আমার প্রিয় পোস্ট

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

কিশোরদের জন্য হৌক সাধারণ মোবাইল, নেট ব্যাবহারে কঠোর নিয়ন্ত্রণ বা অভিভাবক নিয়ন্ত্রিতঃ পর্ণগ্রাফির কুপ্রভাব প্রসঙ্গে

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০১

শেয়ারঃ
0 1 0

কিছুদিন আগে পোষ্ট দিয়েছিলাম মাত্র ১৪.৫ কেবিপিএস হলেই ইন্টারনেটে বিভিন্ন টিভি চ্যানেলস নিরবিচ্ছিন্ন ভাবে দেখা যায়;

Click This Link

এই ঘটনার পিছে অন্য কারণ আছে। কারণ http://www.ontvtime.com সাইটটি শুধুই নেটে বিদেশী চ্যানেল দেখব তা নয়। একটি বিশেষ চ্যানেল খুজতে যেয়ে এই অনটিভিটাইম সাইটটির অস্তিত্ব পাই। আমার কাছে সরকারের বিদেশী কোন চ্যানেলের উপর নিষেধাজ্ঞা পছন্দ নয় বিশেষ করে সংস্কৃতী ও পাশ্চাত্যর আপত্তিকর চালচলন নিয়ে। আমি বুঝি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। তার যা করে বিশেষ করে আমাদের যাদের বয়স হয়েছে আশা করি তারা বেশীর ভাগই সামাজিক দ্বায়িত্ব সচেতন। যাই হৌক প্রায় ২০০০ সাল হতে ৭/৮ বছর চলার পর রুশ রেন টিভি ফখরুদ্দিনের সরকার বন্ধ করে দেয় ২০০৭ সালে। ইতিমধ্যে ২০০৯ সাল চলে এসেছে। মানুষ মুখে শুনি যে বহু আন্তর্জাতিক টিভি চ্যানেল নেটওয়ার্ক স্যাটেলাইটের পাশাপাশি ইন্টারনেটেও তাদের অনুষ্ঠান ব্রডকাষ্ট করে। তাই খুজলাম রেন টিভিকে। পেয়েও গেলাম এই অনটিভিটাইমের একটি জায়গায়। তারপর একদিন মনে হল কেন শুধু রেন টিভি আর কি কি চ্যানেল আছে তা দেখি না। পেয়েও গেলাম রুমানিয়া, ইটালী, ফ্রান্স, জার্মানী সহ সেই দূর আর্জেন্টিনারও চ্যানেল;

http://www.ontvtime.com/general/canal-7.html

যাই হৌক ইদানিং প্রযূক্তির কল্যাণে ১৮+ রেটেড, থ্রি-এক্স বা পর্ণগ্রাফি ছবি যাই বলিনা কেন উলঙ্গ এবং যৌন বাণিজ্যিক মূভি, নাটক এবং বিভিন্ন প্রোগ্রাম ব্যাপক হারে ছেয়ে গেছে। এমনই হয়েছে যে বছরে নাকি ৫৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশী বাণিজ্য হয়। বিশ্বাস না হলে দেখুন(২য় পৃষ্ঠা);


Pornography Industry Statistics:

Size of the Industry $57.0 billion world-wide - $12.0 billion US
Adult Videos $20.0 billion
Escort Services $11.0 billion
Magazines $7.5 billion
Sex Clubs $5.0 billion
Phone Sex $4.5 billion
Cable & Pay Per View $2.5 billion
Internet $2.5 billion
CD-ROM $1.5 billion
Novelties $1.0 billion
Other $1.5 billion

Click This Link

অনেক দরিদ্র দেশের জিডিপিরও বেশী। এর মূলে মুনাফা বাণিজ্যর এতই প্রভাব বোধ করি উত্তর কোরিয়া, কিউবা সহ মাত্র ২/৪টি কঠোর সমাজতান্ত্রিক দেশের পক্ষেই ইন্টারনেট বা পর্ণ-বাণিজ্য রোধ করা গেছে। এই ৫৭ বিলিয়ন ডলারের সকল পর্ণগ্রাফিই ইন্টারনেটে সহজলভ্য যদিও অনেক ক্ষেত্রে পে তারপরেও হ্যাকার এবং শেয়ারমূলক বিভিন্ন ওয়েব সাইট Rapid, Mega, Torrent সহ ডজনের উপর সাইট আছে যেখান হতে বিভিন্ন রকম পর্ণগ্রাফি বিনামূল্যে পাওয়া যায়। তারপরেও দিনকে দিন পর্ণগ্রাফি ব্যাবসার লাভ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্পন্সর সর্বপরি গুগল এডসেন্স হিটের কারণেও ডলার কামাই হচ্ছে যেহেতু প্রতিদিনই নতুন নতুন ইন্টারনেট ব্যাবহারকারী বাড়ছে। যাদের প্রায় ৯৫%ই পর্ণগ্রাফি কম-বেশী দেখে থাকে। তার উপর মাল্টিমিডিয়া মোবাইল এই নেট ব্যাবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে ১২৮-২৫৬ মেগাবাইটস ম্যামরি কার্ড যে দাম ছিল এখন ২ গিগাবাইটসের ম্যামরি কার্ড সেই একই দামে পাওয়া যায়। এ কারণে অনেক অভিভাবক বুঝে হউক না বুঝে হউক পিসি সহ এই ধরণের হাইটেক মোবাইল তার কিশোর বয়সের ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন সিডি-ডিভিডির দোকান তো বটেই মোবাইল সার্ভিসিং এর দোকান গুলোতেই প্রচুর পর্ণগ্রাফি ভিডিও পাওয়া যায়। মাত্র ৫-১০ টাকা দিলেই তারা মোবাইলে লোড করে দেয়। লক্ষ্য করে দেখেছি বিভিন্ন পাড়া মহল্লার ১০-১৫ বয়সের কিশোররা গোল হয়ে প্রকাশ্য রাস্তায় পর্ণগ্রাফি মূভি উপভোগ করছে। কেউ হয়তো ধনী বা অবস্থাভাবপন্ন অথবা সামর্থ্যবান পরিবারের ছেলে। একজন দুইজন কিনলেই হল তার সমবয়সী সব বন্ধুরাও দেখে দেখে পর্ণগ্রাফির প্রতি আসক্ত হচ্ছে। তাই দেখা যায় অল্প বয়সেই সম বয়সী মেয়েদের পিছু লাগা, কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা তা না হলে পছন্দের মেয়েটিকে বিরক্ত করা তাদের রুটিনগত অভ্যাসে পরিণত হয়েছে। এমনে স্বাভাবিক বয়সের আকর্ষণ হয়ত বহুকাল ধরেই চলে আসছে কিন্তু পর্ণগ্রাফির কালো থাবা তাদের কে আরো অস্থির করে তুলছে। পড়া-লেখা সহ জীবন গঠন মূলক কাজে বেশীর ভাগই সময় দিতে পারে না অথবা মনোনিবেশ করতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে অল্প বয়সেই নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পরে নিজের এবং পরিবারের সুনাম ধুলায় মিশিয়ে দিচ্ছে। এ ছাড়াও আরও অনেক কিশোর বয়সের প্রাসঙ্গিক বিষয় আছে যার পরিত্রাণ করা যেতে পারে, টিভি-ভিডিও প্লেয়ার, পিসি সম্পূর্ণ অভিভাবক নিয়ন্ত্রণে থাকা। পিসি ব্যাবহারের সময় অভিভাবকের পর্যবেক্ষণে ব্যাবহার করা। যদি কারো অল্প বয়সে ১০-১২ এর অধিক মোবাইল ফোন ব্যাবহার করা তা যেন সাধারণ মোবাইল হয়। মাল্টিমিডিয়া সেল ফোন দিলে আজ বা কাল তার কাছে পর্ণগ্রাফি মূভি বা উলঙ্গ স্থির চিত্র আসবেই। তাই যদি এ সকল ইলেকট্রনিক্স ডিভাইস এবং প্রযূক্তিগত বিষয়গুলো ব্যাবহার অন্তত কিশোর বয়সের ছেলে মেয়েদেরকে যথাযথ পর্যবেক্ষণে রাখা যায় তো আশাকরি অল্প বয়সে পর্ণগ্রাফির কুপ্রভাব থেকে বহুলাংশেই রক্ষা পাবে। আর প্রচলিত নিয়মে কিশোর বয়সে সন্তান স্কুল, পাড়া-মহল্লার কার সাথে মিশলো বা খেলাধুলা করল সেটাও নজরে রাখতে হবে । যাতে করে ওইটুকু সময়ে তারা পরিবার-সমাজ-রাষ্ট্রীয় জীবনে ভালো আদর্শ ভাবে সচেতন এবং যথাযথ দ্বায়িত্বশীলতা অর্জন করে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পরিবার-সমাজ-রাষ্ট্র ;
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬
তৃষ্ণার্ত বলেছেন: এর সমাধানঃ পারিবারিক নিয়ন্ত্রণ।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: সহমত এবং সমাজ ও রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে।

২. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩২
রাত্রী বলেছেন: সময়োপযোগী লেখা। আমার মনে হয়, ছোট ছেলেমেয়েদের হাতে মোবাইল দেয়া নিষিদ্ধ করলে আরও ভাল হতো।।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আসলে অভিভাবক সচেতনতাই বড় কথা। আমি মনে করি ৯ম শ্রেণীতে উঠার আগে ছাত্র-ছাত্রীদের হাতে যেন সেল ফোন দেওয়া না হয়।

৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৬
চিরসবুজ-মানব বলেছেন: এই পোষ্টে মাইনাস মানে......কিশোর কিশোররা বইখা যাক! X(
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: মনে হয় এই ব্লগে বিকারগ্রস্থ লোকও আছে! :)

৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২
বিডি আইডল বলেছেন: প্রয়োজনীয় লেখা...অনেক সচেতনতা প্রয়োজন এইসব বিষয়ে...
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

৫. ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৮
মুসান্না গালিব বলেছেন: এখনি সময়... সচেতন হওয়ার...
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯
সরকার সেলিম বলেছেন: সরকারের অ্যাডাল্ট কিছু সাইটের উপর নিয়ন্ত্রন আরোপ করা উচিত।
একজন সচেতন নাগরিক হিসাবে, ভবিশ্যত প্রজন্মকে রক্ষার জন্য, সরকারের কাছে সে দাবিই আমাদের তোলা উচিত বলে মনে করি।
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: এডাল্ট সাইটের সংখ্যা লক্ষাধিক। তারচেয়ে বরং প্রাপ্তবয়স্ক এবং অভিভাবকদের নিয়ন্ত্রণে রাখা উচিত। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮
মু. নূরনবী বলেছেন: অসংখ্য মোবারকবাদ। সময়োপযোগী একটা লেখা দেওয়ার জন্য।
১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।

১০. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪২
শিরোনামহীন.......... বলেছেন: আসসালামু আলাইকুম,

"আমি এবং আপনাদের ইসলামি নৈতিকতার পন্থা অবলম্বন করার উপদেশ দিচ্ছি।"

ইসলামিক নৈতিক শিক্ষা না থাকলে... এবং রাষ্ট্রীয়ভাবে রোধ করতে না পারলে ইহা রোধ করা সম্ভব নয়।

প্রায় প্রতিটি ক্যাফেতে... এর ব্যপক বিস্তার... এই উত্তরাতেই প্রায় প্রতিটি ক্যাফেতেই চলছে এর ব্যপকতা... স্কুলগামী ছেলে-মেয়েরা এর শিকার।

আমরা যদি আমাদের সন্তানদের শুধু নৈতিক শিক্ষাই দিয়ে যদি ভাবি আমাদের দায়িত্ব শেষ তাহলে এটা হবে মারাত্মক ভুল।

রাষ্ট্রীয়ভাবে বিষয়টি প্রতিহত করা উচিত।

প্রয়োজন আমাদের সচেতন হওয়া।

আল্লাহ আমাদের এই সকল যাবতীয় কাজ থেকে হিফজত করুন। -আমীন
১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১১. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০
কঠিন চিজ বলেছেন: আসেন আমরা সবাই নাস্তিক হয়ে যাই, তখন আর আমাদের এসন দেখে খারাপ লাগবে না। কারন নাস্তিকদের কোন নীতি নাই। তাই নৈতিক অবক্ষয়ের কোন টেনশন নাই। =p~ =p~
১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: হায় হায় কন কি? :)

১২. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩
তাশফিকাল বলেছেন:
ইসলামিক নৈতিক শিক্ষা না থাকলে এটা কখনো রোধ করা সম্ভব হবে না।
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I want very active debate
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই