somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিকিম সিনড্রোমঃ তথাকথিত সেনা ক্যুতে হাসিনাকে উদ্ধারের জন্য হিন্দুস্থান বিমানবাহিনী প্রস্তুত ছিল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ভারতের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে গত মাসে উতঘাটিত ব্যথ সেনা বিদ্রোহ নিয়ে বেশ কিছু পিলে চমকানো তথ্য দিয়েছে। ইন্ডিয়া টুডে প্রতিবেদনের শুরুতে এমন কিছু তথ্য প্রকাশিত হয়েছে যা ইতঃপূর্বে বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসেনি।

এতে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে নয়াদিল্লী থেকে একটি গোপন টিঠি ঢাকায় যায়। চিঠিটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (৬৫) উদ্দেশ্য করে লেখা। এটিতে তাকে হুঁশিয়ার করা হয় যে, চরমপন্থী ইসলামীগোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিলে একটি ক্যু-এর পরিকল্পনা করছে। হাসিনার ক্যুভীতি রয়েছে।

ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী (শেখ হাসিনা), তার মন্ত্রিপরিষদ এবং তার দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে ক্যু-এর মতো দৈবঘটনায় দেশ ত্যাগে সাহায্য করতে ভারতের পরিকল্পনায় রয়েছে। এ পরিকল্পনা ভারতীয় সেনাবাহিনীর। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা থেকে ঢাকায় ভাতরীয় হেলিকপ্টাপর এ কাজে নিয়োজিত থাকার কথা ছিল। একই সাথে রাজধানীর (ঢাকা) চতুর্দিকে এয়ার কড়িডোর এবং ল্যান্ডিং জোন ও স্থানান্তর সাইট নির্ধারণ করা ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, ডিসেম্বরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) হাসিনাকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছিল। এ সংস্থাটির প্রধান মেজর জেনারেল শেখ মামুন খালেদ, যিনি কি-না হাসিনার ব্যক্তিগত পছন্দে নিয়োগপ্রাপ্ত। তারা ষড়যন্ত্রের সন্দেহভাজন টেলিফোন কথোপকথন, এসএমএস এবং ই-মেইল ধারণ ও সংরক্ষণ করে রেখেছিলেন। সামাজিক যোগাযোগ সাইটগুলো মনিটরিং করতে থাকে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত বহু গ্রেফতার হয়।

মজার ব্যাপার হলো, ঐ প্রতিবেদন লে জে মাইনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়,

রিপোর্টি পড়ুন এখানে,
Click This Link

কৃতজ্ঞতাঃ
http://www.amarbornomala.com/post11880.html
************************

প্রকৃতপক্ষে ভারতের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে পাশ্চাত্যের বিভিন্ন দেশও এই ক্যু ও তথাকথিত জঙ্গীবাদে প্রক্সি দিচ্ছে তা ফারুক ওয়াসিফের লেখাতেও প্রমাণ মিলে;

http://www.unmochon.net/node/1354

বাংলাদেশকে তথাকথিত ইসলামী জঙ্গীবাদের ধুয়া তুলে ভারত রাজনৈতিক, ভৌগলিক ও অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারে তাই এই নিরন্তন ষড়যন্ত্র! সেই মুজিব আমল হতেই দিল্লী বিভিন্ন চক্রান্ত করে আসছে। সেটা শুরু হয় উপজাতি চাকমাদের সাথে মুজিব সরকারের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। ভারত এদের অস্ত্র, গোলা-বারুদ ও সামরিক ট্রেনিং দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য শান্তিবাহিনী গঠন করে।

তারপর ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য সন্ত্রাসী আনন্দমর্গকে বিমান হতে অস্ত্র, বোমা সরবারাহ করে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়ানো হয়। ঐ সময় বলা হয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হতে এই অস্ত্র, গোলা বিমানে লোড করা হয়। কিন্তু এটা যে কংগ্রেসেরই একটি ষড়যন্ত্র তা দীর্ঘদিন পরে প্রমাণিত;

Click This Link

যে ভারতের বিভিন্ন শাসকগোষ্ঠী নিজ দেশের রাজ্য সরকার গুলির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তার পক্ষে বাংলাদেশকে বাগে আনার জন্য এই সমস্ত তথাকথিত ইসলামী জঙ্গীবাদ ও অতিসম্প্রতি সেনা-ক্যুর মঞ্চ রচনা খুবই সম্ভব। আমরা জানি শ্রীলংকার তামিলদের কারা অস্ত্র ও ট্রেনিং দিয়ে দেশটি বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিয়েছিল। দিল্লীর প্রবল ষড়যন্ত্র ও প্রবল প্রভাবে স্বাধীন সিকিমের সর্বশেষ সরকার প্রধান দালাল লেন্দুপ দোররাজী দেশটিকে ভারতের কাছে বিলীন করে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সেনা-ক্যু নিয়ে "র" এর গোয়েন্দা রিপোর্ট যেভাবে ঘটনা প্রবাহে জড়িয়ে আছে এবং হাসিনাকে নিরাপত্তা দানে প্রস্তুত ছিল তাতে বাংলাদেশেও সিকিম ঘটনার পুনরাবৃত্তির আশংকা প্রবল।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×