আমার প্রিয় পোস্ট

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

এটা কোন আওয়ামের সরকার? ভোক্তার অধিকার সংরক্ষণ নাকি হরণ?

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

শেয়ারঃ
0 0 0

আওয়াম উর্দূ শব্দের অর্থ হল জনগণ। আর আওয়ামী এর অর্থ হল জনগণের। সে হিসেবে আওয়মীলীগ হল জনগণের দল। অথচ ২ মাস আগে প্রণীত ভোক্তা সংরক্ষণ আইনে এমন ব্যাবস্থা রাখা হয়েছে যে এখানে ভোক্তার স্বার্থ সংরক্ষণ তো দূরে থাকুক বরং উল্টো ভোক্তার অধিকার ক্ষূন্ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। মহাজোট সরকার তথা আলীগে এত ঝানু ঝানু আইনজ্ঞ এবং দলের মূলনীতি সাধারণ মানুষ তথা শোষিতের পক্ষে শ্লোগান থাকা সত্ত্বেও এ রকম সাধারণ মানুষের অধিকার ক্ষূন্ন হওয়ার আইন কিভাবে প্রণীত হল তা যথেষ্ঠ আলোচনার দাবী রাখে। নিম্নে এ সমন্ধে দৈনিক প্রথম আলোর আজকের সম্পাদকীয় তুলে ধরা হল।

***********************

সংরক্ষণের নামে অধিকার হরণ
ভোক্তাদের স্বার্থরক্ষায় এ আইন সংশোধন করতে হবে

অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশুখাদ্য বা নকল ওষুধ বিক্রি করবেন, তা খেয়ে মারা যাবে কোলের শিশু, মা-বাবা বুকফাটা আর্তনাদ করবেন; কিন্তু কোনো প্রতিকার চাইতে পারবেন না, আদালতে মামলা করতে পারবেন না। কার্যত এমনই বিধান রাখা হয়েছে সম্প্রতি প্রণীত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। আইন বিশেষজ্ঞদের মতে, ভোক্তার অধিকার সংরক্ষণের নামে এ আইনে আসলে ভোক্তার অধিকার হরণ করা হয়েছে।
সোমবারের প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধু শিশুখাদ্য বা খাদ্যপণ্য নয়, বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রতিকার পাওয়া যাবে না। কোনো বিক্রেতা পণ্যের উৎপাদনপ্রক্রিয়ায় জড়িত না থাকলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সরাসরি কারও বিরুদ্ধে মামলা করতে পারবেন না ভোক্তা; ক্ষতিগ্রস্ত হওয়ার ৩০ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করতে হবে। কিন্তু অভিযোগ দায়েরের ৯০ দিনের মধ্যে যদি অভিযোগপত্র দাখিল করা না হয়, তাহলে সে মামলা আদালতে আমলযোগ্য হবে না। ফলে বহুলপ্রতীক্ষিত আইনটি প্রণয়নের দুই মাসের মধ্যেই এটি সংশোধনের জোর দাবি উঠেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণের নামে অধিকার হরণের এ প্রহসন কেন? এ আইনে যেভাবে ভোক্তাদের অধিকার কেড়ে নিয়ে অসৎ উৎপাদনকারী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে, তাতে ব্যবসায়িক অসততা ও ভেজালকেই উৎসাহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল এ আইন না করাই বরং ভালো ছিল। তাহলে সরকারের পবিত্র দায়িত্ব কোনটি? ভোক্তাদের অধিকার দেখা, নাকি অসৎ ব্যবসায়ীদের রক্ষা করা? আইনের ৭২ ধারায় ওষুধবিষয়ক বিশেষ বিধান-(১) শিরোনামে বলা হয়েছে, ‘ঔষধে ভেজাল মিশ্রণ বা নকল ঔষধ প্রস্তুত করা হইতেছে কি না, অনুসন্ধান করিয়া উহা উদ্‌ঘাটন করিবার ক্ষমতা ও দায়িত্ব মহাপরিচালকের থাকিলেও উহাদের বিষয়ে এই আইনের অধীন কোনো বিচার বিভাগীয় কার্যক্রম গ্রহণ বা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যাইবে না।’ অবাক ব্যাপার, কোনো রাষ্ট্র কীভাবে পারে তার নাগরিকের ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার এভাবে কেড়ে নিতে? সম্প্রতি রিড ফার্মার প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। সেই সিরাপ খেয়ে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। কিডনি নষ্ট হয়ে অনেক শিশুর জীবন এখনো সংকটাপন্ন। এসব শিশুর মা-বাবারা কি তাঁদের শিশুহত্যার বিচার দাবি করতে পারবেন না? কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না?
ভোক্তার সঙ্গে প্রতারণা জাতির সঙ্গে প্রতারণারই নামান্তর। তাই আইনটি অবিলম্বে সংশোধন করতে হবে; তা না হলে জাতির সঙ্গে প্রতারণার ভয়াবহ পরিণতি দেখার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।

Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আইন ও অধিকার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: মানুষ মরুক তাতে কী......??

