আমার প্রিয় পোস্ট

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

এস্কিমো ওরফে জিয়া ভাই যার কারণে সামু ব্লগে আসা তিনিই নিরুদ্দেশ এবং তার সামু ব্লগে না আসার সত্য উদঘাটন।

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯

শেয়ারঃ
0 0 0

আমি এই ব্লগ জগতে বেশী পুরনো না হলেও লেখা লেখির বয়স পুরোনোই বটে। তাও প্রায় দশ বছর। সেই ২০০০ সালের ৩০শে মার্চ দৈনিক ভোরের কাগজে লেখার শুরুর মাধ্যমে লেখার জগতে প্রবেশ। তারপর ২০০৩ সালে পরিচিত হলাম http://www.vinnomot.com যার মাধ্যমে নেট জগতের লেখার সাথে পরিচিত হই। শুরু হল ইন্টারনেটে লেখা। তারপরই দেখলাম আস্তিক-নাস্তিক বিতর্কর মাধ্যমে নতুন বাংলা সাইট http://www.shodalap.com যার প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন আবু সাঈদ মোহাম্মদ জিয়াউদ্দিন আমাদের অতিপরিচিত ব্লগার এস্কিমো। উনি আমার নেট জগতের দ্বিতীয় পছন্দের লেখক। ২০০৩ সালটি ছিল ৯/১১ উত্তর একটি সময় যা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে বদনাম, বিদ্বেষ, ঘৃণা ছড়ানোর খারাপ সময়। এর বিরুদ্ধে লেখনী নিয়ে যে কয়জন রুখে দাড়ান তার মধ্যে আবু সাঈদ জিয়া উদ্দিন প্রথম সারির লেখক। ঐ সময়ে কুৎসিত ছদ্দনাম ধারী সাঈদ কামরান মির্জা নামক চরম ইসলাম বিদ্বেষী লেখকের আবির্ভাব হয়। যাকে জিয়া ভাই তার কালজয়ী মুখোশ সিরিজের মাধ্যমে তার আসল পরিচয় উন্মোচিত করেন। এই কামরান মির্জা আর কেউ নন মার্কিন কৃষি অধিদপ্তরের কর্মরত ডঃ খোরশেদ আলম চৌধুরী। বস্তুত এই কারণে জিয়া ভাইয়ের ভক্ত হয়ে যাই। তবে ভক্তি যে কিছুটা তিক্ততায় রুপ নিবে তা কখনও কল্পান করতে পারিনি। ইতিমধ্যে ২০০৬ সাল চলে আসল শুরু হল ১৯৭১ এর যুদ্ধাপরাধের বিচার দাবীতে লেখনী। আমি বললাম যে পাকি সৈন্যদের ছেড়ে দেওয়া, প্রথমে ৩৭ হাজার মামলার ২৬ হাজার প্রত্যাহার, জিয়ার শাসনামলে বাকী ১১ হাজার সহ দালাল আইন বিলুপ্তি করলে যুদ্ধাপরাধের বিচার করা প্রায়ত অসম্ভব। তার উপর ১৯৯১-৯৬ সালে ওয়াদা করেও ১৯৯৬-২০০১ সালে আলীগের বিচার না করা। তাই আমি জোর গলায় বলেছি যে এটা হাসিনা ও তার দলের ক্ষমতায় যাওয়ার ছুতা মাত্র কারণ তারা জিন্দেগীতেও বিচার করবে না। এই নিয়ে জিয়া ভাইয়ের হেদায়েত প্রাপ্ত হওয়া এবং ইমান জাগ্রত হওয়া নিয়ে পোষ্ট দিলে সদালাপে জিয়া ভাই লেখাই ছেড়ে দেন। বিশেষ করে উনার লেখা চিরকুট সিরিজ ৭১ নং হওয়ার পর আজকে প্রায় ২ বছর হতে চলল উনি আর চিরকুট তো লেখেন না অন্য লেখাও খুব কম। তো আমি উনাকে কানাডায় ফোন করে জিজ্ঞাসা করি যে ভাই কি ব্যাপার চিরকুটও লিখেন না এবং অন্য লেখাও না। জবাবে তিনি বলেন যে উনি নাকি সময়ই পান না। আমি এ নিয়ে কিছুটা চাপ দিলে উনি জানান যে "আরে ভাই এ জন্যইতো ২০০৫ সালে সদালাপ ছেড়ে দেই"। তো আমি আর এ নিয়ে কোন চাপ দেই নি। তখনও জানতাম না যে উনি মিথ্যা বলেছেন যে সময় পান না যখন তিনি সামু ব্লগে একজন দারুণ ব্যাস্ত ব্লগার। এই ফোনের ঘটনা হল ২০০৭ সালের শেষের এবং ২০০৮ সালের শুরুর দিকে। অথচ উনি ২০০৭ সালের মার্চ থেকেই সামু ব্লগে রেজিষ্টার্ড ব্লগার;

