আমার প্রিয় পোস্ট

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

রাশিয়া কি ন্যাটো জোটে যোগ দিবে? প্রসঙ্গঃ মার্কিন সামরিক বাহিনী কে আকাশসীমার ট্রানজিট দিতে রাশিয়া সম্মত

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৫

শেয়ারঃ
0 0 0





আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তানে নিযূক্ত মার্কিন সামরিক বাহিনীকে রাশিয়ার আকাশসীমা ট্রানজিট হিসেবে ব্যাবহার করতে দিতে সেই দেশের সরকার সম্মত হয়েছে। এই ঘটনা সত্যি হলে বুঝতে হবে যে মার্কিন সরকার রাশিয়া কে যেকোন উপায়ে সম্মত করতে বাধ্য করেছে। এর কয়েকটি কারণ রয়েছে। স্নায়ু যু্দ্ধের অবসানের পর পোল্যান্ডের রাজধানী ওয়ারশ জোট তো ভাঙ্গেই খোদ পোল্যান্ড পর্যন্ত এখন ন্যাটো জোটের সক্রিয় সদস্য। আমেরিকা ওয়ারশ জোটের সাবেক সদস্যদের ন্যাটো জোটে অন্তর্ভূক্ত করেই ক্ষান্ত হয় নি ইরান সহ তার বিভিন্ন শত্রু দেশের সম্ভাব্য মিসাইল হামলার অজুহাতে চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে মিসাইল বিরোধী প্রতিরক্ষা শিল্ড বা বর্ম গড়ে তোলার উদ্যোগ নেয় সাবেক প্রেসিডেন্ট বুশ জুনিয়রের আমলে। সেই একই নীতি ওবামার প্রশাসনও অনুসরণ করছে। ৯/১১ নাটকের মূল উদ্দেশ্য ছিল মধ্য এশিয়ার তেল, গ্যাস উত্তোলন ও সরবারাহ সুবিধা প্রাপ্তি। কারণ তালেবানরা কোন প্রকার পাইপ লাইন দিতে ক্লিনটন প্রশাসনের আমল হতেই অস্বীকৃতি জানিয়ে আসছিল। কিন্তু চতুর বুশ জুনিয়র ছলে বলে কৌশলে আফগানিস্তান কবজা করে নেন। আর ঐ দিকে পাকিস্তান তো আছেই। পাকিস্তান তার সমুদ্র দিয়ে মার্কিন জাহাজ সমূহ কে মধ্য এশিয়ার তেল-গ্যাস সংগ্রহ করার সুযোগ দিবে। যা ইরান কখনই দিবে না। কিন্তু পাকিস্তানের উপর দিয়ে সামরিক শক্তির যাতায়াত ভবিষ্যতে যেকোন কারণেই বাধাগ্রস্থ হতে পারে। উজবেকিস্তান, কাজাখকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশের সহায়তায় মার্কিনিরা কিছু সুবিধা পেলেও রাশিয়ার চাপে এরা বন্ধ করে দেয়। তখনই আমেরিকা ইচ্ছাকৃত ভাবে মিসাইল ডিফেন্স শীল্ডের পাশাপাশি জর্জিয়া কে রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেয়। রাশিয়া সাময়িক জয়ী হলেও সময়ের আবর্তে তাকে আমেরিকার শর্ত মানতে হচ্ছে। একদা যে দেশ আমেরিকার কাছে লোহার পর্দার আড়ালে ছিল আজকে সেই দেশ মার্কিন সামরিক শক্তি কে তার দেশের আকাশ সীমা ব্যাবহারের অনুমতি দিবে। ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পরমাণু মিসাইল প্রেরণ করে মার্কিনিদের কে মানসিক চাপে রাখতে চেয়েছিল। এখন উল্টা মার্কিনিরা রাশিয়া কে প্রায় বশ করে ফেলেছে। এর সবকিছুর মূলে হল অশুভ মার্কিন কর্পোরেট। তাই দেখা গেছে ওবামা পরিবর্তনের কথা বললেও বুশের আমলের বহু নীতি ও কার্যক্রম এখনও বহাল রেখেছেন। আসলে কর্পোরেট এগুলো রাখতে বাধ্য করেছে। কারণ পৃথিবীর বেশীর ভাগ জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ তাদের চাই-ই-চাই। তাই স্থিতিশীল আফগানিস্তানের লক্ষ্যে দেশটির উত্তর দিক দিয়ে যাতে সহজেই মার্কিন বাহিনী আসা যাওয়া করতে পারে তাই এই বিশাল আয়োজন। আমি অবাক হব না যদি রাশিয়া শীঘ্রই ন্যাটো জোটে যোগ দেয়।

Click This Link

http://news.bbc.co.uk/2/hi/europe/8133343.stm

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আন্তর্জাতিক ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৩
বল বীর বলেছেন:

সমাজতন্ত্রীরা পুঁজিবাদীদের থেকে ও ভয়ংকর। এটা কথার কথা না!
পুঁজিবাদীরা আ'জন্ম একই রুপে বহু চলা কলায় চলে... কিন্তু সমাজতন্ত্রীরা হঠাৎ কইরা পল্টি মারে.. স্বার্থের টানে। চীন কি রাশিয়া
স্বার্থের কাছে আদর্শ কিছুই না। বাকী যা সব পাঠ্য পুস্তক।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: অবস্থাদৃষ্টে তো তাই মনে হচ্ছে। মন্তেব্যর জন্য ধন্যবাদ।

২. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: যে হারে আমেরিকান শিল্পীরা আইয়া কনসার্ট করতাছে আর রাশিয়ান পোলাপান যে হারে হিপ হপ হইছে তাতে আমেরিকা এইটুকু সুবিধা নিতেই পারে।

ঐদিন এক সোভিয়েত আমলের পুরুষ বাসে বর্তমান রাশিয়ার সমালোচনা করতে ছিল। এক ১৭/১৮ বছরের পুলা তর্ক আরম্ভ কইরা দিল লগে লগে বর্তমান রাশিয়ার পক্ষে।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ভাই কি রাশিয়ায় থাকেন?

তথ্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

৩. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৩
ধীবর বলেছেন: পশ্চিমারা তাদের উদ্দাম সংস্কৃতির মাধ্যমে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। যার মোহ কাটানো এমনকি রাশিয়ান্দের পক্ষ্যেও সম্ভব হচ্ছে না। তবে এক্ষেত্রে পুরানো পরাজয়ের প্রতিশোধ নিতেই যে রাশিয়া আফগানিস্তানের ব্যাপারে ন্যাটোর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, তাতে সন্দেহ নেই। তবে আপোষের আড়ালে তারা যে নিজ স্বার্থ সংরক্ষন করেছে, তাতে সন্দেহ নেই ( চেচেন, ইউক্রেন)
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ ধীবর ভাই।

৪. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪২
_তানজীর_ বলেছেন: বুঝলাম না... রাশিয়া কিভাবে ন্যাটোতে যোগ দিবে.... ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন না? রাশিয়ার কোনো পাশে ত আটলান্টিক দেখিনা...
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: কেন তূর্কিরা আছে না.... :)

৫. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১৫
ফিরোজ-২ বলেছেন: শেয়ের করার জন্য ধন্যবাদ। ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ফিরোজ ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I want very active debate
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই