আমার প্রিয় পোস্ট

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

প্রথম আলোর জরিপেঃ প্রায় ৯৪% পাঠক চায় টিপাই মুখ বিষয়ে মহাজোট সরকারের উচিত আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা

০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৬

শেয়ারঃ
0 0 0




প্রথম আলো একটি জরিপ দেয় যে টিপাই মুখ নিয়ে সৃষ্ট বিতর্ক বিষয়ে সরকারের উচিত কি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। তো ৯৩.৮৭% পাঠকই এ বিষয়ে পজিটিভ রায় দেয়। এখন দেখাযাক মহাজোট সরকার ভারত কে টিপাই মুখ ড্যাম নির্মাণ বন্ধে রাজী করাতে না পারলে তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে কিনা।


Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিপাই মুখ ;
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

২. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:০৩
লেখাজোকা শামীম বলেছেন: কিছু মনে করবেন না। আপনি লিখেছেন,
আমি চাই শক্তিশালী স্বাধনী-স্বার্বভৌম বাংলাদেশ

কথাটা হবে,
আমি চাই শক্তিশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ

স্বাধীন ও সার্বভৌম শব্দ দুটির বানান ঠিক করে দিন, প্লিজ।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক করে দিয়েছি।

৩. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: আওয়ামীলীগের মুখোশ পরা কতিপয় ভারতীয় মন্ত্রী/ ভারতীয় মুখোপাত্র(এরা আসলে বাংলাদেশ সরকারের মন্ত্রীদের নামের কলংক, এরা বাংলাদেশের কলংক) এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী সর্দার ছারা সবাই মনে হয় ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করতে দ্বিধা করবেনা।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

৪. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:১৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

৯৩.৮৭% পাঠকই এ বিষয়ে পজিটিভ রায় দেয়।
বাকী ৬.১৩% কে খুজে দেশ থেকে বের করে দেওয়া হোক।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: হ্যা যে সকল এ দেশীয় বেঈমান ঐ ৬.১৩% এর মধ্যে আছে তাদের কে তীব্র ধিক্কার। এরা বাংলাদেশ কে চিরকাল ভারতের তাবেদার বানিয়ে রাখতে চায়। বাবু ভাই কে মতামতের জন্য ধন্যবাদ।

৫. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪১
নামহীনা বলেছেন: ৫.২৩% কেন না ভোট দিল?
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: এদের কিছু এদেশীয় দালাল ও বাকী ভারতীয় বাঙালী। আর আমি মনে করি সিংহভাগ আলীগের সমর্থকও প্রথম আলোর ৯৩.৮৭% এর সাথে আছে। ধন্যবাদ।

৬. ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:৪২
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: প্রথম আলো বা এরকম জরিপগুলো আমার কাছে হাস্যকর লাগে যখন দেখি এদের মোট পাঠক আর জরিপে অংশ গ্রহন কারির সংখ্যা। যেমন এই যে জরিপ প্রকাশ করলো এই সংখ্যাটি -- মোট পাঠক সংখ্যা ৬৩১৯৮৬ আর জরিপে অংশগ্রহঙ্কারির সংখ্যা মাত্র ২৭৭৪। যাই হোক আমরা আমাদের দেশের কোনো ক্ষতি বরদাস্ত করবো না।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: স্বাপ্নিক ভাই ভাল পয়েন্ট ধরেছেন। তবে আমি মনে করি ৬ লক্ষের অধিক সবার হয়তো অনেকেই খেয়াল করেন। আশা করি দেশ ও জাতির স্বার্থে আমরা সবাই এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ হব। ধন্যবাদ।

৭. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:২২
িজল্লুর রহমান সবুজ বলেছেন: সরকার বা মন্ত্রীপরিষদ যে কেন এটা নিয়ে অহেতুক দ্বিধা করছে এটাই বুঝলাম না (!)
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ভাই জিল্লুর এর ইতিহাস অনেক লম্বা। সংক্ষেপে বলা যায় এরা ভারত-মার্কিনিদের পছন্দের সরকার। তাই এই সরকার কে প্রবল গণআন্দোলন ছাড়া টিপাই বাধের বিরোধীতা জাতিসংঘে গিয়ে করানো যাবে না।

৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৫৯
দিগন্ত বলেছেন: আমি অনেককাল ধরেই বলে আসছি, আন্তর্জাতিক বিবাদে গণ আন্দোলনে কোনো কাজ হয় না, সরাসরি আন্তর্জাতিক মাঠে গিয়েই খেলা খেলতে হবে। তার জন্য দরকার যথেষ্ট তথ্য আর আইনের জ্ঞান। কিন্তু বাংলাদেশ সরকার শুরু থেকেই উলটো পথে ...
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: দিগন্ত বাবু জিয়াউর রহমনাই প্রথম ব্যাক্তি যিনি ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে তার ভাষণে ফারাক্কার বিরুদ্ধে বক্তব্যও অন্তর্ভূক্ত ছিল। এর পর পরই ভারত বাংলাদেশের সাথে শুস্ক মৌসুমে দৈনিক ৩৪ হাজার কিউসেক গ্যারান্টি ক্লজ ভিত্তিতে ৫ বছরের জন্য চুক্তি করতে বাধ্য হয়। অবশ্যই আন্তর্জাতিক আদালতে লড়ার মত আইনজ্ঞ আমাদের আছে। কিন্তু বর্তমান আলীগের সরকার কোনদিনও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নালিশ করবে না তা আমি ৯৯% নিশ্চিত। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I want very active debate
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই