somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সব ঠিকই আছে, কিন্তু... সব ঠিকই আছে, কিন্তু...
খায়রুল বাবুই
: কী ব্যাপার, বিষণ্ন মনে হচ্ছে। কোনো সমস্যা?
-না, সব ঠিক আছে।
: বলো কী? দেশের রাজনৈতিক পরিস্থিতি একাধারে এত চরম ও গরম-এর মধ্যেও সব ঠিক?
-হুঁ। শীতকাল চলছে তো।
: কিন্তু বিরোধী চারদলীয় জোটের শীর্ষ নেতারা তো সবসময়ই বলেন, জনগণের ক্ষতি হয়-এমন কোনো আন্দোলন-হরতাল-সংগ্রামের ডাক দেবেন না তারা।
-ঠিকই তো বলেন। সেজন্যই তো তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সম্প্রতি দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিলের আয়োজন করেছিল।
: কই, শান্তির তো কোনো নমুনা দেখা গেল না। তারচেয়ে বরং...
-আরে, ঢাকা শহরে অন্যান্য দিনের তুলনায় ওই দুইদিন যানজট কম ছিল। রাস্তায় প্রাইভেটকারও কম দেখা গেছে।
: কারণ ভয় আর আতঙ্ক গ্রাস করেছিল সবার মনে। অনেকেই বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হয়নি।
: ঠিকই তো আছে। ‘প্রাইভেট’ জিনিসের ওপর সবার মায়া থাকবে-এটাই স্বাভাবিক। সেটা প্রাইভেট ‘কার’ হোক বা নিজের ‘প্রাণ’ই হোক।
: কিন্তু ‘শান্তিপূর্ণ’ গণমিছিলে সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে চার দলের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ চার শতাধিক লোক আহত হয়েছেন। চাঁদপুর ও লক্ষ্মীপুরে গণমিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৪ জন। তার বেলা?
-ঠিকই আছে। বিশৃঙ্খলাকারীদের ওপর পুলিশ তো ‘অ্যাকশন’ চালাবেই। আর অ্যাকশনে গুলি না চললে কি চলে? অতএব, ঠিকই আছে।
: ওদিকে পুলিশের কাজে বাধা, হামলা, সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চাঁদপুরে একটি মামলা হয়েছে। মামলায় কত জনকে আসামি করা হয়েছে জানো? মোট ছয় হাজার। হা হা হা।
-হাসির তো কিছু নেই। ঠিকই তো আছে। মামলা না করলে তো ‘ওরা’ সুযোগ পেলেই আবার হামলা করবে।
: বিএনপি দাবি করেছে, নিহত ব্যক্তিরা তাদের দলের নেতা-কর্মী। তাই দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে পরদিন চাঁদপুর ও লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল ডেকেছিল স্থানীয় বিএনপি।
-নিজ দলের কর্মী প্রাণ দিয়েছে। হরতাল পালন করাটা অযৌক্তিক হয়নি। ঠিকই আছে।
: ওইদিনই এক সংবাদ সন্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে চাঁদপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের হতাহত করেছে। তিনি এর তীব্র নিন্দা প্রকাশ করে সরকারের পদত্যাগ দাবি করেছেন।
-ঠিকই তো আছে। তীব্র নিন্দা প্রকাশ করাটাই উচিত। দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে জ্বালাময়ী জবাব না দিলে চলবে?
: পৃথক ঘোষণায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
-উনি দলের প্রধান। তাই দলের নিহত কর্মীদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন-এটাই স্বাভাবিক।
: আর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সাংবাদিক সন্মেলনে বলেছেন, জনগণের সমস্যা হয়, ভোগান্তি হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়-এমন কিছুই করতে দেওয়া হবে না।
-অবশ্যই তিনি ঠিক বলেছেন। এ দেশে ডাণ্ডা না মারলে কেউই ঠাণ্ডা হয় না।
: আইজিপি সাংবাদিকদের আরও জানিয়েছেন, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
-হুঁ। এটাই তো নিয়ম। তদন্ত না করলে কীভাবে শিওর হওয়া যাবে যে ৪ জন মানুষ হত্যার সঙ্গে সত্যিই কারা জড়িত। অতএব, সব ঠিকই আছে।
: ধুর। সব যদি ঠিকই থাকে তাহলে মনটা বিষণ্ন কেন?
-শুনতে চাও?
: হ্যাঁ, অবশ্যই।।
-চাঁদপুরের আবুল হোসেন মৃধা বা লিমন ছৈয়ালকে চেনো? দু’জনই রিকশাচালক। কিন্তু তাদের পরিশ্রমী পায়ের চাপে আর ঘুরবে না রিকশার প্যাডেল। কারণ কপালে গুলি নিয়ে শুয়ে আছে লিমন। আর বুকে ও পেটে গুলি নিয়ে আবুল হোসেন মৃধাও এখন গভীর ঘুমে। তাদের সেই ঘুম ভাঙবে না আর। এবং লক্ষ্মীপুরের মো. রুবেল ও মো. আবুল কাশেমও স্বাভাবিক ঘুমের সীমানা পেরিয়ে গেছেন; চিরতরে। গুলি লেগেছে পেশায় বিদ্যুিমস্ত্রি রুবেলের ডান পাঁজরে এবং কাশেমের পেটে। সব ঠিক আছে-সবই। ঠিক নেই শুধু সেই ৪ জনের পরিবার। হঠাত্ই ভীষণ ওলট-পালট হয়ে গেছে সব। তাদের সংসারে দিনের প্রখর আলোতেও গ্রাস করে আছে ভীষণ অন্ধকার। রাতে, তাদের ঘরের চাল চুইয়ে পড়বে না অপার্থিব জোছনা-আকস্মিক স্বজন হারানোর বেদনায় গভীর রাতে কঁকিয়ে উঠবেন তাদের কেউ কেউ। নিভৃতে, একাকী চোখের জলে স্নান করাবেন প্রিয়জনের প্রিয় স্মৃতিগুলোকে।
: এটাই কি স্বাভাবিক নয়?
-হ্যাঁ, সব তো ঠিকই আছে। এটাই স্বাভাবিক এবং এটাই আমাদের নিয়তি।
: মানে?
-মানে ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষার জন্য মিছিল-আন্দোলনের ডাক দেবে বিরোধী দল। আর জনগণের শান্তি যাতে বিনষ্ট না হয় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পালন করার নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়বেন। মৃধা, লিমন, রুবেল বা কাশেমের মতো কেউ ক্ষুধার তাড়নায় ভাত খাওয়ার টাকা জোগাড় করতে গিয়ে গুলি খেয়ে চিরতরে ক্ষুধা মিটিয়ে আসবেন। তারপর? সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হবে। তীব্র নিন্দা ও শোক প্রকাশ, তদন্ত কমিটি, আধাবেলা-পূর্ণবেলা হরতাল-সবই হবে। আমরা সবই জানি। কারণ আমরা, এদেশের জনগণ নিয়মের ঘেরাটোপে বন্দি। সেই ‘টোপ’ গিলে গিলেই আমরা বেঁচে আছি। বেঁচে থাকতেও হবে এভাবেই। ঠিক না?
: হুঁ? হ্যাঁ, ঠিকই তো মনে হয়!
...............................
আজকের tooফান (সংখ্যা ৩৪)-এ প্রকাশিত।
Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29533318 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29533318 2012-02-01 15:47:34
এবারের ঈদে বিটিভির আনন্দমেলা.... কিন্তু সন্তুষ্ট হতে পারিনি।
সেই পুরনো আমলের কিছু পারফর্মার...
গৎবাঁধা আইটেম/ গান ইচ্ছের বিরুদ্ধে রাখতে হয়েছে...উপরের অর্ডার...!!!
আনন্দমেলা উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন।
প্রচার হবে ঈদের দিন রাত ১০:৩০ মিনিটে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29476403 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29476403 2011-11-01 18:04:14
ও মাইয়া... পারসোনাতে ক্যান যে গেলি!!!]]> http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29459927 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29459927 2011-10-04 14:28:04 দিস ইজ বন্ড
গরমের অত্যাচারে রাতে ভালো নিদ্রা হয়নি। তাই অফিসে এসে ‘ধ্যান করছি’ বা ‘আইডিয়া নামাচ্ছি’ এরকম ভাব দেখিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ট্রিংড-টুউট...শব্দে ঘুম ভেঙে গেল। ভাঙা মন আর ভাঙা ঘুম সহজে জোড়া দেওয়া যায় না। তাই সে-চেষ্টা না করে মাঝারি সাইজের একটা হাই তুললাম। তারপর ব্যাপক বিরক্তি নিয়ে চিৎকার করতে থাকা টেলিফোনের রিসিভার তুলে কানে ঠেকালাম।
‘কে?’
‘ভাইয়া, আমি।’ অভ্যর্থনা কক্ষ থেকে সিমির কণ্ঠ, ‘আপনার কাছে একজন ভদ্রলোক এসেছেন।’
‘ভদ্রলোক!’ ভীষণ অবাক হলাম, ‘আপনি শিওর, আমার কাছেই এসেছে?’
‘হ্যাঁ, আপনার কাছেই।’
‘ও।’ আমি মোটামুটি বিভ্রান্ত, ‘আচ্ছা, উনি যে ভদ্রলোক, আপনি শিওর?’
‘দেখে তো তাই মনে হচ্ছে।’
আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম, ‘আচ্ছা, কী নাম উনার?’
‘একটু হোল্ড করুন।’
আমি হোল্ড অবস্থায় থাকলেও মগজ তার ভাবনার কাজ চালিয়ে গেল। ভদ্রলোক? আমার কাছে কী চান? কেন এসেছেন?
‘হ্যালো,’ সিমির কণ্ঠ শুনে আমার হোল্ড অবস্থা চলমান হল, ‘নামটা হচ্ছে..., অ্যাঁ...শন কনারি লা রজার মুর ডা টিমোথি ডাল্টন জ্যা পিয়ার্স ব্রসনান উইথ ড্যানিয়েল ক্রেইগ...’
‘কী-ই-ই বলছেন? আপনি না বললেন একজন ভদ্রলোক। এখন এত জনের নাম বলছেন কেন?’
‘বিদেশি ভদ্রলোক তো নিজের নাম এ রকমই বললেন।’
এবার আমি রীতিমতো আতঙ্কিত হয়ে উঠলাম। আমার কাছে বিদেশি ভদ্রলোক? হঠাৎ মনে পড়ল, কিছুদিন আগে বন্ধু মেহেদীর চাপে পড়ে অনলাইনে ডিভি লটারি পূরণ করেছিলাম। লোকটি অ্যামেরিকা থেকে আসেনি তো? ডিভি বিজয়ী হয়েছি তাই শুভেচ্ছা-টুভেচ্ছা ইত্যাদি নিয়ে?
‘আচ্ছা, উনাকে একটু জিজ্ঞেস করুন তো কোন দেশ থেকে এসেছেন? অ্যামেরিকা থেকে নাকি?’
আমাকে আবার কিছুক্ষণ হোল্ড করিয়ে রাখার পর সিমি বললেন, ‘হ্যাঁ, উনি অ্যামেরিকা থেকেই এসেছেন।’
ব্যস! সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠল স্ট্যাচু অব লিবার্টি, হোয়াইট হাউস, বারাক ওবামা...। ধুর! এইসব ফান ম্যাগাজিন সম্পাদনা করে ‘দিনে এনে রাতে খাই’ অবস্থা আর কদ্দিন? এবার কালো টাকা, সাদা টাকার হিসেব চুকিয়ে ডলারে জীবন চালাব।
‘আচ্ছা সিমি, আপনার সামনে সিকিউরিটি গার্ড আছে না?’
‘জি আছে।’
‘ওকে বলুন, ভদ্রলোককে গার্ড অব অনার দিয়ে আমার কাছে নিয়ে আসতে।’
‘আচ্ছা, বলছি।’

