সেইরকম একজন ব্যাচেলরের শহীদ হইবার খবরটা আপনাদের জানানোর জন্য এই পোস্ট। নতুন ব্লগারদের কাছে তিনি পরিচিত নন। কারণ, তার ব্লগিং এর স্টাইলটা কর্তৃপক্ষের পছন্দ না হওয়ায়, তাকে দয়া করে আর ব্লগাতে দেয়া হয়নি সামুতে। ব্যান করা হয়েছিলো। কিন্তু এখন থেকে একবছর আগেও যারা সামুতে ছিলেন, তারা সবাই বিমা ওরফে বিষাক্ত মানুষকে ভালো করেই চেনেন।
জবাই হওয়ার আগে শেষবারের মতো আল্লাহর কাছে পানাহ চাইতেছেন অবসরপ্রাপ্ত ব্যাচেলর
ম্যান অফ লিরিকস খ্যাত, সেই স্টাইলিশ ব্যাচেলর সম্প্রতি বিবাহ নামের শুভকার্যটি সম্পন্ন করিয়াছেন।
বৈদেশর গলি ঘুপচিতে ঘুরতো বেচারা। স্বর্নকেশীদের দেখে হাহুতাশ করতো। আর রাতে বাসায় এসে ব্লগ লিখতো। কখনো সেই হাহুতাশ কমেন্ট এর ঘরে দেখা যেতো। গত একবছর ধরে দেশে। কালোকেশীদের দেখে স্বর্নকেশীদের কথা বেমালুম ভুলে গেলো হয়তো। বৈদেশে তবু ম্যালা দিন সহ্য করা গেলো। কিন্তু দেশীয় ললনাদের বেশিদিন টলারেট করা গেলোনা। ফল কোনো এক অষ্টাদশীর গলায় মালা প্যাচানো এবং কবুল বলিয়া শহীদান জিন্দেগীকা শুরুওয়াত।
বিমা ভাই, অভিনন্দন তোমাকে!!! অনেক ভালো থেকো, অনেক।
***জেবীন আপুকে ধন্যবাদ, তার মাধ্যমেই খবরটা পাই***
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



