আমার প্রিয় পোস্ট

দ্যা ব্লগার অলসো.....

বিবাহ সমাচার- শেষ পর্ব।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৫

শেয়ারঃ
0 0 0

বিবাহ সমাচার - ১ম পর্ব

মোবারক সাহেব কন্যার কেশ দেখিলেন, দন্ত দেখিলেন এবং হাঁটা দেখিলেন। দেখিয়া যাহারপরনাই প্রীত হইলেন। সকল দেখাদেখির অবসান হইবার পর তিনি পুত্রকে জিজ্ঞাসা করিলেন, ‌‌'মাইয়াকে আংটি পরাইয়া দেই, কি কছ?'
শিক্ষিত আবুল তখনও ভুলিয়া যাইনাই যে, একটা পরীক্ষা তখনও বাকি ছিলো। কানে-মুখে পিতাকে সে কথা জানাইয়াও দিলো সে। মোবারক সাহেব মনে মনে পুত্রের বিচক্ষণতার তারিফ করিলেন। তাহার পর কন্যার উদ্দেশে বলিলেন, 'মা, চিডি-পত্র লিখতে পারো তো?'
কন্যা নিজ মস্তক একবার উপর-নিচ করিলো। মানে, পারে। 'কিছু মনে কইরো না মা, আমরা একবার তোমার হাতের লেখাডা একবার দেখবার চাই।' বলিলেন মোবারক সাহেব।
'কুনো অসুবিধা নাই ভাইসাহেব,' দরাজ গলায় বলিয়া উঠিলেন কন্যার মা, 'মাইয়া আমার শিক্ষিত। দশ গ্রামে তার মতো শিক্ষিত আর একডাও পাইবেন না। গেরামের পোলাপান গোর জালায় পড়া বন্ধ করছি। আমি খাতা কলম আনতাছি।' বলিয়া তিনি অন্দরমহলে প্রবেশ করিলেন এবং কিঞ্চিত পর ফিরিয়াও আসিলেন।
কন্যা শুধাইলো, ' কি লিখুম?'
'তোমার যা ইচ্ছা তাই লিখো মা।' বলিলেন মোবারক সাহেব।
কন্যা ক্ষনিক ভাবিলো, তাহার পর খাতায় এক লাইনের একটা বাক্য লিখিলো।
মোবারক সাহেব কন্যার হাতের লেখা অবলোকন করিয়া বেজায় খুশি হইলেন, পুত্রকে বলিলেন, ' দেখ বাপ, কি সুন্দর হাতের লেখা! তর লেখার চাইতেও সুন্দর!'
আবুল কাগজখানা হাতে লইয়া চোখ বুলাইলো। এবং সাথে সাথেই তাহার ভ্রু কুঁচকাইয়া গেলো। চেহারা ফ্যাকাসে বর্ণ ধারণ করিলো। এতক্ষন তার চোখেমুখে খুশির ছটা ঝিলমিলাইতেছিলো, এক লহমায় সেটা বিষাদে পরিণত হইলো। পিতার কানেমুখে সে বলিলো, 'আব্বা, বাইরে আসেন কথা আছে।'
পুত্রের পরিবর্তন মোবারক সাহেবের চোখ এড়ায়নাই। তিনি কন্যার মাতার উদ্দেশে বলিলেন, 'কিছু মনে লইবেন না বইন, আমরা একটু পেরাইভেটে আলাপ কইরতে চাই।'
'না, না ভাই, এতে মনে লইবার কি আছে। ল মা, আমরা ভেতরে যাই।' বলিয়া তিনি কন্যা সমেত ভেতর ঘরে প্রবেশ করিলেন। যাইবার সময় তাহার চেহারায় চিন্তার রেখা মোবারক সাহেবের দৃষ্টিগোচর হইলো।
তাহার পর পিতাপুত্রের মধ্যে শুরু হইলো চাপা স্বরে ফিসফিসানি। 'হঠাৎ কি অইলো তর?' মোবারক সাহেবের প্রশ্ন।
'আব্বা, এই বিয়া অইবোনা‍!'
'কি! কি কইলি তুই!' গলার পর্দা কয়েক ডিগ্রি চড়িয়া গেলো মোবারক সাহেবের। 'এতো ভালো, এতো সোন্দর মাইয়া কি সহজে মিলে? তর লাইগা কি অর্ডার দিয়া মাইয়া বানাইতে হইবো?'