২.
‘হাউ আর ইউ?’ ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন।
‘জি, ওয়েল।’ বলতে বলতে হ্যান্ডশেক করলাম। একই সঙ্গে বুঝে ফেললাম বাংলিশ-আক্রান্ত হয়ে গেছি! শুধরে নিয়ে বললাম, ‘ডু ইউ নো বেঙ্গলি?’
‘হ্যাঁ, ১১টি ভাষা জানা আছে আমার।’ বিশুদ্ধ বাংলায় বললেন ভদ্রলোক।
একটা চেয়ার এগিয়ে দিলাম, ‘বসুন।’
‘ধন্যবাদ। আমার ব্যাকপেইন মানে পিঠে ব্যথা। গদি আটা চেয়ারে বসা নিষেধ।’
‘‘ও আচ্ছা, পেইন তাহলে ‘ব্যাক’ মানে পেছন থেকে আপনাকে ডিস্টার্ব করে? সামনে আসার সাহস পায় না?’’
আমার এমন হালকা রসিকতার উত্তর না দিয়ে প্রায় ৬ ফুট লম্বা, সুপুরুষ ভদ্রলাক দাঁড়িয়ে থেকেই বললেন, ‘আমি এসেছি একটা বিষয়ে তদন্ত করতে।’
‘তদন্ত?’ মনে মনে সাবধান হলাম, ‘আপনি তাহলে আমার জন্য অ্যামেরিকা যাওয়ার টিকেট নিয়ে আসেননি?’
‘‘না, আমাকে ‘এম’ পাঠিয়েছেন।’’
‘এম? এটা আবার কী?’
‘এম আমার বস। উনার কাছে তথ্য আছে, আপনাদের এখানে আমার নাম ব্যবহার করে দুর্নীতি হচ্ছে।’
অভিযোগ শুনে আকাশ থেকে নয়, আমি সরাসরি মহাকাশ থেকে পড়লাম। তাছাড়া ‘এম’ অক্ষরটি কারও বস হতে পারে নাকি? নিশ্চিত হলাম, লোকটি অ্যামেরিকার কোনো পাগলাগারদ থেকে পালিয়ে সোজা এখানে চলে এসেছে। বললাম, ‘বিষয়টা কী? ঝেড়ে কাশেন।’
লোকটি খুক করে কেশে বললেন, ‘আপনারা নাকি পাঠকদের বন্ড দিচ্ছেন। আমি এসেছি বিষয়টা তদন্ত করতে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত-রিপোর্ট জমা দিতে হবে। ইতোমধ্যে এয়ারপোর্ট থেকে পল্টনে আসতে জ্যামে বসে থেকে ১২ ঘণ্টা শেষ।’
হাহ...! লোকটির এমন ফালতু কথা শুনে মেজাজটা একেবারে ঠাণ্ডা হয়ে গেল! বছরের পর বছর যে দেশে তদন্তের ফাইল আটকে থাকার পর এক সময় গায়েব হয়ে যায়, সেই দেশে এসে তদন্ত করে দেড় দিনে (৪৮ - ১২ = ৩৬ ঘণ্টা) রিপোর্ট জমা দেবে? হাউ ফানি! জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা, আপনার পরিচয় কী?’
‘মাই নেম ইজ বন্ড। জেমস বন্ড। কোড নম্বর ০০৭।’
‘ও, এই বিষয়? একটু ওয়েট করুন।’
ঘটনা কোথায় প্যাঁচ খেয়েছে বুঝতে পেরে আমি প্যান্টের পকেট থেকে চাবি বের করে হ্যান্ডব্যাগের চেইন খুললাম। ব্যাগ থেকে আরেকটি চাবি বের করলাম। সেই চাবি দিয়ে ডেস্কের উপরের ড্রয়ারটা খুললাম। ড্রয়ার থেকে আরেকটি চাবি বের করলাম। সেই চাবি দিয়ে খুললাম মাঝের ড্রয়ারটি। ড্রয়ার থেকে একটি খাম বের করলাম। খামের ভেতর থেকে বের করলাম একটি কাগজ। বাড়িয়ে দিলাম বন্ড (নাকি ভণ্ড!) পরিচয় দেওয়া লোকটির দিকে। কাগজটি হাতে নিয়ে উল্টে-পাল্টে দেখে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বন্ড।
ইচ্ছে করেই প্রায় মিনিটখানেক ঝিম মেরে থাকার পর বললাম, ‘এটাই সেই জিনিস, যেটির রহস্য ভেদ করতে মার্কিন মুল্লুক থেকে উড়ে এসেছেন আপনি।’
‘এটাই সেটা?’ চোখে-মুখে প্রবল বিস্ময়ভাব ফুটে উঠল বন্ডের, ‘এই জিনিসই আপনারা কুইজে বিজয়ী পাঠকদের পুরস্কার হিসেবে উপহার দেন?’
‘হ্যাঁ।’
‘এটা কী জিনিস? নাম কী?’
মুচকি হেসে বললাম, ‘দিস ইজ বন্ড। প্রাইজবন্ড। মূল্যমান টাকা ১০০!’


লেখাটি সকালের খবরের ফান ম্যাগাজিন tooফান এর সপ্তম সংখ্যায় প্রকাশিত।
..................................................
সকলের অবগতির জন্য ফান ম্যাগাজিন tooফান এর সম্পাদক জনৈক খায়রুল বাবুই ! <img src=" style="border:0;" />
অতএব tooফান বিষয়ক যাবতীয় মন্দলাগাসংক্রান্ত ধমক, হুমকি আরও যা যা ইচ্ছে এই ব্লগেই করা যাবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29408090 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29408090 2011-07-06 13:21:05
খান আতাউর রহমানের সাত ভাই চম্পা সিনেমার পোস্টারটা দরকার কারো কাছে থাকলে প্লিজ লিংক দিন বা পোস্ট করুন। উপকৃত হব।

]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29404395 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29404395 2011-06-29 15:49:18
বছরের প্রথম দিনটা শেষ হোক প্রাণখোলা হাসিতে...এনটিভিতে রাত ১১:৩০ মিনিটে দেখুন হা-শো... আজ রাত ১১:৩০ মিনিটে এনটিভিতে দেখুন
জোকস পারফর্মেন্সভিত্তিক অনুষ্ঠান হা-শো...]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29300172 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29300172 2011-01-01 14:58:19
হাজারীর নায়িকা হতে কে কে ইচ্ছুক? ফেনীর মহান(!) নেতা, জনগণের বন্ধু, স্টিয়ারিং কমিটির উদ্ভাবক, আলহ্বাজ
জয়নাল 'হাজারী'
বাংলা সিনেমার নায়ক হতে যাচ্ছেন।

হাছিবুল ইসলাম মিজান নামে এক মাথাভর্তি গোবর সারসমৃদ্ধ
বাংলা ছিনেমার পরিছালক 'ডন নম্বর ওয়ান' ছিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন হাজারীর সঙ্গে চুক্তি করেছেন।

খবরে প্রকাশ, (দুশ<img src=" style="border:0;" />চরিত্রের প্রয়োজনে নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর দৃশ্যে অভিনয় করতে তিনি রাজী।

ব্লগে যেসব হাস্যময়ী, লাস্যময়ী, কাশ্যময়ী, ভাষ্যময়ী সুন্দরী তরুণী, যুবতীগণ বাংলা ছিনেমার নায়িকা হওয়ার গোপন ইচ্ছে বুকে পোষণ কয়িয়া দীর্ঘদিন ধরিয়া দিনানিপাত করিতেছেন, তাহাদের অপেক্ষা পালা শেষ করিবার জন্য হৃদয় বিদীর্ণ করিয়া...

আবেগে বেশি কথা বলা হয়ে যাচ্ছে।

সোজা কথা: হাজারীরর নায়িকা হতে ইচ্ছুক রমণীরা এই পোস্টের নিচে নিজেদের জীবনবৃত্তান্ত (নিজ দায়িত্বে) সংযুক্ত করুন।
বি. দ্র-১: কোনোরকম লবিং সহ্য করা হইতে না।
বি. দ্র-২: ঘুষ প্রদানের চিন্তা করিবেন না।
বি. দ্র-৩: অসৎ উদ্দেশের প্রলোভন দেখাইয়া বেশি সুবিধা করিতে পারিবেন না।...
বি. দ্র-৪: শুধু বাছাইকৃতদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হইবে।

প্রিয় ব্লগারবৃন্দ, নিজেরা সংযুক্ত করুন...
বি. দ্র-৫:
বি. দ্র-৬:
বি. দ্র-৭:
বি. দ্র-৮:
বি. দ্র-৯:
বি. দ্র-১০: ]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29024418 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29024418 2009-10-12 12:00:59
ব্রেকিং নিউজ: সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান নিহত... http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29005103 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/29005103 2009-09-05 15:25:42 ৭ হাজার ৫০০ পয়সা মূল্যের ‌‌'অপরবাস্তব-৩' বনাম পরিচয়-সংকট, অত:পর দস্তখত-বিড়ম্বনা! নগদ ৭ হাজার ৫০০ পয়সা খরচ করে ‌‌'অপরবাস্তব-৩' কিনে সম্পাদকের পরিচয়-সংকটে ভুগছি!
তার ওপর আছে দস্তখত-বিড়ম্বনা!


বিস্তারিত...

দুইয়ে দুইয়ে চার মিলে গেল গতকাল।
প্রথমবারের মতো গেলাম এবারের একুশে বইমেলায়।
সঙ্গে বউ!
বউ আর বই একসঙ্গে!
প্রায় ঘন্টা চারেক প্রফুল্ল মন নিয়ে ঘোরাঘুরি পর যখন মেলা থেকে বের হলাম, টের পেলাম, বই কিনে একরকম দেউলিয়া (!) বানিয়ে দিল বউ!

আমি সুযোগ পেয়েছি মাত্র একটি বই কেনার।
সেটি ‘অপরবাস্তব-৩।’
বাসায় যাওয়ার পর বউয়ের আক্ষেপ, ‘এই বইটা (অপরবাস্তব-৩) না কিনলেও পারতে?’
‘কেন?’ প্রশ্ন করি।
‘না মানে...,’ মনে মনে কথা গুছিয়ে বউ বলে, ‘লেখা আছে, ‘সম্পাদনা: লোকালটক’, এই ব্যাটা কে?’
আমি চুপ। বউয়ের প্রশ্নের উত্তর নিজেও যে জানি না।
‘শুধু শুধু...। ওই টাকা দিয়ে আমি আরেকটা সাইন্স ফিকশন কিনতে পারতাম...।’
বউকে কথা শেষ করতে না দিয়ে বলি, ‘তা পারতে, কিন্তু সামুর ব্লগ...’
এবার বউ আমার মুখের ভাষা (কথা) কাইড়া নিয়ে বলে, ‘সামুটা কে?’
আমি চুপ। কেঁচো খুঁড়তে জাদুঘর বের না হয়ে যায়!

সেই যে মুখে কলুপ এঁটেছি, এখনও খুলেনি।

নগদ ৭ হাজার ৫০০ পয়সা খরচ করে ‘অপরবাস্তব-৩’ কিনে সম্পাদকের পরিচয়-সংকটে ভুগছি!
তারওপর আছে দস্তখত(অটোগ্রাফ)-বিড়ম্বনা!
লোকালটক নিজেই মুখোশে ঢাকা, তার অটোগ্রাফ পাব কোত্থেকে?


বি. দ্র.-১: ‘অপরাবাস্তব ১, ২’ পাব কোথায়? স্টটে জিজ্ঞেস করেছি। নাই।
বি. দ্র.-২: আমার বউ খুব লক্ষী। ভাববেন না, সে আমার ওপর খবরদারি করে। তবে বউ আমার ‘বই’ বলতে পাগলী!
বি. দ্র.-৩: আমি কিন্তু ‘বউ’ বলতে পাগল না!
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28915167 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28915167 2009-02-23 12:39:54
আই লাভ ইউ ম্যান!
যেটা দরকার সেটা হলো...

ভালোবাসা দিবসের ইতিহাস।

কেউ কী পারবেন জানাতে?

অথবা কোনো লেখার লিংক দিতে?


]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28899076 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28899076 2009-01-18 16:10:18
(প্রয়াত) সঞ্জীব দা..., (প্রিয়) গিয়াস ভাই....এবং এই আমি... সিরডাপ মিলনায়তন। বন্ধু সন্মেলন। অদ্ভুত সেই মানুষগুলোকে। তারচেয়েও বেশি মনে পড়ে ঝাকড়া চুল, পুরুষ্ঠ গোঁফ, বিশ্বজয়ী হাসি। তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে ‘পাঠক সংগঠনের জনক’-এর ক্রেস্ট। নিলাম অটোগ্রাফ। বন্ধুসভা তখন চিনতাম। জানতাম না।
মনে পড়ে।
শুক্রবার। প্রথম আলোর দোতলার বোর্ডরুম। অচেনা বন্ধু। আমিই সবচেয়ে বেশি চেনা, নিজের কাছে। ধীরে ধীরে চিনলাম গিয়াস ভাই, ফারুখ ভাই, মেসবাহ ভাই...। লিস্টিটা শেষ হওয়ার নয়।
মনে পড়ে।
আগস্ট মাস। ‘ঢাকা দেখা’ অনুষ্ঠান।
মনে পড়ে।
সিএ ভবনের দোতলার সিড়ি। হাতে সাধু ভাষায় লেখা ‘ঢাকা দেখার হাড়ির খবর’-এর প্রিন্টেড কপি। বুক দুরুদুর। পান্থ’র হাতে দিয়ে বাঁচলাম।
গিয়াস ভাই, কোনো এক অজানা কারণে কিছু কিছু মানুষের সামনে আমি সহজ হতে পারি না। অবাক হয়ে আবিস্কার করি, সেই ‘কিছু কিছু মানুষ’ আমার কাছে অসম্ভব শ্রদ্ধার, ভালোবাসার, সন্মনের। সেই ‘কিছু কিছু মানুষ’-এর মধ্যে আপনিও একজন, জানেন গিয়াস ভাই?
মনে পড়ে।
বুধবার। দোতলার বোর্ডরুম। ‘গিয়াস ভাই, লেখাটা আমি-ই লিখেছিলাম। আমার নাম...’। ‘তাই নাকি?’ আমার বুকে হাতুড়ির ঘা। পিঠে আপনার হাত। সে স্পর্শ স্নেহের, ভালোবাসার, আশীর্বাদের; আমি বুঝেছিলাম।
মনে পড়ে।
তারপর...
কত লেখা দিয়েছি। কিছু কিছু গিয়েছে ছাপাখানায়। বাকি সব নীলক্ষেতে। কাগজ বিক্রেতাদের কাছে। বুধবার, বন্ধুসভা খুলে দেখি, এটা আমার লেখা? আমি এমন লিখতে পারি? পরে বুঝেছি, আসলে পাকা রাঁধুনির হাতের ছোঁয়ায়-ই এমন জাদুকরি পরিবর্তন।
মনে পড়ে। সবই মনে পড়ে।
গিয়াস ভাই,
এখনো কাঁচা-পাকা হাতেই ব্যর্থ চেষ্টা। পাকা রাঁধুনি আর পেলাম না। যে রাঁধুনির গল্প আপনি বললেন, তাঁর অনুজ’র হাতের কলম আমার লেখাকে ব্যবচ্ছেদ করেছিল। ভাবতেই মনটা ভরে ওঠে।
এই রাঁধুনি এখন রান্নাঘরে আসবেন না আর। শেখাবেন না নতুন নতুন রেসিপি। সুস্বাদু রান্না পাব না আমরা।
মনটা হু হু করে ওঠে। চোখটা ভেজে ওঠে। ভীষণ বিষাদে।
সঞ্জীব চৌধুরীর হাতে গড়া, গিয়াস আহমেদ, প্রিয় গিয়াস ভাই, আপনার হাত ধরেই আমার গুটি গুটি পায়ে চলা শুরু। সেই শুরুটা শেষ হবে কবে জানি না। শুধু জানি, পাকা রাঁধুনির বড় অভাব এখন। খুঁজছি, চোখ মেলে, চোখের নাগালে পাই না।
নিঃসীম শূণ্যতা যাকে নিয়ে গেছে চিরতরে, তার পথ চেয়ে থেকে আর কত? নির্ভার হতে চাইছি। পারছি না।
মনটা হু হু করে ওঠে।

চোখটা ভিজে ওঠে।

ভীষণ আফসোসে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28769283 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28769283 2008-02-11 16:31:15
বলুন তো? (১৮+, - কোনো ফ্যাক্ট না!)
ঘুম ভাঙ্গা হিম হিম সকালে

শিশিরসিক্ত দূর্বাঘাসের ওপর বসে

উদায় নয়নে আদিগন্ত সম্মুখে তাকিয়ে

অথবা

কখনো কি.....


প্রখর রৌদ্রতাপে পুড়তে পুড়তে

খড়ের গাদার ওপর বসে

ক্লান্ত-শ্রান্ত ভাবে অবিশ্রান্ত দূর্ভোগ সয়ে

কিংবা

কখনো কি....

মর খারাপ করা বিকেলে

গোধুলীর আবছা কোমল হাওয়ায়

পৃথিবীর সব সুখ নিজের ভেবে নিয়ে


কখনো কি....


চুরি করে, সকলের অগোচরে...
খোলা প্রান্তরে
কিংবা ঝোপের আড়ালে বসে...


কখনো কি...
















পায়খানা করেছেন?








]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28765841 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28765841 2008-01-31 16:35:16
নায়িকা হতে হলে কতটুকু মেধা প্রয়োজন? আহ, স্বপ্নচারিনী? মায়াবিনী। নিশীথিনী। কুহকিনী। চিনিচিনি।
দারুচিনি...লবঙ্গ....এলাচ....কাচামরিচ...
বোম্বাই মরিচ...
বোম্বাই সিনেমা....
হ....
আসল জায়গায় আসলাম।

৩/৪ দিন আগে স্টার ওয়ানে একটি অনুষ্ঠান দেখছিলাম।
উপস্থাপক বিভিন্ন মজার মজার প্রশ্ন করছেন।
পক্ষ-বিপক্ষের প্রতিযোগিতা উত্তর দিচ্ছেন।
এক পক্ষে ছিল গায়ক সনু নিগাম।
অন্যপক্ষে ছিল নায়িকা মল্লিকা শেরাওয়াত।
উপস্থাপক মল্লিকাকে প্রশ্ন করলেন...
একটি ডিম সেদ্ধ হতে যদি ৩ মিনিট লাগে তাহলে
৩টি ডিম সেদ্ধ হতে কত মিনিট লাগবে।

বাসায় ভাইয়া-ভাবী বললেন ৩ মিনিট।
আমি বললাম ৩ মিনিট।
কিন্তু মল্লিকা শেরাওয়াত বলল ৯ মিনিট!

অনুষ্ঠানের উপস্থাপক, সনু নিগমসহ দর্শকরা হেসেই অস্থির।
আমার মাথার ভেতর চট করে একটি পুরোনো প্রবাদ (!) মনে পড়ে গেল।
কোথায় যেন প্রবাদটি পড়েছিলাম....

'কোনো নায়িকার ব্লাউজ ভরা থাকলে তার মাথার মগজ খালি কিনা সে বিষয়ে পরিচালক-প্রযোজকদের মাথাব্যথা থাকে না! '

মল্লিকা শেরাওয়াত তার প্রমাণ দিল।

]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28764434 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28764434 2008-01-26 16:04:22
বিদায়ঘন্টা বাজছে, তবে কার... যা হোক, শেষ পর্যন্ত উনার, মানে কৌশিকের বন্ধু, মানে আমার পূর্বকলিগের সঙ্গে দেখা হয়নি। প্রয়োজনও ছিল না।
কথায় কথায় কৌশিক আমাকে জিজ্ঞেস করেছিলেন, ব¬গে সময় কম দেন কেন? ব্যস্ততা?
আমি যথাযথ উত্তর দেইনি। অফিসে যতক্ষণ থাকি, ৯০ ভাগ সময়ই সা.ইনে লগইন থাকি।
কিন্তু তারপরও আমাকে চেনে না। অতটা হিট নই, আমার ব¬গে হিটের সংখ্যাও তাই প্রাইমারি লেভেলে!
এখন উত্তরটা দিতে চাচ্ছি....
ব¬গে আমি পড়তে ভালোবাসি। একসময় একটি প্রথম সারির জাতীয় দৈনিকের ফিচার পাতায় ব্যাপক লেখালেখি করেছি। এখনও করছি। তবে খুব কম। ব¬গে লিখি না তেমন, কারণ অবাক হয়ে দেখি, আমার তুলনায় লক্ষ-কোটিগুন ভালো লেখক এখানে লেখেন। আমি সংকোচ বোধ করি।
কারণ....
আমি খুব ভালো রাজনীতি বুঝিনা, তবে রাজাকার বুঝি।
আমি খুব ভালো গালি দিতে পারি না, তবে তালি দিতে পারি।
অতএব....
পড়ি পড়ি এবং পড়ি।
কিন্তু....
গত কয়েকদিনে ব¬গারদের ব্যান-আনব্যান, রাজাকার-মুক্তিযোদ্ধা, ব্যক্তি আক্রমন-গালি, ইত্যকার ছেলেমানুষি খেলা দেখি আর হাসি। হাসি আর অবাক হই। অবাক হই আর ভাবি, এটাকেই কি অনলাইন ডায়েরি বলে? মুক্তচিন্তার উম্মুক্ত আকাশ কি এটাকেই বলা যায়?
ব¬গ-ব¬গারদের মুক্তচিন্তার কি এটাই পরিচয়?
আর সা.ইন কর্তৃপক্ষ! তাদের আসল উদ্দেশ্যটাই বুঝতে পারলাম না এখনো, ছিটেফোঁটাও।
শুধু বুঝি, বাংলা ব¬গে, এই স্বাধীন দেশে রাজাকার প্রশ্নে কোনো আপোস নেই। সেটা যত তুচ্ছই হোক না কেন।
বাঙালি বারবার হারতে জানে, তবে যাদেরকে হারিয়েছে তাদের কাছে হারাটা বড় কষ্টের, যন্ত্রনার, ক্ষোভের, শোকের।

‘বন্ধু’ প্রসঙ্গটা আবার আনি।
এই ব¬গে মাত্র কয়েকটি লাইন পড়ে, কাকে দিচ্ছি, কেন দিচ্ছি....সেসব চিন্তা না করেই যখন আমি কৌশিকের আহ্বানে রক্ত দিতে রাজি হই, তার ‘এক’ বন্ধুর বাবার জন্য...তখন এটা পরিস্কার বুঝি...কিছু কিছু ব¬গারকে ‘বন্ধু’ নয়, তারচেয়েও ঊর্ধ্বের কোনো সম্পর্কে জড়িয়ে ফেলেছি।
এখন, এই দু:সময়ে, বিদায়ঘন্টা কানে বাজছে খুব।
জানি না, কার বিদায় হবে।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী ব¬গারদের?
স্বাধীনতাবিরোধীদের?
নাকি আমার কিছু ‘বন্ধু’র।

অবশ্য অন্য একটা আশংকাও যে মনে আসছে না, সেটা নয়।
এভাবে চলতে থাকলে বিদায়ঘন্টাটা হয়তো ‘সা. ইনে’রও বেজে যেতে পারে!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28763204 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28763204 2008-01-22 14:04:22
গ্রামীণ লুঙি, জোড়াতালি দিন...(প্যারোডি) ২য় বন্ধু: না না, আর টান দিমু না, মাথামুথা ঘুরায়ইতেছে...
দোকানদার: ঘটনা কী, হঠাৎ এত খাতির...
১ম বন্ধু: আরে, খাতিরের কী হইল...বন্ধু বন্ধুরে খাওয়ায় না? দ্যান দ্যান, আরেক পুরিয়া দ্যান।

২য় বন্ধু, দোকানদারকে: আমার পরনের...ওক...এই গ্রামীণের পুরান লুঙ্গিডা চায়...সাত জায়গায় ছিঁড়া...হে হে হে...
১ম বন্ধু: দোস্ত, তাইলে এবার লুঙ্গিটা দে..
২য় বন্ধু: ল দোস্ত...দিয়া দিলাম...মান সন্মানের চাইতে...ওক...বন্ধুর দাবীই বড়...
১ম বন্ধু: থ্যাংকস...

২য় বন্ধু: ওক...কিরে দোস্ত লুঙ্গি লইয়া কই যাস...
১ম বন্ধু: হে হে...গ্রামীণের লুঙ্গিটা রিচার্জ করুম, মানে জোড়াতালি দিয়া পরুম। এইটাই অহন লেটেস্ট ফ্যাশন...প্রথম ১০০ দিনে মাত্র একবার খুলুম...
২য় বন্ধু: ওক...ওই আমার গ্রামীণের লুঙ্গি দিয়া যা...আমার লুঙ্গি...ওক...
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28750847 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28750847 2007-12-11 10:50:25
কৌতুকের নামে ভাড়ামো... যারা কৌতুকের নামে ভাড়ামো করেন।
কাট-পেস্ট মাস্টার তারা।
কোনো কাজ নেই, তাই ফুস করে একটা জাদুঘরে রাখার মতো পুরোনো কৌতুক পুস্ট কইরা দেয়।
বাহবা কুড়ানোর খায়েশ। কিন্তু আয়েশ না পেয়ে পায়েস নামক খ্যাতি তাদের কাছেও যায় না।
সেই সব ভাড়দের জন্য করুনা, সহমর্মিতা।
গোপাল ভাড়ের উত্তরসুরি হতে পারল না বলে, দু:খ করার কোনো কারণ নাইম বাহে।
এদেশে যেমন গাইতে গাইতে সবাই গায়েন হয়ে যায় তেমনি
আপনারাও ভাড়ামো করতে করতে গোপাল ভাড়ের মতো হয়ে যাবেন আমা রাখি।
চারিয়ে যান দাদা (দাদি রাও!)]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28750155 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28750155 2007-12-08 10:52:25
বিয়ের সাজে নয়, কাফনের কাপড়ে জড়াল হাসিনার দেহ... আমার ফুফাতো বোন।
বয়স ১৬/১৭।
গ্রামের মেয়ে।
ফুফুরা নিম্ন মধ্যবিত্ত পরিবার।
কিন্তু গরীবের ঘরে যেমন সুন্দরী বউ থাকতে নেই,
তেমনি গরীবের ঘরে সুন্দরী মেয়েও থাকতে নেই।
অন্তত এই দেশে।
হাসিনার গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কিন্তু গ্রামের কিছু বখাটে ছেলের উতপাতে ফুফু ভয় পেয়ে তার পড়ালেখা বন্ধ করে দিল।
অনেক ছেলে নাকি তাকে তুলে নিয়ে যাওয়ার এমনকি এসিড মারার হুমকি দিয়েছিল।
ফুফা সৌদি আরব থাকে।
হাসিনারা ৩ বোন। কোনো ভাই নেই।
ফলে বখাটের দল নির্ভয়ে টিজ করতে থাকে।
ওদিকে হাসিনার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল।
সেটাও মোটামুটি সবাই জনতো।
সম্প্রতি ফুফু আমাদের গ্রামের বাড়িতে এসে আমার বাবার কাছে সব ঘটনা বলে হাসিনার বিয়ের ব্যবস্থা করতে বলে।
[এখানে বলে রাখা ভালো, আমার বাবা সিআইডিতে চাকরি করত। ৫ বছর আগে অবসরে গেছেন।]
কথা-বার্তাও চলছিল।
কিন্তু সিদ্ধান্ত হয়, ফুফা দেশে আসলেই বিয়ের অনুষ্ঠান হবে।
সে মোতাবেক প্রস্তুতিও চলে।
গতকাল দুপুর ২ টা। সেই ছেলেটির মোটর সাইকেলে চড়ে হাসিনা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল।
কিন্তু গ্রামের পথ ছেড়ে যেই না হাইওয়ে রোডে মোটর সাইকেল উঠল, অমনি একটি পাজেরোর সঙ্গে....

মোটরসাইকেল অক্ষত। ছেলেটি পলাতক।
আর হাসিনা?
তার মাথার ওপর দিয় নাকি পাজেরোর চাকা...

চেহারা চেনা যাচ্ছিল না।
আমার বাবা সংশ্লিষ্ট থানায় গিয়ে ডিসির অনুমতি নিয়ে কাল রাতেই দাফনের ব্যবস্থা করেন। কারণ তা না হলে কেস, ময়নাতদন্ত...নানাবিধ ঝামেলা হতো।

হসিনার সঙ্গে আমার দেখা হয়েছিল ২ বছর আগে।
যথেষ্ট সুন্দরী ছিল সে।

আমি মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছি।
সেই প্রেমিকটির সঙ্গে যে করেই হোক দেখা করব।
জানতে চাইব, প্রেমিকার মৃতদেহ ফেলে যে পালাতে পারে, সে কেমন প্রেমিক?
কিসের প্রেম সে করেছিল...
কেন করেছিল...
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28748723 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28748723 2007-12-01 12:00:22
সিডর, আমাদের ব্যবসা ও একটি স্বপ্নের দু:সাহসিকতা এই চোখের ভয়ংকরতা, তান্ডবলীলা সম্পর্কে প্রায় সবাই অবগত।
কিন্তু...এই চোখ নিয়ে যখন ব্যবসা হচ্ছে, তখন?
১৪৫ কোটি, ১৫৫ কোটি....আমাদের মতো সাধারণ, অতি সাধারণ ও নিম্মমধ্যব্ত্তি মানুষের কাছে সংখ্যাট কল্পনাতীত!
কিন্তু কী অবলীলায়, ভিওআইপির নামক অবৈধ ব্যবসার জন্য জরিমানা হিসেবে আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো সরকারকে ওই অংেকর টাকা জরিমানা দিয়েছে। কোনো প্রতিবাদ নয়, হাসিমুখেই তো দিয়েছে।
মোবাইল ফোন কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেখলে চোখে জল আসে।
ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ....ভিত্তিক বিভিন্ন বিজ্ঞাপন দেখে মনে হয় তারা এক একটা সরকার। দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা, ভালোবাসা কমতি নেই। তার ব্যবসা করছে নামেমাত্র, উদ্দেশ্যটা আসলে দেশপ্রেম।
কিন্তু...কোথায় তারা এখন?
যাও ১/২ টি কোম্পানি 'চোখে'র আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাড়িয়েছে, তাও এসএমএস করুন, পাশে দাড়ান..আমরা আছি দিনবদলের সঙ্গে, রাতবদলের অঙ্গে...যতসব ধাপ্পাবাজি।
আরে বাবা, দিয়ে দে না...১৫০ কোটি টাকা।
৪টি মোবাইল ফোন কোম্পানি যদি নি:শর্ত গড়ে ৩০ করে দেয় তাহলে তো ১২০ কোটি টাকা হয়।
সিডরের আঘাতে ক্ষতিহগ্রস্থদের বেশিরভাগ অংশই তো প্রাথমিকভাবে এই সাহায্য পেয়ে উজ্জীবিত হতে পারে। বেচে থাকার চেষ্টায় একটু খুটি পায়। আশা জাগে। আশাবাদী হয়।

আর আমাদের নোবলে বিজয়ী মহান ব্যক্তি।
আপনি কই?
একবার আসুন না, ডাকুন না গ্রামীন শক্তিতে বলীয়ান হয়ে পাশে দাড়ান না.. কেন?
এই যে প্রতিষ্ঠান, ব্যক্তি...দেশের জন্য এক টান, ভালোবাসা, এখন কই?

আমরা সারাবজীবন বলেই গেলাম। হা আমাদের দেশ, মাটি, মানুষ। আমরা খরায় ভুগব, গরমে মরব, শীতে কাপব...মঙ্গায় মরব, ঝড়ে উড়ে যাব, বন্যায় ভাসব....
হায় মা, আমাদের জোখের জল মুছে দেওয়ার জন্যও হয় রাজনীতি। হয় ব্যবসা।
মরণেও সুখ নেই। তাই মরতেও ভয় হয়।


একটি খবর:
কান্না করতে নিষেধ করে গেছে মা, স্বপ্নে। তাই কাদে না সিডরে নি:স্ব হওয়া শিশু। কাদে না তার চোখ। কিন্তু মন ঠিকই কাদে।

আমরা কাদি না। আমরা বিজ্ঞাপনে চোখের জল ফেলি...হিট হয়ে যাই...অসহায়দের চোখের জল মুছতে গিয়ে ভাবি...
এসএমএস চাই...বিশ্বজয়ী হয়ে লুকিয়ে থাকি...

ঈশ্বর...এই কান্নার জলে তাদের (!) ভাসিয়ে দাও না কেন?
আর যে পারি না...!]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28747232 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28747232 2007-11-24 11:43:51
সঞ্জীব'দা আর নেই... সবুজ যখন বাঁধে বাসা...
সেই বাসায় আর ফিরবে না তার দেহ...
এই নষ্ট শহরে...নাম না জানা
আর কেউ তুলবে না সুরের ঝংকার...

নিশ্চুপ, একাকী সে নিদ্রা।

দু ফোঁটা এলিজি...তার জন্যে..]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745949 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745949 2007-11-17 13:56:28
ম্যারিকা থেকে বলছেন... পিলিজ কনট্রাক্ট উইথ মি...
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745697 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745697 2007-11-15 14:24:59
সাউন্ড চাই, না না...স্যরি... ফ্যাসাদে পইড়া গেছি রে ভাই...

আজ মনিটর নষ্ট তো
কাইল মাথা নষ্ট।

পরশু মনিটরের যোগাড়যন্ত হইছে তো
তরশু সি্পিউর যন্ত্র শ্যাষ!

মাউস পাই তো
কী বোর্ডে শকতি (পাওয়ার) আসে না।

যখন সবই ঠিক হইয়াছে, নড়বড়ে ঠিকঠাক
বিছানায় শুইয়া, চায়ের বাটিতে চুমুক দিয়া...
গান শুনিবাম...
মনে এই ইচ্ছা পোষন করিয়া...
গান ছাড়িলাম কিন্তু
গুন গুন শব্দে যে গান বাতাসে ভাসে তাহা
অবাক হইয়া দেখি,
আমার মুখ থেইকা নি:সৃত হইতাছে!
হায় খুদা...

সাউন্ড বক্স নষ্ট!

ব্লগার ভাইয়োবোনরা,
জরুরি ভিততিতে আমার এক পাটি সাউন্ড চাই...
না না সাউন্ড বক্স চাই।

কারো কাছে থাকলে
অথবা কেউ সরবরাহ করতে পারলে
সাউন্ড (আওয়াজ) দ্যান।
পিলিজ!!
আমি গান শুনিবাম!!
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745134 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28745134 2007-11-13 10:23:53
ওহে বসসো, ঘটনা এইটা! লুঙিটা জায়গামতো নাই...!

মেজাজটাই খারাপ হয়ে গেল।
লুঙি ছাড়া বাইরে যাই কী করে...?

কী কান্ড, কী কান্ড!
কী অদ্ভুত কান্ড!
এমনই অদ্ভুত, যা ভুতেই দেখে নাই কোনোদিন।

লুঙি যাবে কই?

গতকাল রাতেও যখন ঘুমাতে যাই তখন
ঠিক জায়গায়ই ছিল।

এখন কই?
আর রুমে আমি ছাড়া কেউ নাই?
তাইলে লুঙিটা কই গেল?

ধুত, জানালার কাছে হ্যাঙারে আর জিনিসই রাখুম না!!!]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28741551 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28741551 2007-10-31 15:26:22
শালী! হয়নি কেনা জামা
ঈদের খুশি
হবে তামা তামা!
হবু বঊয়ের
চোখে মুখে তাপ
আমার দু'কান
দিয়ে যাচ্ছে ভাপ!

বেতন বোনাস
তবু পাচ্ছি না
হাওয়া ছাড়া
কিছুই খাচ্ছি না!

আমার করুন
মুখটা দেখে শালী
উল্লাসে দেয়
লাফ এবং হাত তালি!
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28736468 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28736468 2007-10-09 17:05:18
কাপালিক আবাল! আমি একটা জিনিস জানতে চেয়েছি মাত্র।
এটা ‌'আবাল' হওয়ার মতো কিছু হয়নি।
আপনার আশেপাশে, পরিবারে বুঝি আবালভর্তি?
তাই কিছু না বুঝেই 'আবাল' শব্দটা ব্যবহার করে ফেলেছেন?]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28734630 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28734630 2007-09-30 15:31:19
জানার আছে অনেক কিছু! এই কথাটা পৃথিবীর সবচেয়ে বেশী প্রচলিত মিথ্যা কথা।
আমি মিথ্যা বলি না-এই কথাটির চাইতেও।
কারণ সবাই নিজেকে জ্ঞানী ভাবে।
এমনকি আপনিও।
কিন্তু মাঝে মাঝে না জানা অনেক কিছুই জানা হয়ে যায়।

যেমন আমি একটা ছড়া জানি কিন্তু জানিনা এটা কার লেখা।

'বেজে চলে রেডিও
সর্বদা গোলমাল
করতেই রেডি ও!'

এই ছড়াটা কার লেখা বলুন তো?]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28734621 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28734621 2007-09-30 14:38:16
ইহা কী হইল!! তারপর লেখাটা হাওয়া।
কোথায় যে গেল।
কেউ কী জানাবেন, প্লিজ!!!]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28733767 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28733767 2007-09-26 18:17:18
সৃষ্টিশীল আকাশ অথবা মৃত কাক-পক্ষী!! দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!
যদিও কাকের গায়ের রঙ কালো কিন্তু কবিগন বিচিত্র। তাদের গায়ের রঙ বিভিন্ন। ঢং ভিন্ন। চলন ভিন্ন। বলন ভিন্ন।
তাদের কলমে উঠে আসে নিমিষেই সব তাপ-পাপ।
তাদের কলমের তলানিতে পড়ে আকাশ হয়ে ওঠে কখনো নীল, কখনো সবুজ এমনকি কখনো কখনো হলুদও!
যুক্তিটাও অবশ্য মোক্ষম: আকাশের জন্ডিস হয়েছে!
বটে, জন্ডিস হলে তো শরীরের রঙ হলুদ হবেই। সে মানুষ আকাশের শরীর হোক আর মাথার ওপর থাকা আকাশ হোক! কবির কলম বলে কথা।
সেই কলমে উঠে আসে নারীর শরীর, দেখা যায় হাজারো বর্ণিল বাঁক। উঠে আসে বিষন্নতার ধোঁয়া। ব্যবচ্ছেদ হয় যৌণতার স্যান্ডউইচ।
এক্ষেত্রেও একটি সংক্ষিপ্ত পাদটীকা: প্রাপ্তবয়স্কদের জন্য রচিত!
কবিগন কহেন জনগণ সহেন।
তাদের কলমে থাকে ধার, সে ধারে কেটে যায় রাত, কেটে যায় হাত। কাটে প্রেম। কাটে সংসার। কাটে ধর্ম। কর্মও!
সেই কলমের জোরে আকাশ হয়ে ওঠে সৃষ্টিশীল। বৃষ্টিস্নাত তান্ডবী রাত হয়ে যায় জোসনা কাপানো।
কিন্তু, হাতের নাগালে, ধূসর রাস্তার ওপর কিংবা ঝোপ-জঙ্গলের আড়ালে, বিদ্দুতের খাম্বাতে, শিকারীর ইচ্ছার, প্রকৃতির কিচ্ছার বলি হয়ে দিন-রাত্রিতে অসহায় মরে পড়ে থাকে যে কাক-পক্ষী...
তাদের কথা কয় না কবির কলম। কইলেও তার ভেতর থাকে নারীর বাঁক। যুবতীর ডাক। অবাক। আশ্চর্য!!
হায়, কথাটি বোধহয় সবাই ভুলতেই বসেছি...
মুগ্ধতা শুধু শুদ্ধতাতেই মেলে না। মৃত আশাও স্বপ্ন দেখাতে পারে।]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28718047 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28718047 2007-06-27 12:54:07
প্যাট ব্যাথা নিয়ে মাথা ব্যাথা!! http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28717432 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28717432 2007-06-24 11:17:19 বাবারে বাবা কারে কইলাম হাবা! মাগার ‌'প্রকাশ করুন' এই ট্যাবে ক্লিক করার পর প্রকাশ না হইয়া
লেখাট আলেমুল গয়েব হইয়া যায়। বিলকুল।
রাগে কুলকুল কইরা আমার মাথার ঘাম গাল বেয়ে বুকে পইরা শুকাইয়া যায়।
পরবর্তীতে সাহায্য চেয়ে ব্লগ কর্তৃপক্ষ বরাবর একটি অভিযোগপত্র দাখিল করিয়াছিলাম কিন্তু হাবা কর্তৃপক্ষ সেটার কোনো সমাধান করে নাই।
হাবা হাবা হাবা!!!
কী করিব কোথায় যাব..
লেখাটা লিখিবার পর পড়িতে গিয়ে নিজেই কান্দিতে কান্দিতে চক্ষু জামা প্যান্ট সব ভাসাইয়া ফেলিয়াছিলাম।
নিজের প্রতিভায় এতটাই মুগ্ধ হইয়াছিলাম যে, টাশকি খাইয়া গেছিলাম।
কিন্তু প্রকৃতি আমার সঙ্গে মশকরা করিল।
ওকে, আমিও দেখিয়া লইব।
সাবধান!!
]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28716867 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28716867 2007-06-21 12:09:33
মানুষ মরে, না মনুষ্যত্ব? খারাপ হয়ে গেল।
যদিও খবরটা পুরোনো, তবু।
চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে পাহাড় ধসে মারা গেছে শতাধিক।
মরণ যে এত সহজ জানতাম না।
বুকের মধ্যে কষ্টের পাহাড়
চোখের ভেতর কান্নার পাহাড়...
ওসব ধসে না। বরং আরো জগদ্দল পাথর হয়ে যায়, ক্রমশ!
আমরা, সবুজ-শ্যামল এই দেশে জন্ম নিয়ে অনেক অহংকার বোধ করি; এত প্রতিকুলতা এত না পাওয়া এত কষ্টের মধ্যেও।
তবু শুধু বেঁচে থাকার নূ্নতম নিশ্চয়তা পাই না।
না আমি, না তুমি না সে।
আজন্ম অপেক্ষার থাকি, কখন আসবে মরণ। কীভাবে?
অথচ যাদের জন্য আমরা গলা ফাটাই, রাজপথে তাদের আলীশান বাড়ি-গাড়ি আর স্বাভাবিক মরণের গ্যারান্টি দেখে কষ্টে মরে যেতে ইচ্ছে করে।
কিন্তু তাও পারি না।
পিছুটান। ভালোবাসি যাকে, যাদের।
আচ্ছা, চট্টগ্রামে পাহাড় ধসে যারা মারা গেছে তাদের কষ্টের পাহাড়াটা কী ধসে গেছে বুক থেকে?
বড় জানতে ইচ্ছে করে।
আমার খুব কান্না পায়।
বৃষ্টির জলে ধসে যায় কান্নার সুর।
কষ্ট ধসে না, একটুও; কখনো।

]]>
http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28715685 http://www.somewhereinblog.net/blog/Babui007blog/28715685 2007-06-12 10:29:50