somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এরশাদ বাদশা
জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

বলেছিলাম একটা দিন অপেক্ষা করতে....

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতোকাল ব্রাজিল হারার পর এই পোস্ট দিয়েছিলাম। ]

অনেকদিন পর গতোকাল ব্লগে ঢুকেছিলাম। জানতাম প্রচুর হাঙ্গামা হবে। হয়েছিলোও তাই। ব্রাজিলের হার বলে কথা। কিন্তু ব্রাজিল সমর্থক বলে যতোটা কষ্ট পাওয়ার কথা ততোটা পাইনি। কেন, সেটা লিংকে দেওয়া পোস্ট এ বলে দিয়েছি।
প্রথম মন্তব্যটা রাজসোহানের। স্পেশাল মন্তব্য জেরীর। দুজনেই তখন উন্মাতাল ডিসকো করছিলো, ব্রাজিলের হারের উপলক্ষ্যে। আমি শুধু উত্তরে বলেছিলাম একটা দিন অপেক্ষা করতে। কারণ, আর্জেন্টিনার সামনে জার্মানি নামের প্রবল প্রতিপক্ষ।


আর সবার মতো আমিও আশা করেছিলাম এই বিশ্বকাপের সবচাইতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে। কারণ, আর্জেন্টিনা যেভাবে খেলে এসছিলো এবং জার্মানি যেভাবে খেলে যাচ্ছিলো। কিন্তু এক হালি গোল খেয়ে আর্জেন্টিনা প্রমাণ করলো, বিশ্বকাপে বড়ো দলের সম্মুখে তাদের পড়তে হয়নি তখনো পর্যন্ত। যখন পড়লো, তখনই হেগে মুতে একাকার।
টূর্নামেন্টের এই লেভেলে চারটা গোল হজম করায় মনে হচ্ছিলো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলছেনা। খেলছে বাছাই পর্বের ম্যাচ।
ব্লগারগন প্রচুর অ্যানালাইলিস পড়েছেন, কেন এরকম হজবরল অবস্থা হলো আর্জেন্টাইনদের। আমি বিশ্লেষনে যাচ্ছিনা। অন্য একটা বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি।

আর্জেন্টিনার পরাজয় সবসময় আনন্দের। কিন্তু কট্টর ব্রাজিল সমর্থক হয়েও আজ আমার চোখে পানি এসছিলো ম্যাচের শেষে। স্বভাবতই তৃপ্তির ঢেকুর তুলছিলাম ম্যাচ শেষে। কিন্তু যখন ম্যারাডোনার মুখটা স্কিনে ভেসে উঠলো, তখন বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো। দিয়েগো খুব কষ্টে চোখের পানি ধরে রেখেছিলো। প্রত্যেক ম্যাচে ওকে দেখেছি বাচ্চাদের মতো ইমোশনাল হতে। দলের জয়ে প্রত্যেক খেলোয়াড়কে বুকে জড়াতে দেখেছি। ওকে কোনকালেই আমি তেমন একটা পছন্দ করতাম না। কিন্তু নিজের জীবনে ট্র্যাজেডির পর ট্র্যাজেডি আসার পর দিয়োগেও মনের অজান্তে পছন্দ করতে শুরু করি। বিশ্বকাপ শুরু হওয়ার পর অবশ্যই।

আজ যখন দেখলাম খুব অসহায়ভাবে মাঠে বিচরন করছে ম্যারাডোনা, চোখ ছলছল করছে পানিতে, তখন নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমার উল্লাস থেমে গেলো, অন্তর দিয়ে অনুভব করলাম, ম্যারাডোনা স্বপ্নভাঙ্গার বেদনায় কাতর, আমার মতো। তাই আর্জেন্টিনার পরাজয়ে খুশি হতে পারিনি আমি, বরং কষ্ট পেয়েছি।

ছবি- কালের কন্ঠ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:৫৫
১৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×