'আব্বা, আপনি আমার কথা.....'
'কুনু কথা হুনুম না, হয় এই মাইয়া বিয়া করবি, নয়তো আমার মরা মুখ দেখবি!'
'এই মাইয়া বিয়া করলে এমনিতেই আফনের মরা মুখ দেহন লাগবো!'
'মাইনে!!' ভ্যাবাচ্যাকা খাইলেন মোবারক সাহেব।
'হ আব্বা। এই মাইয়া আমগো ঘরে গেলে শরমে আফনের আত্মহ্ত্যা করন ছাড়া কুনো উপায় থাকবোনা।'
'অয় হারামজাদা! ব্যাপার কি খুইলা কছ না ক্যান!' ধৈর্য্যের বাঁধ ভাঙলো মোবারক সাহেবের।
আবুল প্রথমে এদিক ওদিক চাহিলো, নজরে আসিলো অন্দর মহল থেকে তাহাদের উপর কড়া নজরদারি চলিতেছে। গলার স্বর একেবারে নিচে নামাইয়া, পিতার কানেমুখে সে বলিলো, 'আব্বা, এই মাইয়ার পেটে বাচ্চা!!'
'কি!!!' মোবারক সাহেবের ভিরমি খাওয়ার উপক্রম হইলো। নিজ কর্ণকে বিশ্বাস করিতে অতিশয় কষ্ট হইলো তার। কোনরকমে জিজ্ঞেস করিলেন,'তুই জানলি ক্যামনে?'
'খাতার মইধ্যে তাই লিখছে, দেহেন।''
পড়িলেন মোবারক সাহব, তাহার পর বলিলেন, 'এহানে খারাপ কি দেখলি তুই? একজন নারী হিসেবে সে তো গর্ববোধ কইরতেই পারে।'
'আব্বা, ভালো কইরা দেহেন।'
পুনরায় দেখিলেন তিনি এবং তখনই খটকাটা লাগিলো তাহার মনে। তিনি উপলব্দি করিলেন, পুত্রকে শিক্ষা দান বিফলে যায় নাই। আলতো করিয়া আবুলের পিঠ চাপড়াইয়া দিলেন তিনি।
গলা খাঁকাড়ি দিয়া কন্যার মাকে ডাকিলেন মোবারক সাহেব, ' বইন, আইজ আমরা যাই। বিস্তারিত লোক মারফত জানামু।'
'ভাইসাহেব, কুনু...'
'না, বইন। আমরা পরে আফনেরে জানামু।' বলিয়া ওইখান হইতে চলিয়া আসিলো পিতাপুত্র। ফিরতি পথে যাইতে যাইতে দয়াময়ের কাছে কৃতজ্ঞতা জানাইতেছিলেন মোবারক সাহেব। তাহার ইজ্জত রক্ষা করিয়াছেন বলিয়া।
কইন্যা জানেনা, তাহার একটি অক্ষরের ভুলে তাহার কপাল পুড়িলো। সে কাগজখানাত লিখয়াছিলো, ''আমি একজন 'গর্ভিত'' 'নারী।''
আবুল কলেজ পাশ করা শিক্ষিত(?) ছেলে। তাহার মস্তিষ্ক ''ব'' আর ''ভ'' এর ফারাক ঠিকই ধরিতে পারিয়ছিলো(!!!!)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রম্য রম্য ;
প্রকাশ করা হয়েছে: িদবেসর কথেপাকথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: উৎসাহ দানের জন্য ধন্যবাদ।

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫০
িঅনুশীলনকািরনী বলেছেন: ...............নটে গাছটি মুড়াল।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: গাছটি মূড়ালো, ঠিক আছে। কিন্তু গল্পটা কেমন লাগলো তা তো বললেন না। ধন্যবাদ।

