প্রিয় ব্লগার বৃন্ধ,
অনেক ভেবে চিন্তে এই ব্লগের শেষ পোস্ট লিখছি। "বন্ধুত্ব, পারস্পরিক সম্পর্ক'র গভীরতা, সত্যতা যাচাই করা যায় রাগের সময়"-এই কথার তাতপর্য আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি।
সামহোয়ারইনের জন্ম লগ্ন থেকেই আমি এর একজন নিয়মিত পাঠক হিসাবে জড়িত ছিলাম। পরবর্তীতে টুকটাক কিছু লিখেও ছিলাম। এই ব্লগে থেকে অনেক আপন জন পেয়েছি-যারা আমার অসুস্থ্যতাকালীন আপন জন হয়ে আমার পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছেন, মানষিক শক্তি যুগিয়েছেন। সামহোয়ার ইনে আপনারা সকলেই আমার প্রিয়।কারো প্রতি আমার ব্যক্তিগত কোনই শত্রুতা ছিলোনা এবং নেই।এই ব্লগে হাসি ঠাট্টা, কারো ভালো লাগা এবং মন্দ লাগায় নিজেকে আপনাদের পাশে ভেবেছি, শেয়ার করেছি এবং শেয়ার হয়েছি। কখোন যে আমি আপনাদের সকলের প্রিয় "বাবুয়া ভাই" হয়ে গিয়েছিলাম-নিজেই জানিনা। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে-যার শুরু ছিলো। আমারো শেষ হলো সামহোয়ার ইনের সাথে পথ চলা।
কি কারনে চলে যাচ্ছি সে বিশয় বিস্তারিত জানিয়ে একজন ব্লগারকে আপনাদের সকলের বিরাগ ভাজন করিয়ে যেতে চাইনা।এটা আমার দুর্বলতা নয়, উদারতা।
প্রিয় ব্লগার বন্ধুরা, ব্লগিং কারোরই পেশা নয়। একে অপরকে জানা, শেয়ার করা, কিছু শিক্ষা, কিছু বিনোদনই ছিলো ব্লগিং'র মুল লক্ষ্য। আমরা আমাদের মুল লক্ষ্য থেকে সরে গিয়েছি। এখোন আমরা আমাদের লেখার জবাব লেখায় না দিয়ে সন্ত্রাসী হয়ে "শিক্ষা" দেবার ভয় দেখাই! আমি কোন সন্ত্রাসী নই। সাধারন একজন ব্যাবসায়ী। একজন বৃহত কর দাতা ব্যাবসায়ী।সততার সাথে ব্যাবসা করি বলেই দুইবার সি আই পি হতে পেরেছি। আমার রুটি রুজী ছারাও আমার ভাগ্যের সাথে জড়িয়ে আছে-কয়েক হাজার পরিবারের রুটি রুজীর বিশয়। ৪০ জন ইয়াতীম শিশুর ভাগ্য এবং তার পিছনে বিরাট একটা স্টাব্লিস্টমেন্ট জন স্মপৃক্ততা। আমাকে ব্যাবসা করেই খেতে হবে। সামান্য লেখা লেখি করে একজন ব্লগারের বিরাগ ভাজন হয়ে তার হাতে কিম্বা তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে আমার জীবন্টা অকালে ঝড়ে পড়ুক-তা নিশ্চই আপনারা কেউ চাইবেননা।
আমার সন্তানরা ছারা আমার ব্লাড কানেক্টেড তেমন কোন আপন জন আমার নেই-সেখানে আপনারা কেউ আমার ভাই, বুবু হয়ে আমাকে অনেক ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি আপনাদের সকলের ভালোবাসা বুক ভরে লালন করবো। আমি যদি কোন দিন কোন ব্লগারকে কোন ভাবেই কস্ট দিয়ে থাকি-আমাকে আপনারা ক্ষমা করবেন। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি আপনাদের দোয়া চাই।কখোনো যদি আমার নাম আপনাদের মনে পরে-সেই সময় এক্টু দোয়া করবেন-সেই প্রত্যাশায় শেষ করছি।
সবাই ভালো থাকুন।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

