করবে তোমার মনের গহীনে
সেই দিন তারে পাবে কি তুমি?
যে বেসেছিল ভাল তোমায়, নাকি নতুন কোন প্রত্যাশা

তোমার মনের বলিষ্টতা হয়ত তোমারে নিয়ে যাবে অনেক দূর
কিন্তু যে সময় অতিক্রান্ত হওয়ার দায়ে ভারাক্রান্ত তার কি হবে
সে কি তার যৌবন আর পাবে ফিরে
নাকি বার্ধক্য ভারাক্রান্ত হয়ে বাকি পথটুকু দিবে পারি

মানিয়ে নিতে সময়ের সাথে, জানি তুমি পারবে
ভাললাগার সোনালী আলোয় তুমি একদিন জাগবেই
তুমি, কেবলি নও তুমি, নও কোন মানবী
কবির চোখে দেখা এ যেন এক চলমান কবিতার প্রতিচ্ছবি।।









]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29205408 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29205408 2010-07-22 22:41:21
অদেখা ভালবাসা আজ তা যেন পালটাতে শুরু করেছে তার রঙ
বহুবিদ কল্পনার রঙিন স্বপ্নে তা যেন আরো রঙিন হয়ে উঠছে
বাস্তবতার কঠিন বিবর্তণের কিছুই যেন তা স্পর্শ করতে পারছে না

শুকনো পাতার মাঝেও এ যেন সবুজ প্রলেপের আবির্ভাব
একি কাঙ্খিত স্বপ্ন লালন, নাকি অযাচিত স্বপ্ন পালন
মনের আঙিনায় উঁকি দিয়ে যায় একি কেবলি ভাললাগা
নাকি অশান্ত ঝড়ের সৃষ্টি করা এক প্রলয়ংকারী ভালবাসার উন্মেষ

ভাবের প্রকাশ এতো যে দুঃসাধ্য তা যেন জানা ছিল না
কষ্টার্জিত করে পাওয়ার তীব্র আকাঙ্খা আর জাগ্রত ভালবাসা
অসাধ্য সাধন আর কল্পনার বাস্তব প্রতিফলন
এ যেন মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আবির্ভাব

হয়ত দেখিনি, হয়ত বা দেখেছি আর তাতেই তো ভালবেসেছি
তোমার অপলক দৃষ্টি আর মনের আকাশের উন্মোক্ত প্রসারতা
বুঝি না ব্যক্ত, না বুঝি অব্যক্ত শুধুই বুঝি তোমায় ভালবাসি
তাইতো প্রাণের স্পন্দন জাগাতে অপূর্ব সূর করি সৃষ্টি

কি করে বলিব ভালবাসি শুধুই তোমায়
সকল জড়তা ছাড়িয়ে তা যেন বলা হয় না আমার
বুকের বাঁ পাশে চিন চিন করে ওঠা ব্যথা আর কিছু বলার আকুতি
তোমার সম্মুক্ষে সবকিছুই যেন ছন্দের পতন ঘটায়

কোন সূরে যেন সূর নেই, নেই তাল নেই লয়
তব হায় মনের মাঝে আজ কেন এতো ভয়
কন্ঠ যে ঝড় তুলতে পারে তা মোর জানা ছিল না
আজ সেই কন্ঠই যেন আমার রক্ত কণিকায় ঘূর্ণিপাকের সৃষ্টি

আমি কেবলি চেয়েছি তোমার মনের ক্যানভাস
যেই ক্যানভাস আমার তুলির প্রলেপে ধারণ করবে রঙিন আকৃতি
সুপ্ত ভাললাগা আর না বলা এক প্রাণচাঞ্চল্য অনুভূতি
আর পথ চেয়ে থাকা আমার অদেখা ভালবাসা





]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29186369 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29186369 2010-06-27 18:08:48
বিরহ বিষাক্ত সময় কাটে না যেন, থাকি তোমারি বিহনে
তুমি বিনা আজ পারিনা কেন দিন রজনী করিতে পার
আজকে তাই কেবলি প্রশ্ন কে তুমি? তুমি কার?

এখন আর ঘুম ভাঙ্গে না কোন নূপূরের শব্দে
কোন গানের সুর ওঠেনা তোমারি কন্ঠে
কোন কবিতা যেন তাল খুঁজে পায় না তোমারি ঠোঁটে
আজ কেবলি মনে হয় ধরণীর বুকে যেন আর কখনোই ফুল না ফোটে

উসকো খুসকো চুলে হেঁটে চলা ছেলেটির আজ চেনা পথকেও অচেনা লাগছে
মন্থর গতিতে তাই কিছু সময় পর পর পিছু পানে ফিরে দেখছে
তার চাওয়াতে ছিল কি? আজ তা যেন তার কাছে অজানা
দুঃখ থেকে কাঙ্খিত স্বপ্নগুলোকে তার কাছে মনে হয় অচেনা

তোমারি পানে চাহিয়াই কাটছিল উদ্বেলিত সেই বেলা
আজ তব কি অপরাধে করিলে মোরে অবহেলা
বুঝিনি আজো কেবলি ছলনায় কেটেছিল কি সেই দিনগুলো
নাকি আমার ভাবনায় আছে ভূল তুমিই বলো

আমি আজ বুঝিনা কবিতা, বুঝিনা কোন গান
আজ কেবলি মনে হয় ধরা হারিয়েছে তার প্রাণ
মনে পরে কেবলি কিছু রোমান্চিত করা স্মৃতি
তার যদিও রাখনি মূল্য টেনে দিয়েছ ইতি

তাইতো আজ সঙ্গীবিহীন চলেছি আমি একা
ধরণীর কঠিন রূপ তাতো মোর দেখা
যা পাবার পেয়েগেছি তা খুঁজিনা তাই আর কিছু
তব কেন হায় মনের কোণের বিরহ ছাড়েনা পিছু




]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29166258 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29166258 2010-05-30 20:57:36
দ্বিধা কখনো সুখ, কখনো দুঃখ, কখনো না পেয়েও পাওয়ার আনন্দে মেতে ওঠা
তোমার মনের উন্মোক্ত প্রসারতা বারে বারে তোমারে কেবলি সম্মুখে নিয়ে চলে
কিন্তু সবকিছু ছাপিয়ে তুমি পারো না হাত বারাতে কাঙ্খিত স্বপ্নের আহবানে

সমুদ্রের জলে পা ভেজানোর ইচ্ছা তোমার বহুকালের, কিন্তু একি?
সমুদ্রের পাড়ে দাড়িয়ে আজ দূর থেকেই কেন উপলব্ধি করার সেই চেষ্টা
ভয় নেই তোমার, পা ভেজাও আমি তোমায় দিব না সমুদ্রের জলে ভেসে যেতে
সমুদ্রের শক্তি যতই হোক না কেন, মনের শক্তির কাছে সে বরাবরই দূর্বল

দূর আকাশে ডানা মেলে উড়ার স্বপ্ন সবসময়ই তোমায় তাড়া করে বেড়ায়
কিন্তু ডানা মেলে আকাশের পানে ছুটে চলার সাহস তুমি যেন হারিয়েই ফেলেছো
নীল আকাশের পানে ডানা মেলে উড়ার আনন্দ ঠিকই বুঝ তুমি
তারপরেও কেন যেন পারনা আকাশের পানে ডানা মেলতে

সবুজ পাহাড়ের চূড়ায় উঠার তিব্র আকাঙ্খা তোমায় অস্থির করে তুলে
তবু সেই পাহাড়ে উঠতেই তোমার ভয়, যদি পা পিছলে যায়
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর অপার সৌন্দর্য অবলোকন করা কি তুমি বুঝ
নাকি এত উঁচুতে দাঁড়িয়ে নিম্ন ভূমি দেখতেও তোমার ভয়

তুমি হেঁটে চলেছ সম্মুখে কিন্তু বারে বারে ফিরে দেখ পিছপানে
তোমার লক্ষ্য কি সামনে? না কি ফেলে এসেছ পিছনে? তাই যেন বুঝা হলোনা
কাঙ্খিত বস্তু হাতে পেয়েও হাতছাড়া হয়ে যায় তাও তোমার বুঝা হয়না
কেননা তুমি আজো জানোনা কিসে তোমার সুখ আর কিসেই বা বেঁদোনা

তোমার চোখে কেবলি যেন অজানা এক ভীতি ভর করেছে
সমুদ্রের জলে তাই আজ তুমি প্রাণের সঞ্চার খুঁজে পাওনা
দূর আকাশের রঙিন স্বপ্ন তাই আজ তোমার কাছে অস্পষ্ট মনে হয়
পাহাড়ের চূড়ায় উঠা তাই তোমার মনে হয় দূর্গম পথে যাত্রা

তুমি স্বপ্ন দেখতে চাওনা তা কিন্তু নয়, তবুও অজানা এক সন্কা
তোমার চাওয়া রঙিন স্বপ্নগুলো কেন বারে বারে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়
কোন কিছু চাইলেই পাওয়া যেমন সহজতর নয়
আবার সাবলীল গতিতেই কোন কিছু চাওয়াও কাঙ্খিত নয়

যে সময় যাচ্ছে চলে তা কভু আসিবেনা ফিরে
সম্মুখে চেয়ে থেকে আজকের ভাল লাগাকে হারিয়ে যেতে দিওনা
তবুও তুমি আনমনে কি যেন ভাবছো, যেন এক অজানা ভীতি
আমার হাতখানি ধরতে বুঝি তাই আজো এতো দ্বিধা]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29146253 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29146253 2010-05-01 16:12:43
স্বপ্নপানে কাঙ্খিত স্বপ্ন বারে বারে আমার পানে ধরা দিবে বলে
স্বপ্ন একি কেবলি স্বপ্ন নাকি লুকিয়া থাকা কোন বাস্তবতার প্রতিচ্ছবি
নাকি সাবলীল ভাবে ধেয়ে আসা দিন শেষে রাত্রির আবর্তন

রাত্রির মাঝেও চন্দ্র দেখে তুমি বুনে যাও তোমার অবচেতর মনের স্বপ্ন
মেঘের আঁড়ালে চাঁদের ন্যায় মাঝে মাঝে তোমার স্বপ্নগুলোও যেন ক্ষীণ হয়ে আসে
ধরার বুকে আলোর ঝলক, আর তোমার নিস্তব্দ দাঁড়িয়ে থাকা
স্বপ্নের ঘোরেই যেন তোমার অবস্থান এ যেন স্বপ্নের প্রতিফলন দেখার প্রতিক্ষায়

র্নিঘুম অনেক রাত্রিই হয়েছে এভাবে পার, তবুও হয়নি তোমার স্বপ্নের শেষ দেখা
স্বপ্নেরপানে ফিরে এসে বারে বারে তোমার আকুতি কেন যেন হয়ে পড়ে ক্লান্ত
তোমার স্বপ্নের আকাশে আমি কেবলি চেয়েছি উদিত এক সূর্যের আর্বিভাব
কিন্তু তোমার অজানা ভয় সেই উদিত সূর্যকে বারে বারে দিয়েছে ঠেলে অস্তপানে

তুমি আসলে অস্ত ভালবাসো তা নয়, আবার উদিত সূর্যের রক্তিম আভাতেই তোমার সংকোচ
ভাল লাগে তোমার সমুদ্র অথচ সেই সমুদ্রের ঢেউকেই তোমার এত ভয়
তুমি কেবলি সুখ সুখ করেই অনন্ত পানে দিকশূন্য হয়ে স্বপ্নেরপানে ছুটে চল
অথচ সুখ তোমারি অঙিনায় অঝর শ্রাবণের ধারা সৃষ্টি করেছে সেদিকে তোমার ভ্রুক্ষেপই নেই

আকাশের বুকে বিজলী চমকাবে বলে তুমি নীল আকাশের সৌন্দর্য অবলোকন করবে না তা কি হয়
ধর আমার হাতখানি শক্ত হাতে, মনে হবে যেন বিশ্বকেই এনেছ হাতের মুঠোই
তোমার স্বপ্নগুলো যেন ধূসর হয়ে পড়েছে, আজ যেন তারা বড়ই ক্লান্ত বড়ই পরিশ্রান্ত
আমায় দিবে কি? আমি তোমার স্বপ্নের ধূসর ক্যানভাসে তুলির রঙিন প্রলেপ বসিয়ে দিব

তোমার কি ইচ্ছে করে না স্বপ্নের রঙিন রূপ উন্মোচন করতে, না কি ভয় পাও?
তোমারি পাশে আমার উপস্থিতি সারাটিক্ষণ, তবুও কেন কাটেনা তোমার ভয়
ষড়ঋতুর লীলা খেলা আর ধরণীর অপূর্ব রূপ, সেই সাথে নির্বাক দৃষ্টি তোমার
তোমার স্বপ্নের কাছে সবই যেন তুচ্ছ তবুও সেই স্বপ্নকেই স্পর্শ করতে তোমার এতো ভয়

স্বপ্ন আছে বলেই আজও বেঁচে আছি, বেঁচে আছে কাঙ্খিত স্বপ্ন আর উন্মোক্ত ভালবাসা
দুঃখ আসার ভয়ে সুখের সাগরেও গা ভাসাবো না সে কি হয়
আসুক ঝড়, আসুক তুফান তবু আজ আমি ভাসবই সুখের সাগরে
কোন কিছুই যেন থামাতে পারবেনা আজ কেবলি প্রানান্তর চেষ্টা আবিষ্কারের

স্বপ্ন আমায় দেখায় আশা, তাইতো মনের গহীনে আজো জাগে ছোট্ট একটি বাসা
স্বপ্নপানে ছুটে চলেছে আমার সুখ, আনন্দ আর বিস্তীর্ণ ভালবাসা
আমি এখন বুঝি তোমার না বলা স্বপ্নীল আহবানের কাঙ্খিত স্বপ্ন গাঁথা
তাই আজ সবকিছুই ছাঁপিয়ে আমি ছুটে চলেছি তোমারি স্বপ্নপানে









]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29143742 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29143742 2010-04-28 00:51:15
সমুদ্রে পূর্ণিমা শান্ত চারিপাশ যেন সমুদ্রের গর্জনে মুখরিত হয়ে উঠেছে
মেঘের আঁড়াল থেকে পূর্ণিমা বলে জানান দিয়ে আত্ন প্রকাশ করল চাঁদটি
পূর্ণিমার আলোর ঝলকানিতে মাটির বুকে আঁছড়ে পরছে সমুদ্রের ঢেউ

সমুদ্রের সম্মুখে দাড়িয়ে সেই বিশালতা যেন বক্ষে ধারণের চেষ্টা তোমার
বাতাস আর তোমার এলোমেলো চুল আর এক নান্দনিক দৃশ্য
বুঝ উঁঠতে পারছিলাম না, আনমনে তুমি কি যেন খুঁজে চলেছ সমুদ্র বক্ষে
আরও বুঝতে পারছিলাম না কি টানছে আমায় তুমি নাকি সমুদ্র

সমুদ্রের ঢেউ এর ন্যায় আজ আমার আঙ্গিনায় কেবলি তোমার কল্পনার ঢেউ
বারে বারে আঁছড়ে পরে সেই ঢেউ আজ শান্ত মনকে করছে অশান্ত
সমুদ্রের জলরাশি যেন পূর্ণিমার মাঝে সাদা ঢেউ এর জন্ম দিয়েই চলেছে
আমি নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে রইলাম সম্মুখে

সমুদ্রের সামনে তোমার অবস্থান আর পূর্ণিমার আলো
সেই অপরূপ সৌন্দর্য দেখবো বলেই হয়ত এতকাল অপেক্ষা
সমুদ্র হতে ভেসে আসা বাতাসের ন্যায় স্পর্শ করেই কি চলে যাবে
একি কেবলি কল্পনা, নাকি সুন্দর কোন কল্পনার সম্ভাবনাময় রূপ

বাতাসে খেলা করা তোমার এলো চুল, আর এক ঝড়ের পূর্বাভাস
মন সাগরে ভেসে চলা নৌকার মাঝির আর্তনাদ, আর উত্তাল ঢেউ
আজ প্রচন্ড ঝড়েও মাঝি ধরেছে হাল, ভেসে চলেছে কাঙ্খিত স্বপ্নপানে
মন সাগরের আজ কেবলি তোমারে, কেবলি তোমারেই প্রয়োজন

সমুদ্রের বিশালতা, উন্মুক্ত আকাশ কোন কিছুই যেন টানছে না আমায়
কেবলি সুন্দর এক স্বপ্নীল আহবান যেন আমায় দিচ্ছে হাতছানি
পূর্ণিমার চাঁদের আলো যেন আজ পরেছে আমার মনের গহীন কোণে
সকল জড়তা কাটিয়ে ফিরে পেয়েছি যেন আজ পূণ্যতার পরশ

আজো যেন বুঝেও বুঝা হয়নি আমার, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখা
একি তোমার বিলাসীতা নাকি আমার অপূর্ণাঙ্গতা
চেয়েছিলে কি সমুদ্রের ঢেউ নাকি পূর্ণিমার চাঁদ, নাকি চেয়েছিলে দুটো্ই
কি চেয়েছো তুমি? তা যেন আজো বুঝা হলনা আমার





]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29142235 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29142235 2010-04-25 23:24:56
মন সাগরে সবকিছুই দিয়েই তোমায় দিয়েছি গো ভরি
তোমার তরে চাহিয়াই কাটে গো মোর বেলা
তোমার চাহনীতে কভু যেন ধরা না দেয় অবহেলা

তুমি আমার মনের মাঝে ঝরাও কেবল বৃষ্টি
তোমার পায়ের নূপূরে করে অপূর্ব সূর সৃষ্টি
জানি নাকো তোমার মনে আছে কি আশা
তবু আমায় স্বপ্ন দেখাও বাঁধবো মোরা বাসা

মন আমার ঘুমিয়ে থাকা জ্বলন্ত আগ্নেওগিরি
যখন তখন জ্বালাতে পারে আমার স্বপ্নের বাড়ি
একাকী আমি ভাবি তোমায় সারা দিবা নিশি
কভু তুমি স্বপ্ন দেখাবে আমারি কাছে আসি

মনের চাবি তোমার হাতে দিলাম আমি তুলে
যা যা তোমার নাও গো বুঝে দরজাখানি খুলে
মনের যেন নেই কর্ম তোমায় ভাবা ছাড়া
তোমার পরশে উঠবে জেগে দাও নাগো সাড়া

মন সাগরে উঠেছে ঝড় তোমায় দেখবো বলে
তবুও তুমি না দিয়ে সাড়া যাও কেন চলে
মন আমার বুঝেও বুঝে না কেবলি তোমায় খোঁজে
অশান্ত হয়ে উঠেছে আজ কিছুই যেন না বুঝে

মন আমার তোমায় ছাড়া বুঝেনাতো কিছু
সারাটি বেলা তোমারি প্রতীক্ষা ছাড়ে না মোর পিছু
তুমি আমার মন বাগানে ফুটাও প্রাণের ফুল
তোমারি তরে ম্লান হয় যায় আমারি যত ভূল

মন সাগরে ভেসে চলেছে আমার রঙিন স্বপ্ন
হারিয়ে যেন না যায় কভু করি অতীব যত্ন
মন সাগরে লুকিয়ে আছে হিরা মানিকের পাহাড়
তবু যেন ছুটেই চলেছে ভ্রুক্ষেপ নেই তাহার

মনের মাঝে ঢেউ খেলে যায়, বহে আনন্দের বন্যা
তুমি যেন আর কেহ নও আমারি স্বপ্ন কন্যা
মনের মাঝে প্রাণের পরশ ছোট্ট একটি আশা
এ আর অন্য কিছু নয় আমারি জাগ্রত ভালবাসা









]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29134305 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29134305 2010-04-13 20:58:08
মন তোমার স্বপ্নীল চোখে দেখা কোন মন্দ্র
মন সে তো যেন পুকুরের জলে ভাসা কোন পদ্ম
তোমার কন্ঠের উন্মাক্ততায় গদ্যকেও যেন মনে হয় পদ্য।

কোন জাগতীক চাহিদায় মন সাগরে নৌকা ভাসায়নি
তাইতো তোমার মনের গহীনে শুকনো পাতার মড়মড় শব্দ চাইনি
কেবলি চেয়েছি তোমার মনে বাতাসে দোলানো সবুজ ঘাস
সেখানে থাকিব আত্ন সুখে সদা করিব বাস।

হয়ত তুমি বুঝেও বুঝনা, বুঝে তোমার অবচেতন মন
তোমার হাতখানি যাবনা ছাড়িয়া এই করেছি পণ
তোমারি মনের ক্যানভাসে এঁকেছি সুক্ষ এক আল্পনা
জানি না কখনো হবে নাকি সত্যি আমারি মনের জল্পনা।

মনের আকাশে উঁড়িয়েছি ঘুড়ি বেঁধেছি রঙিন স্বপ্ন
মনের গহীনে রেখেছি তোমায় করে অতীব যত্ন
মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত এক আশা
তাইতো তোমারি পানে বারে বারে আমারি ফিরে আশা।





]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29133641 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29133641 2010-04-12 20:56:57
কাঙ্খিত স্বপ্নপানে চাই না আবার উত্তাল ঢেউ হয়ে জ্বলোচ্ছাসের রূপ নিতে
কোন শিল্পীর আঁকা ছবির ন্যায় স্থির কোন প্রতিবিম্ব হতে চাই না
চাই না রাজপথ কাঁপানো কোন আন্দোলনে রক্তের বন্যা বহাতে।