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০১
িঅনুশীলনকািরনী বলেছেন: আগের পর্বগুলো পড়ি নি যে। ওগুলো পড়ে দেখব, ঠিক আছে ?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: আগের পর্ব বলতে একটাই। দু'পর্বে শেষ করেছি। এর ঠিক আগের পোস্টটাই। পড়ার অনুরোধ রইলো। ধন্যবাদ।

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪২
ঝড়ো হাওয়া বলেছেন: আপনার প্রতিটা কাহিনী জোস !!
বই প্রকাশ করবেন কবে ?

আচ্ছা, কন্যার বাড়ি কি চট্টগ্রামে ?
অনেক চট্টগ্রামওয়ালাদের গ/ঘ, প/ফ, ব/ভ, দ/ধ, জ/ঝ ... এসব বর্ন উচ্চারনে সমস্যা হয়। এই জাতীয় ভুল প্রায়ই আমাকে দেখতে হয়। বিরক্ত লাগে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: এটা সত্য যে, চাঁটগাবাসীদের উচ্চারণে আঞ্চলিক টানটা থেকেই যায়। তবে লেখার বেলায় ভুল তেমন একটা হয় বলে আমার মনে হয়না।
এই জন্যই কি মনে হলো কন্যা চাঁটগার?

বই প্রকাশ করার মতো লেখক হওয়া তো দূর। এখনো নিজেকে প্রাথমিক সারির বলেই মনে করি।
আপনাকে ধন্যবাদ ভাইজান। শুভেচ্ছা রইলো।

৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৬
মদনবাবু বলেছেন:
প্লাস আগেই দিছি ।
কমেন্ট লিখে পোস্ট করতে করতে বিদ্যুত গেলো চলে ।
এখন দেখি কমেন্ট অটো সেভ হয় নাই । কি করিভো ( ?? )
এই পোড়ার দ্যাশের বিদ্যুৎ ব্যবস্থায় আমরাও আপনার গল্পের নায়িকার মতন 'গর্ভিত'' ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: হা হা হা!! দারূন মন্তব্য করেলন ভাই। আপনার মন্তব্যে ++++

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৬
ফজল বলেছেন: চমৎকার।+++

গর্ভিত।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: খাইছে!! সবাই এভাবে ''গর্ভধারণ'' (গর্ববোধ) করলে তো বিপদ!!

অনেক ধন্যবাদ ফজল ভাই।

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৭
চতুরভূজ বলেছেন: আগেরটার মত দারুণ হয়েছে!

+
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ চতূরভূজ। আগের পর্বটা কি পড়েছিলেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ চতূরভূজ। আগের পর্বটা কি পড়েছিলেন?

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪
বকলম বলেছেন: নিছক রম্য হিসেবে চমৎকার।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: নিছক রম্য হিসেবে চমৎকার।

আর সাহিত্য হিসেবে......,

যদিও রম্য রচনাও সাহিত্যের এক শাখা বটে.....

পড়ার এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৪
বকলম বলেছেন: বকলম মানুষ, সাহিত্যের সম্পর্কে সম্মক অবগত নই।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: অনর ব্লগ দেইলি তো বুঝা যায় অনে কি? কিল্লাই শরম দিতা লাইগ্গুন দেশি ভাই....,

মনত কষ্ট দি থাইলি মাফ গরি দিয়ুন আরিফ ভাই।

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
বকলম বলেছেন: ওবাইজ্জেবাশঁ মনত কিল্লাই কষ্ট লইলতেম! ও বালি তুইই মনত কষ্ট নলইউ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: আইচ্ছা বদ্দা, রাউজান আইয়েরে বেড়াইবার দাওয়াত থাগিল।

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
মৈথুনানন্দ বলেছেন: নিছক মজা করে করা মন্তব্যটিকে সিরিয়্যাস্লি নেওয়ার জন্যে দুষ্কিত - হাঁচি, থুড়ি, হাসির আয়কন দিয়ে ছিলুম তো।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: খেয়াল করিনি ভাইজান। আমিও দুঃখ প্রকাশ করছি, না বুঝে মন্তব্য করার জন্য।

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
মুকুল বলেছেন: দারুণ!!! :)

*****
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই।

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
মাহিরাহি বলেছেন: রম্য হিসাবে দারুন হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মাহিরাহি।

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
মুকুট বলেছেন: ধন্যবাদ এরশাদ বাদশা ভাই! অনেক টেনশনের মাঝেও লেখাটা পড়ে হেসে ফেললাম! ধন্যবাদ আবারও, আরো এমন লেখা পড়ার অপেক্ষায় রইলাম!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: তাহলে আমার লেখাটাও স্বার্থক হলো। অনেক ধন্যবাদ আপনাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব ভাই।

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
জ্বিনের বাদশা বলেছেন: ভালো লাগছে ... 'ব' আর 'ভ' এর পার্থক্য
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: জ্বিনের বাদশা, এটাই গল্পটার থিম। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৩
পিক্সেল বলেছেন: খুব মজার পোস্ট। ছোটখাট ভুল অনেকসময় বড় বিপদ নিয়া আসে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: যথার্থ বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১২
না বলা কথা বলেছেন:
বহুত মজাক পাইলাম
তয় আমি ও এক্কান বাস লইয়া পোস্টিং মারছি।
সময় পাইলে দক্ষিনা দিয়েন।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: মজা দেওনের লাইগাই তো....,
এক্ষুনি যাইতে আছি....
ধন্যবাদ।

১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
েজবীন বলেছেন: মজার লাগলো গল্পটা :) ১মটাও পড়ছি...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: মজা পেলেই লেখার উৎসাহ পাই। অনেক ধন্যবাদ আপনাকে।

২০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
রাশেদ বলেছেন: হা হা! শালার দুনিয়া! হা হা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ভাইজান দেখি এক্কেবারে শেষে....,

ধন্যবাদ।

২১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
মানুষ বলেছেন: হা হা হা ... দারুন লিখেছেন। কিপ ইট আপ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: জ্বি, আপনাদের ভালো লাগলে অবশ্যই.....,

ধন্যবাদ।

২২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৬
প্রণব আচার্য্য বলেছেন: কি ব্যপার এরশাদ ভাই
বিয়েশাদি শেষ করে দেখি
একেবারে চুপচাপ হয়ে গেলেন?

কোথায় ডুদিলেন?

নতুন ল্যাখা কোই?
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: খাইছে!! আমারে আবার বিয়ে দিয়ে দিলেন কোন ফাঁকে?

প্রণব ভাই, এতো তাড়াতাড়ি শহীদ(!) হইবার কোন ইচ্ছা নেই।

নতুন লেখা দেবো..., শীঘ্রই।

ধন্যবাদ আপনাকে।

২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৩
রাশেদ বলেছেন: নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? অমি রহমান পিয়াল

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।


*আমাদের বর্তমান দাবী সমূহ

১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: Go ahed Rashed bhai!! We are with you!!

২৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১২
প্রণব আচার্য্য বলেছেন: ভাই, আমার ঢাকার চিঠিটা পড়বেন


আপিনি আমার কবিতার স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত ছিলেন, তাই
ঐ দীর্ঘ কবিতাটি
আপনার কথা স্মরণে রেখে পোষ্ট করেছি।

(বি.দ্র.: নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়)
২৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯
এরশাদ বাদশা বলেছেন: দেখবেন, এক সময় আপনার ঢোলই অন্যেরা পিটাচ্ছে!!

কবিতাটা পড়ছি....
২৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০১
সারওয়ারচৌধুরী বলেছেন:


+



চমৎকার বাক্য বুনন ও বিষয়ী বর্ণনা!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সারওয়ার ভাই। ভালোবাসা দিবসের শুভেচ্ছ রইলো।

২৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০১
রাশেদ বলেছেন: শুভেচ্ছা রইলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: আপনার প্রতিটি দিন হোক প্রেমময়!

শুভ ভালোবাসা দিবস!!

২৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
বিহংগ বলেছেন: সরি ভাই,
আবারো দেরীতে এসে হাজির হয়েছি।
যাই , মনে করেছিলাম তাই হয়েছে।
জানতাম ,আপনি গল্পকে ঘুরিয়ে দিবেন।
চমতকার হয়েছে।
মেলের জন্য ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: দেরিতে হলেও এসেছেন তো!

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার এবারের লেখার প্রথম মন্তব্যকারী আমিই!

দারূন একটা লেখা!

২৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২
নরাধম বলেছেন: বাদশাভাই, আপনি কি চট্টগ্রামের?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: জি ভাই। আমি চাঁটগার ছেলে। রাউজানে আমার বাড়ি। আপনিও মনে হয় চট্টগ্রামের...?

দু:খিত, আপনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম আগেই। কিন্তু আগে-পিছে হয়ে গেলো............!

৩০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০০
বিহংগ বলেছেন: বাদশাভাই, দেশে কবে যাবেন।
দেখা হবে কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: এক বছরের মধ্যে সম্ভাবনা কম। তবে গেলে অবশ্যই দেখা হবে। ইনশাল্লাহ আগামী বছর....।

আপনি কোথায় আছেন? আপত্তি না থাকলে ফোন নম্বর দিতে পারেন।

কথা হবে.....।

ভালো থাকবেন।

৩১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬
প্রণব আচার্য্য বলেছেন: এরশাদ ভাই, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে;

নতুন লেখা কই?

বিয়া-শাদি নিয়া এতদিন পইড়া থাকা কি ভালো দেখায়?
আপনেরতো ভাবগতি বিশেষ ভালো দেখতেছি না;

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ইচ্ছা তো ছিলো ভালোবাসা দিবসে ফাটাফাটি একটা রম্য দেবো। কিন্তু মানুষ যা দিলো.....! জবরদস্ত!

একটা মশলাদার কাহিনীর জন্য ব্রেইনটাকে বিশ্রামে রেখেছি। দেবো শীঘ্রই....।

আপনাকে ধন্যবাদ প্রণব ভাই।

৩২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
শফিউল আলম ইমন বলেছেন: ভাইজান গল্পটা চমৎকার লিখেছেন।
যাইহোক আপনি চাঁটগা'র তাও আবার রাউজানের....আমার বাড়ি ফতেয়াবাদ, হাটহাজারীতে।

তারপর কেমন আছেন ভাইজান।
আপনি কি চাঁটগা'তেই থাকেন নাকি দেশের বাইরে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: আরো একজন পড়শী পাওয়া গেলো, যিনি আমার কাছেই থাকেন। ইমন ভাই, আছি ভালোই। আপনি ভালো তো?

আমি আবুধাবিতে আছি। একটা আইটি সলিউশন কোম্পানিতে নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে কাজ করছি।

আপনি?

গল্পটা পড়ার জন্য ধন্যবাদ।

৩৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৫
সারওয়ারচৌধুরী বলেছেন:


বাদশা, আমার নীলপরী রূপকথা পড়েছো?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: পড়িনি সারওয়ার ভাই। পড়ছি.....,

৩৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
প্রণব আচার্য্য বলেছেন: কি ভাই গেলেন কোই?

এনি প্রবলেম?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: যাইনি কোথাও, আছি। কিন্তু আপনার হলো কি? কালো পর্দা ঝুলিয়ে নিজেকে আড়াল করার মানে কি?

৩৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
রাশেদ বলেছেন: নতুন কিছু দেন।
৩৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
মোমের আলো বলেছেন: রাশেদ বলেছেন: নতুন কিছু দেন।
৩৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৩
এরশাদ বাদশা বলেছেন: হে হে হে....., ভাবছিলাম এই খেলাম আপনার গুঁতানি.....,

দিচ্ছি রাশেদ ভাই... শীঘ্রই...

ধন্যবাদ মোমের আলো।
৩৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৬
পুতুল বলেছেন: খুব মজা পেলাম। বুঝতে পারছি লোকে আমাকে বানানের ব্যাপারে এত সতর্ক কেন করে!
আমিও একদিন গর্ভ করে বলব দেখ; আমার গর্ভ বানান ভুল হয় নাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: আসলে আপনার লেখাটা যখন পড়ছিলাম, তখন বলতে চেয়েছিলাম এ ব্যাপারে। কিন্তু লেখাটা এতোই ভালো লেগেছিলো যে, কোন ধরনের সমালোচনা করতে ইচ্ছে হয়নি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৯. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৩৭
মানুষ বলেছেন: আপনি খুব ভাল লিখেন। কিন্তু এতো কম কেন? মন ভরে না।
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ইশতিয়াক ভাই, কেমন আছেন? অনেকদিন পর ব্লগিং করতে এলাম। কম লিখি কারণ মাথায় ঘিলু কম। তাই মাথাকে বেশি খাটাই না আরকি। আর সা.ইনে আপনার মতো লেখক থাকতে আমি কোন ছার!

৪০. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৩
প্রণব আচার্য্য বলেছেন: কি ভাই গেলেন কোই?

এনি মোর প্রবলেম?
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: প্রণব ভাই। কেমন আছেন? কাজের ঠেলায় জান বের হবার জোগার!!! ব্লগ.., সে তো বিশাল সময়ের ব্যাপার...।

আপনার ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা রইলো।

৪৩. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪
প্রণব আচার্য্য বলেছেন: অনেকদিন পরে পেয়ে ভালো লাগলো

আবার হারিয়ে যাইয়েন না; সাবধান!


নতুন চেহারায় স্বাগতম
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: জ্বি না, প্রণব ভাই। চেহারা নতুন না, সেই পুরোনোই। তবে নতুন লুক দিছি। বলতে পারেন, নতুন বোতলে পুরোনো মদ।

আপনারও ফটুকটাও নতুন মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: খবর ভালো ভাইজান। আপনি কেমন আছেন?

৪৫. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৪
হ্যারি সেলডন বলেছেন: বাদশাভাই, কেমন আছেন? কোন লেখা দিচ্ছেননা কেন?
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: হাই হ্যারি! নিকটাকে পরিচিত মনে হচ্ছে!! দেবো....., শীঘ্রই........., ধন্যবাদ।

৪৬. ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০০
ভাস্কর চৌধুরী বলেছেন:

বাদশা ভাই
কি খবর ? কেমন চলছে দিনকাল? কেমন আছেন????

অনেক দিন হয়ে গেলো নতুন লেখা দিচ্ছেন না যে?
দ্রুত একটা লিখাদিন।
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: জ্বি, ভালো ভাস্কর দা। আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক দিন হয়ে গেলো...., দেবো শীঘ্রই। ধন্যবাদ।

৪৭. ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৯
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
অঁনে কড়ে বদ্দা ?? দেখা টেখা নাইদে একবারে ???
১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: বেশি ব্যাস্ত বদ্দা, কাজের লাই সময় ন ফাইর। তবু মাঝে মইদ্যি ঢুঁ মারির। কিন্তু অনরে ত তুয়াই ন ফাইর। ভালা আছন ত? নববর্ষর শুভেচ্ছা রইলো।

১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ''মাঝে মাঝে ভালো লাগে দেশি নৌকো, মেঘলা দুপুর।
তারাভরা কোনো রাত, নিরিবিলি গাঁয়ের পুকুর।
ভালো লাগে এই মেঘ, ভালো লাগে এই বেঁচে থাকা,
কেন যেন ভালো লাগে তোমাকেই ফিরে ফিরে ডাকা।
হঠাৎ কেমন যেন মনে হয় সবকিছুই ভালো,
দুই চোখে পড়ে এসে ভালোবেসে পৃথিবীর আলো।
মাঝে মাঝে ভালো লাগে তুচ্ছ এই পুরোনো জীবন,
কোনো কোনো দিন খুব ভালো হয়ে যায় মন।''

প্রিয় কবি মহাদেব সাহার খুব প্রিয় একটি কবিতা। আপনাকে দিলাম, নববর্ষের উপহার হিসেবে। ভালো কাটুক নতুন বছর।

৪৯. ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

এত বড় উপহার আমার জন্য, তাও আবার প্রথম বৈশাখে। আমি ধন্য।

কেমন আছেন?
১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: খুব ভালো, আশা করি আপনিও....?

৫০. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪১
বিহংগ বলেছেন: সালাম, আছেন কেমন,
সরি , অনেকদিন যোগাযোগ হয়নি।
ভালো আছেন ,তাই না।
দেখবেন, একসময় আপনার মুখোমুখি হয়ে যাবো।
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ওয়ালাইকুম সালাম, আরিফ ভাই, খুব প্রত্যাশা সেই দিনটির; বিশ্বাস করুন। ধন্যবাদ।

৫১. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৪
প্রণব আচার্য্য বলেছেন: আপনার কোন আওয়াজ নাই
ব্যাপর কী?
নতুন লেখা কৈ?
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: আওয়াজ দিয়েছি, সর্বশেষ পোস্টে চোখ বুলিয়ে দেখুন। নতুন লেখা, আসলে খুব একটা সাহস হচ্ছেনা প্রনব ভাই। খুব ইচ্ছে হচ্ছে আমার বড়ো গল্প ''স্বপ্নচোর'' গল্পটা খন্ডাকারে দেই। আমার যতোগুলে সাহিত্য কর্ম তার মধ্যে এই কাজটা আমার খুব প্রিয়। কিন্তু ব্লগের পাঠকদের ধৈর্য্য কম বলে খন্ডাকারে লেখা দেওয়ার চে' না দেওয়াই ভালো। আর যদি বলেন, ব্লগাররা যদি নাই পড়লো তাহলে ব্লগে লেখা দেওয়ার অর্থ কি?
প্রণব ভাই, দিচ্ছি..., শীঘ্রই...., ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: আধেক চেহারা দেখালেন, বাকিটা....?

৫২. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৫
প্রণব আচার্য্য বলেছেন: আমি আপনার ব্লগের আওয়াজের কথা কৈছি;

নতুন লেখা নাই, একবারে সুনসান!

''স্বপ্নচোর'' গল্পটার প্রতীক্ষায় আছি
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: প্রতিক্ষার অবসান ঘটাচ্ছি। কিন্তু জানি না আপনাদের কেমন লাগবে....,
ধন্যবাদ।

৫৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৮
রাশেদ বলেছেন: রাশেদ বলেছেন: নতুন কিছু দেন।
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: আমার বড়ো গল্প স্বপ্নচোর দিচ্ছি খন্ডাকারে। আমার খুব পছন্দের গল্প এটি। জানি না আপনাদের কেমন লাগবে? আপনাকে ধন্যবাদ।

৫৪. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৯
বহুরূপী মহাজন বলেছেন: "কইন্যা জানেনা, তাহার একটি অক্ষরের ভুলে তাহার কপাল পুড়িলো" ????????

আমার তো মনে হয় হওয়া উচিৎ ছিল কপাল খুলিল ;)

৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: আজ্ঞে মহাজন ঠিকই ধরিয়াছেন। এক অর্থে হাঁদারামের সহিত বিবাহ ভাঙিয়া কইন্যার কপাল খুলিল, ঠিক। কিন্তু মহাজন, ইহাও তো সত্য যে, কইন্যারা হাঁদারাম পাত্রই অধিক পছন্দ করে। আপনার কি মত?

যাহা হোক, আপনাকে আমার ব্লগে পাইয়া যাহার পর নাই প্রীত বোধ করিতেছি।

০৫ ই মে, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০২৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। লীনা দিলরুবার কবিতার অংশবিশেষ।

আমি ইদানিং নিজের মধ্যে প্রচুর পরিমানে ভন্ডামীর লক্ষন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই