দাড়ি রাখলেই কি মৌলবাদী অথবা উগ্রবাদী?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা হচ্ছিল এক চেক রিপাবলিকের মহিলার সাথে। লন্ডনে আসার পর অনেক দেশেরই মানুষের সাথে কথা হয়েছে। কিন্তু এই চেকের মহিলার কথা অনেকটা ভিন্ন। মহিলার দীর্ঘদিন তুরস্কতে থাকার অভিজ্ঞতা আছে। উনি বললেন আমাদের বাংলাদেশী মুসলমানদের মতন তুর্কীতে তাদের নামের আগে মোহাম্মাদ শব্দটি নেই। আমি এও এর সাথে যোগ করলাম সেখানে কেউই প্রায় দাড়ি রাখে না। এই প্রসঙ্গে তিনি বললেন যে সেখানে মানুষ দাড়ি রাখে ঠিকই। কিন্তু তাদের কে মৌলবাদী বলে। আমি অবাক হলাম। পরে তাকে বললাম যে কামাল আতাতূর্কের অতি ধর্মনিরপেক্ষ আচরণ তুরস্ককে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তাকে উদাহরণ দিলাম এই লন্ডনেও অনেক বাংলাদেশীর মতই বিশ্বের অন্য স্থান হতে আগত মুসলমানদের অনেকেই দাড়ি রাখে। কিন্তু আমি দাড়ি না রাখলেও তাদের মতই ইসলামের মৌলিক বিশ্বাস আছে। তাকে বললাম তুমি যেই অর্থে মৌলবাদী বলছ আসলে তা হবে উগ্রবাদী। সবশেষে বললাম মৌলিক বিশ্বাস থাকলেই সবাই উগ্রবাদী নয়। তাই দাড়িওয়ালা মানেই খারাপ ব্যাক্তি নন।
বাস্তবতা হল ইসলাম সমন্ধে পাশ্চাত্যে যে ভুল ও মিথ্যা ধারণা আছে এটা তার ছোট্ট একটি অংশ মাত্র। আমাদের প্রত্যেকেরই উচিত এ বিষয়ে যার যার অবস্থান হতে সাধ্যমত তাদের ভুল ভাঙানো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন