জাতি হিসেবে গর্ববোধ করার মতো অনেক কিছু আছে আমাদের। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, নোবেল পুরষ্কার কি নেই আমাদের???
এবার ক্রিকেটের হাত ধরে আসতে যাচ্ছে আরো একটি সুযোগ যেটাকে কেন্দ্র করে গর্ববোধ করতে পারে গোটা জাতি। আর তা হচ্ছে বিশ্বকাপ।
ফুটবলে যেখানে এশিয়া মানে পৌছানো সম্ভব হয়নি, সেখানে ক্রিকেট মাত্র কবছরেই ঘরে আনতে যাচ্ছে বিশ্বের সর্ববহৎ আসর, বিশ্বকাপ ক্রিকেট। সবচে বড়ো কথা, উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ!!! এটাকে এখনো স্বপ্ন বলে ভ্রম হয় আমার।
আইসিসি আমাদের দেশের উপর আস্থা রেখেছে। আস্থা রেখেছে ক্রিকেট বোর্ডের উপর। কিন্তু প্রশ্ন হলো, সেই আস্থার প্রতিদান দেবার জন্য আমরা কতোটুকু প্রস্তুত? দেশের মাটিতে ক্রীড়া ইভেন্টের যতোগুলো আসর বসেছে কোনোটাই জাকজমক পূর্ন হয়নি। দেখা গেছে আয়োজকদের সমন্বয়হীনতার অভাব। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন বলে কথা!! এখানে উদাসীনতা বা আলসেমীর বিন্দুমাত্র সুযোগ নেই।
সংশ্লিষ্টরা মনে হয় এ বিষয়ে ওয়াকিবহাল নন। কালের কন্ঠে খেলার পাতায় দেখলাম চট্রগ্রাম স্টেডিয়াম নিয়ে জটিলতা। অনেক কাজ এখনো শেষ হয়নি, অনেক কাজ যেগুলো করতে হবে সেগুলো এখনো শুরুই হয়নি।
কর্তাব্যক্তিদের বুঝতে হবে, বিশ্বকাপ ক্রিকেট বাফুফের ঘরোয়া লীগ নয়। এখানে সর্বোচ্চ প্রফেশনালিজম দেখাতে হবে। সমস্ত আয়োজন নিখুঁত হতে হবে। তাহলেই আমাদের ক্রিকেট বহির্বিশ্বে আরো উজ্জল হবে।
কালের কন্ঠের রিপোর্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



