somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মনিরপেক্ষ ভারতের নমুনাঃ আদভানি বলেছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসে ভূমিকা রাখার জন্য তার দলের উচিত অনুশোচনা নয়, গর্ববোধ করা!

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবরি মসজিদ ধ্বংসের জন্য ক্ষমা চাইবে না বিজেপি : আদভানি



ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি বলেছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসে ভূমিকা রাখার জন্য তার দলের উচিত অনুশোচনা নয়, গর্ববোধ করা। বিজেপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। হীনম্মন্যতায় ভুগবেন না। আমরা যদি অযোধ্যায় বিশ্বাস করি এবং এ জন্য আন্দোলন করি, তাহলে এ ব্যাপারে আমরা কখনোই ক্ষমা চাইব না। আমাদের উচিত এ জন্য গর্ববোধ করা।
অযোধ্যায় খ্রিষ্টীয় ১৬শ শতকে নির্মিত বাবরি মসজিদ ধ্বংস করে ১৯৯২ সালে সেখানে রামমন্দির নির্মাণে উগ্র হিন্দুদের হঠকারিতায় প্রধান ভূমিকা পালন করেছিল বিজেপি। সেই বছর ৬ ডিসেম্বর বিজেপি, ভিএইচপি ও আরএসএস দলের নেতৃত্বে শত শত হিন্দু করসেবক ঐতিহাসিক মসজিদটি ধ্বংস করে। সাম্প্রতিক বছরগুলোয় বিজেপি হিন্দুত্ববাদ ও রামমন্দির ইস্যু পেছনে রাখে এবং উন্নয়ন ও সুশাসনের ওপর জোর দেয়। কিন্তু দলটি আবার হিন্দুত্ববাদের দিকে ঝুঁকছে বলে অনুমান করা যায়।
ভারতে নারীর সুরায় অনেক কিছু বাকি : মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ভারতে নারীর বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আরো পদপে গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল রোববার নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের এক সম্মেলনে মনমোহন বলেন, ‘কিন্তু ইতোমধ্যে যেসব পদপে গ্রহণ করা হয়েছে সেগুলো ছাড়াও নারীর বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আরো অনেক কিছু করা এখনো বাকি রয়েছে।’ মনমোহন সিং বলেন, নারীর বিরুদ্ধে অপরাধের হার বেড়ে চলার প্রোপটে দ্রুত ও উপযুক্ত বিচার নিশ্চিত করার বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

http://www.dailynayadiganta.com/new/?p=158168

********************
বিজেপি ও আদভানীর ইসলাম ও মুসলিম বিদ্বেষী বক্তব্যে অবাক হইনি। তবে ভারতে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত কংগ্রেস প্রায় ১০ বছরে ক্ষমতায় থাকা সত্ত্বেও বাবরী মসজিদ পুনঃনির্মাণতো দূর এই ভাঙায় জগিত বাজপেয়ী, আদভানীদের গ্রেফতার করেনি। সেই ১৯৯২ সালের একই ঘটনার জের ধরে বোম্বে মুসলিম গণহত্যা, ধর্ষণের মূল হোতা বাল ঠাকরেকেও একটা চুলও স্পর্শ করেনি। বরং ভারতের কোন পত্র-পত্রিকা বা মিডিয়া বাল ঠাকরেকে নিয়ে সামান্য সমালোচনাতেও তারা হামলা ও ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করছে। এই কংগ্রেস ও প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেখতে চায়। কত চরম ভন্ড হইলে নিজ দেশ ঠিক না করে অগণতান্ত্রিক ভাবে অপর দেশে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিতে চায়। আর আমাদের বর্তমান ক্ষমতাসীন দল সহ সমমনা সেক্যুলারিষ্টরা ভারতের ধর্মনিরপেক্ষতার বড়াই করে কোন প্রকার ভোট ছাড়াই জোর করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ বলতে চায়। ভারতে বিজেপি ক্ষমতায় আসলে কোন সমস্যা নেই কিন্তু বাংলাদেশের ৯০% জনগণের ধর্মের কিছু প্রতিফলন দেখতে নারাজ। অথচ সংবিধানে ৫ম ও ৮ম সংশোধনীতে "সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস", "বিসমিল্লাহির রাহমানির রাহিম" এবং "ইসলাম রাষ্ট্রধর্ম" যূক্ত হলেও অন্য ধর্ম বা শান্তিপূর্ণ মতে বিশ্বাসী কারো রীতিনীতি কেড়ে নেওয়া হয়নি। হিন্দুরা তাদের পুজা, বৌদ্ধদের পূর্ণিমা, খ্রীষ্টানদের ইষ্টার ও বড়দিন ঠিকমতই পালন করে আসছে। তারপরেও সেক্যুলারিষ্টদের ভয়। অথচ তথাকথিত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের তুলনায় আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার গুণ ভাল।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×