somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এরশাদ বাদশা
জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

নিরাপদ ব্লগিংয়ের পৌনে তিন বছর - এবার একটু নড়েচড়ে বসি... ;) ;) :P

০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, এটা পৌনে বর্ষপূর্তি পোস্ট নয়। শুধুমাত্র নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য এ পোস্টের অবতারনা। আশা করি সমমনা ব্লগারদের সহযোগিতা পাবো।

ফেইসবুকে বিমা ভাইয়ের সাথে (বিষাক্ত মানুষ) কথা হলো। বললাম, তার ফিরে আসা উচিত। উত্তরে তিনি বললেন- আমাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে।
জানতাম তাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে শুনে মাথায় রক্ত চড়ে গেলো। শুধু তাকে নয়, হাসিব, তনুজা সহ আরো অনেক বিখ্যাত ব্লগারদের ব্লগিং বন্ধ করে দিয়েছে সামু কৃর্তৃপক্ষ। আপনার সবাই তা জানেন।
এই ব্লগটির মডারেশন নিয়ে অনেকে অনেকরকম সমালোচনা করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। কিছু গৃহপালিত ব্লগারই নাকি মডারেশনের সাথে যুক্ত আছে। জানিনা কতোটুকু সত্য। ব্লগটির জন্মলগ্ন থেকে আছি বলেই হঠাৎ করে মনে হলো, এসব ব্যান কতোটুকু যু্ক্তিযুক্ত তার একটা ব্যাখ্যা দেবার প্রয়োজন আছে কর্তৃপক্ষের।
সামুতে প্রতিদিনই নিত্য নতুন ব্লগাররা অন্তর্ভূক্ত হচ্ছেন। তাই পুরোনোরা চলে গেলেও কিছু আসে যায়না। ব্লগ তো জমজমাট, একেবারে রমরমা। কে চলে গেলো, কেন গেলো এসব নিয়ে ভাবার সময় কোথায়???

ভাবা উচিত। কর্তৃপক্ষের ভাবা উচিত। কারন, হাসিব, বিমা সহ আরো অনেক প্রথিতযশা ব্লগার এই ব্লগটিকে শুরু থেকেই অনেক কিছু দিয়ে এসছেন। কয়টা নিক ছিলো সামুতে প্রথমদিকে? দিনরাত তারাই তো ব্লগ মাতিয়ে রাখতেন। তখনকার ব্লগিংয়ের সাথে যারা যুক্ত ছিলো, তারা বলতে পারবে এই লোকগুলোর ব্লগিং ব্লগকে অন্যমাত্রা দিয়েছিলো।
নতুন ব্লগাররা অন্যভাবে নেবেন না প্লিজ। আমি হয়তো পুরোনোদের নিয়ে একটু বেশিই আদিখ্যেতা দেখাই। নিজগুনে ক্ষমা করে দিবেন।
জবাবদিহিতা জিনিসটা না থাকলে যা হয়, সামুর ক্ষেত্রেও তার ব্যতয় হয়নি। মর্জিমতো ব্লগ বন্ধ করে দিচ্ছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই। বন্ধ করবেন ঠিক আছে, কিন্তু তার যুতসই কারনও দেখাতে হবে। কারণ, যাদের জন্য আপনাদের ব্লগের এ ভরা জোয়ার, সেই সব ব্লগারদের অন্তত এটুকু জানার অধিকার আছে, কেন হঠাৎ করেই তাদের ব্লগিংয়ে হস্তক্ষেপ করা হলো।
সামুকে ভালোবাসি, সেই সাথে ভালোবাসি যারা সামুকে জনপ্রিয়তা দিছেন সেইসব মানুষগুলোকেও। আনব্যান করুন তাদের, অনুরোধ রইলো।

**যারা আমার সাথে একমত, তারা মন্তব্যের ঘরে একাত্মতা জানান প্লিজ। আপনাদের সহযোগিতা দরকার। @ ব্লগারগন

**পোস্ট হয়তো মুছে যাবে। আমাকে জেনারেল করা হবে হয়তো। তবে কোনো কিছু করার আগে কোন পয়েন্ট থেকে কথাগুলো বলেছি, ভেবে দেখবেন @ কর্তৃপক্ষ
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:১০
২৪১টি মন্তব্য ১৩২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×