ভুমিকম্প যখন আঘাত হানবে তখন করনীয়ঃ
যদি আপনি বাড়ির ভিতরে থাকেনঃ
১। মাথা নিচু করে ফ্লোরে বসে পড়ুন, দ্রুত কোন মজবুত আসবাবপত্র, যেমন শক্ত টেবিল বা শক্ত খাটের নিচে আশ্রয় নিন। যতক্ষন না ভুমিকম্প শেষ হয় ততক্ষন ঐখানেই থাকুন।
২। ভারী কোন আসবাবপত্র যেটা আপনার উপর পরে যাওয়ার সম্ভাবনা আছে তা থেকে দূরে থাকুন।
৩। জানালা, দরজা, আয়না, চুলা, গ্যাসলাইন এসব থেকে দূরে থাকুন।
৪। আপনি অবশ্যই ঘরের ভেতরে থাকবেন। ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। কারন বাইরে থাকলে কাচ বা বিল্ডিং এর ভাঙ্গা টুকরোর আঘাতে আপনি আহত বা নিহত হতে পারেন।
৫। দরজা বা সিড়ির দিকে দৌড়ে যাবেন না। কারন সিড়ি বা দরজা ভেঙ্গে যেতে পারে বা জ্যাম হয়ে যেতে পারে।
৬। শান্ত থাকুন, বিচলিত হবেন না। অন্যকে সাহস যোগান। মনে রাখবেন ভুমিকম্পের সময় আপনার স্থিরতা এবং সাহসই বড় কোন দুর্ঘটনা থেকে আপনাকে এবং আপনার আশেপাশের মানুষদের রক্ষা করতে পারে।
যদি বাইরে থাকেনঃ
১। দ্রুত কোন খোলা জায়গায় চলে যান।
২। বড় কোন স্থাপনা, বিল্ডিং, পাওয়ার লাইন, খাম্বা, লাইট পোষ্ট এসব থেকে দূরে থাকুন।
৩। রাস্তার মাঝ দিয়ে দৌড়বেন না। রাস্তার বাতি বা অন্য কোন কিছু আপনার উপর পরতে পারে।
৪। যদি গাড়ী চালনারত থাকেন, নিরাপদ রাস্তা হলে গাড়ী থামান, কিন্তু গাড়ী থেকে বের হবেন না। সেতু, ওভার পাস, টানেল এসব থেকে দূরে থাকুন। সম্ভব হলে গাছ, লাইটপোষ্ট, পাওয়ার লাইন, বিলবোর্ড এসবের নিচে গাড়ী থামাবেন না।
মনে রাখবেন আপনার বুদ্ধিমত্তা এবং স্থিরতাই আপনাকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে।
An earthquake does not cause death or injury by itself. People are hurt by falling plaster and collapsing walls or
falling of heavy objects. Collapsing buildings and vibrations can cause short circuits and electric fires. Lighted gas or stoves may also cause fires. All this leads to panic and confusion. With some precautions it is possible to avoid such confusion.
আরো তথ্য জানার জন্য নিচের লিঙ্কটি ক্লিক করুনঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


