কনেফডারেশন কাপে আমেরিকার বিরুদ্ধে দুগোল খাওয়ার পরও যেভাবে কামব্যক করেছিলা, তাতে করে দূঙ্গার দলের উপর শতভাগ আস্থা ছিলো। কিন্তু টূর্নামেন্ট শুরুর পর যেভাবে খেলছিলো ওরা তাতে করে ফিকে হয়ে আসছিলো আত্ববিশ্বাস। এ কেমন ফুটবল? বোনিতো কে আলমারিতে বন্ধ করে দূঙ্গার দাঙ্গা ফুটবলে বিশ্বকাপ জেতা যায়, সমর্থকদের মন নয়।
আদতে কোনোটাই হয়নি। না সমর্থকদের মন জয় করা গেছে, না কাপ জয়। নেদারল্যান্ড নামের তুলনামূলক দূর্বল দলের কাছে গো হারা হেরে বিদায় নিয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে।
ব্রাজিলের হার কষ্ট দেয়। অশ্রু ধরে রাখতে পারিনা। সেটা যে লেভেলেই হোক। কিন্তু এ দলটা হারার পর সত্যি করে বলছি, তেমন একটা কষ্ট লাগছেনা। যেনো হারটা প্রাপ্যই ছিলো। আমরা ব্রাজিলের মতো দলকে ব্রাজিলের মতোই দেখতে চাই। দাঙ্গাবাজ কোনো দলের উপর ব্রাজিলের ট্যাগ দেখতে চাইনা।
যে কথা বলার জন্য এ পোস্ট। আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে বলছি। এখনই লাফালাফি করার কোনো কারন দেখছিনা। আমার তো মনে হচ্ছে নিকট অতীতের পূনরাবৃত্তি হতে যাচ্ছে আবারো। মনে আছে, গতোবার একদিনের ব্যবধানে দুদলকেই বাড়ি ফিরতে হয়েছিলো। আর সামনে প্রবল প্রতিপক্ষ জার্মানি। যদিও আর্জেন্টিনা এবার নিজেদেরকে শিরোপার শতভাগ দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।
আর্জেন্টাইন ভক্তরা শুরু করেছে। তাই এ পোস্ট। বেস্ট অফ লাক ফর টুমোরো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



