somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীন এখন ভূমি থেকে ১০ হাজার কিমি উচ্চতার কক্ষপথের উপগ্রহ ধ্বংসে সক্ষম!

১৬ ই মে, ২০১৩ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





গত সোমবার ভূমি থেকে মহাশূন্যে ১০ হাজার কিমি(৬২৫০ মাইল) দূরে একটি দীর্ঘ ক্ষেপনাস্ত্র ছূড়ে একটি উপগ্রহকে ধ্বংস করে। এটা ১৯৭৬ সালের পর সর্বোচ্চ উপকক্ষপথের কোন স্যাটেলাইট ধ্বংসের মহড়া বলে জানালেন হার্ভাড-স্মিথসন সেন্টারের জ্যোতিঃপদার্থবিদ জনাথন ম্যাকডয়েল।

চীন অবশ্য বলেছে পৃথিবীর চৌম্বকমন্ডল পরীক্ষার জন্য তার পশ্চিমাঞ্চলে জিচ্যাংগ উৎক্ষেপণ কেন্দ্র হতে একটি রকেট ছোড়া হয়েছে।

মার্কিন গোয়েন্দা সুত্রের উদ্ধৃতি দিয়ে সেই দেশের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন এই একই পদ্ধতির মাধ্যমে মহাশূন্যে চক্রপথে পরিভ্রমণরত কোন উপগ্রহকে ধ্বংস করাও সম্ভব।

এটা চীনের উপগ্রহ ধ্বংসকারী ভূমি ভিত্তিক ক্ষেপনাস্ত্র যা সেটার কক্ষপথে ধাওয়া করতে পারে। এই বিষয়ে ঐ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করে নাই।

কংগ্রেস সদস্য মাইক রজার্স জিনি U.S. House Intelligence Committee এর চেয়ারম্যান তিনি এই বিষয়ে সূনির্দিষ্ট করে কিছু না মন্তব্য করলেও বলেন যে চীন পরিস্কার ভাবেই মহাশূন্যে আগ্রাসী আচরণ করছে।

মহাশূন্যে চীনের তৎপড়তা নিয়ে সি.আই.এ, পেন্টাগন সহ মার্কিন সরকার খুবই উদ্বিগ্ন!

Click This Link

বুঝাই যাচ্ছে যে চীন সিটিং ডাক হয়ে থাকবে না।

দুঃখের বিষয় এই যে চীন আজকে মহাশুন্যের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে, অথচ আমাদের বাংলাদেশ আজ পর্যন্ত নিজেদের জন্য একটি স্যাটেলাইট কিনে ব্যাবহার করতে পারল না। আজকে সাইক্লোন মহাসেনের গতিবিধি সহ দেশের সারা বছরের আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের জন্য অন্য দেশের উপগ্রহের নির্ভরশীল হতে হয়। কিছু লোকের র্দূনীতি যে পুরো জাতিকে জিম্মি করে রেখেছে এটাই তার প্রমাণ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ ভোর ৪:১৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×