জয়তূ স্বপন ভাই!!!
ঈদ এবং পুজার ছুটির পর আজ আনুস্টহানিক ভাবে আমার অফিস পুরোদমে শুরু হলো।যদিও ঈদের পরই ছুটি শেষ হয়ে গিয়েছিলো কিন্তু আমার ২২ জন স্টাফ-কর্ম কর্তার ভিতর ১৪ জনই বিভিন্ন ছুতায় অফিসে আসেনি।যাই হোক- আজ আমি অফিসে বসে আছি। হঠাত ব্লগার ফরহাদ উদ্দিন স্বপন ভাই কল করে আমার শারিরিক খোঁজ খবর নেবার পর জানালেন কিহুক্ষণের ভিতর তিনি আমার অফিসে আসছেন-আমাকে দেখতে।
আমরা দুজন অনেক্ষণ গল্প করার পর স্বপন ভাই চলে যাবেন...... আমি তাকে সামনে একটু এগিয়ে দিতে যেয়ে দুজন হাটতে হাটতে সেক্রেটারিয়েটের প্রেস ক্লাব গেইট পর্যন্ত চলে যাই। ঠিক এমন সময় খুব সুদর্শন এক যুবক আমার কাছে জানতে চান-"সেক্রেটারীয়েটে কোন গেইট দিয়ে ঢুকতে হবে"? স্বপন ভাই জানালেন-"একটু সামনে......... যেতে থাকেন"। তিনি ঐ যুবকের কাছে আরো জানতে চাইলেন-"আপনার পাশ কোন গেইটের"? যুবক জানালেন-"আমার কোন পাশ নেই, কেনো পাশ ছাড়া কি ঢুকতে পারবোনা"? আমি তাকে বললাম- সেক্রেটারীয়েটে ঢোকার জন্য পাস লাগবে............এবং নিয়ম কানুণ। ভদ্র লোক জানালেন-তিনি একটা হসপিটাল করেছেন-তার পার্মিশন নেবার জন্য মন্ত্রনালয় যেতে চান.........।
আমি খুশীতে স্বপন ভাইকে কল করে সব জানালাম। তাকে বল্লাম-"আপনি তাড়াতারি আবার আমার অফিসে আসেন, আপনাকে আমি বার বার আপনার অফিসে এগিয়ে দিতে যাবো........."। জানিনা আজ কি এমন পুণ্যের কাজ করেছিলাম-যার কারনে এতো সহজে এমন একটা বিজিনেস ডিল হলো............
স্বপন ভাই আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই! শুধু অনুরোধ আপনি বার বার আমার অফিসে আসবেন-আমি আপনাকে এগিয়ে দিতে যাবো...............
থ্যাংস গড!
থ্যাংস স্বপন ভাই!!!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



