আমার প্রিয় পোস্ট
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম) - বিহংগ
- বান্দরবন যাবো, পরামর্শ চাই - যীশূ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- আলপিন এখন উইকিপিডিয়ার প্রথম পাতায় - রাগিব
- সমাজ, রাজনীতি ও পরিবর্তনের অনুশীলন:একটি আলাপচারতিা-১ - অরূপ রাহী
- যে বই গুলো পড়া দরকার - মদন
- জামায়াতে ইসলামীর প্রতীকে আল্লাহকে অবমাননা করা হচ্ছে কেন? - মেধা
- বাগধারা আর প্রচলিত বাক্য গুলো কি আর ব্যবহার করা যাবে? - গাজী নুরা পাগলা
- ল্যাপটপ কেনার আগে বিবেচ্য - সুখী মানুষ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- প্রকাশ্য ও ভেক ধরা রাজাকারদের শায়েস্তা করার এখনই সময়৷ - মাথামোটা
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- মুক্তিযুদ্ধের নৃশংসতার উপর কোর্স চালু হচ্ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে - তাকা
- একজনও কি সমাধান দিতে পারবেন না? (গুগুল পেইজ লোড সমস্যা) - মোঃ সাকিব আল মাহমুদ
- Apply Now:H1B Visa Program is the official and primary USA workvisa / workpermit - আলী
- নারীর ইসলাম বা ইসলামের নারী - দীক্ষক দ্রাবিড়
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- সাহায্য চাই তথ্য সংক্রান্ত - আলী
গ্রুপ ব্লগিং বিষয়ক কিছু পর্যালোচনা -১
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৫
সামহোয়্যারে গ্রুপ ব্লগিং চালু হয়েছে গত ১৬ ডিসেম্বর থেকে । প্রায় আড়াই মাসের এই অভিজ্ঞতাগুলোকে নিয়ে এখন আলোচনা শুরু করা যাক ।
মনে হচ্ছে গ্রুপ ব্লগিংয়ের মূল কনসেপ্টগুলো অনেকেই ধরতে পারেন নি । গ্রুপ ব্লগিং হচ্ছে একটা বিশেষ ধরনের ব্লগিং , যেখানে নিজস্ব চিন্তাভাবনা সমমনাদের সাথে ভাগ করে নেয়া হবে ।
প্রথমেই বলতে হয় গ্রুপ ব্লগিংয়ের জনপ্রিয়তা তার প্রত্যাশা পূরনে সক্ষম হয় নি । একই পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হলে যে পরিমান সাড়া পড়ে , একটি নির্দিষ্ঠ গ্রুপে প্রকাশিত হলে তার চেয়ে অনেক কম সাড়া পড়ে । এ কারনে লেখক বা ব্লগার যদি গ্রুপ ব্লগিংয়ে উৎসাহিত না হন , তাহলে চিন্তার বিষয় ।
গ্রুপ ব্লগিং চালু করার পেছনে সম্ভবত এমন চিন্তা কাজ করছিল যে এতে করে পারষ্পরিক আক্রমন এবং মতাদর্শের যুদ্ধ কমে আসবে । দূর্ভাগ্যজনক ভাবে সেটা হয় নি । এখনও সেই একই কায়দায় প্রথম পাতায় ফ্লাডিং , ব্যক্তি আক্রমনমূলক পোস্ট , পরষ্পরের মা-বাবার নাম ধরে গালাগালি এসব চলছে ।
