আমার প্রিয় পোস্ট

মায়ানমারের সামরিক জান্তার সংবাদ নিয়ে ব্লগিং :জয় হোক বিশ্ব ব্লগার শক্তির

২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০

শেয়ারঃ
0 0 0

মায়ানমারের ব্লগাররা তাদের সর্ব শক্তি দিয়ে গনতন্ত্রের জন্য আন্দোলনকামী মানুষের পাশে এসে দাড়িয়েছেন।
সামরিক জান্তা শাসিত এই দেশে আসলে কি হচ্ছে সেই খবর বাকি বিশ্বের পক্ষে জোগাঢ় করা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে।
এই প্রেক্ষিতে মায়ানমারের ব্লগাররা উজ্জল ভুমিকা রাখছেন।
মায়ানমারের বার্মিজ ভাষার ব্লগগুলো এবং ইংরেজী ব্লগগুলোতে মায়ানমারের ব্লগারদের দেয়া খবর,সংবাদ ভাষ্য,রাজনৈতিক বিশ্লেষন,পডকাস্ট আর ছবিতে ভরপুর ।

উদ্ভুত পরিস্থিতিতে সামরিক জান্তা দেশের সবগুলো পলিটিক্যাল ব্লগ নিষিদ্ধ ঘোষনা করেছে।কোন বড়ো ব্লগসাইটে মায়ানমার থেকে লগইন করা যাচ্ছে না।
কিছু কিছু ব্লগার ইমেইলের মাধ্যমে দেশের বাইরে লেখা পাঠাচ্ছেন যেগুলো তাদের অন্য বন্ধুরা দেশের বাইরে থেকে পোস্ট করে দিচ্ছিলেন।
স্মার্ট ব্লগাররা না না উপায়ে আইপি হাইড করে তাদের ব্লগিং অব্যাহত রাখছিলেন।

এখন ব্লগারদের আটকাতে না পেরে সামরিক জান্তা মেইনটেনেন্স এর ধূয়া তুলে দেশের সবচেয়ে বড়ো আইপি টি বন্ধ করে দিয়েছে।ইনফরমেশন টেকনোলজির উপর কড়া খবরদারী চলছে।

তারপরও সাহসী ব্লগাররা না না উপায়ে তাদের ব্লগিং অব্যাহত রাখছেন।

Niknaymanনামের এক ব্লগার সিবক্সের কমেন্ট বক্স ব্যবহার করে লাইভ ব্লগিং চালাচ্ছেন ,যেটি গত চব্বিশঘন্টায় রেকর্ড পরিমান হিট পেয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখার জন্য এই ব্লগটির ইংরেজী ভার্সনও তৈরী করা হয়েছে ।গত কয়েক ঘন্টায় এই ব্লগটিও দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে।


ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।



ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।


গনতন্ত্র ও মানবাধিকারের লড়াইতে শত হুমকি ও জীবনের উপর ঝুকি নিয়ে মায়ানমারের ব্লগারদের লড়াকু ভুমিকা ব্লগ ইতিহাসে অমর হয়ে থাকবে।

পৃথিবীর ব্লগিং যে কোথায় চলে যাচ্ছে,এটা তার একটা উদাহরন হতে পারে।

আসুন,আমরা বাংলাদেশের সকল ব্লগার মিলে এই সাইটগুলো ভিজিট করে আমাদের প্রতিবেশী দেশের অসংখ্য ব্লগারদের প্রতি বাংলাদেশের ব্লগ সমাজের শুভেচ্ছা জানিয়ে আসি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মায়ানমার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২১
রাশেদ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২১
ঠোটকাটা ব্লগার বলেছেন: পোস্টের বিশেষ কৃতজ্ঞতা :
গ্লোবাল ভয়েসেস কর্তৃপক্ষ।
ছবি :
জনৈক বার্মিজ ব্লগারের তোলা ও গুগুলে হোস্ট করা।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
মইন বলেছেন: গনতন্ত্রের জয় হোক।
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
মনিটর বলেছেন: ব্লগিং হোক মুক্তধ্বনির মুক্তমঞ্চ। ৫।
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫১
নাভদ বলেছেন: ৫...সুন্দর আলোচনা......
৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০০
নাভদ বলেছেন: ঘুরে এলাম ঐ ব্লগ থেকে...আমাদের পাশের দেশের
অবস্থা তো টলমল.....
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২১
প্রশ্নোত্তর বলেছেন: বার্মায় বৌদ্ধ ভীক্ষুরা রাস্তায় নামে গণতন্ত্রের জন্য, বাংলাদেশে মুসল্মান আলেমরা রাস্তায় নামে প্রথম আলো পোড়ানোর জন্য!

কি বিচিত্র এই দেশ (নাকি দেশের মুস্লিম উম্মাহ)!
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৩
মনিটর বলেছেন: প্রশ্নোত্তরের মন্তব্যে ৫।
১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৬
শামীম আহেমদ বলেছেন: @ প্রশ্নোত্তর
বার্মায় ব্লগাররা ব্লগিং করে গনতন্ত্রের আশায় আর বাংলাদেশে ব্লগাররা ব্লগিং করে বিতর্ক সৃষ্টির আশায়।
১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫২
ঠোটকাটা ব্লগার বলেছেন: শামীম আহেমদ এর মন্তব্যেও ৫ দেয়া যায়।
তবে ঢালাও ভাবে দোষারোপ করা ঠিক নয়।
১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৬
মনিটর বলেছেন: মোটেই না @ শামীম আহমেদ। বাংলাদেশের ব্লগাররা বর্তমান সামরিক সমর্থিত সরকারের অনেক সমালোচনা করেছে।আপনাকে একটু কষ্ট করে ব্লগস্ফিয়ার ঘুরতে হবে।
১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৬
শামীম আহেমদ বলেছেন: ভাই মনিটর ,
আপনার কথায় দ্বীমত নেই । বিদেশী ব্যাপারে আমাদের মতৈক্য থাকলেউ দেশী ব্যাপারে এটি দেখা যায় না। বরংচ দেশী ব্যাপারে আমারা বুঝে না বুঝে বিতর্ক করি। আমার বক্তব্যটি দেশী প্রেক্ষাপটে ।
১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৬
সোনার বাংলা বলেছেন: ভালো পোষ্ট।

প্রথম আলোর দুই নম্বরি কামের প্রতিবাদ করা যাইবো না সেটা আবার কোন ধরনের গনতন্ত্র!
নাকি প্রথম আলো উপর থেইকা নাজিল হইছে
যে তা পোড়ানো যাইবো না। আজব! আর এই
ভিক্ষুরা কি ঐ দেশে আগে ছিলো না! না কি আসমান
থেইকা কয় দিন হইলো আইছে..... গনতন্ত্র উদ্ধারের
লাইগা।

১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৮
সোনার বাংলা বলেছেন: সব কিছুর মধ্যে মুসলিম উম্মার গন্ধ দেখা তোমার
মতো লোকরা ছাড়া আর কে কইবো।
১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: সোনার বাংলা , শামীম আহেমদ , মনিটরের কমেন্টে ৫
সুন্দর লেখার জন্যও ৫
২০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
ঠোটকাটা ব্লগার বলেছেন: যারা মন্তব্য ও রেটিং দিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

আসুন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ব্লগশক্তিকে প্রতিষ্ঠিত করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই