আমার প্রিয় পোস্ট
- ভিডিও টি দেখুন (এটি ১৮+ নয়,তবে ১৮+ দের জন্য ব্যাপোক ভাবে শিক্ষার একটা বিষয়।) - মেংগো পিপোল
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সিনেমার ভুলভাল : হাতির পাল যেখানে আকাশে ওড়ে! - ফিউশন ফাইভ
- হুমমমমম....মন খান আবারও উদাস...খাইলাম আবার বাশ! লুল এন্ড লাল প্রোডাকশন! পর্ব ৩! উৎসর্গ এরশাদ বাদশা! - উদাসী স্বপ্ন
- এই লুকটারে মিস্করি। এই লুকটার আজকে জন্মদিন। শুভ জন্মদিন এরশাদ বাদশা ভাই - অপুরমোইভোয়া(Apurmoivoa)
- সেন্চুরী করলাম...ইটস আ টাইম টু ডিস্কো...ট্যাটু টু ট্যাটু টু ট্যাটু টু
- জেরী
- ব্লগের আস্তিক-নাস্তিক দ্বন্দ - আ কম্প্লিট সেটআপ - মিঞা ভাই
- ব্লগের সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা, ব্লগিয় ঐক্য নষ্ট করার চক্রান্ত, ব্লগার ভাইয়েরা সাবধান হোন - পারভেজ আলম
- নেলসন ম্যান্ডেলা - বর্ণবাদ বিরোধী সংগ্রামী - ২য় পর্ব - কারাবাস ও মুক্তি - রাগিব
- গুগল ক্রোম ব্যাবহার করে পরিস্কার বাংলা দেখুন/পড়ুন ফেইসবুকে। - নিঃসঙ্গ
- হযরত হাসিবকুলরে ছাড়া ব্লগ জমছে না, আসেন ব্লগে আবার ঝড় তুলি - প্রতিদিন রিটার্নস
- পেয়াড়অয়েলে মামোক কি দেউয়া উছিথ রে বাথিজারা? - আলিফ দেওয়ান
- ই-বুক কালেকশন মাসুদ রানা সিরিজ - নাজির
- একটি পপুলার হিন্দ গান যার origin from korean song - মোহতাসীম বিল্লা
- নরাধমের বর্ষপূর্তিপোস্ট: ট্র্যাডিশানের প্রতি সম্মান দেখালাম। - নরাধম
- ছাগৈতিহাসিক ম্যাতকার নামা১ : আমাদের জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুর - কানু
- এ পোষ্ট আস্তিক-নাস্তিক, বি.এন.পি-আওয়ামি লীগ সবার জন্য, এ পোষ্ট মানবতার জন্য, বাংলাদেশের জন্য। - নিস্সঙ্গ যোদ্ধা
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- নিঃসঙ্গতা [মায়ের লেখা একটি কবিতা] - কাঠের খাঁচা
- এরশাদ বাদশাহ'র প্রতি অনুরোধঃ সামুকে সামুর মতই থাকতে দিন, ব্লগে বিভাজন সৃষ্টি করবেন না। - নীলতারা
- ন্যাগেটিভিটি - অমিত চক্রবর্তী
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্বাধীনতা বিরোধী মাওলানা মতিউর রহমান নিজামী (রাজাকার উত্তম) এর আমলনামা ১৯৭১ : - লাল দরজা
- ফিরে দেখা ২০০৯ : বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ - ফিউশন ফাইভ
- ত্রিভূজিয় মুক্তিযুদ্ধ আর্কাইভ --- কতিপয় প্রশ্ন ছিল!!! - এস্কিমো
- সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ) - ত্রিভুজ
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- এই কাঁচা হাতের কোবতে খানা পড়ি এবং একটি মহৎ উদ্যোগ এগিয়ে নিয়ে যাই - সায়েম মুন
- মডারেটর এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। - পাহাড়ের কান্না
- ~~~~সামুর মডারেটর এবং ব্লগারদের পুনরায় দৃষ্টি আকর্ষন করছি~~~ - কাঠের খাঁচা
- ব্লগার এরশাদ বাদশা এবং আমাদের দাবী, অতপরঃ ...... - সিষ্টেম ইন্জিনিয়ার
- ছাগুপিডিয়া হৈতে ইতিহাস ও রাজনীতি শিক্ষা - রোবোট
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক আজ এখানেই শেষ করলাম। এর পর বাকি থাকবে শুধু ৪২০ - আমি মদন
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- লুলামীর পোস্ট-মর্টেম - কুচ্ছিত হাঁসের ছানা
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ঈশ্বর জবাব চাই, জবাব দাও - ফারা তন্বী
- বিনিময়- অনুগল্প - এরশাদ বাদশা
- একটি আধা জঘন্য ব্লগীয় চিঠি (সংশ্লিষ্টরা কিছু মনে করবেন না প্লিজ!) - ফিউশন ফাইভ
- ছুটি (মানুষের ছোট গল্প) - মানুষ
- ওয়ান ইলেভেন (চতুর্থ পর্ব) - আজমান আন্দালিব
- গল্পঃ শাদা বিবেক কালো বিবেক - ভাঙ্গন
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একটি হলুদ সন্ধ্যা ও আমার নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতগুলি - অপ্সরা
- হয়তো.. .... - স্বপ্নকথক
- ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ - ~স্বপ্নজয়~
- হৈমন্তী (মানুষের ছোট গল্প) - মানুষ
- নির্লিপ্ত অন্তরালে ... - আইরিন সুলতানা
- জীবন গণিত-৩ (অসীমের অস্তিত্ব)। - নরাধম
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- পিছু কথন--০১ - রাশেদ
- পাকিস্থানি কুলাংগারদের বর্বরতা-একটি ঐতিহাসিক ভিডিও ক্লিপ - না বলা কথা
- সন্ধ্যা - ঝুমরু
