somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের আর গড়িমসি নয়, ব্যাবস্থা নিলে ইইউর ১৯ বিলিয়ন ডলারের গার্মেন্টস বাজার হাতছাড়া বা কমে আসতে পারে!

০২ রা মে, ২০১৩ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইইউ সদস্য ভূক্ত দেশ গুলোতে আমাদের মোট উৎপাদিত গার্মেন্টস পণ্যের ৬০% রপ্তানি হয়। এর পরিমাণ প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার। যা আমাদের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন সাভারের রানা প্লাজার ধ্বসে ৪০০র বেশী শ্রমিক নিহত, বহু আহত-পঙ্গু হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যাবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছে;

Click This Link

তারা বলছে;

"The European Union calls upon the Bangladeshi authorities to act immediately to ensure that factories across the country comply with international labor standards ...," the 27-nation bloc said in a statement issued by EU foreign policy chief Catherine Ashton and Trade Commissioner Karel de Gucht.

এমনকি মার্কিন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের দুই জন গুরুত্বপূর্ণ সদস্যও এই বিষয়ে প্রেসিডেন্ট ওবামার কাছে চিঠি দিছে;

In the United States, prominent Democrats Sander Levin and George Miller wrote a letter to President Barack Obama urging him to facilitate the development of a concrete plan of action to address the range of issues relating to working conditions and worker rights in the garment sector in Bangladesh.

আমি মনে করি আমাদের বিজেএমইএর হর্তাকর্তারা এই বিষয়ে তেমন আমলে নিবে না। তাদের অডার বেশী না হলে তারা শ্রমিক ছাটাই করে দিবে। ক্ষতিগ্রস্থ হবে আমাদের লক্ষ লক্ষ কর্মজীবি মানুষ। সরকারের শুধুই গার্মেন্টস মালিকদের শ্রমিকদের নিরাপত্তা বিধানে আহবান দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করি না। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে;

কর্মস্থলের নিরাপত্তা ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
Click This Link

মিষ্টি কথায় চিড়া ভিজার দিন শেষ। এখন সরকারকেই সরাসরি সক্রিয় ও গুরুত্ব সহকারে দেশের সকল গার্মেন্টস ও রপ্তানি শিল্পে কঠোর নজড়দারি করতে হবে। ঝুকিপূর্ণ বিল্ডিং এ অবস্থিত গার্মেন্টস গুলি বন্ধ করতে হবে। অন্য গুলিতে যদি অগ্নিকান্ড ঘটে তাতে জরুরী নির্গমন পথ যথাযথ কিনা তা নিশ্চিত করতে হবে। প্রতি সপ্তাহে একদিন বাধ্যতামূলক ভাবে এই ধরণের মহড়া প্রতি গার্মেন্টেসে করতে হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য, শিল্প ও শ্রম মন্ত্রণালয়ের সমন্বিত সেল করা উচিত।

কিছু গার্মেন্টসের চরম অব্যাবস্থাপনার জন্য নিরীহ মানুষের মৃত্যু, পঙ্গু হওয়া সহ দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের আয় হাতছাড়া হতে পারে না। প্রায় ৩৫ বছর ধরে গড়ে উঠা গার্মেন্টস এভাবে সরকার ও প্রশাসনের অবহলোয় ক্ষতিগ্রস্থ হওয়া কোনমতেই কাম্য নয়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×