গ্রুপ ব্লগিংয়ের এই সাময়িক ব্যর্থতার কারন চিহ্নিত করে তার একটি গ্রহনযোগ্য সমাধান নিয়ে আমরা সকলেই এই পর্বে আলোচনা করতে পারি । তার আগে দেখা যাক এই গ্রুপগুলোর প্রাসঙ্গিকতা কতোটুকু ।
জনপ্রিয় গ্রুপগুলোর তালিকা ধরেই ক্রমান্বয়ে বলা যাক ।
১. ইসলাম গ্রুপ : ধর্ম নিয়ে তৈরী হওয়া এই গ্রুপটি এমুহুর্তে সামহোয়্যারের সবচাইতে জনপ্রিয় গ্রুপ হিসেবে একেবারে শীর্ষে আছে । জনপ্রিয়তার মাত্রাটা কিভাবে নিরুপন করা হচ্ছে সেটা পরিষ্কার নয় , এটা সম্ভবত হিট গননা করে করা হচ্ছে । ইসলাম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠের দেশে ইসলাম সংক্রান্ত গ্রুপ জনপ্রিয় হলে এতে অবাক হওয়ার কিছু নেই ।
এই গ্রুপের একটা ভালো দিক হচ্ছে এখানে পোস্টগুলোর মাঝে বেশিরভাগই গ্রুপের সাথে প্রাসঙ্গিক । ইসলাম ধর্ম সংক্রান্ত নানা পোস্ট এখানে সন্নিবেশিত আছে ।
কিন্তু তারপরও অপ্রাসঙ্গিক পোস্ট একেবারেই নেই , এমনও নয় । এ মুহুর্তে সেখানে আছে সারওয়ার চৌধুরীর একটা পোস্ট " শব্দাংগেই রেখে গেলাম প্রণয়ের পাঠ/সারওয়ার চৌধুরী " ।
কবিতার কিছু অংশ পাঠ করা যাক :
.......মনমরা বধুদের যন্ত্রনা সয়ে যাওয়া জীবন যান্ত্রিক তবু রাত ও রতির আলিঙ্গন ফিরিয়ে দ্যায় না..
এ ধরনের কবিতা ইসলামের সাথে কিভাবে সংশ্লিষ্ঠ তা পাঠক মাত্রেরই বুঝতে অসুবিধা হবে ।
ভবিষ্যতে গ্রুপ মেম্বার এবং মডারেটরবৃন্দ এ বিষয়ে আরো সতর্ক থাকলে এই গ্রুপটি তার স্বকীয়তা ধরে রাখতে পারবে আশা করা যায় । গ্রুপের লোগোটিও বাংলায় করা হলে নিশ্চয়ই ইসলামের কোন ক্ষতি হবে না ।
১. প্রিয় চট্টগ্রাম গ্রুপ :
এটি দ্বিতীয় জনপ্রিয়তম গ্রুপ । একটি বিশেষ জেলার মানুষদের তৈরী এ ধরনের গ্রুপ আদতেই কর্তৃপক্ষের অনুমোদন কেন পেল সেটা বুঝতে পারছি না । ভার্চুয়াল জগতে আঞ্চলিকতাকে টেনে আনার একমাত্র কারন হতে পারে সেই বিশেষ অঞ্চলের মানুষের সমস্যা আর খবরাখবর নিয়ে আলোচনা করা যেটি এই গ্রুপে খুবই কম এসেছে ।
গ্রুপ নোটিশ হিসেবে প্রকাশিত হয়েছে " একুশের সকাল - উইকিপিডিয়াতে ভাষা আন্দোলন " নামের একটা পোস্ট । এটা একটা গ্রুপের নোটিশ কিভাবে হয় তা নিয়ে পাঠকের মনে প্রশ্ন উঠাই স্বাভাবিক ।
এই গ্রুপের আরো কিছু পোস্ট প্রাসঙ্গিক মনে হলো না । প্রথম পাতায় একাধারে রয়েছে :
ক .সেনাপ্রধান এর সাম্প্রতিক কর্মকান্ড দেশকে কোথায় নিয়ে যাচ্ছে ?
খ . এ-তে আমরা, যারা শুয়োরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি
গ . আমার বাসরঘরে
ঘ .অবশেষে দেশে ফিরল পাচার হওয়া পুরাকীর্তি
এ ধরনের পোস্ট বিশেষ কোন স্থানের গ্রুপে দেয়ার পেছনে কোন যৌক্তিক কারন পাওয়া যাচ্ছে না ।
এই গ্রুপের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র চট্টগ্রামের নাগরিক ব্লগারদের লেখা এক জায়গায় রাখা , তাহলে সেটা বড্ড অবিচার করা হয় । ব্লগাররা সারা পৃথিবীর , বাংলাভাষী ব্লগাররা সকল বাংলাভাষীর , তাদেরকে বিশেষ স্থানের সাথে বেধে ফেলা তাদের প্রতি অবিচার করা মাত্র ।
এভাবে বাদবাকী গ্রুপগুলোকে নিয়ে আলোচনা করলেও দেখা যাবে যে সবগ্রুপই তাদের উদ্দেশ্য থেকে কম বেশী সরে এসেছে । তুলনামূলক ভাবে ইসলাম গ্রুপ , জন্মযুদ্ধ এবং কম্পিউটার গ্রুপ অবশ্য তাদের প্রাসঙ্গিকতাটুকু বেশি ধরে রাখতে পেরেছে ।
গ্রুপ ব্লগিংয়ের কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে :
১ . একই পোস্ট প্রথম পাতায় এবং গ্রুপে দেয়ার কারনে গ্রুপ ব্লগিংয়ে পাঠকের দৃষ্ঠি পড়ছে খুব কম ।
২. সদস্যরা পোস্ট প্রকাশ করার সময় ভুলগ্রুপ সিলেক্ট করায় সমস্যা হচ্ছে ।
৩. গ্রুপগুলোর মাঝে নিজেদের শক্তিমত্তা নিয়ে একটু বহির্মূখী প্রবনতা থাকায় অনেক গ্রুপই অপ্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াচ্ছে । এতে করে তাদের গ্রুপগুলোতে ভূয়া নিকের সংখ্যাধিক্য দেখা দিতে পারে ।
৪.গ্রুপ বড়ো করার স্বার্থে খুব একটা কঠোর মডারেশন হচ্ছে না , যেটি গ্রুপকে বারোয়ারি করে ফেলছে ।
৫. একই ব্লগার অনেকগুলো গ্রুপের সদস্য হওয়ায় তিনি তার একই লেখা অনেকগুলো গ্রুপে প্রকাশ করছেন , যার খুব একটা দরকার নেই ।
৬. প্রথম পাতার কমেন্টগুলো গ্রুপের পোস্টে আসছে না । তাই একই পোস্টের জন্য দুই ধরনের ফিডব্যাক দুই জায়গায় জমা থাকছে ।
------------------------------------------
( আরো কয়েকপর্বে এই আলোচনা চলবে । পাঠকরা তাদের নিজ নিজ মতামত কমেন্টের ঘরে যুক্ত করলে আলোচনা আরো প্রানবন্ত হবে বলে আশা করা যায় ।)
সুশীল সমাজ বলেছেন:
টিটু ভাই, মনটা বালা?
লেখক বলেছেন: আমারে জিগান ? জ্বি ,মনটা ভালা । তবে আমার নাম যে টিটু সেটা কিভাবে জানলেন , আমি তো আগে জানতাম না ।
নেমেসিস বলেছেন:
গ্রুপ ব্লগের কনসেপ্টেই ভুল ছিলো । এখন আর কি হবে ??
লেখক বলেছেন: কনসেপ্ট ভুল নয় । এর ব্যবহারিক প্রয়োগে সামান্য সমস্যা হচ্ছে , সেটা সবার আলোচনা পর্যালোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে আশা করি ।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
একমত
লেখক বলেছেন: যাক , ভালো খবর । তবে সবকিছুকে ভালো বলা দুর্বলের লক্ষন সেটা মনে রাখবেন ।
লেখক বলেছেন: সব কিছুকেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ভাবাটা একটা মানসিক রোগ আজকাল হয়ে দাড়াচ্ছে । ১৪০০ বছরেও যখন ইসলামের ক্ষতি হয় নি , ভবিষ্যতেও হবে না আশা করা যায় ।
আমার আলোচনায় দেখবেন আমি বলেছি যে তুলনামূলকভাবে ইসলাম গ্রুপ ,জন্মযুদ্ধ আর কম্পিউটার গ্রুপটি ভালো করছে । সমস্যা তো থাকবেই , সেগুলোকে ধীরে ধীরে সমাধানও করতে হবে ।
কমেন্ট সংক্রান্ত বিষয়টিতেও একমত ।
তৌফিক বলেছেন:
প্রিয় চট্টগ্রাম গ্রুপের বক্তব্য১. কর্তৃপক্ষ স্টিকি পোস্ট দেয়ার ব্যবস্থা রেখেছেন, কিন্তু যখন একটি পোস্ট স্টিকি করা হয় তা আসে 'গ্রুপ নোটিশ' হিসেবে। সমস্যাটি কর্তৃপক্ষের।
২. গ্রুপে কিছু অপ্রাসঙ্গিক পোস্ট আছে সন্দেহ নেই। ব্লগে গ্রুপ কনসেপ্টটা নতুন বলে অপ্রাসঙ্গিক পোস্ট আসছে বা প্রাসঙ্গিক পোস্ট কম আসছে।
৩. আঞ্চলিক গ্রুপ করা অবিচারের পর্যায়ে পড়লে ধর্ম নিয়ে গ্রুপ করাও অন্যায় হতে বাধ্য। বিশেষ জেলা নিয়ে গ্রুপ করার ব্যাপারে পোস্টদাতা অসন্তোষ প্রকাশ করেছেন। আমার মনে হয়, অসন্তোষ প্রকাশটা অসঙ্গত। চাইলেই যে কেউ যে কোন জেলা নিয়ে গ্রুপ করতে পারেন না। তার জন্য শক্তিও লাগে। সেই শক্তি আছে বলেই 'প্রিয় চট্টগ্রাম' এখন ব্লগের দ্বিতীয় জনপ্রিয়তম গ্রুপ। একে শক্তিমত্তার প্রতীক হিসেবেও গণ্য করা যেতে পারে। আমরা আমাদের গ্রুপের লক্ষ্যটাও পরিস্কার করেছি, চট্টগ্রাম- নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতির ঘাত-প্রতিঘাতের কেন্দ্র। অনেক ক্ষেত্রেই চট্টগ্রামের ভূমিকা অগ্রণীর। কোমলে-কঠোরে, সংগ্রামে-শান্তিতে, সৃজনে-মননে চট্টগ্রাম যে বাংলাদেশের আর দশটি জনপদ থেকে আলাদা, তার খোঁজ কজনই রাখেন...
৪. একটি বিশেষ গ্রুপের প্রতি পোস্টদাতার পক্ষপাত লক্ষ্যণীয়।
৫. পোস্টের ফিডব্যাকসহ কিছু প্রস্তাব ভাল লেগেছে।
লেখক বলেছেন: ১. কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই অসুবিধার কথাটা জানান , আশাকরি এটা শুধরানো হবে ।
২. একমত । এটা ধীরে ধীরে শুধরানো যাবে বলে আশাবাদী ।
৩. আঞ্চলিক গ্রুপ করা অবিচার বলিনি । আমি বলতে চেয়েছি যে একটা বিশেষ স্থানের নামের গ্রুপে সাধারন পোস্ট পড়লে বাকী জেলার পাঠকরা বঞ্চিত হবেন । চট্টগ্রামবাসী লেখকদের সেই লেখা থেকে বাকীদেরকে বঞ্চিত করা অবিচার ।
৪. কোন গ্রুপের প্রতি একটু পরিষ্কার করে বলুন ।
৫.ধন্যবাদ ।আপনার অংশগ্রহনও ভালো লেগেছে ।
সুশীল সমাজ বলেছেন:
আরে না, আপনারে টিটু ভাই বলি নাই@লেখক। আজকে এক টিটু আমারে নিয়ে পোস্ট দিছিল, পরে আপনার এখানে ও কমেন্ট দিছে অন্য নিকে।
পরে আমি চিনে ফেলার ঐ পোস্ট ই মুছে দিছে।
লেখক বলেছেন: 
লেখক বলেছেন: ধন্যবাদ মুজতবা । কাজের কারনে সময় পাই খুব কম । দীর্ঘদিন ইন্টারনেটের পাশে ছিলাম না । নিয়মিত হব এখন থেকে । আপনি কেমন আছেন ?