ঘুষ বা কমিশন "জাতির কন্যার" দরবারে পৌছে গেছে ওষুধ কোম্পানি থেকে|


(পোষ্টে প্লাস)
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: কিন্তু তারপরও হাসিনা ও তার দল গর্বের সাথে জনকল্যাণ করছে বলে বগলদাবা করে চলে। :)

২. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১০
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:

গনতন্ত্রের অপর নাম হলো তেলমারাতন্ত্র। এখানে যে তেল দিতে পারে এবং নিতে পারে তারাই জনগণের সেবক! তবে জনগণ সেবা পায় না:(
জনগণের অধিকার নিয়ে জনগণ চিন্তা করবে জননেতারা অর্থ বিনিময়ে বিত্তবানদের সেবা দিবে।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: কিন্তু সে তো জনগণের দল.....আওয়মিলীগ বলে কথা কিনা! :)

৩. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৯
কেল্টূ দা বলেছেন: গুরুত্বপূর্ণ জিনিষ দিছেন । এই ব্যাপারে ব্যাপক জনসচেতনতা দরকার ।
খালি সরকার , খালি পার্টির আশায় না থাইকা, না গাইল্লায়া; ব্যাবশায়ী শ্রেনীর সোগা মারার ব্যাবস্তা জনগণকেই করতে হবে । হালারা খুব খ্রাপ, এবং অনেক অনেক বেশি জ়োট বদ্ধ । আমজনতারে অরথে বেশি জোট বদ্ধ হইতে হবে ।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: আরে মশাই সরকার যদি অসৎ ব্যাবসায়গো আইন কইরা বাচায়া দেয় আমি আপনে ওগো বিরুদ্ধে কেমতে ব্যাবস্থা নিমু?

৪. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩
কেল্টূ দা বলেছেন: বিদ্রোহী টুট ক্লান্ত, আমারে ব্লক মারলা ক্কেলা ? বেশি ব্যাথা পাইছ ? আমারে পৈতা পড়ায় দিবানা চান্দু ?
৫. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৩
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: কেল্টূ দা "পৈতা" পজিটিভ...... :(:(

তার এখন দরকার ধূতি পরিধান করে, কপালে তিলক একেঁ মন্দিরে গমন.....।

৬. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯
কেল্টূ দা বলেছেন: মাইনষের ব্লগে ক্কেলা ? তুমার ব্লগে চল নাইলে আমার ব্লগে । দেও দেখি ব্লক খুইলা, ঈমানে কইতাছি, তুমার ধুতি পৈতা সব পরুম । আস দেখি তূমার দৌড় কতদুর ?
৭. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @ কেল্টূ দা:

আমি ডিবেট পছন্দ করি, খিস্তি খেউর করলে ব্লক করতেই হয়|
যে লোক অশ্লীলতা ছাড়া এক লাইন লিখতে পারে না, তার সাথে ডিবেট হবে কি নিয়ে...??

শুভ ব্লগি;|
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: পূর্ণ সহমত। ধন্যবাদ।

৮. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৮
কেল্টূ দা বলেছেন: খিস্তি তুমিও কম করনা চান্দু ......... চেম্বারে যায়া তুমার এই ক্লান্ত দশা সেই ছামছু পাল্গার কতা মনে আছে ?
ব্লগের সাম্প্রদায়িক পোস্টে তুমার সাম্প্রদায়িক মন্তব্যগুলান কি ?
সুশীলের ভেক মারাও শালা ভন্ড ।

পারলে ব্লক খুইলা সূশীলগীরি মারায়ো ।
আমি শূয়াড় দেখলেই গাইল্লাই । বিনা কারণে , ভালো মানুষরে না ।
৯. ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ভাই,

আপনার ব্লগে একটা "নো;রা,দুর্গন্ধযুক্ত,অস্পৃস্য,অচ্ছুৎ পশু" ঢুকে পড়েছে| গালাগালি করে ব্লগের পরিবেশটাই নষ্ট করে ফেলেছে|

প্লিজ, পাছায় লাথ্থি মেরে নয়, পুরানো ঝাটা দিয়ে ঝেটিয়ে এটাকে বিদায় করুন আর যদি সম্ভব হয় ওর নো;রা,আবর্জনা কমেন্টগুলো ঝাড়ু দিয়েঝেটিয়ে ব্লগের বাইরে ফেলে দিন|

আপনাকে অনেক ধন্যবাদ|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ভাই; কুকুরের কাজ কুকুরে করেছে কামড়ে দিয়েছে পায়
তাই বলে কি কুকুর কে কামড়ানো মানুষের শোভা পায়?

এদের মতন অসুস্থ ব্যাক্তি গালিগালাজ করে আসরে নিজেদের কেই ছোট করছে। এদের মধ্যে ও রাস্তার তৃতীয় শ্রেণীর লোকেদের মধ্যে কার্যত কোন পার্থক্য নেই। আশা করি সামু কর্তৃপক্ষ এই গালাগালির বিরুদ্ধে পদক্ষেপ নিবে। ধন্যবাদ।

১০. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭
kazibondhu বলেছেন: তথ্য উপাত্ত সহকারে দেয়ার জন্য ধন্যবাদ। আমি সাধারন ভাবে লিখেছিলাম Click This Link আপনার জিজ্ঞাসা দেখে ভালো লাগলো, পিলাচ পিলাচ
১১. ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩
ইমতিয়াজ জামিল বলেছেন: খুবই ইনফরমেটিভ। অনেক সুন্দর উপস্থাপনা। প্রশ্ন থেকেই যায়। এখন থেকে যুগ যুগ আগে যারা মারা গেছে তাদের বিচারের দাবিতে আমরা মুখের ফেনা উঠিয়ে ফেলি। অথচ এই নিষ্পাপ শিশুদের হত্যার বিচার কে করবে? ...........+++++++
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: প্রশ্নতো সেটাই যে ভুল ওষুধ খেয়ে রোগী মরে তার কোন বিচার নাই।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I want very active debate
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই