আমার প্রিয় পোস্ট
- ভিডিও টি দেখুন (এটি ১৮+ নয়,তবে ১৮+ দের জন্য ব্যাপোক ভাবে শিক্ষার একটা বিষয়।) - মেংগো পিপোল
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সিনেমার ভুলভাল : হাতির পাল যেখানে আকাশে ওড়ে! - ফিউশন ফাইভ
- হুমমমমম....মন খান আবারও উদাস...খাইলাম আবার বাশ! লুল এন্ড লাল প্রোডাকশন! পর্ব ৩! উৎসর্গ এরশাদ বাদশা! - উদাসী স্বপ্ন
- এই লুকটারে মিস্করি। এই লুকটার আজকে জন্মদিন। শুভ জন্মদিন এরশাদ বাদশা ভাই - অপুরমোইভোয়া(Apurmoivoa)
- সেন্চুরী করলাম...ইটস আ টাইম টু ডিস্কো...ট্যাটু টু ট্যাটু টু ট্যাটু টু
- জেরী
- ব্লগের আস্তিক-নাস্তিক দ্বন্দ - আ কম্প্লিট সেটআপ - মিঞা ভাই
- ব্লগের সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা, ব্লগিয় ঐক্য নষ্ট করার চক্রান্ত, ব্লগার ভাইয়েরা সাবধান হোন - পারভেজ আলম
- নেলসন ম্যান্ডেলা - বর্ণবাদ বিরোধী সংগ্রামী - ২য় পর্ব - কারাবাস ও মুক্তি - রাগিব
- গুগল ক্রোম ব্যাবহার করে পরিস্কার বাংলা দেখুন/পড়ুন ফেইসবুকে। - নিঃসঙ্গ
- হযরত হাসিবকুলরে ছাড়া ব্লগ জমছে না, আসেন ব্লগে আবার ঝড় তুলি - প্রতিদিন রিটার্নস
- পেয়াড়অয়েলে মামোক কি দেউয়া উছিথ রে বাথিজারা? - আলিফ দেওয়ান
- ই-বুক কালেকশন মাসুদ রানা সিরিজ - নাজির
- একটি পপুলার হিন্দ গান যার origin from korean song - মোহতাসীম বিল্লা
- নরাধমের বর্ষপূর্তিপোস্ট: ট্র্যাডিশানের প্রতি সম্মান দেখালাম। - নরাধম
- ছাগৈতিহাসিক ম্যাতকার নামা১ : আমাদের জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুর - কানু
- এ পোষ্ট আস্তিক-নাস্তিক, বি.এন.পি-আওয়ামি লীগ সবার জন্য, এ পোষ্ট মানবতার জন্য, বাংলাদেশের জন্য। - নিস্সঙ্গ যোদ্ধা
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- নিঃসঙ্গতা [মায়ের লেখা একটি কবিতা] - কাঠের খাঁচা
- এরশাদ বাদশাহ'র প্রতি অনুরোধঃ সামুকে সামুর মতই থাকতে দিন, ব্লগে বিভাজন সৃষ্টি করবেন না। - নীলতারা
- ন্যাগেটিভিটি - অমিত চক্রবর্তী
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্বাধীনতা বিরোধী মাওলানা মতিউর রহমান নিজামী (রাজাকার উত্তম) এর আমলনামা ১৯৭১ : - লাল দরজা
- ফিরে দেখা ২০০৯ : বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ - ফিউশন ফাইভ
- ত্রিভূজিয় মুক্তিযুদ্ধ আর্কাইভ --- কতিপয় প্রশ্ন ছিল!!! - এস্কিমো
- সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ) - ত্রিভুজ
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- এই কাঁচা হাতের কোবতে খানা পড়ি এবং একটি মহৎ উদ্যোগ এগিয়ে নিয়ে যাই - সায়েম মুন
- মডারেটর এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। - পাহাড়ের কান্না
- ~~~~সামুর মডারেটর এবং ব্লগারদের পুনরায় দৃষ্টি আকর্ষন করছি~~~ - কাঠের খাঁচা
- ব্লগার এরশাদ বাদশা এবং আমাদের দাবী, অতপরঃ ...... - সিষ্টেম ইন্জিনিয়ার
- ছাগুপিডিয়া হৈতে ইতিহাস ও রাজনীতি শিক্ষা - রোবোট
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক আজ এখানেই শেষ করলাম। এর পর বাকি থাকবে শুধু ৪২০ - আমি মদন
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- লুলামীর পোস্ট-মর্টেম - কুচ্ছিত হাঁসের ছানা
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ঈশ্বর জবাব চাই, জবাব দাও - ফারা তন্বী
- বিনিময়- অনুগল্প - এরশাদ বাদশা
- একটি আধা জঘন্য ব্লগীয় চিঠি (সংশ্লিষ্টরা কিছু মনে করবেন না প্লিজ!) - ফিউশন ফাইভ
- ছুটি (মানুষের ছোট গল্প) - মানুষ
- ওয়ান ইলেভেন (চতুর্থ পর্ব) - আজমান আন্দালিব
- গল্পঃ শাদা বিবেক কালো বিবেক - ভাঙ্গন
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একটি হলুদ সন্ধ্যা ও আমার নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতগুলি - অপ্সরা
- হয়তো.. .... - স্বপ্নকথক
- ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ - ~স্বপ্নজয়~
- হৈমন্তী (মানুষের ছোট গল্প) - মানুষ
- নির্লিপ্ত অন্তরালে ... - আইরিন সুলতানা
- জীবন গণিত-৩ (অসীমের অস্তিত্ব)। - নরাধম
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- পিছু কথন--০১ - রাশেদ
- পাকিস্থানি কুলাংগারদের বর্বরতা-একটি ঐতিহাসিক ভিডিও ক্লিপ - না বলা কথা
- সন্ধ্যা - ঝুমরু
- গন্তব্য - মুকুল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? (অমি রহমান পিয়াল) - রাশেদ
- চতুরভূজের অর্থহীন ডায়েরীর নিষ্প্রাণ পাতায় - - চতুরভূজ
- আজ এরশাদ বাদশার জন্মদিন - মোসতাকিম রাহী
- শিলা আহমেদ; 'এক অমিত সম্ভাবনার অকাল মৃত্যু' - এরশাদ বাদশা
- নাকফুল টের পাচ্ছি - সোমেশ্বর অলি
বিনিময়- অনুগল্প
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৪
সুপ্তি বলেছিলো, সংকলনের জন্য গল্প দেওয়ার জন্য। তখন লিখতে ইচ্ছে করেনি। এখন হঠাৎ করেই প্লটটা মাথায় এলো, লিখে দিলাম।
যুবকের গালে খোঁচা খোঁচা দাড়ি। উস্কোখুস্কু চুলে অযত্নের ছাপ স্পষ্ট। চোখের নিচে জমে থাকা ঘন কালি বলে দিচ্ছে অনেক রাত নির্ঘুম কেটেছে তার। ডানহাতের মুঠোর মধ্যে একটি রঙিন ফটোগ্রাফ।
হাঁড়কাপানো ঠান্ডার মধ্যে সাদা টিশার্ট পরনে। বুকের মাঝখানে কালো কালিতে লেখা ''ব্ল্যাক''।
সে দাঁড়িয়ে আছে দশতলা একটা বাড়ির সামনের গেটে। গেটের দ্বারোয়ান তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এটা ভিআইপির বাড়ি এবং আজ সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। ভিখারিদের ভেতরে যাওয়ার অনুমতি নেই।
তবু তার স্থানে ঠায় দাঁড়িয়ে আছে যুবক। দ্বারোয়ান তার ডিউটি শুরু করলো আবার। ''তুমারে না কইছি চইলা যাইতে? খাড়ায়া আছো কি মনে কইরা?''
''তোমার বেতন কতো?''
আচমকা যুবকের প্রশ্নের ধাক্কায় ভ্যাবাচ্যাকা দ্বারোয়ান নিজেকে সামলে নিয়ে দ্বিগুন তেজে বলে উঠলো-''তা দিয়া তুমার কি কাম? অ্যাঁ...বড়ো সাহেব আইচে, আবার বেতন কতো জিগায়....''
''তোমার বেতন কতো?'' ঠিক একই ভঙ্গিতে জিজ্ঞেস করলো যুবক, যেনো দ্বারোয়ানের কথা শুনতেই পায়নি।
এবার দ্বারোয়ান সচকিত হলো, একবার যুবকের চোখের দিকে চাইলো সে, তারপর বললো- ''একহাজার টাকা। থাকা খাওয়া মালিকের।''
''আমি তোমাকে দুহাজার টাকা দেবো। ছোট্ট একটা কাজ করে দিতে হবে।''
দুহাজার টাকার কথা শুনে চোখ দুটো গোলাকার ধারন করলো দ্বারোয়ানের। বললো-''বলেন সার।'' নিমিষে সম্বোধন পাল্টে ফেললো সে।
''এই ছবিটা তোমার মেমসাহেবকে দেবে।'' হাতে ধরা ফটোগ্রাফটা বাড়িয়ে দিলো যুবক, ''বলবে, এটা আমি ফিরিয়ে দিচ্ছি। বিনিময়ে আমার জিনিসটা যেন ফেরত দেয়।''
হাত বাড়িয়ে ফটোগ্রাফটা নিল দ্বারোয়ান। দেখলো, ঠিকই এটা তার মেমসাহেবের ছবি। ইতস্তত গলায় দ্বারোয়ান বললো, ''আমি ঠিকই তারে এইডা দিবার পারুম, কুনু অসুবিদা হইবোনা। কিন্তু আপনের জিনিসটা কি ইকটু কইবেন?''
ক্ষনিক ভাবলো যুবক, তারপর বললো ''লাইটার। বিশ টাকা দামের একটা লাইটার।''
দ্বারোয়ান এর মাথা-মুন্ডু কিছুই বুঝলোনা। বিশ টাকা দামের একটা লাইটারের জন্য দুহাজার টাকা!!! যুবককে মনে মনে পাগল আখ্যা দিয়ে অন্দরমহলে পা বাড়ালো সে।
দুবছর আগে ফেব্রুয়ারীর ১৪ তারিখ ফটোগ্রাফটা পেয়েছিলো যুবক। ছবির মালিক তার হাত থেকে লাইটার কেড়ে নিয়ে বলেছিলো-''তোমার এই প্রিয় জিনিসটা আমি রেখে দিলাম। আর তোমাকে এটা দিলাম। যখনি সিগারেটের নেশায় পাবে, আমার ছবিটা দেখো। আজ থেকে আমিই তোমার নেশা।''
আজ সেই ১৪ তারিখেই সেই নেশা ছেড়ে যাচ্ছে তাকে। সুতরাং বদল হয়ে যাওয়া প্রিয় সেই লাইটারটা খুবই দরকার তার।
নিয়ন বাতির কুয়াশা মাখা আলোয় গেটের সামনে অপেক্ষারত যুবকের চোখ দিয়ে অশ্রু ঝরছে। ভাগ্যিস অন্দরমহলে সবাই রং তামাশায় ব্যস্ত। নইলে ভিখিরির কান্না ভেবে কেউ না কেউ তার হাতে দুএকটাকা ধরিয়ে দিতো।
*******
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এরশাদ বাদশা বলেছেন:
আমার সিরিয়াস লেখা কেউ পড়েনা....তবু পোস্টাইলাম।
অনন্ত দিগন্ত বলেছেন:
সব নেশার মতই এ নেশাটাও একসময় কেটে যায় ... কারো একটু আগে, কারো বা একটু সময় নিয়ে ... কেউ পরিস্হিতির শিকার হয়ে, আর কেউ নিজের বোকামীর কারনে ...
লেখক বলেছেন: অন্তু ভাইয়া.....ম্যালা পাকনা মন্তব্য করলেন!! খ্যাক খ্যাক।
অনন্ত দিগন্ত বলেছেন:
লে হালুয়া, সিরিয়াস পোষ্টে কি তাইলে কোনাইচ্চা মন্তব্য ঝাড়মু নাকি ?
লেখক বলেছেন: কোনাইচ্চা মন্তব্যটা কিরম???
লেখক বলেছেন: আমার না সেইটা শিওর। কিন্তু আপনের মন্তব্যের ধরনে মনে হইলো বেজায় মিল্যা গ্যাছে।
লেখক বলেছেন: দুঃখ পাইলে, লেখা ঠিকাছে। খ্যাক খ্যাক।
হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলো গল্পটা। এত আবেগ থাকে মানুষের! সিগারেটের নেশার চেয়ে খারাপ হৈলো ভালোবাসা।
লেখক বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
কাঠের খাঁচা বলেছেন:
এইটা কোন কাম করলেন? সুপ্তিপুরে দিলেই তো হইত। পরে পোস্টাইতেন।
লেখক বলেছেন: ডেট ওভার হইয়া গ্যাছে গা, মনে অয়। হের লাইগ্যাই তো পুস্টাইলাম।
কাঠের খাঁচা বলেছেন:
ডেট পার হইলে কি হইসে। ভাল হইসে লেখাটা পাঠাইলে তো ফিরায় দিতনা। ১৪ তারিখ তো দেরী। আবার পুস্টাইসেনও এমন এক টাইমে.......
লেখক বলেছেন: কি হইবো সংকলনে ছাপাইয়া? হেরারে হুদাই বিরক্ত করনের কাম নাই। আপনেরা পড়েন, তাইলেই হইবো।
কাঠের খাঁচা বলেছেন:
লেখাটা বুকের মধ্যে জোরে একটা ধাক্কা দিসে। আমিও একজনকে নেশার মত ভালবাসি। তাই হয়ত।
লেখক বলেছেন: ভালবাসা জিনিসটা খুব খ্রাপ।
অনন্ত দিগন্ত বলেছেন:
আমার কোন দোষ নাই .... আপনার দুঃখটাকে নিজের মনে করেই কমেন্ট খানা করেছিলাম তাইতো ওটা পড়ার পরে আপনার কলিজায় হালকা চাপ পড়েছে লেখক বলেছেন: বুঝি বুঝি। এই গল্পে আবার ছিগারেটের কথা আছে। খাইয়েন না ভাইডি, ভালা জিনিস না।
লেখক বলেছেন: খাইছে!!!! আপনে লগডইন ছিলেন নাকি???
লেখক বলেছেন: আপনে যে কি কন না সুপ্তি। আমি আবার লেকোক!!!!
কাঠের খাঁচা বলেছেন:
সুপ্তিপু সুপ্তিপু সংকলনের খবর কি????????????
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
ঈমানে কইতাছি হেবি হইছে। আসলেই। +++++
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
গাছ হইছে এহন ডাইল পালা লাগানি দরকার। জটিল গাছ হইছে।
লেখক বলেছেন: লজ্জা পাইছি রাজ ভাই। ডালপালা লাগনের কাম নাই। এমনই থাহুক।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো হয়েছে অনু গল্প।
এই একটা বিষয় যা নিয়ে আজীবন গল্প লেখা হয়,হবে......তবু ফুরাবেনা।
সিগারেট,লাইটার এবং ওরা.........
আশ্চর্য্য কি জানো আমাদের জীবনেও এই ব্যাপারটার কারনে এখনো কত মান অভিমান হয়........
ভালো থেকো।
লেখা চলুক।
শুভকামনা।
লেখক বলেছেন: একই সাথে চরম আনন্দদায়ক এবং নিষ্ঠুর দুঃখদায়ক। মুদ্রার এপিঠ-ওপিঠ।
ধন্যবাদ তোমাকে আপু।
প্রবাসী রনি বলেছেন:
লাইটার আমার কাছে গুরুত্বহীন, তবে রাজ মো, আশরাফুল হক বারামদী কাছে খুবই মুল্যবান এটা।পৃথিবীতে ওনেক কিছু বদল করা সম্ভব তবে নেশা বদল করা সম্ভব কিনা জানিনা।
ভালো লিখেছেন এটা বলে আপনাকে ছোট করবনা। আপনার জন্য +++++
লেখক বলেছেন: ঝাইড়া কাশেন। রাজ ভাইয়ের ঘটনা কিতা?
সুন্দর মন্তব্যের লাইগ্যা আপনেরেও পিলাস।
লেখক বলেছেন: হাত-পা গুটাইয়া বইয়া থাহেন, তয় আইবো ভালো লিখা।
এনোনিমাস বলেছেন:
সুন্দর তো। প্রিয়তে
লেখক বলেছেন: থ্যাংকু...থ্যাংকু।
প্রবাসী রনি বলেছেন:
রাজ কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্লগে একটি হারানো বিজ্ঞপ্তি দেওয়া দরকার
লেখক বলেছেন: একটি হারানু বিজ্ঞপ্তি- রাজ নামে একডা ত্রিশোর্ধ্ব পুলা(!!) হারানু গিয়েছে। পুলাডার পরনে উলের সোয়েটার, মাতায় উলের ক্যাপ, প্যান্ট, জাঙ্গিয়া ছিলো, স্যান্ডো গেন্জিও আছিলো। পুলাডা মমতাজের বেজায় বকতো। তার পিরিয় গান ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। কেউ পুলাডারে পাইলে গলায় রশি বাইন্দা আরিল মিয়ার কাচে আনার লাইগ্যা অনুরোধ করা হইলো।
টিকাছে?
