অফলাইনে দেখছিলাম।
এর নাম বোধহয় ব্লগিং। যেখানে টপিক হয় ধর্ম, আর লেখক থাকে পক্ষ-বিপক্ষ। বাকীরা প্যাভিলিয়নে। কেউ পপকর্ন খেতে খেতে ব্লগিং এর মজা নেন। উসকে দেবার জন্য দুএকটা কমেন্টও জুড়ে দেন। আর বাকীরা অসহায়ের মতো বিব্রত বোধ করতে থাকেন। ভাবেন, এই যদি ব্লগিং এর চেহারা হয়, তাহলে এখানে থাকা কি সমীচিন হবে?
বলা বাহুল্য, সবাই ধেই ধেই করে বলে দেবেন, যাও না বাপু, তুমারে কেডায় ধইরা রাখচে। ভালা না লাগলে রাস্তা মাপো।
সমস্যা এখানেই, এতোদিনের সম্পর্ক ব্লগের সাথে, তাই চলে গিয়েও ফিরে আসতে হয়। নির্লজ্জের মতো। তাই না এসে যখন পারা যাবেনা, আম ব্লগার হিসেবে নিজের ''সে'' টুকু বলে ফেলাই ভালো।
কিচ্ছু বলার নাই, যারা কাদা ছোঁড়াছুঁড়ি করছেন, তাদের নিয়ে। বলে কোনো লাভ হবেনা। দুপক্ষই সমান তালে লড়ছেন। পোস্টের পর পোস্ট আসছে অরুচিকর ভাষায়। সামুতে একটা লিমিট থাকে, নোংরামি সীমা ছাড়ায় না। কিন্তু আজ পোস্ট এর ধরন এবং ভাষা দেখে রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে। কর্তৃপক্ষের কি কোনো দায় নেই এসব বন্ধ করার???
সুশীল ব্লগার বা ভদ্র ব্লগার হিসেবে টিটকারী বা উপহাস সেই সাথে বোনাস মাইনাসের প্রত্যাশায় রইলাম। সেই সাথে ক্ষীন আশা রইলো, মডুরাম পার্মানেন্টলি এসব বন্ধ করার ব্যবস্থা করেন। নইলে ক্যাটাগরি জুড়ে দেন। যাদের এসবে এলার্জি আছে, তারা ওইসব পোস্ট এ যাওয়া থেকে বিরত থাকবেন। প্রথম পাতায় এইসব পোস্ট রীতিমতো বিরক্তির উদ্রেক করছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