ক্ষুধা, দারিদ্র, অন্যায় অবিচারের রোষানালে পতিত হব বলে স্বাধীনতা চাই নি
চাইনি দেখতে গণতন্ত্রের অন্তরালে লুকিয়ে থাকা স্বৈরাচারের স্বপ্ন লালন
মায়ের বুকে হাহাকার আর ক্রন্দনরত অশ্রু দেখতে চাইনি
চাইনি যৌতুকের নির্লজ্জ প্রহসনে কোন নারীর আত্নহননের পথ বেঁছে নেয়া।

বিদেশী শাষক বিতাড়িত করে দেশীয় শোষকের কবলে পড়তে চাইনি
চাইনি বিদেশী প্রভুদের কাঙ্খিত স্বপ্নের নীল নক্সার বাস্তবায়ন
স্বাধীন ভূমির মাটিতে ঝরা অজস্র রক্ত মোরা চাইনি
চাইনি আন্দোলনের নামে প্রহসন করে জুলুম আর নির্জ্জাতন সহ্য করতে।

স্বাধীন দেশে চেয়েছি, মানবতার মুক্তি আর গণতন্ত্রের যাত্রা
পেয়েছি কি তা চাই না করতে হিসাব চাই কেবলি সুমহান বার্তা
জানি না কাঙ্খিত স্বপ্নগুলো সত্যি হয়ে ধরা দিবে কিনা
তবুও প্রত্যাশায় থাকি কাঙ্খিত স্বপ্নপানের স্বপ্নীল আহবানে।

]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29120889 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29120889 2010-03-21 18:05:48
Rain I can not stop myself so go there
You are amazing to look at
I do not want to miss, so silently see that

Every drop of rain you are touching
Stand into the door I am enjoying
Controlling yourself is not so easy to see the view
For this reason I get wet and dancing with you

Whole evening we are walking into the green field
Because we want to make a relationship build
I do not know why you hold my hand tightly
I always give you priority and never take lightly
]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29064423 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29064423 2009-12-23 21:13:42
Cry of Heart when the heart is crying
You can not stop it
how much you are trying

Heart is working
for circulation of blood
It's beat is working
for making it flood

Beat of heart is nothing
but cry of heart
Don't try to stop it
because this is valuable life part
]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29062509 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29062509 2009-12-20 19:08:48
Angel want to touch and try to hold it
Only feel just like cool wind
it looks like a dense fog

Sometimes I think what you are?
then I decide you are nothing but my imagination
I feel you from my heart
but you have no existence at all

You have no color, not any shape
You do not make me crazy, make me brave
Why do you touch me in my dream?
Without you I can not think nothing, my life become dim

You are my heart, you are my soul
Except you I can not full fill my goal
You are hot, You are cold
Never leave you, want your hand to hold]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29061897 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29061897 2009-12-19 21:51:13
Why you come? Not tell me everything only tell some
I feel happy when you are by my side
Nothing do anything which should be hide

Without you I forget how to make fun
For this reason I am not interested to walk in long run
You make my life red, blue and green
So without you my life shows like clean

Want life with full of joy
But life is not so easy not a toy
You are my life, different color flavor
I want to remember it for ever

You are nothing but means of life core
Without you nothing can make me happy it become bore
Your are my love, you are my heart
You are nothing but important life part

]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29048699 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29048699 2009-11-24 00:20:34
স্বপ্নকন্যা সারাটিক্ষণ আমাকে অঘোরে কেন রাখ
স্বপ্নকন্যা তোমাকে নিয়ে ভাবি সারাবেলা
তবুও কেন দাওনা ধরা কর অবহেলা

আমার দেখায় তুমি হলে শ্রেষ্ঠ এক কন্যা
হৃদয়ের মাঝে উঠে ঝড়, প্লাবণ আর বন্যা
তোমায় পাবার আশা আমায় হাতছানি দিয়ে ডাকে
সুপ্ত মনে তোমার কথা সদা জাগ্রত থাকে

তুমি একদিন ধরা দিবে এই আশাতেই থাকি
তাইতো আমি তোমার আশায় পথ চেয়েই থাকি
তুমি আমার মনের মাঝে লুকায়িত এক আশা
তাইতো আজো তোমার জন্য জাগ্রত আমারি ভালবাসা
]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29047527 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29047527 2009-11-21 23:22:15
শতাব্দীর পথে হেটে চলেছি অজানা গন্তব্যর খোঁজে
কারোই যেন গন্তব্যের নেই কোন ঠিক
তবুও যেন স্বপ্নচূড়া গড়তে ব্যস্ত স্বপ্নীল সাজেঁ

শতাব্দীর পথে হেটে চলেছি
আমি অনন্তকাল ধরে
স্বপ্নগুলো দিল না ধরা
গেল নিরবেই ঝরে

শতাব্দীর পথে হেটে পেয়েছি
আমি সদ্য প্রস্ফুটিত কামেনী ফুল
জীবনের যতটা পথ এসেছি হেঁটে
তা কি ছিল সঠিক না ভূল

শতাব্দীর পথে হাটাতে ছিল
আবিষ্কারের নেশা
এই পথেই হেঁটে পেয়েছি আমি
জীবন যুদ্ধে জয় করার দিশা

শতাব্দীর পথে হাঁটাতে আমার
ছিলনা জাগতীক কোন আশা
তবু কেন শতাব্দীর তরে
বারে বারে আমার ফিরে আশা

শতাব্দী হয়ত দেখিয়েছে
আমায় নতুন কোন স্বপ্ন
তাইতো ভবিষ্যতের প্রত্যাশায়
শতাব্দীকে বক্ষে ধরে, করি অতীব যত্ন
]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29046890 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29046890 2009-11-20 21:41:30
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য ভালবেসেছি শুধু ভালবাসার জন্য
জীবনের সূর্য এভাবে স্তমিত যাবে বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য

তোমার কোমল হাত দুটি স্পর্শ করবো বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য
তোমার অপলক দৃষ্টির মাঝে হারিয়ে যাব বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য

জাগতিক কোন স্বপ্নসিদ্ধীর সুপ্ত বাসনাকে পুরণের জন্য ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য
তোমার হাসির মাঝে নির্মলানন্দ খুঁজবো বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য

সূর্যের ন্যায় উদিত হয়ে সারা বিশ্বকে জানান দিব বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য
না বলা কথাগুলোকে বুকের গহীনে লালন করবো বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য

কোন শক্তির কাছে মাথানত করব বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য
তোমার অস্তিত্বকে হারিয়ে যেতে দিব বলে ভালবাসিনি
ভালবেসেছি শুধু ভালবাসার জন্য




]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29046404 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29046404 2009-11-19 21:36:03
কে তুমি? মনে পরছে তোমারি কথা অজাচিত ভাবে
জানি না কে গো তুমি, কি বা পরিচয়
অস্পষ্ট হয়ে ধরা দাও মোর মনে

বৃষ্টি হয়ে ঝরে পরা জলধারা
আমাকে করে যায় আজো আত্নহারা
তোমায় দেখার স্বাদ কেন আমায় টানে
অশান্ত মন যেন কিছুই তা না জানে

কাশফুলে দোলা লাগে, দোলা লাগে মনে
ধূ ধূ মরু প্রান্তরেও যেন প্রাণের স্পন্দন জাগে
কল্পনাতেই থাক তুমি তবুও কেন খুঁজি
সত্যি হয়ে ধরা দিবে এই কথাটি বুঝি]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29043640 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29043640 2009-11-15 00:47:59
ক্লান্ত কেন কেন তব না পাওয়ার হতাশায় আমি পরিশ্রান্ত
তোমায় পাওয়ার আশা আজও জাগে কেন মনে
সদা সর্বদা তাই খুঁজে যাই তোমায় বিহনে

কোন বাঁধায় মানছে না যেন অঝর ধারার শ্রাবণ
আমার মনের গহিনে তাই আজও বহিছে প্লাবণ
তুমি আমার কল্পনাতে লুকিয়ে কেন থাক
অঘোরের মাঝে আমায় বন্দী করে রাখো

প্রস্ফুটিত মন আমার স্নিগ্ধ সুরভিতে ভরে থাকে
মনের অজান্তেই যেন কারে খোঁজে জীবনের বাঁকে
ক্লান্ত কি শরীর নাকি মন তা আজো বুঝিনি
নিস্তব্দ জীবনের মাঝে তোমায় আর খুঁজিনি।







]]>
http://www.somewhereinblog.net/blog/BRaihan/29043150 http://www.somewhereinblog.net/blog/BRaihan/29043150 2009-11-14 01:25:36