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় চট্টগ্রাম গ্রুপ-বিষয়ে কিছু বলতে চাইছিলাম, তৌফিক ভাই, বলে দিয়েছেন ।আঞ্চলিক গ্রুপ করা অবিচার বলিনি । আমি বলতে চেয়েছি যে একটা বিশেষ স্থানের নামের গ্রুপে সাধারন পোস্ট পড়লে বাকী জেলার পাঠকরা বঞ্চিত হবেন । চট্টগ্রামবাসী লেখকদের সেই লেখা থেকে বাকীদেরকে বঞ্চিত করা অবিচার ।
উপরের উদ্ধৃতি মতে বলতে হয়, বাকী জেলার পাঠকরা বঞ্চিত হবেন, অভিযোগটি যথার্থ নয় । গ্রুপতো উন্মুক্ত । অন্তত পড়ার ক্ষেত্রে । সদস্য না হলেও আপনি পড়তে পারছেন । তো বাকী জেলার পাঠকরা প্রিয় চট্টগ্রাম গ্রুপে এসে পড়তে চায়লে বাঁধা থাকার কথা নয় ।
তাছাড়া বেশীর ভাগ পোস্ট-ই প্রথম পাতা এবং গ্রুপে একসঙ্গে প্রকাশ পাচ্ছে । আপনার পোস্টেই যেটির উল্লেখ আছে । বুঝাই যাচ্ছে, বাকী জেলার পাঠকদের বঞ্চিত হবার সম্ভাবনা প্রায় শূণ্য ।
পোস্টের বহুলাংশের সাথে একমত ।
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন , আপনার যুক্তি ঠিক আছে । একই পোস্ট প্রথম পাতায় এবং গ্রুপে করলে আসলে আলাদাভাবে গ্রুপের গুরুত্ব কমে যায় । তাছাড়া ধরুন আমি চট্টগ্রামের লোক নই , আমি চট্টগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারবো না , তখন নিজেকে একটু দূরের মনে হবে .. এ কথাই বলতে চেয়েছি ।
প্রিয় চট্টগ্রাম গ্রুপের তৎপরতা আরো সমৃদ্ধ হোক , এটা কামনা করি ।
হাসিব বলেছেন:
উদ্ধৃতি -
তৌফিক বলেছেন: প্রিয় চট্টগ্রাম গ্রুপের বক্তব্য
....................................................
আমার মনে হয়, অসন্তোষ প্রকাশটা অসঙ্গত। চাইলেই যে কেউ যে কোন জেলা নিয়ে গ্রুপ করতে পারেন না। তার জন্য শক্তিও লাগে। সেই শক্তি আছে বলেই 'প্রিয় চট্টগ্রাম' এখন ব্লগের দ্বিতীয় জনপ্রিয়তম গ্রুপ। একে শক্তিমত্তার প্রতীক হিসেবেও গণ্য করা যেতে পারে।
(চাইরকোনা হাসি)
অমি রহমান পিয়াল বলেছেন:
অনেকদিন পর দেখলাম আপনারে। গ্রুপ ব্লগিংয়ের কনসেপ্টটা ইসলাম গ্রুপ আর বান্দর গ্রুপ ছাড়া কেউই ধরতে পারে নাই। অন্য সব গ্রুপের সদস্যরা গ্রুপে কমেন্ট করাটা বাধ্যতামূলক মনে করেন না। তারা যা করেন ফ্রন্ট পেজেই। তাই পোস্টটা গ্রুপে থাকে স্রেফ শোভা হয়েই। জনপ্রিয়তার একক এখানে হিট হওয়ায় যে গ্রুপে কার্যক্রম বেশী সেটাই এক নম্বরে থাকবে। আর বড় গ্রুপ হিসেবে দেখাতে ফলস নিকের আধিক্য মিথ্যে নয়। জন্মযুদ্ধ গ্রুপে এমন অনেক নিক নিষিদ্ধ করা হয়েছে। ধন্যবাদ অসাধারণ একটা পোস্টের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ অমি আপনার মূল্যবান অংশগ্রহনের জন্য ।
পেইজ থ্রি বলেছেন:
অমি রহমান পিয়াল @প্রথম পৃষ্ঠা থেকে রুটিনমাফিক গলাধাক্কা খেতে খেতে ছাগুরা ইছলাম গ্রুপের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। বলা যায়, সাধারণ ব্লগারদের তাড়ায় তারা বাধ্য হচ্ছে গ্রুপে যেতে। গ্রুপের কনসেপ্ট ধরাধরির মধ্যে তারা নাই।
রাশেদ বলেছেন:
গ্রুপ কনচেপ্টটাই ভুয়া। সব যায়গায় একই পোস্ট!!