Click This Link

তবে ২০০৮ সালে উনিই সদালাপেই লিখে জানালেন যে সামু ব্লগ ও আমার ব্লগে লিখেন। যে লেখার নাম ছিল "আমার জন্মদাতা যদি হতেন ‘রাজাকার’";

Click This Link

তখনই ওয়েব সার্চ করে সামু ব্লগের অস্তিত্ব পাই। তখন নিজেকে খুব প্রতারিত মনে হল। যে সদালাপে তর্ক বিতর্কে না পেরে উঠে উনি সামুতে গেলেন অথচ বললেন যে উনি সময়ই পান না। তখন সামু ব্লগ দেখলাম যে মডারেশন চলে না। গালাগালি সহ অশ্লীল কথা। তারপরই অক্টোবর মাসে বন্ধুর মারফত খবর পাই সেপ্টেম্বরই(২০০৮) সামু কর্তৃপক্ষ ব্লগে মডারেশন চালু করেছেন। তাই সিদ্ধান্ত নিলাম যে ব্লগে রেজিষ্টার্ড হব। সে যাই হৌক রেষিষ্টার্ড হয়ে নভেম্বর(২০০৮) এ কমেন্ট ও জেনারেল ব্লগার হই। তখনও যুদ্ধাপরাধের বিচারের দাবীতে ব্লগ প্রচন্ড গরম এবং উত্তাল। ২/১ টি ব্লগ পর পর শুধুই যুদ্ধাপরাধের বিচার যে এবার মহাজোট তথা আলীগ ক্ষমতায় গেলেই যুদ্ধাপরাধীদের বিচার করবেই করবে। মনে মনে হাসতাম কারণ যুদ্ধাপরাধের বিচার করলে ১৯৯৬-২০০১ সালেই করত। ব্লগারদের বড় তথা প্রায় ৮০% অংশই ২০-২৫ এর মধ্যে বয়স তারা ১৯৯১-৯৬ সাল দেখেনি যে কিভবে স্বৈরাচার পতন উত্তর নতুন সরকার কে মিথ্যা অজুহাতে হরতাল-অবরোধ-ভাঙচুর-জ্বালাও-পোড়াও করেছে। ভেবেছিলাম যে হাসিনা হয়ত ক্ষমতায় এসে বিচার করবে কিন্তু এর আগেই সম্ভবত ৯৫ সালে হাসিনা-নিজামীর পাশাপাশি বসে সহাস্যে সাংবাদিক সম্মেলন তখনই খটকা লাগলো প্রায় পুরো বিএনপির সময় যেখানে জামাতের সাথে আলীগের এক কথায় সাপে নেউলে সম্পর্ক সেখানে সংসদ হতে পদত্যাগের কারণেই এই দহরম মহরম। পরে ১৯৯৬-৯৯ তিন বছরে নিশ্চিত হলাম যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না এবং জাহানারা ইমাম কে গণ-আদালত ১৯৯২ সালে লিখা চিঠির ওয়াদা পুরোপুরি ভঙ্গ করলেন হাসিনা। সেই আলোকেই জিয়া ভাই কে বলে আসছি যে ভাই আলীগ আবারও জাতির সাথে প্রতারণা করবে। কিন্তু উনি নাছোর বান্দা আমাকে রাজাকার সহ বিশেষ করে রাজাকারের বাচ্চা বলেছেন। যদিও বলেছেন "বাচ্চা রাজাকার" যার সঠিক উদ্দেশ্য বুঝার বয়স আমার ঠিকই আছে। জবাবে উনাকেও বাকশালী বলি। সে যাই হৌক তথাকথিত মহাজোটের মহাবিজয় যা ইতিমধ্যে আসল গোমড় ফাস করে দিয়েছে আলীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল, কথিত সেই বিজয়ের ২/৩ মাস হয়ে গেল ইতিমধ্যে পিলখানায় ঘটে গেল ভয়াবহ বিডিআর বিদ্রোহ। তখন আলীগের বিশেষ করে বাণিজ্য ফারুক খান সহ যুদ্ধাপরাধীদের বিচারের দ্বাবীতে সোচ্চার গং দ্বায়ী করল যে যুদ্ধাপরাধের বিচার যেন না হয় তাই জামাতীরা জেএমবির তথা জঙ্গীরা এই কান্ড ঘটিয়েছে। এই সুত্র ধরে যখন ভারতীয় মিডিয়া বলল যে নিজামী ও সাকা চৌধুরী এর জন্য দ্বায়ী তখন নিজামী পাল্টা বিবৃতি দিল যে ভারত বিশেষ করে এর গোয়েন্দা সংস্থা "র" ই দ্বায়ী। বাস আর যায় কই জিয়া ভাই নেমের পরলেন কলম যুদ্ধে। নিজামী কে গ্রেফতার করে জিজ্ঞাসা করা হউক এ নিয়ে একটি লেখাও দিলেন;

Click This Link

এটা যে পক্ষপাত দূষ্ট তা সহজেই বুঝা যায়। নিজামী ও সাকাকে যুদ্ধাপরাধের জন্য গ্রেফতার ও বিচার এক জিনিস আর পিল খানার বিদ্রোহ ঘটনায় ৬০-৭০ আর্মি অফিসার নিহত হওয়া আরেক জিনিস। তাই ভারতীয় মিডিয়া ভিত্তিহীন(যা মূলত ভারত সরকারেরই উইং) অভিযোগ করবে নিজামী ও সাকা তার জবাব দিবে না সে কেমন কথা? অথচ ভারত তার বিমান বাহিনী সহ প্যরা ট্রুপার কে বিডিআর বিদ্রোহের সময় কেন ষ্ট্যান্ড বাই রেখেছিল সে সমন্ধে জিয়া ভাইয়ের কোন বক্তব্য নেই। মনে হয় ভারতীয় বাহিনী একটি স্বাধীন স্বার্বভৌম দেশে ঢুকে পরবে তা নিয়ে জিয়া ভাইয়ের কোনই মাথা ব্যাথা নেই। আসলে সাত সুমুদ্র তের নদী দূরে থাকলে যা হয় আরকি। সে যাই হৌক কি জঙ্গী এবং কি জামাত কাকেউ পিলখানা বিদ্রোহে জড়িত থাকার বিন্দুমাত্র প্রমাণ পায় নি আলীগ সরকার। ইতিমধ্যে পত্রিকায় প্রকাশ বিডিআর বিদ্রোহে জড়িত তোরাব আলীর পু্ত্র লেদার লিটন কে RAB গ্রেফতার করলেও সরকারের প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নিয়েছে এভং সে এখন কোলকাতায়। ঘটনাক্রমে যখন জামাত কে পিলখানা ঘটনায় ফাসানো গেল না সেক্ষেত্রে যুদ্ধাপরাধের বিচার শুরুর কোন বাধা থাকার কথা নয়। তারপরেও যখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার কোন উদ্যোগই নিল না জিয়া ভাইও এ বছরের ২/৩ মাস পর চুপ মেরে গেলেন। কারণ হাসিনা ও আলীগের যখন প্রয়োজন তখন জিয়া ভাই সহ এটিমের অধিকাংশ যুদ্ধাপরাধের বিচারের দাবীতে সরব হয় আর যখন হাসিনা ও আলীগের প্রয়োজন শেষ জিয়া ভাই ও তার এটিমও ফিউজ। এর জন্য নিম্নের পরিসংখ্যান দেখা যাক এস্কিমোর ব্লগ হতে। উনি এ বছরের মে মাসের পর আর কোন ব্লগ লেখেন নি। সে হিসেবে;

মে,২০০৯(১)
আজ এটিমের জন্মদিন - শুভ জন্মদিন এটিম।
এপ্রিল,২০০৯(৮)
মার্চ,২০০৯(১৯)
ফেব্রুয়ারী,২০০৯(১৯)
জানুয়ারী,২০০৯(১৬) মোট ৬৫ পোষ্ট।

গত বছর ২০০৮ সালে একই সময় তথা জানু-মে;

মে,২০০৮(৩৯)
এপ্রিল,২০০৮(৩৬)
মার্চ,২০০৮(৪২)
ফেব্রুয়ারী,২০০৮(৫০)
জানুয়ারী,২০০৮(৫৮) মোট ২২৫ টি পোষ্ট।

এর বেশীর ভাগই যুদ্ধাপরাধের বিচারের দাবীতে এবং আলীগের ফেভারে। ফখরুদ্দিনের সময় তার লেখার খই ফুটে। এখন আজকে মহাজোট সরকারের ৯ মাস হয়ে গেল কিন্তু যুদ্ধাপরাধের বিচারের কোনই খবর নাই তখন জিয়া ভাইও এ নিয়ে কোন কথাই নেই। মাঝখানে আগাচৌ সমকালে বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার করতে হলে আরো তিন টার্ম ক্ষমতায় থাকতে হবে এবং সৈয়দ আশরাফের উক্তি যে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে দেশী-বিদেশী চাপ আছে। যেখানে আগাচৌ নিয়ে আমি একটি লেখা সামু, আমার ব্লগ এবং প্রআলো ব্লগে দেই। জিয়া ভাই শুধু আমার ব্লগে নামকা ওয়াস্তে কমেন্ট করছেন;

Click This Link

কমেন্ট নং ২।

জিয়া ভাই ভালো করেই জানেন যে ১৯৭৫ সালের পর সৌদি আরব বিশেষ করে ওহাবীদের কারণেই আর কখনই এদেশে ৭১ এর যুদ্ধাপরাধের বিচার করা যাবে না। বস্তুত ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের পোষ্ট;

Click This Link

এরও বহু আগেই জিয়া ভাই বিষয়টি নিয়ে অবগত। উক্ত পোষ্টের ২নং কমেন্টে দেখুন। যদি আলীগের উপর সৌদির চাপ থাকে তো বিএনপির উপর আরো বেশী করে চাপ থাকে যে যুদ্ধাপরাধের বিচার যেন না করা হয়। ৭৪ এর র্দূভিক্ষে বাংলাদেশের করুণ অবস্থা হয়েছিল তা মাথা রেখেই শহীদ জিয়া গোলাম আযম সহ অন্যান্য যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনেন এবং দালাল আইন রহিত করেন। আর যেহেতু জিয়া ভাই আলীগের একনিষ্ঠ অন্ধ সমর্থক তাই নিজ দল ক্ষমতায় থাকলে কোন উচ্চবাচ্য নাই কিন্তু অন্যদল ক্ষমতায় থাকলে উন্মাদ হয়ে যান.........হায় হায় গেল গেল যুদ্ধাপরাধীদের বিচার এই মুহুর্তেই চাই। মূল যুদ্ধাঅপরাধী পাকি সৈন্যদের বঙ্গবন্ধু কেন বিনা বিচারে ছেড়ে দিল তা একবারের জন্যও জিয়া ভাই সমালোচনা করেন নি। তো জিয়া ভাই আক্ষরিক অর্থেই সামু ব্লগ হতে রণে ভঙ্গ দিয়েছেন সেই এপ্রিলে যদিও স্রেফ এটিমের জন্মদিনের একটা পোষ্টই এই বছরের এ পর্যন্ত শেষ পোষ্ট। তো রণে ভঙ্গের বিষয়টি তো আর সরাসরি স্বীকার করতে পারেন না তাই এ নিয়ে আমারব্লগ হতে একটি কমেন্ট স্মরণযোগ্য। একটি(অন্য ব্লগারের) পোষ্টে কমেন্ট করেছিলেন যে "সামুতে ব্লগিং করা মানে রাজাকারদের মুফতে ইসু দেওয়া"। প্রকৃত অর্থে তিনি চরম মিথ্যা কথা বলেছেন। আসল কারণ হল;

Click This Link

এর ৩৪নং কমেন্টে "নির্বাক হাসান" নামক ব্লগারের কমেন্ট দেখুন।

এর কয়েকদিন পর মে মাসেই(সঠিক দিন তারিখ মনে নেই) পর ভোর ৫:৩০ এ রকম সময়ে দেখি নির্বাক হাসানের একটি পোষ্টে তার সাথে জিয়া ভাইয়ের তুমুল ব্যাক্তিগত এবং প্রাইভেট বিষয়ে বিতর্ক। যেই আমি কমেন্ট করতে যাব, হঠাৎ দেখি "এই পোষ্ট টি সরিয়ে ফেলা হয়েছে, লেখকের সাথে যোগাযোগ করুন"। ঐ সাময়িক পোষ্টের পর এটিমের জন্মদিন ছাড়া জিয়া ভাইয়ের আর কোনই খবর নাই তথা পোষ্ট নাই। এটাই হল আসল কারণ যার জন্য জিয়া ভাই আর সামু ব্লগে আসেন না। তবে যাই হৌক জিয়া ভাইয়ের অন্তত সামু ব্লগে যুদ্ধাপরাধের বিচার কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্নবানে জর্জরিত হতে হচ্ছে না। আপাতত মনে হয় উনি এই যুদ্ধাপরাধের বিষয়ে মনে হয় পার পেয়ে গেলেন। আবার হয়ত হাসিনা এবং আলীগের প্রয়োজনে সামু ব্লগে যথারীতি হাজির হবেন। বিচারের ভার ব্লগারদের হাতে ছেড়ে দিলাম।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনীতি ও যুদ্ধাপরাধের বিচার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪১
জনৈক আরাফাত বলেছেন: অনেক শ্রম দিয়েছেন এই ব্যাপারে, বাপরে!
ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো বোল্ড করে দিলে এত বড় লেখা থেকে সহজে ধরতে পারতাম আরও অনেক কিছু!
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: ভাই এই বোল্ড করতে গেলে ঝামেলা হয়। আমি এ বিষয়ে পটু নই মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪
সোনার বাংলা বলেছেন:
জিয়া ভাই মানে আমাদের এস্কিমো ভাই কে আমি ও পছন্দ করি।

কিন্তু তিনি ব্যাপক অন্ধ শেখ হাসিনা এবং আম্বালীগ প্রেমি। এইটা ও কিন্তু মৌলবাদ যেটা ধর্মের উপর আচর না হইয়া গরুরদলের(আম্বালীগ) হইছে। এদের মধ্যে আর রাজাকারের মধ্যে আমি কোন পার্থক্য খুজে পাই না!! কারন এ রকম অন্ধ দল প্রেমই ৭১রে জামাতীদের রাজাকার বানিয়েছে। আর আমাদের এস্কিমো দা দের ভাদাকার বানাইবো!! রাজাকারের যে রকম বুঝতে পারে নি তেমনই ভাদাকারের ও বুঝতে পারবে না!! না হলে তারা কেন যুদ্ধাপরাধের বিচারের বাদে ও অন্যান জাতীয় ইস্যুতে চুপ মাইরা থাকবো? যেমনঃ টিপাইমুখ, এশিয়ান হাইওয়ের নামে করিডোর,তেল-গ্যাস ইত্যাদি নিয়ে!! আরে পক্ষ হইলো ও কিছু ক।


অফটপিকঃ- শুনলাম আমাদের নতুন মডারেটর আইরিন আপা হইছে। শুইনা বহুত খুশ হইছি সামু নারীকরনে এগিয়ে গেলো। যাই হোক এই আইরিন আপা এস্কিমো ভাইয়ের মতো লাফাইয়া যাফাইয়া বিডিআর বিদ্রোহের দিন একটা পুষ্ট দিছিলো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাক্ষর অভিযানের নামে:( তখন কইচিলাম আপা আইজকা না দিলে হতো না!! উনি বহুত ঘোষ্ষা হই ছিলেন:( । যাই হোক সেই পুষ্টে যারা মায়া কান্না মারছিলো তাগোরে আর দেখলাম না! যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোন পোষ্ট দিতে!!
এমন কি আমাদের নতুন মডারেরটর আপা আইরিন সুলতানা আপা কে:( :( :(
অথচ বিডিআর বিদ্রোহের দিন সয়ং হাসিনা যুদ্ধাপরাধের বিচার নিয়ে শেখ হাসিনায় ভাবছিলো কিনা গবেষনা করে দেখতে হৈবো:(

যাই হোক অনেক ব্লগারের ভন্ডামী দেখে মাঝে ঘৃণা জাগে। এরা আজকে যা বলে নিজের বা দলের স্বার্থে কাল কে তা খেয়ে পালায় সেই দলের স্বার্থ!! তাইলে আপ্নের বিবেকমারানীর কি দরকার?


আমাদের আইরিন আপার সেই ঐতিহাসিক পোষ্ট..... Click This Link :) হের পরে আর সাক্ষর অভিযান অথবা যুদ্ধাপরাধের বিচার নিয় কোন লেখা নাই!:( শুধু উনি না! অনেক ভান মারা ব্লগার দেখছি শুধু আপসুস তারাই জগতের সব স্তরে সফল.....,
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তো আপনার তরফ হতেও যুদ্ধাপরাধের বিচার নিয়া ততদিন লেখেন যতদিন না এই আলীগ সরকার বিচার করে। তাইলেই এটিমের বেশীর ভাগ সদস্য যে স্রেফ দলের স্বার্থে অন্ধ তা প্রমাণিত হবে।

৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৩
নাজিম উদদীন বলেছেন: সারছে ! এত বড় লেখা। ব্যক্তি আক্রমণের কোন ধারায় পড়লো না তো।
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: আশা করি না। এখানে উপযূক্ত প্রমাণ দেওয়া আছে। আর আমার এই সমালোচনা অবশ্যই সভ্য এবং শোভন ভাষায় দেওয়া। ধন্যবাদ।

৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৭
সোনার বাংলা বলেছেন:

বাংলাদেশ জিন্দাবাদ ভাই আপ্নিতো জিয়া( আপনাদের শহীদ জিয়া না;) গবেষক হইয়া গেলেন।:)
৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৯
শূন্য আরণ্যক বলেছেন: এক্সিমো ভাই এর রুপ তো বিচিত্র দেখা যায় । :-0

কাজের বেলায় নাস্তিক-আস্তিক সবই এক হয়ে যায় ।

~~~~~~~~~~

যুদ্ধাপরাধী ইস্যুটা আসলে চাপা পড়ে গেছে .. অন্তত এই ব্যাপারে আপনার বক্তব্য ঠিক ।

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: ভাই শূণ্য অরণ্যক এস্কিমো সহ এটিমের অনেক সদস্য হয়ত দলীয় কারণে চুপ। কিন্তু আপনি তো তা নন। দয়া করে যুদ্ধাপরাধ নিয়ে নিয়মিত লেখা দিন। ধন্যবাদ।

৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩০
ফিউশন ফাইভ বলেছেন: জিয়া ভাই অর্থাৎ এস্কিমো ভাইয়ের কথা শুনে চোখে পানি এসে গেল। :((
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: ফিউশন ফাইভ ভাই অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাই কেমন আছেন? এই অধম একটু ভুলের(মূল পোষ্টের অতিরিক্ত পোষ্ট দেওয়ার জন্য) কারণে ২ মাস কমেন্ট ব্যান ছিল। যদিও আমি কখনই আগে অশ্লীল বা অশোভন কমেন্ট করিনি। মাঝে মাঝে আপনেরা খেয়াল রাইখেন যে কারা অশোভন কমেন্ট করে। আমাদের মত ভালো ব্লগারদের ব্লগীয় নিরাপত্তা দিবেন। আবারো ধন্যবাদ।

৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪০
সবাক বলেছেন:
ফিফা....

রুমাল নাগবোনি?
১০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫১
ফিউশন ফাইভ বলেছেন: সবাক @
শোকাকুল এই মনকে কী বলে প্রবোধ দেব বুঝতে পার্তেছি না। হায়, জিয়া ভাইয়ের মূল্যবান লিখা থেকে সমগ্র জাতি বঞ্চিত হল।
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: :)

১১. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪১
বিডি আইডল বলেছেন: পোষ্টের লেখক..জিয়া সাহেব এই ব্লগ ছাড়েন নি....ব্লগে রেটিং কেলেংকারির খবর এবং তার সাথে জিয়া সাহেবের ক্ষাণিক সম্পর্ক থাকার গুজব প্রকাশিত হবার তিনি এখন অন্য নিকে নিয়মিত ব্লগান....
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: বিডি আইডল ভাই দয়া করে বলবেন কি সেই নিক?

১২. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৩
শূন্য আরণ্যক বলেছেন: @ বিডি আইডল -- রেটিং কেলেংকারীটা কি বিষয় ?
১৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৪
বিডি আইডল বলেছেন: শূন্য আরণ্যক@ এই নিয়ে নোটিশবোর্ডের একটা পোষ্ট আছে....স্টিকি হয়েছিল...

বা:জি:@ চোখ-কান খোলা রাখেন....আজকেও দেখা গেছে তাকে
০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: প্লিজ ইমেইল করেন

০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: বিডি আইডল ভাই সেটাতো জার্মানির কোন প্রক্সি সার্ভার হতে। উনিই যে জড়িত তার প্রমাণ কি? কোন লিংক দিতে পারবেন কি? আমরাতো জানি জার্মানি হতে একজন ব্লগার ব্যান হয়েছেন। যার জন্য বিভিন্ন ব্লগার দিয়েছেন "আনব্যান............."। ধন্যবাদ।

১৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪২
বিডি আইডল বলেছেন: জার্মানিরটা একটা উদহারণ মাত্র....লন্ডন-টরেন্টো থেকে এইসবের অর্থায়নে অনেক রথী-মহারথীই জড়িত...

ভরত্যনট্যমের করা কিছু পোষ্ট দেখতে পারেন..
০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: ভাই দয়া করে ভারতনাট্যমের লিংক দেন!

১৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪২
সুধাসদন বলেছেন: এক্সিমোর মত একজন একদেশদর্শী লেখকের জন্য এত পরিশ্রম !
১৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৪
রামন বলেছেন: আমার মনে হয় তিনি তার নিজ নীতির কাছে হার মেনে ব্লগ থেকে চলে গেছেন। যে উদ্দেশ্য নিয়ে তথা যুদ্ধাপোরাধীদের বিচার দাবী করে তিনি লেখা শুরু করেছিলেন, বিচারের পক্ষে বিরামহীন পোষ্ট দিতেন, সেখানে হঠাৎ করে মাঝ পথে তার অন্তর্ধান করাটা যুদ্ধক্ষেত্রে পলায়নকারী হিসেবে তাকে চিহ্নিত করে। যদি বিচারের দাবীতে তার আবির্ভাব হয়ে থাকে তবে বিচার কার্য্য শেষ না হওয়া পর্যন্ত তার লেখনী চালিয়ে যাওয়া উচিত ছিল। বিচারের পর যা করা উচিত ছিল তিনি বিচাররের পূর্বে সেটাই করছেন।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: পুরোপুরি সহমত। ধন্যবাদ।

১৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৭
আরিফুর রহমান বলেছেন: এক্সিমোল্লা.... হাহাহা...

তার লগে জামাতের তফারেন্স বেশি নাই.. দুইটাই এসলাম নির্ভর ব্যবসায়ী...
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: আপনে তো হের ভাতিজা। তো হেরে ধরেন যে যুদ্ধাপরাধীগো বিচার নিয়া লেখে না কেন? আর শুধুই একতরফা আপনের বিরুদ্ধে নাস্তিক-আস্তিক নিয়া লেখে কেন? জিয়া সাহেব কি নিজেরে ফাকি দিতাছেনা?

:)

১৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১
অলস ছেলে বলেছেন: উনি আমারে বলক কৈরা রাখছেন। আল্লাহ উনারে চাইরটা বিবাহ করার তৌফিক দিন।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: হায় হায় এইডা কি দোয়া করলেন ভাইজান! :)

১৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৭
শিরোনাম বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: জিয়া ভাই অর্থাৎ এস্কিমো ভাইয়ের কথা শুনে চোখে পানি এসে গেল। :((
২০. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫
দ্বিতীয়নাম বলেছেন: শুয়াপোকা প্রকৃতিতে প্রজাপতিতে রূপান্তরিত হইলও মানব সমাজে এর উল্টাটাও ঘটে ;)
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: একটু খোলসা কইরা কইতেন যদি!

২১. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২১
চিরসবুজ-মানব বলেছেন: অলস ছেলে বলেছেন: উনি আমারে বলক কৈরা রাখছেন। আল্লাহ উনারে চাইরটা বিবাহ করার তৌফিক দিন।

***************

এইটা কি বললেন ভাই? জিয়া সাহেব কি বিয়া পাগল?
২৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০
আরিফুর রহমান বলেছেন: এই মোল্লা যদি আমার আসল চ্যাচা হইতো.... লাত্থাইয়া মোসলেমগিরি বাইর কইরা দিয়া কইতাম স্রেফ আম্লীগ আম্লীগ করতে.....

আপসুস... ব্যটার বয়স আমার সমান..... এখন কিসু কইনা .... খালি লাত্থাই.... সদালাপ চালায় ব্যটা... একটা ভন্ড.... ছুপা জামাতী।

হাহাহাহাহ!

১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ছুপা জামাতী! :)

২৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
এস্কিমো বলেছেন: হা হা হা - দারুন মজা পাইলাম। একজন জামাতী আর নাস্তিক এক হয়ে যায় -দেখে দারুন লাগে।

চালায়া যান।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: জিয়া ভাই, আপনের ভাতিজা চেতলে আমার সাথে চোটপাট দেখান কেন? আর দেখেনতো এই সামুতে আপনার জন্য দুয়ার খোলা অথচ যেখানে আপনি আমাকে ব্লক করে রেখেছেন।

২৫. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৩
অন্যরকম বলেছেন: ইমন জোবায়ের ভাইয়ের সেই পোস্টে শেষের দিকে আমি কিছু তথ্য যোগ করে প্রশ্ন করেছিলাম...... পড়ার আমন্ত্রণ রইল!
২৬. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৩
অমি রহমান পিয়াল বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার তাইলে হইতেছে না? চলেন তাইলে এস্কিমোর বিচার করি স্পেশাল ট্রাইবুনালে।

গোটা পোস্টে যা বুঝলাম, এস্কিমো উছিলা মাত্র, বাকিটা ম্যাতকারে ভরা
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: টালবাহানা কেন পিয়াল ভাই? ক্ষমতায় এসে বিচার না করে আর কত তামাশা করবেন?

২৭. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
জানজাবিদ বলেছেন: @ অমি পিয়াল, এইতো আসল জিনিস ধইরা ফালাইছেন।

তবে বিচার না হইলে এইরকম লেখা আরো অনেক বাড়বো।
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: তবে এই বিচারটা কবে হইবো?

২৮. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮
বাবর মোহাম্মদ বলেছেন: আপনি বিএনপির একনিষ্ঠ অন্ধ সমর্থক...চোখ খোলেন
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: কোথায় সমস্যা দেখানতো? নাকি আপনি নিজেই অন্ধ বাকশালী?

৩১. ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৮
বাদ দেন বলেছেন: আমি নতুন , এত ইতিহা্স জানি না মনে হল একজন ব্যাক্তিকে তার অনুপস্থিতে সমোলচনা করতাসেন তাই মাইনাস দিয়া গেলাম
০৯ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ভাই আমার ব্লগেও এই একই পোষ্ট দিয়েছি দেখেন;

Click This Link

কিন্তু উনি স্রেফ বলেছেন কি বলব? তারপরে কি বলবেন?

 

মোট সময় লেগেছে ১.০৪৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I want very active debate
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই