السلام عليكم
জনপ্রতিনিধির বত্তৃতার নমুনা
--------------------------------------------------------------------------------
প্রথম খলিফা হযরত আবু বাকর (রা) খলিফা নিযুক্ত হবার পর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছিলেন-
উপস্থিত জনতা! আমাকে খিলাফতের এই দায়িত্ব দেয়া হয়েছে বটে, কিন্তু আমি নিজেকে এই দায়িত্ব পালনের কিছুমাত্র যোগ্য মনে করি না. আল্লাহর শপথ! আমার ঐকান্তিক বাসনা ছিল, তোমাদের মধ্য থেকে অপর ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে এখন তোমাদের কেউ যদি মনে করে যে, রাসুলুল্লাহ (সা.) যে যে কাজ করেছেন, সেইসব কাজ আমি করব, তা হলে মনে রেখ, এই ধারণা বা আশার কোন ভিত্তি নাই. রাসুলুল্লাহ (সা.) আল্লাহর বান্দা ছিলেন, এতে কোন সন্দেহ নেই. কিন্তু সেই সঙ্গে আল্লাহ তায়ালা তাকে মহান নবুয়াত ও রিসালাতের নিয়ামত দানে ধন্য করেছিলেন এবং সর্বপ্রকার গুনাহ-খাতা হতে তাকে মুক্ত ও পবিত্র ঘোষণা করেছিলেন.
আমিও আল্লাহর বান্দা. কিন্তু তোমাদের মধ্য হতে কারও তুলনায় আমি উত্তম ব্যক্তি নই. তোমরা আমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ রাখবে. যদি দেখতে পাও, আমি আল্লাহ তায়ালা ও রাসুলের প্রদর্শিত পথে চলছি, তা হলে তোমরাও আমার অনুসরণ করতে থাকবে. কিন্তু তোমরা যদি আমাকে সিরাতুল মুস্তাকীম (সত্য-সঠিক পথ) হতে বিচ্যুত ও বিভ্রান্ত দেখতে পাও, তাহলে আমার ভুল ধরে দিয়ে আমাকে সঠিক, সত্য ও সোজা পথে পরিচালিত করবে.
স্মরণ রেখ, সততা রক্ষা করলেই আমানত রক্ষা করা হয়. মিথ্যা ও অন্যায় আচরণে আমানতে খেয়ানত করা হয়.
ইনশাল্লাহ,তোমাদের দুর্বলতম ব্যক্তিও আমার কাছে শক্তিশালী থাকবে যে পর্যন্ত না আমি তার ন্যায্য প্রাপ্য আদায় করে দেই. আর তোমাদের মধ্যে সবলতম ব্যক্তিও আমার কাছে দুর্বলই থাকবে, যে পর্যন্ত না আমি তা হতে ন্যায্য হকদারের হক উসুল করে নেই.
হে মুসলমান! জিহাদ হতে গাফেল এবং অমনযোগী থেকো না. যেই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করা পরিত্যাগ করে, আল্লাহ তায়ালা সেই জাতিকে অপদস্ত এবং লাঞ্চিত করে থাকেন. যেই জাতির মধ্যে দুস্কৃতি ব্যাপক হয়ে যায়, আল্লাহ তায়ালা আপদ- বিপদ তাদের ব্যাপক করে দেন.
আমি যে পর্যন্ত আল্লাহ তায়ালা ও রাসুলের আনুগত্য করতে থাকি, সে পর্যন্ত তোমরাও আমার আনুগত্য করতে থেকো, আর যখনই আমি আল্লাহ তায়ালা ও রাসুলের আনুগত্য হতে বিন্দুমাত্র মুখ ফিরিয়ে নেই, তখন তোমরাও আমার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও. কেননা, তখন আমার আনুগত্য করা তোমাদের উপর ওয়াজিব নয়. [ইবনে সাদ]
(তথ্যসুত্র- খিলাফতে রাশিদা: মাওলানা আবদূর রাহীম এবং সিদ্দীকে আকবর হযরত আবু বকর (রাঃ): মাওলানা আবদুল হাকিম and Click This Link )
Bangla reading problem:
If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)
Then if you can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
Click This Link and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
--------------------------------------------------------------------------------
be Organized by Holy Islam
O.H.I
For More : http://ohioftruth.blogspot.com/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