উম্মু আবদুল্লাহ বলেছেন:
ঠোটকাটা ব্লগার। কতদিন পরে আপনাকে দেখলাম। অনেক সময়ই আপনার কথা মনে হয়েছে। জানি না বিশ্বাস করবেন কিনা। যেরকম অসাধারন লেখার হাত আপনার।গ্রুপ ব্লগিং জনপ্রিয় করার পেছনে প্রথম বাধা সামহোয়ারের প্রযুক্তি। প্রচুর সমস্যা আছে। ব্লগারদের পোস্ট খুজে পাওয়া যায় না। কমেন্টের হিসাব দশটি। আরো অনেক সমস্যা। তারপরেও গ্রুপ ব্লগিং জনপ্রিয় করতে চাইছি। সৃজনশীলতাকে উৎসাহিত করতে। আমি ইসলাম আর প্রবাল গ্রুপে আছি। মডারেটররা সদস্যদের সাথে খুব কো-অপারেটিভ। ফলে গ্রুপ জনপ্রিয় হচ্ছে।
আপনি ইসলাম গ্রুপের যে পোস্ট টির কথা বললেন সে পোস্ট টি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। নীতিমালা কি হবে আমরা এ নিয়ে এখনও কিছুটা দ্বিধান্বিত। গ্রুপ ওপেন করার অনেক সুবিধা আছে যদিও অনেক পোস্ট মনে হতে পারে গ্রুপের মূল লক্ষ্যের থেকে দূরে।
একটা ফাজলামি করছি। কিছু মনে নেবেন না। আপনি এতদিন পরে কি আবারো আশরাফ ভাই, ত্রিভুজ - এদের দোষ ধরার মানসিকতা ধরে রেখেছেন?
তখন আপনার খুত ধরা আচরন ভাল লাগেনি। আলোচনা দিয়ে মানুষকে এবং তার বিশ্বাসকে পরিবর্তন করা সম্ভব। কারো গলা চেপে ধরার চেয়ে সেটা অনেক ফলপ্রসূ।
লেখক বলেছেন: উন্মু আবদুল্লাহ , আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ।
সেই পোস্টটি ইসলামের সাথে সাংঘর্ষিক সেটা বলছি না , কিন্তু সেটা ইসলাম গ্রুপের জন্য অপ্রয়োজনীয় ।
একটি প্রেমের কবিতা পোস্ট করার জন্য ইসলাম গ্রুপ তৈরী হয় নি সেটা বলতে চাইছি । বরং সেখানে ইসলাম সংক্রান্ত বেশি বেশি পোস্ট পড়লেই সুন্দর লাগে যেরকম অনেক পোস্ট সেখানে আছে ।
আশরাফ , ত্রিভুজ কিংবা আপনার দোষ ধরার জন্য আমি লেখি না । এতো সময় আমার নেই । তথাকথিত দল উপদলের সাথে আমার কোন সম্পর্ক নেই । আমি নিজের মতামত লিখি , সেটা কখনো এর পক্ষে যাবে কখনো তার পক্ষে যাবে । আমি উপরের আলোচনায় উল্লেখ করেছি যে কম্পিউটার , ইসলাম আর জন্মযুদ্ধ গ্রুপ ভালো করছে । এই তিনটি গ্রুপের মডারেটররা কিন্তু দুই মেরুর , আমি কোন একটা মেরুর হলে অন্য মেরুর প্রশংসা করতাম না ।
বাংলা ব্লগিংকে সাহায্য করার জন্য নিজের মতামত লিখি , এর সাথে অন্য কোন বিষয় জড়িত নয় ।
উন্মনা রহমান বলেছেন:
গ্রুপ, সাব-গ্রুপ, সাব-সাব-গ্রুপ করতে করতে একসময় এক সদস্যের গ্রুপে এসে ঠেকবে। সেটাই হবে গ্রুপিংএর চরম পরিনতি এবং পরম লক্ষ্য! গ্রুপিং করা বাংগালির মজ্জাগত অভ্যাস!



















যেমন : ইসলামে আছে; শিয়া-সুন্নি।