- গন্তব্য - মুকুল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? (অমি রহমান পিয়াল) - রাশেদ
- চতুরভূজের অর্থহীন ডায়েরীর নিষ্প্রাণ পাতায় - - চতুরভূজ
- আজ এরশাদ বাদশার জন্মদিন - মোসতাকিম রাহী
- শিলা আহমেদ; 'এক অমিত সম্ভাবনার অকাল মৃত্যু' - এরশাদ বাদশা
- নাকফুল টের পাচ্ছি - সোমেশ্বর অলি
ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
সনঃ ২০২০
প্রেক্ষাপটঃ সামহ্যোয়ার ইন ব্লগ
ভূমিকাঃ১- গল্পটি লেখা হয়েছে ২০২০ সালের ঘটনাকে কেন্দ্র করে। গল্পের সব চরিত্রই নিরেট বাস্তব, ব্লগ থেকেই নেয়া। কারো সাথে মিলে গেলে তা ইচ্ছাকৃত বলেই গন্য করবেন
পিটানী দিতে চাইলেও দিতে পারবেন।![]()
২- আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারন যাদের নিয়ে এই লেখা তারা হয়তো মাইন্ডাইতে পারেন। ফান হিসেবে নিলে খুশি হবো।![]()
ব্লগার্স মেন্টাল হসপিটালে আজ সাজ সাজ রব। কারন নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট আসিতেছেন হসপিটাল পরিদর্শনের নিমিত্তে। এই হসপিটালের প্রতি সব শ্রেনীর মানুষের কৌতুহল বিদ্যমান। আরম্ভ হইবার পর হইতে রোগীর সংখ্যা দিনকে দিন বাড়িয়াই চলিতেছে। তাই প্রেসিডেন্ট মহোদয় এই হাসপাতাল পরিদর্শন করিবার সিদ্ধান্ত লইয়াছেন। হাসপাতালের ডিন কেতাদূরস্ত পোষাক পরিয়া মুখমন্ডলে হালকা প্রসাধনী লাগাইয়া অপেক্ষা করিতেছেন। তিনি নিজেই প্রেসিডেন্টকে হাসপাতাল পরিদর্শন করাইবেন। ইতোপূর্বে সিদ্ধান্ত হইয়াছে কোন কোন সেলে তাহাকে লইয়া যাওয়া হইবে। বাছাই করা কিছু রোগীর সেলে তাহাকে লইয়া যাওয়া হইবে। ডিন উহাদের কেস স্টাডিগুলো একেবারে পূঙ্নানুপঙ্কু রুপে মুখস্থ করিয়া লইয়াছেন। যাহাতে প্রেসিডেন্টকে ব্যাখ্যা করিতে অসুবিধা না হয়।
নির্ধারিত সময়ের আধঘন্টা পর প্রেসিডেন্ট আসিলেন। অর্ভথ্যনা, আপ্যায়ন ইত্যাদির পর প্রেসিডেন্ট পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করিলেন। ডিন সুযোগ পাওয়া মাত্রই তা লুফিয়া লইলেন। মাখনের মতো নরম সুরে তিনি বলিলেন, ''স্যার, পরিদর্শনের পূর্বে হাসপাতাল সম্পর্কে আপনাকে অবহিত করা আমার কর্তব্য মনে করিতেছি।''
''জ্বি, অবশ্যই।'' অনুমতি দিলেন প্রেসিডেন্ট।
''ব্লগার্স মেন্টাল হসপিটালের প্রয়োজনীয়তা দেখা দেয় আজ হইতে দুই বৎসর পূর্বে। তারও অনেক পূর্বে ''ব্লগারগনের'' অত্যাচারে পর্যদুস্ত হইতে ছিলেন তাহাদের অভিভাবকগন। ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সম্মুখে বসে থাকা, হঠাৎ হঠাৎ অকারনে হাসিয়া উঠা, কারনে অকারনে ছাগু ছাগু, ধর ধর বলিয়া উঠা, দেয়ালের গায়ে +/- চিহ্ন সমূহ অংকন এ সমস্ত লক্ষন ব্লগারদের মাঝে দেখা যায়। জানা যায়, সামহোয়্যার ইন ব্লগ নামে একট ব্লগ সাইটে দিনরাত পড়িয়া থাকিবার কূফল হিসেবে মাথা বিগড়াইয়া যায় এই সব ব্লগারদের। শুধু ইহাই নহে, অদ্য এ সমস্ত উৎপাত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকিলেও ধীরে ধীরে তাহা বাহিরেও ঘটিতে আরম্ভ করে। একটি ঘটনা তো পুরো দেশকেই কাঁপাইয়া দেয়। এক লোক দিনে দুপুরে দিগম্বর হইয়া নিজের শরীরে লাল কালি দিয়ে লিখে- আনব্যান মি!! পুলিশ তাকে পাকড়াও করে, টিভি চ্যানেলগুলো লাইভ আইটেম প্রচার করে। সাংবাদিকগুনে প্রশ্নের জবাবে সে জানায়, ব্লগে সে বহুদিন ধরিয়া ব্যান। তাই আর কোনো উপায় না দেখিয়া সে এই পথ বাছিয়া লইয়াছিলো!!![]()
এরুপ বহুবিধ ঘটনার জন্ম দিতে থাকে ব্লগার নামের উদ্ভট এইসব মানুষগুলো। ফলশ্রুতিতে সরকার সামহোয়্যার ইন বন্ধ করিবার উদ্যোগ লয়। কিন্তু তাহাতে ফল আরো খারাপ হয়। ব্লগিং করিতে করিতে যাহাদের মষ্তিষ্ক বিকৃতি ঘটেনাই, তাহারা রাস্তায় নামিয়া আসিলো। আর যাহাদের স্ক্র ঢিলা
হইয়া গেছিলো তারা উন্মাদের ন্যায় আচরন করিতে লাগিলো। ফলে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করিতে বাধ্য হয়। কিন্তু অভিভাবকগনের অনুরোধে সরকার একটি পাগলখানা খুলিবার সিদ্ধান্ত লয়, যেখানে ব্লগপাগলদের চিকিৎসা দেওয়া হইবে। তারই ফলস্বরুপ ''ব্লগার্স মেন্টাল হসপিটাল''।
ব্রিফিং শেষ হইবার পর প্রেসিডেন্ট প্রথম সেলে গেলেন। প্রবেশ করিয়াই তাহাকে সভয়ে দুই কদম পিছনে সরিয়া আসিতে হইলো। কারন, সেলের লোকটি তাহাকে খামচি
দিবার চেষ্টা করিয়াছিলো!! প্রেসিডেন্ট ডিনকে শুধাইলেন- ''এই লোক খামচি দিতে চাহিতেছে কেন??? কি সমস্যা ইহার?"
ডিন ততোধিক মোলায়েম গলায় বলিতে লাগিলেন- ''এর নাম গুলাবী। অধ্যাপক গুলাবী![]()
''গুলাবী!!! ইহা কি জাতীয় নাম!!! ইহার কি গোলাপের প্রতি আসক্তি ছিলো?" বিস্মিত কন্ঠ প্রেসিডেন্টের।
''জ্বি না মহোদয়। গুলাবী এর ব্লগের নাম। বাপ মার দেওয়া নাম হইলো তামিম ইরফান। তবে সবাই ইহাকে গুলাবী নামেই জানে। এর প্রোফাইলে মানুষকে খামচি দেওয়া, আইট্টা কলা এবং উকুনের প্রতি আসক্তি আছে বলিয়া লেখা ছিলো। কিন্তু কে জানিতো মজা করিয়া লেখা এইসব বাক্য সত্যি সত্যিই তাহার মধ্যে দেখা দিবে!! এই লোক ব্লগে খুবই জনপ্রিয় ছিলেন মহোদয়। কিন্তু পাগলামীর লক্ষন প্রকট হইবার পর তাহার প্রানপ্রিয় সহধর্মীনী তাহাকে ছাড়িয়া চলিয়া যায়। তাহার ঠিকানা হয় এই হসপিটাল।''
''চুক চুক চুক।'' সমবেদনা জানালেন প্রেসিডেন্ট।
অতঃপর দ্বিতীয় সেলে প্রবেশ করিলেন প্রেসিডেন্ট। দেখিলেন হালকা-পাতলা গড়নের এক যুবক জমিদারি ভঙ্গিতে কেদারায় বসিয়া আছে। তার এক হাত শুন্যে। কি যেন আঁকিবুকি করিতেছে। যুবকের দাড়ি লম্বা হইতে হইতে বুক পর্যন্ত নামিয়াছে। ''ইহার ঘটনা কি?" শুধাইলেন প্রেসিডেন্ট।
''ইহার নাম মানুষ।''
''মানুষ!! আল্লাহ সৃষ্টি আশরাফুল মাখলুকাত সবাইতো মানুষ। ইহা আবার কোন ধরনের মানুষ?"![]()
''মহোদয়, এর ব্লগ নাম মানুষ। বাপ মা শখ করে নাম রাখিয়াছিলেন, রঞ্জন। ব্লগে কেউ রমজান, কেউ মানু বলিয়া ডাকিতো। ব্লগের তাবৎ নারীকূলের মধ্যে বিশেষ জনপ্রিয়তা ছিলো তাহার। সে রবীঠাকুরের আদলে নিজ মাধুরী মিশাইয়া হরেক রকম লেখা ব্লগে পোস্টাইতো। বিধাতার কি খেল, ব্লগিং করিতে করিতে রবীঠাকুরের ভূত উহার মধ্যে চাপিয়া বসিলো। ফলশ্রুতিতে নিজের সবচাইতে বড়ো খায়েশ বিবাহ করিবার পূর্বেই বেচারার মস্তিষ্কবিকৃতি ঘটিলো!!''![]()
''তাহা হইলে আমার মনে হয়, ইহাকে বিবাহ করাইয়া দিলেই ঠিক হ্ইয়া যাইবো। মনে হয় বিবাহ করিবার নিমিত্তেই ভং ধরিয়াছে সে''(!!)
অভিমত ব্যক্ত করিলেন প্রেসিডেন্ট। তাহার পর পরবর্তী সেলের দিকে পা বাড়াইলেন। সেলে প্রবেশ করিয়া দেয়ালের পানে নজর পড়িলো তাহার। কারন, কক্ষের দেয়ালে গানিতিক আঁকিবুঁকি করিতেছেন এক সৌম্য চেহারার বৃদ্ধ(কল্পিত
) মনোযোগ সহকারে উহা পর্যবেক্ষন করিতে লাগিলেন তিনি। কিন্তু বলাই বাহুল্য, উহার কিছুই তাহার মাথায় ঢুকিলোনা। ''মহোদয়, এর নাম ম্যাভেরিক।'' পরিচয় পর্ব শুরু করিলেন ডিন।
''খ্রিষ্টান ধর্মের লোকও আছে তাহলে!!!'' কথাটা বলিয়াই প্রেসিডেন্ট বুঝিতে পারিলেন, গর্দভের মতো সওয়াল হইয়া গিয়াছে। খ্রিষ্টান ধর্মে কি পাগল হইতে মানা আছে নাকি
বেসামাল সওয়ালের রেশ ছড়াইয়া পড়িবার আগেই তিনি প্রাসঙ্গিক দ্বিতীয় প্রশ্ন জুড়িয়া দিলেন- ''এই লোকের ঘটনা কি?"
''ইনি গনিতপাগল ব্যক্তি। ব্লগে গনিত নিয়া ব্যপক মজাদার পোস্ট দিয়া অল্প দিনেই বিখ্যাত হইয়া গিয়াছিলেন। তবে অনেক গনিত ভীতু তাহার ব্লগ আবার এড়াইয়া চলিতো(লেখক সমেত
)।
মেধাবী মানুষেরা এমনিতেই খানিক পাগলাটে টাইপ হয়। তো ব্লগে গনিতের কারবার চালাইতে চালাইতে বেচারা ম্যাভেরিক এর মস্তিষ্কবিকৃতি দেখা দেয়।''
''চুক চুক চুক।'' জিভ ও টাকরা সহযোগে আবারো প্রেসিডেন্টের সমবেদনা জ্ঞাপন।
পরের কক্ষে খাটে বসা আপাত শান্ত চেহারার লোকটির দিকে ক্ষনিক তাকাইয়া রহিলেন প্রেসিডেন্ট। লোকটির মধ্যে কোনো প্রকার পাগলামীর লক্ষন দেখিলেন না তিনি, বলিলেন-''ইহাকে তো ভালোই মনে হইতেছে, ইহার নাম কি?"
''ইহার নাম রাতমজুর।''
''রাতমজুর!!!! ইহা আবার কোন প্রকারের নাম??? সে কি দিনে ঘুমাইতো, আর রাত্রে চুরি-চামারি করিতো??![]()
''জ্বি না মহদোয়। এর ব্লগ নাম রাতমজুর। বাপ মার দেওয়া নাম হইলো, শাহরিয়ার। অফিস ফাঁকি দিয়া দিবারাত্রি ব্লগে পড়িয়া থাকিয়া এর মাথা বিগড়াইয়া যায়। এক বহুজাতিক কোম্পানিতে কোটেশন পাঠাইয়া ছিলো রাতমজুর। কিন্তু মজার ব্যপার হইলো, কোটেশনে কোম্পানীর রিকোয়ারমেন্টের পরিবর্তে সে ব্লগের কিছু উদ্ভট জিনিসের কথা কোট করিয়া দ্যায়। যেমন- প্লাস.......১০০ ... মাইনাস....২০...গদাম লাথি...১০ ...ছাগু.....নেগোশিয়েবল.....
এইরকম। বলাই বাহুল্য কোটেশনটি গদাম লাথি সমেতই ফেরত আসে। বরখাস্ত হয় সে, তাহার পর হইতেই চরমভাবে মষ্তিষ্কবিকৃতি।''![]()
''বেচারা....!!!''
ইহার পরের সেলে ঢুকিয়া তাজ্জব বনিয়া গেলেন তিনি। কারন ফর্সা, গোলগাল মতো শিশুসুলভ চেহারার অধিকারী এক যুবক তিড়িং বিড়িং করিয়া কি সব উদ্ভট কথাবার্তা বলিতেছে। তাহার যা কিছু প্রেসিডেন্টের বোধগম্য হইলো তাহা নিম্নরুপ- ''স্বপ্নে পাওয়া অষুধ.....আফসুসিত হইবার কুটিল কাহিনী....
অনেকটা ক্যানভাসাররা যেইরকম বলে সেরকম।
''ঘটনা কি?'' প্রেসিডেন্ট এর প্রশ্ন।
''ইহার নাম চান্কু। কানাডায় বসবাস করিতো। চাকুরি আর ব্লগিং নিয়া ভালোই ছিলো সে। কিন্তু আফসুসিত হইবার কুটিল কাহিনী তাহার মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়া যায়, যে উহার হাত থেকে আর রক্ষা পায়নি সে। ব্লগে তাহার দেওয়া এই পোস্টটি ব্যাপক জনপ্রিয়তা পাইয়াছিলো। সম্মান করিয়া লোকে তাহাকে জ্যাডা বলিয়া ডাকিতো। কানাডার রাস্তায় এই স্বপ্নে পাওয়া অষুধ বিক্রি করিতে শুরু করিবার পর কানাডার সরকার তাহাকে দেশে পাঠাইয়া দ্যায়। পরবর্তীতে পরিবারের লোকেরা তাহাকে ইহা স্থানান্তর করে।'' ডিন খানিক ক্লান্ত বোধ করেন। একটানা কাহিনী বলিয়া চলা কম পরিশ্রমের কাজ নহে। মনে মনে স্বীকার গেলেন তিনি। প্রেসিডেন্টকে চায়ের আমন্ত্রন জানালেই তিনি। সানন্দে সায় জ্ঞাপন করিলেন তিনি।
চা পানের বিরতির পর আবারো পরিদর্শন। এইবারের জনের বয়স ৩০ এর উপরে হইবে, অনুমান করিলেন প্রেসিডেন্ট। কিন্তু বয়স নিয়া চিন্তা করার সময় পাইলেন না তিনি। কারন, কক্ষে শাল গায়ে জড়ানো অনেকটা দেবদাস স্টাইলে(দাড়ি বিহীন) দাঁড়িয়ে থাকা লোকটির হাতে একটি শুকনো বেলী ফুলের মালা। মালাখানি সে দুহাত ধরিয়া রাখিয়াছে আর মুখে বলিয়া যাইতেছে-
"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
''ইহার নাম কালপুরুষ।'' শুরু করিলেন ডিন, ''যদিও শত্রুরা ইনাকে লুল বিশেষনে বিশেষিত করিয়া থাকিতো।''
''লুল??''
''জ্বি মহোদয়। কথিত আছে, ব্লগের নারীকুলের প্রতি ইনার বিশেষ দূর্বলতা সর্বদা দৃশ্যমান হইতো। পুরোনো নারীদের ব্লগে তো বটেই, নতুন কেহ, তাহার নিকটি যদি নারী হয় তাহা হইলে এই কবির পদধূলি সেখানে নিশ্চিত। ইহা ত্যাঁদড় আর অসভ্য বালকদের সহ্য হইতোনা বিধায় এই ভদ্রলোকের নাম বিকৃত করিয়া লোলপুরুষ বানাইয়া দিয়াছিলো। তবে সেটা তাহার জনপ্রিয়তায় কখনোই বাধা হইয়া দাঁড়ায়নাই। তিনি স্বভঙ্গিতেই ব্লগিং করিয়া গিয়াছেন। কিন্তু বিপত্তিটা ঘটিয়া গেলো তখনই, যখন তাহার এহেন লুলামী(কথিত)র খবর তাহার স্ত্রীর কর্নগোচর হইলো। বেচারী মনের দুঃখে তাহাকে ছাড়িয়া চলিয়া গেলো। আর স্ত্রীকে হারাইয়া কালপুরুষের মস্তিষ্কবিকৃতি। এই ঘটনায় ইহাই প্রতীয়মানা হ্য় যে, আসলে এই ভদ্রলোক লুল না।''![]()
''ইন্টারেস্টিং!!'' এইবার যেন মজা পাইলেন প্রেসিডেন্ট।
পরবর্তী কক্ষে প্রবেশ করিতেই প্রেসিডেন্টের আঁখি কেমন যেন কোমলাকার ধারন করিলো। তাহার আঁখি অনুসরন করিয়া ডিন দেখিলেন, তাহারা এক নারীর কক্ষে প্রবেশ করিয়াছেন। ''হালার, এ দেখি বড়ো লুল!!"
মনে মনে প্রেসিডেন্টকে গালি দিলেন তিনি।
''এ অপরুপার নাম কি??'' ততোধিক কোমল সুরে শুধাইলেন প্রেসিডেন্ট।
''মহোদয় এর নাম অপসরা।''
''আহা!! কি সুন্দর নাম। যেমন চেহারা তেমন নাম!!''
বুইড়া ভাম, হালার লুল...মনে মনে গালির তুবড়ি ছোটাইলেন ডিন।
''ইহার কি হইয়াছিলো?"
''ব্লগে অল্পদিনেই বিখ্যাত হইয়া যান এই নারী। তাহার এক পোস্টে ৫০০ এর উপরে মন্তব্যও আছে। অল্পদিনেই অতিরিক্ত খ্যাতি পাইয়া গেলে যা হয়, ইহার ক্ষেত্রেও তাই হইলো। মাথা আউলাইয়া গেলো। নিদ্রার মধ্যেও পুস্টাইতে লাগিলো। রেসিপি হইতে শুরু করিয়া, গান, কবিতা সব। পরিবারের লোকেরা বাধ্য হয়ে ইহাকে এইখানে হস্তান্তর করেন।''
''না, না। এই সামান্য ব্যাপারকে পাগলামী ধরা যায়না। আপনি একে ফেরত পাঠাইবার ব্যবস্থা করুন। আমি নিজে ইনার ব্যাপারটা দেখিবো।'' প্রেসিডেন্ট যেনো চিন্তায় অস্থির।''
তুইতো লুলদিগের শিরোমনি...!! ডিন তখন বেজায় ক্ষ্যাপা ভেতরে ভেতরে। এতোগুলো রুগী দেখিলো, চুক চুক ব্যতিরেকে কোন শব্দ বাহির হইলোনা আর নারী দেখিতেই.....
১ম পর্ব শেষ
***আরো কিছু সিলেক্টে ব্লগার আছেন আমার নজরে। তাদেরকেও আগামী পর্বে পাগলখানায় পাঠানোর অভিপ্রায় রইলো।'' ![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রম্য, রম্য ;
প্রকাশ করা হয়েছে: িদবেসর কথেপাকথন বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
আমার আবার ছাগু ধর ছাগু ধর দেখতে মজাই লাগে। ব্যাপক বিনোদন
সাইফুর বলেছেন:
কারনে অকারনে ছাগু ছাগু, ধর ধর বলিয়া উঠা,ইহা উনাদের জন্য বিনোদন । এইটা আপনাকে বুঝতে হবে
লেখক বলেছেন: ফটুক বদলাইছেন। নেক্সট পর্বে কিন্তু আপনেও.....
লেখক বলেছেন: হে হে হে...ধইন্যা। আপনের ব্লগটা আরো ভালা কইরা পড়তে হইবেক।
লেখক বলেছেন: ওইডা আপনে। নেক্সট পর্বে আপনেরেও পাঠামু...
এক এক করে সব ব্লগারদের পাগলাগারদে পাঠাচ্ছেন
কিন্তু নিজে যাচ্ছেন কবে ??? নাকি ____ ?
দেখি পরের পর্বে আপনার নজর কোন কোন চিপায় যায় !!!
++
লেখক বলেছেন: অপেক্ষায় থাকেন। ধইন্যা।
লেখক বলেছেন: আপনেরে.......?????
লেখক বলেছেন: থ্যাংকু...
লেখক বলেছেন:
লেখক বলেছেন: অপেক্ষায় থাকেন। লিস্টেড!!
লেখক বলেছেন: বেশি হাইসেন না। বাইর হইয়া যাইবো গা...
লেখক বলেছেন: আমি লিইখা মজা পাইছি। হাসতাছিলাম নিজে নিজে। ভাবতেছিলাম সত্যই যদি এরকম হয়, কেমন হইবো??
চাঙ্কু বলেছেন:
উপরে যাদের কথা লেখলেন তাদের কাউরেই চিনি না । উনারা কি সপাই বুইড়া ব্লগার ? এরা কারা ? বেচারারা সপাই কেবল ব্লগিং করার জন্য পাগলা গারদে গেল। কুটিল কাহানি । আফসুস লেখক বলেছেন: ২০২০ সাল নাগাদ আর কেউ না হইলে আপনে তো হইবেনই। চিন্তা করেন এইবার কারা ওই ব্লগার..
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
পরের পর্ব তাড়াতাড়ি দেন ।
লেখক বলেছেন: কেন, পাগলা গারদে যাইবার তাড়া আছেনি??
মন্তব্যের জন্য ধইন্যা।
আলেয়া বলেছেন:
মারাত্বকস হইসে
লেখক বলেছেন: ধইন্যা এবং স্বাগতম।
হাসান মাহবুব বলেছেন:
জোসসসসসস!
লেখক বলেছেন: ধন্যবাদের সহিত জানাইতেছি। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকেন
অনুপম হাসান বলেছেন:
গল্পের ধরন বেশ চমৎকার। তবে সাধু ভাষা না হলেও ক্ষতি ছিল না। বরং চলতি বাংলায় বলা হলেই বেশি মানানসই হতো।আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন: ঠিক। তবে কেন জানি আমি এই ভাষায় লিখে মজা পাই। যদিও জনি মিক্স হয়ে যায়। আগের পাঠকপ্রিয় গল্পগুলোও এই ভাষায় লেখা। ইচ্ছে করলে আমার রম্যজগত বিভাগে দেখতে পারেন। ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে।
লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা...
বোহেমিয়ান কথকতা বলেছেন:
জুশ তো!!
লেখক বলেছেন: লিস্টেড!!!
লেখক বলেছেন: আগের পোস্টে হেই কাম করতে যাইয়া ম্যালা ঘাম ঝরছে ভাইডি। তাই আর ওমুখো হইনাই। সরি।
লেখক বলেছেন:
ফিউশন ফাইভ বলেছেন:
ভাগ্যিস, আগের পর্বে আমার নামটি এসে গিয়েছিল। নইলে এই পাগলখানায় ঢুকতে হতো নির্ঘাত! একটা মুরগি সদকা দেওয়ার তাগিদ অনুভব কর্তেছি। লেখক বলেছেন: স্বস্তির নিঃশ্বাস ফেইলেন না। আগামী পর্বে কি হয় দেখেন।
ইউনুস খান বলেছেন:
ধারুন লিখছেন এরশাদ ভাই। প্লাস দেওয়ার জন্য লগইন করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই।
লেখক বলেছেন: ধইন্যা।
লেখক বলেছেন: মারহাব আত তিন!!!!
ধইন্যা। চিন্তাইতেছি আপনেরে পাঠামু কিনা!!
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: পাগলের আবার প্লাস মাইনাস....তাও আবার একটা দুইটা না। এর লাইগ্যাই তো...
লেখক বলেছেন: আপনেরে লইয়া ম্যালা লোকের অভিযোগ। আমি নাকি আপনেরে এড়াইয়া যাই। দেখি পরের পর্বে বাইন্ধা আপনেরে পাঠায়া দ্যাওন যায় কিনা।
রোবোট বলেছেন:
কঁাকন বলেছেন: জটিল হইছে হুমম, এখন পরের পরবে কাকনার নাম আসলে সিক্সটিন ব্যানানা ফিল আপ হয়।
লেখক বলেছেন: হ, লগে আপনিও থাকবেন।
লেখক বলেছেন: কিছু না বইলা, খালি প্লাসইয়া চইলা যান গা ক্যান????
লেখক বলেছেন: মিলে যাচ্ছে মানে? বাস্তব লিখছি আফা, বানোয়াট না।
আপনেরে ধইন্যা।
মেহবুবা বলেছেন:
@ চাঙ্কু , পোষ্ট নেই কেন একটাও ?
ইসানুর রহমান বলেছেন:
অত্যধিক জটিল হইছে !
লেখক বলেছেন: ধইন্যা ভাই ইসানুর।
লেখক বলেছেন: সর্বকনিষ্ঠ সদস্যা হিসাবে আফনেরে পাঠায়া দিমুনি??
ঘাসফুল বলেছেন:
দূর্দান্ত হৈছে লেখাটা...
লেখক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল।
যীশূ বলেছেন:
দারুন!!!!!!! অসাধারণ!!!!!!!!!
লেখক বলেছেন: কৃতার্থ বোধ করছি।
লেখক বলেছেন: ঠিকানাটা ডিটেইলস দ্যান নাই তো।
লেখক বলেছেন: আমিও হাসছিলাম, লেখার সময়।
বড় বিলাই বলেছেন:
হা হা হা। অনেক মজার হয়েছে। চলতে থাকুক।
লেখক বলেছেন: চলবে....ধন্যবাদ।
অপ্সরা বলেছেন:
ভাইয়া আমি হাসতে হাসতে শেষ!!!!! সত্যি সত্যই আধা ঘন্টা ধরে হাসছি।
লেখক বলেছেন: মাত্র আধা ঘন্টা??????
লেখক বলেছেন: গোছগাছ কইরা লন তাইলে।
লেখক বলেছেন: এইবার বন্ধ করেন। সত্যি সত্যি পাগলখানায় যাবেন নাকি???
অনন্ত দিগন্ত বলেছেন:
ব্লগার্স মেন্টাল হসপিটালের পরিচালক এরশাদ ভাই .... অতি দীর্ঘ পাগলাটে জীবনের কামনা করি লেখক বলেছেন: আস্তাগফিরুল্লাহ!!!!!
আলী আরাফাত শান্ত বলেছেন:
গুড আইডিয়া গুড পোস্ট!
লেখক বলেছেন: লিস্টেড!!!!!!!
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু.....
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন:
হা হা
লেখক বলেছেন:
ভাঙ্গন বলেছেন:
নির্দ্ধিধায় কমেন্ট করতে যেয়ে শেষের পাঞ্চলাইনের দিকে নজর পড়ে কিঞ্চিত দ্বিধাগ্রস্থ হয়ে মন্তব্যটি করলাম।....
ভাল লাগছে।
লেখক বলেছেন: বলা যায়না.....
ধন্যবাদ ভাঙ্গন।
লেখক বলেছেন: ঠিক ঠিক। খাড়ান তাইলে। মন-মিজাজ ভালা নাই। ২ নং টা আগে দিয় লই। তারপর পাব্লিকে জানবো পাগলের বালাম খাতায় কার কার নাম আছে।
লেখক বলেছেন:
আইরিন সুলতানা বলেছেন:
বাদশা ইজ ব্যাক উইথ হিজ সিরিজ পোস্ট ... পাগলামি তাইলে আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে বোঝা যায় লেখক বলেছেন:
শ্রদ্ধা করি বইলা পাঠাইলাম না...
ডট কম ০০৯ বলেছেন:
কে যে পাগল বেশ বুঝিতে পাড়িয়াছি।অদ্ভুত কল্পনাশক্তির প্রশংসা না করিয়া পাড়িতেছিনা।
খুব শীঘ্রই ভাল হইয়া যান এই কামনাই করি।
লেখক বলেছেন:
সালমান খান বলেছেন:
ভাইজান পাগল খানার ঠিকানা কোথায় পাইলেন।
সালমান খান বলেছেন:
ভাইজানে কি বিবাহ করিয়াছেন,আপনি যদি বিবাহ করিয়া থাকেন তাহলে আমার বাড়িতে আসিয়া ঘুরিয়া যাইয়েন,আপনার জন্য দাওয়াত রইল।
লেখক বলেছেন: নাম নিছেন সল্লূর..বডি তো পাতলা খানের। বিবাহ করনের সাথে দাওয়াতের কি সম্পর্ক?? বউ ছাড়া দাওয়াত খাইতে যাইতে পারিনা??
লেখক বলেছেন: হেইডা তো জানি। তয় আপনি তো ডিটেইলস দ্যান নাই। পাবনা তো যাইনাই কখনো। তাই ডিটেইলস ঠিকানাডা চাইছিলাম।
লেখক বলেছেন: আপনের খবর কি? বিদেশ যাওয়ার কথা ছিলো ফ্যামিলির, যাওয়া হচ্ছে?
ইউনুস খান বলেছেন:
পরের পর্বের জন্য আর কতো ঘুরাঘুরি করতে হবে (প্রচন্ড রাগের ইমো হবে)
লেখক বলেছেন: ছরি ব্রো.....
আর একটু......
লেখক বলেছেন: দিতাছি.....
আর একটু.....
লেখক বলেছেন: শইল মন দুইডাই খ্রাপ।
প্রশংসায় লজ্জা পাইলাম
লেখক বলেছেন: ডাজন'ট ম্যাটার। থ্যাংকু।
মৈত্রী বলেছেন:
এখন থিকা কোনো পোস্টে কমেন্ট করার আগে একাধিকবার ভেবে দেখব। না জানি কখন পাগল বা লুলাগো লিষ্টে নাম উইঠা যায়।পোস্ট টা চরম হইছে!!
লেখক বলেছেন: ভাইডি ব্লগিং কইরবেন কিনা সেইডা ভাবেন...
থ্যাংকু।
নুরুজ্জামান মানিক বলেছেন:
+
অপ্সরা বলেছেন:
লেখক বলেছেন: এইবার বন্ধ করেন। সত্যি সত্যি পাগলখানায় যাবেন নাকি??? আরে যাবো আবার কি???
তুমি তো জানোই কোথায় আছি। ভুলে গেলে চলবে কেনো ভাইয়া???
লেখক বলেছেন: আইচ্ছা.....বহুত মওজে আছেন তাইলে ওইখানে??
কৌতুহলি ব্লগার বলেছেন:
এক অস্পরা ছাড়া আর কোনো পাগলাকে দেখছিনা কেনো? তারা কি সত্যি সত্যি ঘারদে চলে গেলো নাকি?
লেখক বলেছেন: হেরা কম ব্লগায়। আমার এইসব হাবিজাবি তাগো ফিরায়া আননের লাইগা। হেগো ছাড়া মজা পাইনা।
এরশাদ বাদশা বলেছেন:
ধন্যবাদ তারার হাসি, চোরকাটা, নুরুজ্জামান ভাই,
লেখক বলেছেন: কিরম????
স্বপ্নকথক বলেছেন:
তামিম ভাই!!!! আপনে কৈ থাকেন?? প্লিজ ভাই, নিয়মিত হোন!!আপনারে অনেক মিস করি!!
অপ্সরা বলেছেন:
লেখক বলেছেন: আইচ্ছা.....বহুত মওজে আছেন তাইলে ওইখানে?? যেখানেই থাকি ভালোই থাকি ভাইয়ামনি।
দুখসায়রে ফেলে দিলেও কিন্তু সুখেই ভাসবো আমি।
লেখক বলেছেন: যদি আপনের মতোন হইতে পারতাম....
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভোরের তারা বলেছেন:
লেখা জব্বর হইছে। আপনার গল্পের সাথে আমিও একটু এডাইলাম.... এইবার অন্য একটি কক্ষে প্রবেশ করে প্রেসিডেন্ট দেখতে পেলেন চঞ্চল চেহারার একজনকে, যে কিনা সবাইকে খোচাচ্ছে। ভাল মত খেয়াল করতেই বোঝা গেল আরে এতো তার পূর্বসূরী প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদ বাদশা!!! যে কিনা প্রেসিডেন্ট থাকাকালীন মানুষকে অনেক খোচায়ছে। এখন ব্লগে আইসাও অন্য ব্লগারদের খোচায়তেছে। ব্লগারদের খোচানোর নিত্য নতুন আইডিয়া বের করতে গিয়া অতিরিক্ত প্রেসারে নিজেই এই মেন্টাল হসপিটালে ভর্তি হইছে। তয় পোলা খারাপ না।
লেখক বলেছেন:
দারিদ্রের ছেলে বলেছেন:
কঠীন।++
লেখক বলেছেন: চিনছি...মনে অয় চিনছি>>>>>খুব সম্ভব ওয়ার হিরো.....অ্যাম আই রাইট??
মানবী বলেছেন:
বাহ্! গল্পকার এরশাদ বাদশা নাট্যকার হয়ে উঠেছেন!! :-)স্বপ্নচোর এর জন্য অভিনন্দন ভাইয়া।
পা পুরোপুরি ভালো হয়ে গেছে আশা করি। অনেক ভালো থাকুন সব সময়।।
লেখক বলেছেন: আরিব্বাপরে!!! মানবী আপু!!!!!! কি হয়েছেটা কি আপনার??? এতো দেরি করে আসেন যে?
আপনিও ভালো থাকুন সব সময়। আপু একটা অনুরোধ, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। প্লিজ আমাকে তুমি করে বললে খুশি হবো। আপনি আমার আপু হন যে।
মানবী বলেছেন:
প্রচন্ড ব্যস্ত ছিলাম ভাইয়া। একটু অবসর তারপর সামনে আরো বেশী ব্যস্ততা আমি আপনি সম্বোধনে বেশী স্বাচ্ছন্দবোধ করি.. তবে আপনি অথবা তুমি সম্বোধন যেমনই হোক.. অবশ্যই আমি আপনার আপু :-)
ব্লগে আপনাকে নিয়মিত দেখে ভালো লাগলো।
অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন: ঠিক আছে। ভালো থাকবেন।
পাহাড়ের কান্না বলেছেন:
জটিল হৈসে++++ একটা মাত্র মাইনাস দিলো কিডা?
লেখক বলেছেন: হইবো কোনো অরিজিনাল পাগল
কালপুরুষ বলেছেন:
এতো দেখছি ব্যাপক মজার পোস্ট। আগে চোখে পড়েনি কেন বুঝলাম না। খুব মজা পেলাম। দারুন ফ্যান্টাসী আর সাবলীল বর্ণনা। +++++চলুক.......
লেখক বলেছেন:
মেঘাচ্ছন্ন বলেছেন:
হা হা হা ... দারুউউণণণ.....+++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ভন্ড ভন্ড!!
প্রবাসী রনি বলেছেন:
এটা এতা দেরীতে চোখে পড়ল কেন এখন তো মনে হচ্ছে আমি নিজেই .চালিয়ে যান আর কে কেআছে লিষ্টে
লেখক বলেছেন: চালাতে ইচ্ছে করছেনা। আমার স্বভাব খারাপ। মাঝপথেই থেমে যাই।
লেখক বলেছেন:
নীল_পরী বলেছেন:
দারুন মজার পোষ্ট!!!! অসাধারন লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: নেক্সট পর্বগুলোও পড়েন।
(অ)ভদ্র ছেলে বলেছেন:
দারুন মজা পাইলাম। ধইরা ধইরা সব গুলান্রে পাগ্লাগার্দে পাডান... ব্লগ পাগলে ভর্তি হইয়া গ্যাছে। বাদশা পাগ্লারে গার্দে ঢুকাইতে ভুইলেন্না...
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধইরা বাইন্দা পাডানো হইবো।
লেখক বলেছেন: পুরা পাগলখানা তার মাথার মইদ্যে ঘুরতাচে, কি আর কমু তার সম্পর্কে।
সপ্নীল বলেছেন:
হুমমমম ২ পর্ব পড়ার পর আমারতো মগার সন্দেহ হইবা লাগচে, আপনি নিজেই পাগলাগারদের ডিন নাতো? কি ভাই মিচা কইলাম নিহি!!!হুনেন প্লাস বুইজ্যা লন, পরেরগুলা পইরা দিমুনে।
লেখক বলেছেন: আপনে ঠিক ধইচ্চেন। থ্যাংকু।
শূণ্য উপত্যকা বলেছেন:
মজার পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ।
গরম কফি বলেছেন:
চ্রম হইছে ।
আমি শুভ্র বলেছেন:
আমি এই ব্লগে আসছি বেশীদিন হয় নাই, অনেক কিছুই জানিনা ,আপনার লেখাটা পইড়া ভালো লাগছে,কিন্তু একটা প্রশ্ন একটি ঘটনা তো পুরো দেশকেই কাঁপাইয়া দেয়। এক লোক দিনে দুপুরে দিগম্বর হইয়া নিজের শরীরে লাল কালি দিয়ে লিখে- আনব্যান মি!! পুলিশ তাকে পাকড়াও করে, টিভি চ্যানেলগুলো লাইভ আইটেম প্রচার করে।
ঘটনা কি সত্য
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



































.jpg)