কাঠের খাঁচা বলেছেন:
প্রিয়তে নিসি। নো ওয়ে
লেখক বলেছেন: মধ্যরাতে এই আকামডা না করলে হইতোনা? যাক, ধইন্যা নেন।
প্রবাসী রনি বলেছেন:
জব্বর হইছে, আসলে আপনি না ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
শান্তির দেবদূত বলেছেন:
খুবই ভালো লিখেছেন, খুবই ভালো। এত অল্প কথায় এমনভাবে বিষয়টা ফুটিয়ে তোলা সত্যি দুরহ ব্যাপার। গ্রেট গ্রেট গ্রেট
লেখক বলেছেন: বুকের ছাতি ফুইলা যাওনের ইমো হইবো।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
সিগারেটের নেশার চেয়ে খারাপ হৈলো ভালোবাসা। +++++++++
লেখক বলেছেন: কতা হাচা জ্যাডা।
স্বপ্নকথক বলেছেন:
সুন্দর...+++
লেখক বলেছেন: থ্যাংকু।
লেখক বলেছেন: থ্যাংকু।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
গতকাল একটি শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশ যে, ভাড়াটে সন্ত্রাসী এরশাদ ও তার সহযোগী প্রবাসে পলাতক রনি এর কারণে সামুপুরের নিরীহ বাসিন্দা রাজ নিজ এলাকা হতে নিখোজ। জানা যায় কিছুদিন পুর্বে রাজ এলাকার একটি দোকানে মমতাজের গানের ক্যাসেট কিনতে যাওয়ার সময় সন্ত্রাসী এরশাদ তার পথরোধ করে। রাজ তাকে এরশাদ ভাই কেমন আছেন জিজ্ঞাসা করার আগেই রনি রাজকে ধরে মারধোর শুরু করে। কারণ হিসেবে জানা যায় রাজ তখন ধুমপান করতে ছিল এবং এটাই ছিল তার অপরাধ। পরবর্তীতে এরশাদ বাদশা ( সন্ত্রাসীদের প্রধান হিসেবে সে সন্ত্রাসী মহলে এরশাদ বাদশা হিসেবে পরিচিত) রনির সাথে যোগদান করে এবং রাজকে নির্মমভাবে মারধোর করতে থাকে। ব্যাথায় রাজ চিৎকার করে ওঠেন, বুকটা ফাইট্টা যায়। কিন্তু নিষ্ঠুর সন্ত্রাসীদের এ আর্তনাদে মন ভেজেনি। অতপর বাংলা সিনেমার কিছু পুলিশ যথারীতি ঘটনার শেষ ঘটনাস্থলে পৌছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রনি প্রবাসে পলাতক এবং এরশাদ বাদশার এহেন জঘন্য কর্মকান্ডে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। মনের দুঃখে এরশাদ বাদশা তার প্রেমিকার ছবি ফেরত দিয়ে লাইটার ফেরত আনতে গিয়েছিলেন। কিন্তু তার প্রেমিকার বাড়ির দারোয়ান তার দুই হাজার টাকা মেরে দিয়ে তাকে খালি হাতে বাড়ির দরজা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বর্তমানে এরশাদ বাদশা খুব মনোকষ্টে আছেন। মনোকষ্টে তার মরতে বসার অবস্থা। গোপন সূত্রে পাওয়া খবরে রাজ ও কিছু নিরীহ এলাকাবাসী তার মৃত্যুপূর্বক দোয়ায় শামিল হয়েছেন। আসুন আমরাও দোয়ায় শামিল হই।লেখক বলেছেন: কুন পত্রিকার নিউজ এইডা? গাঁজাখুরি নিউজ ছাপায় হালারা।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: গতকাল একটি শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশ যে, ভাড়াটে সন্ত্রাসী এরশাদ ও তার সহযোগী প্রবাসে পলাতক রনি এর কারণে সামুপুরের নিরীহ বাসিন্দা রাজ নিজ এলাকা হতে নিখোজ। জানা যায় কিছুদিন পুর্বে ............+++++++++++++
বিনিময় হয়ে যায় সবকিছু।অনুভব নয়।
লেখক বলেছেন: অনুভবও বিকিয়ে যায়....
তামিম ইরফান বলেছেন:
এমন ঘটনা অহরহই দেখতাম ভার্সিটিতে পড়ার সময়
লেখক বলেছেন: অহরহ যা ঘটে, তাইতো গল্পের উপজীব্য। আমার মতো অপটুদের জন্য এগুলোই উপাত্ত।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
সহজ কাহিনী , পড়তে ভাল লাগল বাদশা ভাই ।
লেখক বলেছেন: সহজ কাহিনীই লিখতে পারি। ধন্যবাদ।
লেখক বলেছেন: ওতো কান্নার কি আছে, শেকসপিয়ার রচনা তো না।
ইসপিশাল দাওয়াত দিতাছো, গঠনা কিতা?
লেখক বলেছেন: তাছাড়া আর কি???
জেরী বলেছেন:
সহজ,সরলভাবে লিখেছেন.....+
লেখক বলেছেন: আইচ্ছা। কঠিনভাবে লিখলে কি প্লাসাইতেন না???
লেখক বলেছেন:
ভাইগেন না, আমি কঠিন করে লেখবার পারিনা। হে হে হে
ভাঙ্গন বলেছেন:
সত্যিই খুব ভাল লেগেছে।গল্প বর্ননায় এক ধরনের সততা থাকতে হয়। কাহিনীতে কোন লুকছাপ না রাখা।
এই অনুগল্পের গল্পকার সেটা খুব সুন্দর করে উতরে গেছেন।
অভিনন্দন।
সিরিয়াস লেখা নিয়মিত হোক।
লেখক বলেছেন: ইনশাল্লাহ....
সাইফুর বলেছেন:
গল্পটা অনুগল্প হলেও এটা ভালো লাগছে।
লেখক বলেছেন: ঠিকাছে। ধইন্যা।
কাঠের খাঁচা বলেছেন:
রাজ ভাইয়ের কমেন্ট পইড়া হাসতে হাসতে চেয়ার থেইকা পইড়া গেলাম। দম আটকি যাইতেসে।
ওরে কে কোথায় আচিস আমারে বাচাআআআআআআআ
লেখক বলেছেন: হায় হায়, লোকডারে কেউ ধরেন।
লেখক বলেছেন: আপনেরেও পিলাস।
নরাধম বলেছেন:
(গল্প অসাধারণ হইছে, নিঃসন্দেহে আপনার সেরা লেখার একটি বাদশাভাই)।
তয় কাহিনী কি নিজের জীবনের কাহিনী ব্লগে তুইলা ধরলেন??
লেখক বলেছেন: আমার প্রেমিকার বাড়ি দশতলা না। আর হের ফটোগ্রাফগুলো আমার পিকাসাতে এহনো আছে। খ্যাক খ্যাক।
আইরিন সুলতানা বলেছেন:
সময় করে উঠতে পারছিলাম না বলে, অনুগল্পটা আর পড়া হয়ে উঠছিলনা, কিন্তু পড়ার কথা মনে রেখেছিলাম ঠিকই । আজকে পড়ে মনে হলো, আগে না পড়ে কি ভুল করেছি !
জাস্ট ++++
লেখক বলেছেন: নিয়ম করে আমার লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
লজ্জা পেলাম।
লিটল হামা বলেছেন:
অনলাইনে আছেন৬০ জন ব্লগার ও ১৪৪ জন ভিজিটর
ছবি আকারে দেখুন
* এরশাদ বাদশা
* সাজিদ
* শয়তান
* তীর্যক
অভিনন্দন! পুত্তুম হৈছেন।
লেখক বলেছেন: খাইছে!!!! এইডা কুন ফাঁকে হইলো????
কাঠের খাঁচা বলেছেন:
@হামা ভাইঃ এরশাদ ভাই নিজেই লগাউট কইচ্চে। হেহ হেহ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















