somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... গ্রুপ ব্লগিং বিষয়ক কিছু পর্যালোচনা -১
মনে হচ্ছে গ্রুপ ব্লগিংয়ের মূল কনসেপ্টগুলো অনেকেই ধরতে পারেন নি । গ্রুপ ব্লগিং হচ্ছে একটা বিশেষ ধরনের ব্লগিং , যেখানে নিজস্ব চিন্তাভাবনা সমমনাদের সাথে ভাগ করে নেয়া হবে ।

প্রথমেই বলতে হয় গ্রুপ ব্লগিংয়ের জনপ্রিয়তা তার প্রত্যাশা পূরনে সক্ষম হয় নি । একই পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হলে যে পরিমান সাড়া পড়ে , একটি নির্দিষ্ঠ গ্রুপে প্রকাশিত হলে তার চেয়ে অনেক কম সাড়া পড়ে । এ কারনে লেখক বা ব্লগার যদি গ্রুপ ব্লগিংয়ে উৎসাহিত না হন , তাহলে চিন্তার বিষয় ।

গ্রুপ ব্লগিং চালু করার পেছনে সম্ভবত এমন চিন্তা কাজ করছিল যে এতে করে পারষ্পরিক আক্রমন এবং মতাদর্শের যুদ্ধ কমে আসবে । দূর্ভাগ্যজনক ভাবে সেটা হয় নি । এখনও সেই একই কায়দায় প্রথম পাতায় ফ্লাডিং , ব্যক্তি আক্রমনমূলক পোস্ট , পরষ্পরের মা-বাবার নাম ধরে গালাগালি এসব চলছে ।


গ্রুপ ব্লগিংয়ের এই সাময়িক ব্যর্থতার কারন চিহ্নিত করে তার একটি গ্রহনযোগ্য সমাধান নিয়ে আমরা সকলেই এই পর্বে আলোচনা করতে পারি । তার আগে দেখা যাক এই গ্রুপগুলোর প্রাসঙ্গিকতা কতোটুকু ।

জনপ্রিয় গ্রুপগুলোর তালিকা ধরেই ক্রমান্বয়ে বলা যাক ।

১. ইসলাম গ্রুপ : ধর্ম নিয়ে তৈরী হওয়া এই গ্রুপটি এমুহুর্তে সামহোয়্যারের সবচাইতে জনপ্রিয় গ্রুপ হিসেবে একেবারে শীর্ষে আছে । জনপ্রিয়তার মাত্রাটা কিভাবে নিরুপন করা হচ্ছে সেটা পরিষ্কার নয় , এটা সম্ভবত হিট গননা করে করা হচ্ছে । ইসলাম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠের দেশে ইসলাম সংক্রান্ত গ্রুপ জনপ্রিয় হলে এতে অবাক হওয়ার কিছু নেই ।

এই গ্রুপের একটা ভালো দিক হচ্ছে এখানে পোস্টগুলোর মাঝে বেশিরভাগই গ্রুপের সাথে প্রাসঙ্গিক । ইসলাম ধর্ম সংক্রান্ত নানা পোস্ট এখানে সন্নিবেশিত আছে ।

কিন্তু তারপরও অপ্রাসঙ্গিক পোস্ট একেবারেই নেই , এমনও নয় । এ মুহুর্তে সেখানে আছে সারওয়ার চৌধুরীর একটা পোস্ট " শব্দাংগেই রেখে গেলাম প্রণয়ের পাঠ/সারওয়ার চৌধুরী " ।

কবিতার কিছু অংশ পাঠ করা যাক :
.......মনমরা বধুদের যন্ত্রনা সয়ে যাওয়া জীবন যান্ত্রিক তবু রাত ও রতির আলিঙ্গন ফিরিয়ে দ্যায় না..

এ ধরনের কবিতা ইসলামের সাথে কিভাবে সংশ্লিষ্ঠ তা পাঠক মাত্রেরই বুঝতে অসুবিধা হবে ।

ভবিষ্যতে গ্রুপ মেম্বার এবং মডারেটরবৃন্দ এ বিষয়ে আরো সতর্ক থাকলে এই গ্রুপটি তার স্বকীয়তা ধরে রাখতে পারবে আশা করা যায় । গ্রুপের লোগোটিও বাংলায় করা হলে নিশ্চয়ই ইসলামের কোন ক্ষতি হবে না ।


১. প্রিয় চট্টগ্রাম গ্রুপ :
এটি দ্বিতীয় জনপ্রিয়তম গ্রুপ । একটি বিশেষ জেলার মানুষদের তৈরী এ ধরনের গ্রুপ আদতেই কর্তৃপক্ষের অনুমোদন কেন পেল সেটা বুঝতে পারছি না । ভার্চুয়াল জগতে আঞ্চলিকতাকে টেনে আনার একমাত্র কারন হতে পারে সেই বিশেষ অঞ্চলের মানুষের সমস্যা আর খবরাখবর নিয়ে আলোচনা করা যেটি এই গ্রুপে খুবই কম এসেছে ।

গ্রুপ নোটিশ হিসেবে প্রকাশিত হয়েছে " একুশের সকাল - উইকিপিডিয়াতে ভাষা আন্দোলন " নামের একটা পোস্ট । এটা একটা গ্রুপের নোটিশ কিভাবে হয় তা নিয়ে পাঠকের মনে প্রশ্ন উঠাই স্বাভাবিক ।

এই গ্রুপের আরো কিছু পোস্ট প্রাসঙ্গিক মনে হলো না । প্রথম পাতায় একাধারে রয়েছে :

ক .সেনাপ্রধান এর সাম্প্রতিক কর্মকান্ড দেশকে কোথায় নিয়ে যাচ্ছে ?

খ . এ-তে আমরা, যারা শুয়োরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি

গ . আমার বাসরঘরে

ঘ .অবশেষে দেশে ফিরল পাচার হওয়া পুরাকীর্তি

এ ধরনের পোস্ট বিশেষ কোন স্থানের গ্রুপে দেয়ার পেছনে কোন যৌক্তিক কারন পাওয়া যাচ্ছে না ।

এই গ্রুপের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র চট্টগ্রামের নাগরিক ব্লগারদের লেখা এক জায়গায় রাখা , তাহলে সেটা বড্ড অবিচার করা হয় । ব্লগাররা সারা পৃথিবীর , বাংলাভাষী ব্লগাররা সকল বাংলাভাষীর , তাদেরকে বিশেষ স্থানের সাথে বেধে ফেলা তাদের প্রতি অবিচার করা মাত্র ।


এভাবে বাদবাকী গ্রুপগুলোকে নিয়ে আলোচনা করলেও দেখা যাবে যে সবগ্রুপই তাদের উদ্দেশ্য থেকে কম বেশী সরে এসেছে । তুলনামূলক ভাবে ইসলাম গ্রুপ , জন্মযুদ্ধ এবং কম্পিউটার গ্রুপ অবশ্য তাদের প্রাসঙ্গিকতাটুকু বেশি ধরে রাখতে পেরেছে ।

গ্রুপ ব্লগিংয়ের কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে :

১ . একই পোস্ট প্রথম পাতায় এবং গ্রুপে দেয়ার কারনে গ্রুপ ব্লগিংয়ে পাঠকের দৃষ্ঠি পড়ছে খুব কম ।

২. সদস্যরা পোস্ট প্রকাশ করার সময় ভুলগ্রুপ সিলেক্ট করায় সমস্যা হচ্ছে ।

৩. গ্রুপগুলোর মাঝে নিজেদের শক্তিমত্তা নিয়ে একটু বহির্মূখী প্রবনতা থাকায় অনেক গ্রুপই অপ্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াচ্ছে । এতে করে তাদের গ্রুপগুলোতে ভূয়া নিকের সংখ্যাধিক্য দেখা দিতে পারে ।

৪.গ্রুপ বড়ো করার স্বার্থে খুব একটা কঠোর মডারেশন হচ্ছে না , যেটি গ্রুপকে বারোয়ারি করে ফেলছে ।

৫. একই ব্লগার অনেকগুলো গ্রুপের সদস্য হওয়ায় তিনি তার একই লেখা অনেকগুলো গ্রুপে প্রকাশ করছেন , যার খুব একটা দরকার নেই ।

৬. প্রথম পাতার কমেন্টগুলো গ্রুপের পোস্টে আসছে না । তাই একই পোস্টের জন্য দুই ধরনের ফিডব্যাক দুই জায়গায় জমা থাকছে ।

------------------------------------------

( আরো কয়েকপর্বে এই আলোচনা চলবে । পাঠকরা তাদের নিজ নিজ মতামত কমেন্টের ঘরে যুক্ত করলে আলোচনা আরো প্রানবন্ত হবে বলে আশা করা যায় ।)




]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28774705 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28774705 2008-02-28 02:45:41
দ্বিতীয় বাংলাদেশী ব্লগার আড্ডা'২০০৭
ইতিমধ্যেই ৩৪ জন ব্লগার এই আড্ডায় যোগ দেবার কথা ঘোষনা করেছেন ।আরো ৪১ জন জানিয়েছেন যে তারা যোগ দিতে চেষ্টা করবেন।আর ৩৮ জন তাদের অপারগতার কথাটিও নিশ্চিত করেছেন ।
এই আড্ডায় বাংলাভাষার ব্লগারদের সাথে ইংরেজী ভাষার ব্লগারদেরও একই প্লাটফরমে দেখা যাবে ।

উল্লেখযোগ্য অংশগ্রহনকারীদের মাঝে নিশ্চিত করেছেন যারা তাদের মাঝে বাংলা ব্লগ জগতে পরিচিত আরিল,জানা,হাসিন,সামিহা এষা,রাগ ইমন,রিজভী ;আরিফ জেবতিক ।

আসতে পারেন বলে জানিয়েছেন যারা তাদের মাঝে উল্লেখ যোগ্য জামাল ভাষ্কর,রেজওয়ান,মোস্তফা মনির সৌরভ,গিয়াস আহমেদ,রকি,মাহবুব মোরশেদ,অমি রহমান পিয়াল,আব্দুন নূর তূষার ,অরূপ রাহী (আমার ধারনা শেষ পর্যণ্ত আড্ডার লোভে এরা সবাই যোগ দেবেন )

যারা এখনও কিছুই জানাননি তাদের মাঝে আছেন জুয়েল বিন জহির,ব্রাত্য রাইসু ,মুকুল সহ বেশ কিছু ব্লগার (সম্ভবত:তারা এখনও ইনভাইটেশন মেইল খুলে পড়েন নি )

আড্ডার সূচী নিম্নরূপ :

তারিখ : ৩ নভেম্বর ,শনিবার
সময় :বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা ।
স্থান :কসমো লাউঞ্জ,সাত মসজিদ রোড,ধানমন্ডি,ঢাকা

ব্লগার আড্ডাটি সবার জন্য উন্মুক্ত,তবে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন :

*আপনার হাসিমুখ নিয়ে উপস্থিত হোন,যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নয়।

*আরামদায়ক পোশাক পরুন,ফ্যাশন করতে গিয়ে কষ্টকর কিছু পরে ব্যারাম মুখে বসে থাকবেন না ।

*আপনার খোলা মন নিয়ে হাজির হোন,আপনার স্ট্যাটাস-চাকরি বা মামা খালুর প্রভাব নিয়ে নয় ।

*নিজের ক্যামেরা মোবাইল এসব সাথে আনুন, ছুরি চাকু বোমা নয় ।

*তর্ক ও আলোচনার জন্য আসুন,মারামারির মনোভাব নিয়ে নয় ।
*নিজের বন্ধু বান্ধব নিয়ে আসুন,তবে মুরুব্বির শ্বশুর শাশুড়ি নিয়ে
নয় ।
---------------------------
*নিজের খাবার নিজে কিনে খাওয়ার মতো যথেষ্ঠ টাকা পয়সা নিয়ে আসুন, এখানে কেউ কাউকে খাওয়াবে না ।(কারো আলগা খাতিরের মানুষ থাকলে ভিন্ন কথা )
---------------------------
বিস্তারিত জানতে ভিজিট করুন ।ফেসবুকের এই পাতাটি


অথবা মেইল করুন :



ফুটনোট :ব্লগিং প্রসারের মহৎ উদ্দেশ্য থেকে এই পোস্টের প্রকাশ উৎস :ফেসবুক।সম্মেলনের সাথে ঠোটকাটা ব্লগার কোনভাবেই সম্পৃক্ত নহেন এবং এ সংক্রান্ত কোন দায় দায়িত্ব ঠোটকাটা ব্লগারের নয় ।

]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28741181 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28741181 2007-10-30 13:10:35
যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর (!) ভুল বললাম, এটা আগে থেকেই ছিল ,তবে এখন জোরালো হয়েছে ।

এখন বেশ নতুন আকারে তোড়জোড় করে চালু হওয়া এই ট্রেন্ডের নাম দেয়া যেতে পারে "সিলছাপ্পর " ট্রেন্ড।

আগে কেউ যদি একটু আলোচিত বা বিতর্কিত কোন কিছু লিখতো,তাহলে বেশ কয়েকজন বলে বসতেন,এটা নিশ্চয়ই ত্রিভুজ।

অশ্রু নামে একজন ব্লগিং করা শুরু হওয়া মাত্র প্রথমে বেশ কয়েকজন এসে বললেন,এ ব্যাটা নিশ্চয়ই ত্রিভুজের নিক।তারপর সেটা স্থিমিত হয়ে গেল যখন আবার অনেকেই সেটাকে অমি রহমান পিয়ালের নিক হিসেবে চিহ্নিত করে বসলেন।

ত্রিভুজ ও পিয়াল,দুজনেই সেটা অস্বীকার করেছেন।
তারপর তাদের নামে এ ধরনের অপবাদ দেয়া ব্যক্তি আক্রমনের সামিল।

সাম্প্রতিক সময়ে ব্লগে ভার্চুয়ালি নির্যাতিত হওয়া একজন নারী ব্লগারকে এখন এর তার সাথে জড়িয়ে দেয়া হচ্ছে।যেহেতু ত্রিভুজ এখন হাজির নেই (অন্তত:নিজ নিকে হাজির নেই।)তাই তাকে পিয়ালের সাথে জড়িয়ে দেয়া হচ্ছে।


ভাব দেখে মনে হয়,যেহেতু উনি নারী নন তাই তাকে আক্রমন করে যে অত্যন্ত নোংরা কথাগুলো বলা হয়েছে,সেগুলো জায়েজ হয়ে যায়।তিনি যে নারী নন,এই নিশ্চয়তাটা কে কোন জাদুবলে পেলেন সেটা কিন্তু প্রকাশ করছেন না।
কী জঘন্য মানসিকতা !

আরেকটি জোরালো জুজুর ভয় দেখানো হচ্ছে ''সাইট ক্ষতিগ্রস্থ হবে। সব ষড়যন্ত্র।"

সব কিছুকে "বিরোধী দলের ষড়যন্ত্র" বলাটা এদেশের সরকারী দলের ফ্যাশন।
সেই ফ্যাশন যদি ব্লগে চালু হয়,তাহলে ক্যামন ক্যামন দেখায়।

যেন "ষড়যন্ত্র" বলেই অন্যকাউকে আক্রমন করার লাইসেন্স পাওয়া যায়।



সামহোয়্যারের বিরুদ্ধে এ ধরনের প্রত্যক্ষ পরোক্ষ হুমকি বহু দেয়া হয়েছে আগেও।
দেশ জুড়ে আন্দোলন করা হবে,বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হবে,প্রথম আলোর আলপিনের মতো বন্ধ করে দেয়া হবে, অমুক ভাই তার পাওয়ার দিয়ে এটাকে বাচাঁলেন,এতো সহস্র মেইল দিয়ে মানুষ আমাকে আন্দোলনে নামতে আহ্বান জানিয়েছে...এই সব হ্যান করেঙা ত্যান করেঙা মার্কা চাইল্ডিশ আচরনও বহু দেখা গেছে এখানে।
(বিজ্ঞ লোকেরা এসব দেখে হাসি চেপেছেন বহু কষ্টে।
প্লাস্টিকের শিং লাগিয়ে দিলেই ছাগলকে তেজী বুলফাইটের রিংয়ে নামানো যায় না,বরং হাসির উদ্রেক হয় দর্শকদের মনে)

সামহোয়্যারের টিকিটিও কেউ ছুতে পারে নি।
ইনশাআল্লাহ ,ছুতে পারবেও না।


অমুককে তমুকের সাথে জুড়ে দেয়া আর ষড়যন্ত্রের জুজুর ভয় বন্ধ করলেই বরং সাইটটি লাভবান হবে।

এ ধরনের ব্যক্তিগত আক্রমনকে কঠোর হাতে দমন করার জন্য মডারেটরদের দৃষ্ঠি আকর্ষন করছি।

চাই শক্ত মডারেশন।
চাই ভীতি ও প্রভাবমুক্ত মডারেশন ক্ষমতার যথার্থ প্রয়োগ।

মডারেটরদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর নায্যতা সমর্থণ করতে সাধারন ব্লগাররা সবসময়ই এগিয়ে আসবেন বলে বিশ্বাস করি।

জয় হোক মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার।
সকল নোংরা কর্দমাক্ত ধূয়াশা সৃষ্টি কারীরা নিপাত যাক। ]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734485 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734485 2007-09-29 21:34:14
মায়ানমারের সামরিক জান্তার সংবাদ নিয়ে ব্লগিং :জয় হোক বিশ্ব ব্লগার শক্তির সামরিক জান্তা শাসিত এই দেশে আসলে কি হচ্ছে সেই খবর বাকি বিশ্বের পক্ষে জোগাঢ় করা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে।
এই প্রেক্ষিতে মায়ানমারের ব্লগাররা উজ্জল ভুমিকা রাখছেন।
মায়ানমারের বার্মিজ ভাষার ব্লগগুলো এবং ইংরেজী ব্লগগুলোতে মায়ানমারের ব্লগারদের দেয়া খবর,সংবাদ ভাষ্য,রাজনৈতিক বিশ্লেষন,পডকাস্ট আর ছবিতে ভরপুর ।

উদ্ভুত পরিস্থিতিতে সামরিক জান্তা দেশের সবগুলো পলিটিক্যাল ব্লগ নিষিদ্ধ ঘোষনা করেছে।কোন বড়ো ব্লগসাইটে মায়ানমার থেকে লগইন করা যাচ্ছে না।
কিছু কিছু ব্লগার ইমেইলের মাধ্যমে দেশের বাইরে লেখা পাঠাচ্ছেন যেগুলো তাদের অন্য বন্ধুরা দেশের বাইরে থেকে পোস্ট করে দিচ্ছিলেন।
স্মার্ট ব্লগাররা না না উপায়ে আইপি হাইড করে তাদের ব্লগিং অব্যাহত রাখছিলেন।

এখন ব্লগারদের আটকাতে না পেরে সামরিক জান্তা মেইনটেনেন্স এর ধূয়া তুলে দেশের সবচেয়ে বড়ো আইপি টি বন্ধ করে দিয়েছে।ইনফরমেশন টেকনোলজির উপর কড়া খবরদারী চলছে।

তারপরও সাহসী ব্লগাররা না না উপায়ে তাদের ব্লগিং অব্যাহত রাখছেন।

Niknaymanনামের এক ব্লগার সিবক্সের কমেন্ট বক্স ব্যবহার করে লাইভ ব্লগিং চালাচ্ছেন ,যেটি গত চব্বিশঘন্টায় রেকর্ড পরিমান হিট পেয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখার জন্য এই ব্লগটির ইংরেজী ভার্সনও তৈরী করা হয়েছে ।গত কয়েক ঘন্টায় এই ব্লগটিও দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে।


ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।




ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।



গনতন্ত্র ও মানবাধিকারের লড়াইতে শত হুমকি ও জীবনের উপর ঝুকি নিয়ে মায়ানমারের ব্লগারদের লড়াকু ভুমিকা ব্লগ ইতিহাসে অমর হয়ে থাকবে।

পৃথিবীর ব্লগিং যে কোথায় চলে যাচ্ছে,এটা তার একটা উদাহরন হতে পারে।

আসুন,আমরা বাংলাদেশের সকল ব্লগার মিলে এই সাইটগুলো ভিজিট করে আমাদের প্রতিবেশী দেশের অসংখ্য ব্লগারদের প্রতি বাংলাদেশের ব্লগ সমাজের শুভেচ্ছা জানিয়ে আসি।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734271 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734271 2007-09-28 23:20:17
নারীরা কথা বলছেন,আপনি কেন শুনবেন না?কেন করবেন অন্যায় আচরন ?কেন করবেন নোংরা কাজে সমর্থন ?
ঘরের বাইরে সন্ধ্যা বিকেলে বের হওয়া তো অনেক পরের বিষয়,তার পক্ষে ছাদে উঠাতেই ভীষন কড়াকড়ি ছিল। না সেটা পর্দা প্রথার জন্য না।নারীর প্রতি অবহেলা বা নারীকে দ্বিতীয় শ্রেনীর নাগরিক করে রাখার কোন সংস্কৃতি আমাদের পরিবারে ছিল না।
তবু বড়আপাকে এই ঘেরাটোপে থাকতে হতো কারন বাইরে হায়নারা ওত পেতে থাকতে পারে।
আমার চেয়ে লেখাপড়ায় অনেক ভালো হওয়া সত্ত্বেও
(একটা স্ট্যান্ড,একটা স্টার) বড়আপাকে কুকড়ে থাকতে হতো সবসময়। যদি পাড়ার গোড়ায় কেউ শিস বাজিয়ে দেয়,কেউ যদি একটা নোংরা চিঠি ছুড়ে দেয় কিংবা যদি কেউ এসিডই ছুড়ে মারে..এই ভয়ে মা তার মেয়েকে আগলে রাখতেন সবসময়।

সেই বড়আপা এখন কানাডায়।একটি অনিয়মিত ইংরেজী ব্লগ আছে ওর।সেখানে মাঝে মাঝেই টুকিটাকি লিখে,যেহেতু মাঝে মাঝে লিখে তাই নিয়মিত তার ব্লগ ভিজিট করা হয় না আমার।সে যখন লিখে তখন আমাকে মেইল করে জানায়,আমি সেটা পড়ে আসি।তার বন্ধু বান্ধব আর আমাদের বিশাল কাজিন সমাজের বাইরে তার পাঠক বোধ হয় নেই ।তবু তার লেখা আমাকে মুগ্ধ করে।এই দেশের যে কোন রাজনৈতিক ইস্যুতে কিংবা উৎসব পার্বনে তার লেখার ধার ও চিন্তার আমি মুগ্ধ পাঠক।


নারীদের এই ব্লগিংটাকে আমার বেশ ভালো লেগেছে।
কঠিন বাস্তবতা হচ্ছে আমাদের দেশে নারীদের অধিকার পর্যুদস্ত।ঘরে বাইরে তাদের কথা শোনার অবসর কারো নেই।অথচ তাদের অনেকেই পড়াশোনায়,চিন্তা ভাবনায় আমাদের অনেকের চেয়েই অনেক বেশি জানেন এবং জানাতে পারেন।
ব্লগিং তাদের জন্য একটি চমৎকার মাধ্যম হতে পারে এই দেশে।যে মেয়েটির অধিকার নেই বাইরে বের হয়ে বিভিন্ন আড্ডা বা সভাসমিতিতে যাওয়ার এবং কথা বলার ,সেই নারী অনায়াসেই তার ব্লগের পাতায় সেই কথাগুলো শেয়ার করতে পারেন বাকী সবার সাথে।

সমাজের সকল সুস্থ মানসিকতার মানুষের উচিত এই পথটি সুগম করে দেয়া।

বিশ্বে নারী ব্লগারদের সংখ্যা বাড়ছে।পিউ এর সাম্প্রতিক গবেষনা অনুযায়ী মোট ব্লগারদের কমপক্ষে অর্ধেক সংখ্যাই নারী ব্লগার উন্নত বিশ্বে।দূ:খের বিষয় আমাদের দেশে এই সংখ্যা খুবই খুবই কম।

জনপ্রিয়তম বাংলা ব্লগ সাইট সামহোয়্যারকে বিবেচনা করেই দেখা যাবে যে এখানে নারী ব্লগারদের সংখ্যা খুবই হাতে গোনা।

এর পেছনে মূল কারনটি হচ্ছে এখনও আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা।নারীকে অবদমিত করার ,যৌন হয়রানি করার যে অন্ধকার মানসিকতা আমাদের সমাজের অনেক কুৎসিত মানুষ ধারন করেন সেটা তারা নিকের আড়ালে থেকে এই ভার্চুয়াল জগতেও প্রকাশ করতে চান।


খুব অবাক হয়ে ভাবার বিষয় হচ্ছে যে সমাজের যে অংশটুকুকে আলোকিত মনে করি আমরা সেই শিক্ষিত,সুশীল সমাজ যার মাঝে কিছু সাংবাদিকও আছেন তারা নারীদের প্রতি খুবই বাজে আচরন করে থাকেন।

উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে সামহোয়্যারে বর্তমানে যে মডারেশন চালু হয়েছে সেটিও সামহোয়্যার করতে বাধ্য হয়েছে এরকমই একটি নারী অবমাননার ঘটনায় যেখানে একজন জনপ্রিয় ব্লগারের কাপড় খুলে ফেলা জাতীয় নোংরা ইঙিত করেছিলেন একজন।

সামহোয়্যারের বর্তমান মডারেশনে ব্লগাররা সন্তুষ্ঠ।এই মডারেশন যে নতুন নতুন ব্লগারকে এখানে লিখতে উৎসাহিত করছে,ইউজার বেড়ে যাওয়ার সাম্প্রতিক রেশিওটি তারই একটি উজ্জল প্রমান ।

কিন্তু এই কঠিন মডারেশনের মাঝে থেকেও কিছু মানুষ তাদের অন্ধকার মানসিকতা ছাড়তে পারছেন না।এমনকি একজন মডারেটরকে পর্যন্ত আক্রমন করা হয়েছে তার নারী নামের কারনে।

সাম্প্রতিক আরেকটি ঘটনায় দেখা যাচ্ছে যে আরো একজন ব্লগার (যিনি পূর্বোক্ত ব্লগার যার কুকান্ডের জন্য কারনে নীতিমালা চালুর বিষয়টা সিরিয়াসলি ব্লগাররা এপ্রিশিয়েট করেছিলেন সেই ব্লগারের ঘনিষ্টজন) একজন নারী ব্লগারকে একই ভাবে খুবই খারাপ কথা বলেছেন।

আশ্চর্যের বিষয় এই কাজটি করার পর,পুরো ব্লগাস্ফিয়ার প্রতিবাদের ঝড়ে উত্তাল হলেও তিনি নূন্যতম সৌজন্যের সাথে সরি বলতেও রাজি হন নি এখন পর্যন্ত।বরং তার সহকর্মী ও সহব্লগাররা এই প্রতিবাদের ঘটনায় বিরক্ত হয়ে বলছেন,"একটি কমেন্ট হজম করতে না পারলে এখানে আসা কেন?"

যেন মনে হচ্ছে নারীদের প্রতি বাজে কমেন্ট করাটাই স্বাভাবিক এবং এটি হজম বা সহ্য না করাটা সেই নারীরই ব্যর্থতা।
কী দূ:খের কথা,লেখাপড়া করে ,ভালো পরিবেশে কাজ করেও এদের পুরুষতান্ত্রিক মানসিকতার বিন্দুমাত্র পরিবর্তন হয় নি!


সুতরাং আমি মনে করি আমরা যারা ব্লগ কমিউনিটিকে একটি সুন্দর বাগান হিসেবে গড়ে তুলতে চাই (আরিলের এই কথাটি মনকে দোলা দিয়ে গেছে আমার) তাদের সকলেরই উচিত হবে একসাথে কাজ করে যাওয়া এবং আমাদের সহব্লগারদেরকে নারী হিসেবে বাজে টৃট না করে মানুষ হিসেবে টৃট করা ।


পৃথিবী ব্যাপী নারী ব্লগাররা আজ অনেক শক্ত অবস্থানে ।তাদের নিজস্ব নেটওয়ার্ক দ্রুতই সম্প্রসারিত হচ্ছে।
এ বছরই ৮০০ নারী ব্লগারের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে ব্লগহার -২০০৭।

তোড়জোর শুরু হয়েছে পরবর্তী সম্মেলনের।
সেই সম্মেলনে আমাদের নারী ব্লগারদের যুক্ত হওয়া প্রয়োজন ।দরকার আমাদের নারী ব্লগারদের কন্ঠ পৌছে দেয়া বিশ্বব্যাপী।যাতে করে পৃথিবীকে জানানো যায় যে আমাদের মতো পশ্চাৎপদ সমাজেও নারীরা তাদের কথা বলার জন্য ব্লগিংয়ে এগিয়ে এসেছেন।

আমি আশাকরি আরো নতুন নতুন নারী ব্লগাররা আমাদের ফুলের বাগানে ফুল হয়ে ফুটবেন।
সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের বাকী সবার ।

--------------------------------

আমাদের উদ্যমী নারী ব্লগাররা ব্লগহার সংক্রান্ত ওয়েবসাইটটি এখানে পাবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734086 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28734086 2007-09-28 00:00:30
জামাল ভাষ্করের ফিরে আসা :নতুন যুগে সামহোয়্যারের পদার্পনের লগ্নে
সেই জামাল ভাষ্করের ফিরে আসা প্রমান করে যে মডারেটরদের উপর তার আস্থা ফিরেছে।

ইতিমধ্যেই জামাল ভাষ্কর আর কৌশিকের মাঝে একটা মনোজ্ঞ আলোচনা হয়ে পাল্টাপাল্টি পোস্ট হয়েছে যেটি আমাদের জানার ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে।


এই ব্লগে একই বিষয়ের চর্বিত চর্বন যখন অনেককেই ক্লান্ত করে দিচ্ছিল,তখন জামাল ভাষ্কর ধরনের বহুমূখী লেখকদের পুনরাগমন আনন্দের সংবাদ ।

বর্তমান মডারেটরদের কর্মতৎপরতায় আস্থা ফিরে পেয়ে এধরনের আরো নতুন পুরাতন ব্লগার যদি সামহোয়্যারে লিখতে শুরু করেন তাহলে সবাই উপকৃত হন।

যারা ভয় দেখাচ্ছেন বা আশংকা প্রকাশ করছেন যে সামহোয়্যার নষ্ট হয়ে যাবে,ধ্বংস হয়ে যাবে তাদের ধিক্কার ।আমার মনে হয় শক্ত মডারেশন থাকলে বরং ডির্স্টার্বিং এলিমেন্ট মুক্ত ব্লগে আরো ভালো ভালো লেখকের সমাহার এখন সময়ের ব্যাপার মাত্র।



একই সাথে যারা কাটপেস্ট আর বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েব পেজ ঘেটে কাটপেস্ট করা লেখা দেন,যাদের মৌলিক লেখার কোন ক্ষমতাই নেই তাদেরকেও সামহোয়্যারে সমান গুরুত্ব দিয়েই রাখা উচিত।সবার প্রতিভা সমান হয় না তো কী হলো।

তবে অমুক বিয়ে করবেন,বউয়ের সামনে তার ইজ্জত বাচান.. বলে তার ব্যন মুক্ত করার আবেদন করা উচিত নয়।বিশ্বাস করি এধরনের আবেদনের প্রেক্ষিতে কারো ব্যন মুক্তি হয় না,কিন্তু অনেক সাধারন ব্লগার মনে করতে পারেন সত্যি সত্যিই বুঝি অমুক ব্লগার বিয়ে করবেন বলে শ্বশুর বাড়িতে তার ইজ্জত রক্ষার জন্যেই ব্যনমুক্ত করা হলো।

ভালো আচরন করার প্রতিশ্রুতি দিলেই শুধু ব্যনমুক্ত করা উচিত।
আর এই আবেদন লিখিতভাবে নেয়া উচিত।
তাহলেই কাটপেস্ট ব্লগাররা সংবাদ সংস্থার খবর কাটপেস্ট করার আগে সংবাদের মেরিট বিবেচনায় উসাহিত হবেন এবং শুধু একপেশে সংবাদ প্রচারে ব্যস্ত হবেন না।

এটাই আমার ধারনা।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28733108 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28733108 2007-09-23 19:23:54
দয়াকরে কোন মডারেটরকে চোখ রাঙাবেন না।
সামাজিক বা সোশ্যাল ফোরামে এক বা একাধিক মডারেটর থাকেন,তাদেরকে আস্থায় নিয়েই আপনাকে সেই ফোরামে যোগ দিতে হবে।কোন কারনে যদি সেই মডারেটরদের উপর আপনার আস্থা না থাকে তাহলে আপনি সেই ফোরাম ত্যাগ করতে পারেন,স্বতন্ত্র ফোরামে যোগ দিতে পারেন এমনকি স্বতন্ত্র ফোরাম তৈরীও করতে পারেন।

কিন্তু কোন অবস্থাতেই ফোরামের মডারেটরদেরকে আপনি গালি দিতে পারেন না,অভদ্র ভাবে হুমকি দিতে পারেন না।এটা অনুচিত।

খুবই লজ্জার কথা যে এই সামহোয়্যারেই এক বা একাধিক ব্লগার একসময় এই ফোরামের মডারেটরদেরকে অশ্লীল আক্রমন করেছিলেন।
কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে তাদেরকে ব্যন করে অতি উচিত কাজ করেছেন।আরিল নিজে পোস্ট দিয়ে বিষয়টিকে ডিসগাস্টিং হিসেবে অভিহিত করেছিলেন যেটি সকল ব্লগারের সমর্থনধন্য হয়েছে।


কিন্তু বিষয়টির সেখানেই শেষ হয় নি,আশংকা করার
প্রয়োজন পড়েছে যে অনেক ব্লগারই এই টেনডেন্সীতে ভুগেন মাঝে মাঝেই।

সামাজিক ব্লগ বা ফোরামে যা করা অবশ্যই শাস্তিমূলক হওয়া উচিত তা নিচে তুলে ধরলাম।

১.কর্তৃপক্ষকে হুমকি দেয়া :
কর্তৃপক্ষকে হুমকি দেয়া যে তাদের বিরুদ্ধে মামলা করবো বা আন্দোলন করবো বা মিডিয়ায় তাদের বিরুদ্ধে কথা বলবো বা এধরনের বিষয়।পরোক্ষভাবে বুঝিয়ে দেয়া যে ব্লগারের সেই ক্ষমতা আছে ।(অবশ্যই সেই ক্ষমতা থাকার মতো সামাজিক অবস্থান সেই ব্লগারের না থাকতে পারে,তবুও এ ধরনের হম্বিতম্বি করা খুবই ধৃষ্ঠতার পরিচায়ক ।)


২.কর্তৃপক্ষকে অপমানজনক শব্দের মাধ্যমে কথা বলা:

কখনোই কোন মডারেটর বা কর্তৃপক্ষকে "বোধশক্তি সম্পন্ন নয় " বলে পরোক্ষ সন্দেহ প্রকাশ করা বা তাদের বিচার বিবেচনার উপর অনাস্থা প্রকাশ করা অবশ্যই সকল ভদ্রতার বাইরে এবং এ জন্য সংশ্লিষ্ঠ ফোরাম বা ব্লগ মেম্বারকে অবশ্যই নীতিমালা অনুযায়ী শাস্তি পাওয়া উচিত।


৩.কর্তৃপক্ষের কর্তৃত্ব নিয়ে বা তাদের মডারেশন ক্ষমতা নিয়ে ক্রিটিসাইজ করা:

এটা প্রকাশ্যে করা উচিত না।প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যেতে পারে।
(এটা তো সামহোয়্যারের বর্তমান নীতিমালাতেই আছে।)

পরিষ্কার করে বলা হচ্ছে :

2. Contents or conduct that may remove post from the front page:


2a. if you complain about a post to be removed or a comment to be deleted or a user to be banned. Or if you ask for explanation about why a certain post was deleted or removed. You should use the “kono shomosh-sha” page or use the “report abuse” button (to be built) to report complain directly to us.


৪.কর্তৃপক্ষের বিরুদ্ধে কুযুক্তি উপস্থাপন করা :

ধরুন কোন কারনে একটি পোস্ট বা লেখা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেল।(খুবই স্বাভাবিক,তাদের তো আরো কাজকর্ম আছে।)
এখন সেই পোস্টে কোন আপত্তিকর বিষয় থাকায়
কেউ একজন সেটাকে রিপোর্ট করলেন।
কর্তৃপক্ষ নিশ্চয়ই রিপোর্টের যথাযোগ্যতা যাচাই করে ব্যবস্থা নিবেন।

এখানে কতোজন রিপোর্ট করলেন বা কে কে রিপোর্ট করলেন সেটা বিষয় না।

যদি একজনও সঠিক রিপোর্ট করে থাকেন,কর্তৃপক্ষ সেটাকে বিবেচনায় নেবেন,আর যদি একহাজার জনও অকারনের রিপোর্ট করে থাকেন,সেটাকে তারা ইগনোর করবেন।

এই আস্থাটুকু কর্তৃপক্ষের উপর থাকতে হবে।
আপনি যদি মনে করে থাকেন যে কর্তৃপক্ষ কিছুই বুঝেন না,শুধু মেইলের সংখ্যা গুনে বা রিপোর্টের সংখ্যা গুনে সিদ্ধান্ত নেন,তাইলে আপনি সরাসরি কর্তৃপক্ষের বিচার বিবেচনার উপর অনাস্থা আনছেন যেটি খুবই বিব্রতকর ।

--------------------------
সুপ্রিয় পাঠকবৃন্দ,আমি এখানে আলোচনা করতে চেষ্টা করেছি কিভাবে একটি সোশ্যাল ব্লগিং সাইটের কর্তৃপক্ষের বা মডারেটরদের প্রতি আস্থা রাখা উচিত।
নেট বা ভার্চুয়াল জগত এমন একটি জায়গা যেখানে সমাজের অগ্রবর্তী শ্রেনী যোগ দেন।
তারা যদি শৃংখলা সংক্রান্ত কোন সিদ্ধান্তকে এতো কঠিন ভাবে ,চোখ রাঙিয়ে ,হুমকি দিয়ে চ্যালেঞ্জ করেন সেটা ভালো কোন দৃষ্টান্ত হয়ে থাকে না।


আমি আশাকরি সকল সামাজিক ফোরাম বা ব্লগ সাইটের মডারেটরবৃন্দ ও কর্তৃপক্ষ কারো ভূয়া
হুমকি ধামকিতে বিব্রত না হয়ে তাদের মেরুদন্ড আজকের মতোই চিরসোজা করে রাখবেন।

আগাছা কোন বৃক্ষ নয়,সুন্দর ফসল তুলতে হলে আগাছা উপড়ে ফেলাই মানুষের চিরন্তন ধর্ম।
-----------------------------
(প্রয়োজনে আরো কয়েক কিস্তি আসবে)
]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28732284 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28732284 2007-09-19 19:09:44
শাহরীয়ার নামের নিকের আড়ালে থাকা ব্লগারকে অন্তরের অন্ত:স্থল থেকে ধিক্কার আর ঘৃণা জানাই। ভার্চুয়াল জগতে আইলেই কি এমন রেসিস্ট মন্তব্য করতে হবে।
সংখ্যালঘুদেরকে এই দেশের অনেক রেসিস্ট ব্যক্তিই "মালাউন"বলে থাকেন,পাশ্চাত্যে কালোদের বলা হয় "নিগার"।যারা এই সব কথা বলেন,তাদের অন্তর কুৎসিত তম অন্ধকারে ঢাকা।

শাহরীয়ার নামের নিকের আড়ালে থাকা ব্লগার এই কাজ করেছেন একটি কমিউনিটি ব্লগে।
তাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধিক্কার আর ঘৃণা জানাই।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731880 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731880 2007-09-17 23:21:49
ব্লগার আরাফাতুল ইসলাম সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত :দোয়া কামনা সেই সাংবাদিকদের মাঝে সামহোয়্যারের নিয়মিত ব্লগার আরাফাতুল ইসলাম আছেন এবং তিনি মারাত্মক আহত।
তার মাথায় চোট লেগেছে।

তাকে সহ অন্যান্য সাংবাদিকদদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের চেষ্টা চলছে।

আমি আরাফাত ভাই সহ অন্যদের সুস্থতা ও বিপদমুক্তি কামনা করছি।
একই সঙ্গে বিষয়টি সামহোয়্যারের ব্লগার ভাইদের সাথে শেয়ার করে তাদের কাছেও দোয়া প্রার্থনা করছি ।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731224 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731224 2007-09-14 22:32:54
পবিত্র রমজানমাস উপলক্ষে সিজনাল ব্লগিং:আপনিও যুক্ত হতে পারেন।
বছরের একটি নির্দিষ্ঠ সময়ের জন্য একটি সাইট তৈরী,বিষয়টি নি:সন্দেহে অভিনব।

সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ব্লগার বৃন্দ নিজ নিজ দেশের রমজানের ছবি ছাড়াও, বিভিন্ন ফতোয়া,দোয়া দুরুদ সহ বিভিন্ন এবাদতের তথ্য,অমুসলিম প্রধান দেশে রমজান সম্মন্ধে বিভিন্ন খবর ও তথ্য ,ছবি,রমজানের বিভিন্ন প্রকাশনা,ভিডিও ইত্যাদি প্রকাশ করে থাকেন।


এছাড়াও সেখানে রমজান সংক্রান্ত অনেকগুলো সাইটের লিংক পাওয়া যায়।

মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের ব্লগাররাও সেখানে অনেক কিছু যোগ করতে পারেন।
রহমত-বরকত-মাগফেরাতের মাস রমজানে আমরাও পৃথিবীর বিভিন্ন দেশের সিয়াম পালনকারী ব্লগার ভাইদের সাথে যুক্ত হতে পারি।

আগ্রহীরা সাইটটি এখানে দেখুন।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731218 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28731218 2007-09-14 22:07:37
শিখে নিন ব্লগের যতো পরিভাষা (ব্লগ শিক্ষা :প্রথম পর্ব)
আজকে আলোচনা করব ব্লগের বিভিন্ন পরিভাষা নিয়ে।যারা নতুন এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ না (আমার মতোই অল্প জানা মানুষ)তাদের সুবিধার্থে ব্লগ জগতের কিছু আন্তর্জাতিক পরিভাষা আলোচনা করা যাক:


১.ব্লগ :
ওয়েবলগ এর সংক্ষিপ্ত রূপ।যদিও মূল শব্দের (ওয়েবলগ) চেয়ে এটাই এখন সর্বাধিক ব্যবহৃত শব্দ।ব্লগ মানে হলো এমন একটি ওয়েব সাইট যেখানে লেখা,তথ্য,ছবি,লিংক এগুলো সংরক্ষন ও প্রকাশ করা হয়ে থাকে।সাধারনত:ব্লগ একটি ব্যক্তিগত বিষয় ।তবে সামাজিক ও সাংগঠনিক ভাবেও ব্লগের চর্চা শুরু হয়েছে।


২.ব্লগার :
যিনি ব্লগটি মেইনটেইন করেন,সংরক্ষন ও প্রকাশ করেন।

৩.ব্লগোস্ফেয়ার :
সবগুলো ব্লগের সমন্বয় বা সবগুলো ব্লগ নিয়ে আলোচনা।ব্লগ কমিউনিটি ।

৪.ব্লগরোল :
ব্লগে যে এক্সটার্নাল লিংক প্রকাশ করা হয়।যেমন সামহোয়্যারে আপনার ব্লগে রাখা আপনার প্রিয় পোস্ট কিংবা আমার লিন্কস কলামের কথা বলা যায়।এখানে আপনি সাধারনত:আপনার পছন্দের লিংকগুলোকে জমা রাখেন।

৫.কনটেন্ট সিন্ডিকেশন:
যখন ব্লগের কোন অংশ বা সম্পূর্ণ অংশকে একই সাথে অন্য কোন সাইটে প্রকাশ করা হয়।সাধারনত:ব্লগ এডমিন বা ব্লগ মডারেটররা করে থাকেন।

৬.মোব্লগ:
মোবাইল ব্লগিংয়ের সংক্ষিপ্ত কিন্তু প্রচলিত টার্ম হচ্ছে মোব্লগ।
মোবাইল দিয়ে যে ব্লগে আপডেট করা যায়।সম্প্রতি সামহোয়্যারে এই জিনিষটি প্রথম পাতায় চালু হয়েছে।

৭.পার্মালিংক:
পার্মানেন্ট লিংকের সংক্ষিপ্ত রূপ।এটা দ্বারা বুঝায় যে কোন পোস্টের লিংককে সহজেই এভেইলেবল রাখার জন্য পার্মানেন্টলি জমা রাখা।(উদাহরন :সামহোয়্যারের নির্বাচিত পোস্ট কলাম)

৮.পডকাস্ট :
আইপড এর পড আর ব্রডকাস্টের কাস্ট মিলে তৈরী করা টার্ম পডকাস্ট ।ব্লগে অডিও ও ভিডিও পোস্টকে পডকাস্ট বলে।(উদাহরন :সামহোয়্যারে চালু নেই,তবে সচলায়তনে চালু আছে।)

৯.আর.এস.এস :
"রিয়েলি সিম্পল সিন্ডিকেশন" এর সংক্ষেপ হলো আর.এস.এস।
কোন ব্লগের বা সাইটের আর.এস.এস আপনার ব্লগে থাকলে সেই সাইটের আপডেট আপনি সবসময়ই আপনার ব্লগে বসে অবহিত হওয়ার জন্য যে সিন্ডিকেশন সেইটিই আর.এস.এস।
সামহোয়্যার এই সুবিদা দেয়।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730812 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730812 2007-09-12 18:19:26
ব্লগের তথ্য সংগ্রহ :নৈতিকতার দিক থেকে কতোটুকু সঠিক
কর্তৃপক্ষের সম্পূর্ণ অধিকার আছে আমার আই.পি জানার,আমার ইমেইল ঠিকানা জানার,আমার আসল নাম জানার (যেটি রেজিষ্ট্রেশনে আমি উল্লেখ করেছি)এবং আমার মোবাইল নাম্বার জানার।(সেটিও রেজি:ফরমে দিতে হয়)।

কিন্তু স্বাভাবিক ভাবেই আমি আশা করি যে তারা এই তথ্যগুলোকে গোপন রাখবেন তাদের ডাটাবেইসে এবং সেই তথ্য তারা আর কারো কাছে প্রকাশ করবেন না।

তবে দেখা যাচ্ছে যে http://sw.banglacomputing.net/august07.php
নামের একটি ওয়েব সাইটে ব্লগের কিছু সেনসিটিভ তথ্য পাবলিক মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে।

এখানে দুইটি জিনিষ হতে পারে।
১.কর্তৃপক্ষ এই কাজটি করছেন।(যেটি কতোটুকু নৈতিক সেটা তারাই ভালো বলতে পারবেন।)

২.অন্যকেউ কোন উপায়ে সেই তথ্যগুলো সংগ্রহ করছেন।


দুই ভাবেই আমি বিপন্ন বোধ করি।
আজ তারা আমার ব্লগ উপস্থিতির ডাটা প্রকাশ করছেন ,কালকে আমার মোবাইল নাম্বার আর ই'মেইল এড্রেস যে প্রকাশ করবেন না তার কোন নিশ্চয়তা নেই।

এভাবে একটি সাধারন ভীতি আমাদের সবার মাঝে বিশেষ করে মেয়ে ব্লগারদের মাঝে ছড়িয়ে যেতে পারে যা সামগ্রিক ভাবে ব্লগিংকে ক্ষতিগ্রস্থ করবে।

আমি আশাকরি এ জাতীয় পোস্ট প্রকাশ করে কোন ধরনের ভীতি ,বিভ্রান্তি এই সব ছড়ানো থেকে সংশ্লিষ্ঠরা বিরত থাকবেন।

এবং অবিলম্বে এই সাইট হ্যাক করার সকল দ্বার সামহোয়্যারের প্রোগ্রামাররা বন্ধ করে দিবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730691 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730691 2007-09-12 02:16:13
ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য
প্রথমেই ব্লগিং।

ব্লগিং হচ্ছে একান্তই নিজের কথা বলার মাধ্যম।ব্লগ শব্দটি এসেছে ওয়েব লগ কথাটি থেকে।যারা অর্থ হচ্ছে ওয়েবে নিজের কথাগুলোকে ধরে রাখা বা হিসেব করা ।
এটাকে অনলাইন ডায়রি বলা যেতে পারে।এ ধরনের ব্লগিংয়ের সুযোগ দিচ্ছে বিভিন্ন সাইট।তার মাঝে ইয়াহ (৩৬০) ওয়ার্ডপ্রেস আর গুগুলের (ব্লগার/ব্লগস্পট)সব চেয়ে জনপ্রিয়।

সোশ্যাল ব্লগিং:
সোশ্যাল ব্লগিং হচ্ছে এমন ব্লগ যা ব্লগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা দিয়ে আমাদের বেধে দেয়।
উদাহরন হিসেবে সামহোয়্যারের কথা বলা যায়।
এখানে প্রথম পাতার মাধ্যমে আপনার লেখা অনেকের চোখের সামনে আপনি উপস্থাপন করতে পারেন,এই পাঠকরা কিন্তু আপনার ব্লগে যান নি,আপনিই তাদের কাছে এসেছেন আপনার ব্লগ নিয়ে।
তাই এই পাঠকদের রূচি,সম্মান,আগ্রহ, এই সব বিবেচনায় রেখে আপনাকে সোশ্যাল ব্লগিংয়ে থাকতে হবে।

সোশ্যাল ব্লগিং একটা প্লাটফরম যেখানে পরষ্পরের প্রতি সম্মান,ভদ্রতা ইত্যাদি বজায় রেখে লেখালেখি করতে হয়।
যদিও ব্লগাররা এখানে নিকের আড়ালে থাকেন তবু এটা মনে রাখুন ,যে কথাটি আপনি নিজে শুনতে পছন্দ করেন না সেই কথাটি দয়াকরে অন্য কাউকে বলবেন না।

ব্লগে অনেক সময় বিশেষ বিশেষ লোক তাদের নিজস্ব রাজনৈতিক,সামাজিক বা গোষ্ঠিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য এসে থাকে।উনাদের সাথে আপনার দ্বিমত হওয়ার সুযোগ আছে।
সেক্ষেত্র আপনার দ্বিমতটিকে যুক্তি দিয়ে স্পষ্ট করে কমেন্ট করুন।কখনোই বাজে তর্কে যাবেন না।
যদি তর্ক বা আলোচনা হয় তাহলে সেখানে অংশ নিন ,কিন্তু অপ্রয়োজনীয় ফালতু কথা খরচ করতে যাবেন না।
যদি দেখেন কোন ব্যক্তির ব্লগ পাতা তার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অথবা ব্লগ কমিউনিটিকে অশান্ত করার জন্য করা হয়েছে,সেক্ষেত্রে সেই ব্লগ বা ব্লগারকে এভয়েড করে যান।
মনে রাখবেন ভার্চুয়াল সমাজ হলেও সোশ্যাল ব্লগিং একধরনের সমাজ,সেখানেও নিজেকে ভদ্রলোক হিসেবে পরিচিত করে তুলুন।
ভদ্রতা এমন একটা বিষয় যেটি সবসময়ই চর্চার বিষয়। আপনি হাজার লোকের মাঝে থাকুন কিংবা একান্তে নিজের ঘরে,সবসময়ই ভদ্রলোক,ভালো লোক হওয়ার চেষ্টা চালিয়ে যান।
আপনার সোশ্যাল ব্লগিং প্লাটফরমটাও এর বাইরে নয়।

(আগামীতে আলোচনা করব,সামাজিক কল্যানে সোশ্যাল ব্লগিংয়ের ভুমিকা রাখার সুযোগ।)]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730062 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28730062 2007-09-08 14:30:22
যেসব দেশে বহু জনপ্রিয় সাইট নিষিদ্ধ বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে আমরা অনেক সময় সরকারকে গালি দেই যে এখানে বাকস্বাধীনতা হরণ করা হয়।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েব সাইট গুলোর উপর নিষেধাজ্ঞা বলবৎ আছে।

এটি হয়তো অনেক সময় ভালো,বিশেষ করে পর্ণোগ্রাফী এবং এধরনের খারাপ কাজ থেকে নিজের দেশের নাগরিকদের রক্ষা করা যায়,আবার অন্যপক্ষে বলা যায় যে প্রযুক্তি কখনোই খারাপ নয়,তাকে যে ব্যবহার করে তার ভালো মন্দের উপরই সবকিছু নির্ভর করে।

সেই আলোচনা হবে আর কোন দিন,আজকে শুধু খবরগুলো দেখে নেই:

১.ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ টার্কিতে:
টার্কি বা তুরষ্কে জনপ্রিয় ব্লগিং সাইট ওয়ার্ডপ্রেসকে নিষিদ্ধ রাখা হয়েছে।
একটি ব্যক্তিগত মামলার পরে সম্পূর্ন অনায্যভাবে এই জনপ্রিয় সাইটটি বন্ধ করে দেয়া হয়।

২.থাইল্যান্ডেও ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ:
বিশ্বব্যাপী সেক্সট্যুরিজমের প্রবক্তা থাইল্যান্ড সরকারের
সাথে যৌনতা নিয়ে ইন্টারনেটের কোন সমস্যা হওয়ার কথা না।ধারনা করা হয় বর্তমান সামরিক সরকারের সমালোচনা করায় ওয়ার্ডপ্রেসকে সেখানে ব্লক করা হয়েছে।গত ২২ আগস্ট থাইল্যান্ড টেলিকমিউনিকেশন অথরিটি এই ব্লক করে।
থাইল্যান্ড থেকে ওয়ার্ডপ্রেস দেখতে গেলে একটি লেখা মনিটরের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে :

“Sorry. TOT Plc., as an organization of Thai people, has restrained the access to this website as it contains content, text, and/or picture that is unappropriated which affects the mind of Thai people all over the country and cannot be accepted.”


৩.ফেসবুক কি ইরানে নিষিদ্ধ:
এখনও কোন চূড়ান্ত খবর পাওয়া যায়নি যে সোশ্যাল
মিডিয়ার অন্যতম জনপ্রিয় সাইট ফেসবুক ইরানে নিষিদ্ধ কি না।বিভিন্ন ব্লগ সাইট ঘুরে যেটি বুঝতে পেরেছি,ইরানের বেশ কিছু অঞ্চলে ফেসবুক ওপেন করা যায় না।এ বিষয়ে কোন সরকারী ঘোষনার কথা ইরানের কোন ব্লগার অবগত নন।
কোন কোন ব্লগার ফেসবুক দেখতে পাচ্ছেন,কিন্তু তারা সবাই তেহরানের অধিবাসী।
এ বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য অপেক্ষা করুন।


৪.ইউটিউব নিষিদ্ধ সিরিয়ায়:
অবিশ্বাস্য ব্যপার হচ্ছে কোন ধরনের অশ্লীলতাকে প্রশ্রয় না দিয়েও সিরিয়ায় সরকারী তথ্য মন্ত্রনালয়ের হুকুমে ইউটিউবকে সে দেশে ব্যন করা হয়েছে।

ধারনা করা যায় যে সিরিয়ার বিচার ব্যবস্থার ওপর কিছু গোপন ভিডিও প্রকাশিত হওয়ার পর এই
নিষেধাজ্ঞা জারি করা হয়।

----------------------------------------
* এই সিরিজটি চলতে থাকবে।
*খবরের সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক ব্লগিং সাইট ও মিডিয়া।
*প্রথম পাতায় এক্সেস পাওয়ার পর রিপোস্ট।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729993 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729993 2007-09-08 01:05:16
কিভাবে সাইবার ক্রাইম থেকে নিজেকে বাচিঁয়ে রাখবেন বিভিন্ন দেশে এখন সাইবার ক্রাইম আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে।
সাইবার ক্রিমিনালদের দ্বারা হয়রানির শিকার হওয়াটা বাংলাদেশেও কম নয়।অনেকের অন্তরঙ্গ মূহুর্তগুলোকে মোবাইল অথবা ওয়েবক্যামে ধারন করে দুনিয়া জুড়ে ছড়িয়ে দেয়া হচ্ছে,এতে করে সেই মানুষটার ব্যক্তিগত্ আর সামাজিক জীবন বলে কিছুই অবশিষ্ঠ থাকছে না।

এ বিষয়ে আপনাদের সতর্ক করার জন্যই আজকের পোস্ট।

নিচের বিষয়গুলোর দিকে নজর দিন:

১/কখনোই কোন অন্তরঙ্গ মূহুর্তের কোন ছবি কোন মোবাইলে বা অন্য কোন মাধ্যমে তুলবেন না।এমন কি খেলার ছলেও না।

২/ আপনার কম্পিউটার অথবা মোবাইলে যদি কোন ব্যক্তিগত ছবি বা ফুটেজ থাকে,সেগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে রাখুন।

৩/কম্পিউটার এবং মোবাইল সারাবার জন্য দিতে হলে অবশ্যই ব্যক্তিগত জিনিষগুলোকে আগে ডিলিট করে দিন।

৪/অন্যের হার্ডডিস্ক ব্যবহার করবেন না,বা নিজের হার্ডডিস্ক কাউকে ধার দিবেন না।

৫/পরিবারের সন্তানদের বিশেষ করে টিন এজারদের দিকে খেয়াল রাখুন। তাদেরকে ইন্টারনেট ব্যবহারের জন্য একটি নির্দিষ্ঠ সময় বেধে দিন। সেই সময় যাতে তারা দরজা বন্ধ করে নেট ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখুন।

৬/ছোট ছোট সন্তানদের সাথে সমস্যাগুলো কিছু কিছু আলাপ করুন। নেটে পরিচিত মানুষরা যে সবসময় ভালো মানুষ হয় না,তাদেরকে যে বিশ্বাস করা উচিত না,এই কথাটি তাদের বুঝিয়ে বলুন।
]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729913 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729913 2007-09-07 16:34:28
ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য
আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্লগিং আর সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য নিয়ে।অনেকেই বিশেষ করে বাংলাদেশে অনেকেই এই দুইটিকে গুলিয়ে ফেলেন বলে দেখতে পাই।

প্রথমেই ব্লগিং।

ব্লগিং হচ্ছে একান্তই নিজের কথা বলার মাধ্যম।ব্লগ শব্দটি এসেছে ওয়েব লগ কথাটি থেকে।যারা অর্থ হচ্ছে ওয়েবে নিজের কথাগুলোকে ধরে রাখা বা হিসেব করা ।
এটাকে অনলাইন ডায়রি বলা যেতে পারে।এ ধরনের ব্লগিংয়ের সুযোগ দিচ্ছে বিভিন্ন সাইট।তার মাঝে ইয়াহ (৩৬০) আর গুগুলের (ব্লগার/ব্লগস্পট)সব চেয়ে জনপ্রিয়।

সোশ্যাল ব্লগিং:
সোশ্যাল ব্লগিং হচ্ছে এমন ব্লগ যা ব্লগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা দিয়ে আমাদের বেধে দেয়।
উদাহরন হিসেবে সামহোয়্যারের কথা বলা যায়।
এখানে প্রথম পাতার মাধ্যমে আপনার লেখা অনেকের চোখের সামনে আপনি উপস্থাপন করতে পারেন,এই পাঠকরা কিন্তু আপনার ব্লগে যান নি,আপনিই তাদের কাছে এসেছেন আপনার ব্লগ নিয়ে।
তাই এই পাঠকদের রূচি,সম্মান,আগ্রহ, এই সব বিবেচনায় রেখে আপনাকে সোশ্যাল ব্লগিংয়ে থাকতে হবে।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে।
কিন্তু যেহেতু আমার ব্লগটি প্রথম পাতায় প্রবেশাধিকার পায় নি,আপাতত:বড়ো লেখা লিখে অন্ধকারে সুন্দরীর দিকে তাকিয়ে মুচকি হাসার মতো বোকামি করা থেকে বিরত থাকলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729719 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729719 2007-09-06 14:08:15
যেসব দেশে বহু জনপ্রিয় সাইট নিষিদ্ধ বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে আমরা অনেক সময় সরকারকে গালি দেই যে এখানে বাকস্বাধীনতা হরণ করা হয়।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েব সাইট গুলোর উপর নিষেধাজ্ঞা বলবৎ আছে।

এটি হয়তো অনেক সময় ভালো,বিশেষ করে পর্ণোগ্রাফী এবং এধরনের খারাপ কাজ থেকে নিজের দেশের নাগরিকদের রক্ষা করা যায়,আবার অন্যপক্ষে বলা যায় যে প্রযুক্তি কখনোই খারাপ নয়,তাকে যে ব্যবহার করে তার ভালো মন্দের উপরই সবকিছু নির্ভর করে।

সেই আলোচনা হবে আর কোন দিন,আজকে শুধু খবরগুলো দেখে নেই:

১.ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ টার্কিতে:
টার্কি বা তুরষ্কে জনপ্রিয় ব্লগিং সাইট ওয়ার্ডপ্রেসকে নিষিদ্ধ রাখা হয়েছে।
একটি ব্যক্তিগত মামলার পরে সম্পূর্ন অনায্যভাবে এই জনপ্রিয় সাইটটি বন্ধ করে দেয়া হয়।

২.থাইল্যান্ডেও ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ:
বিশ্বব্যাপী সেক্সট্যুরিজমের প্রবক্তা থাইল্যান্ড সরকারের
সাথে যৌনতা নিয়ে ইন্টারনেটের কোন সমস্যা হওয়ার কথা না।ধারনা করা হয় বর্তমান সামরিক সরকারের সমালোচনা করায় ওয়ার্ডপ্রেসকে সেখানে ব্লক করা হয়েছে।গত ২২ আগস্ট থাইল্যান্ড টেলিকমিউনিকেশন অথরিটি এই ব্লক করে।
থাইল্যান্ড থেকে ওয়ার্ডপ্রেস দেখতে গেলে একটি লেখা মনিটরের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে :

“Sorry. TOT Plc., as an organization of Thai people, has restrained the access to this website as it contains content, text, and/or picture that is unappropriated which affects the mind of Thai people all over the country and cannot be accepted.”


৩.ফেসবুক কি ইরানে নিষিদ্ধ:
এখনও কোন চূড়ান্ত খবর পাওয়া যায়নি যে সোশ্যাল
মিডিয়ার অন্যতম জনপ্রিয় সাইট ফেসবুক ইরানে নিষিদ্ধ কি না।বিভিন্ন ব্লগ সাইট ঘুরে যেটি বুঝতে পেরেছি,ইরানের বেশ কিছু অঞ্চলে ফেসবুক ওপেন করা যায় না।এ বিষয়ে কোন সরকারী ঘোষনার কথা ইরানের কোন ব্লগার অবগত নন।
কোন কোন ব্লগার ফেসবুক দেখতে পাচ্ছেন,কিন্তু তারা সবাই তেহরানের অধিবাসী।
এ বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য অপেক্ষা করুন।


৪.ইউটিউব নিষিদ্ধ সিরিয়ায়:
অবিশ্বাস্য ব্যপার হচ্ছে কোন ধরনের অশ্লীলতাকে প্রশ্রয় না দিয়েও সিরিয়ায় সরকারী তথ্য মন্ত্রনালয়ের হুকুমে ইউটিউবকে সে দেশে ব্যন করা হয়েছে।

ধারনা করা যায় যে সিরিয়ার বিচার ব্যবস্থার ওপর কিছু গোপন ভিডিও প্রকাশিত হওয়ার পর এই
নিষেধাজ্ঞা জারি করা হয়।

----------------------------------------
* ×এই সিরিজটি চলতে থাকবে।
×খবরের সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক ব্লগিং সাইট ও মিডিয়া।

]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729460 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729460 2007-09-05 01:21:31
ব্লগিংয়ের ১০ টি সতর্কতা আসলেই কি তাই?
উহু,ব্লগিং মানে যা ইচ্ছা লেখার কবিতার খাতা নয়।
কিছু নিয়ম কানুন,কিছু ইথিকস ব্লগিংয়ের বেলায়ও মেনে চলতে হয়।

সাধারনত: এই সব না জানার কারনে বিভিন্ন দেশের ব্লগাররা বিভিন্ন সময় গ্রেফতার হওয়া সহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।

তাই সাধারন ব্লগার যারা নিরুদ্রপ ভাবে ব্লগিং করতে চান,তাদের জন্য কমিটি টু প্রটেক্ট ব্লগারস নামের আন্তর্জাতিক সংগঠনটি কিছু বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়ে থাকে।

আসুন,আমরা বাংলাদেশের ব্লগাররা এ বিষয়ে জ্ঞাত হই।


১. কখনো কোন রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করতে যাবেন না।এমন কি কোন মানবাধিকার সংস্থা কিংবা আন্তর্জাতিক কোন মিডিয়ার কাছেও নয়।

২.কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে ক্ষমতায় থাকা কোন রাজনীতিবিদের প্রতি কোন বিদ্বেষ বা অপপ্রচার করতে যাবেন না।

৩.কোন ধর্ম বা মতবাদের বিরুদ্ধে কোন উষ্কানিমূলক তথ্য বা অপপ্রচার করতে যাবেন না।

৪.রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান বিশেষ করে সামরিক বিভাগ ,পুলিশ বিভাগ,বিচার বিভাগ এবং মিডিয়া সম্মন্ধে কোন ধরনের আক্রমনাত্মক কথা বা সমালোচনা করতে যাবেন না।

৫.কোন ধরনের জাতিগত বিদ্বেষ ছড়াতে যাবেন না।

৬.কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠি সম্মন্ধে এমন কোন অভিযোগ বা দুর্নাম আরোপ করতে যাবেন না যার পর্যাপ্ত প্রমান আপনার হাতে নেই।

৭.কোন গুজব বা প্রপাগান্ডাকে প্রচার করবেন না।

৮.কোন ধরনের সাইবার ক্রাইমকে উৎসাহ দেয়া বা সেই সম্পর্কিত তথ্য প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকুন।

৯.কোন ধরনের কপিরাইটেড আইটেম যথাযথ লিখিত অনুমতি ব্যাতীত প্রকাশ করবেন না।


১০.যে দেশে অবস্থান করেন সেই দেশের ন্যশনাল প্রাইড বা জাতিগত গর্বের বিষয়ে কোন বিরূপ কিছু লিখবেন না।যেমন সে দেশের জাতীয় নেতা (জীবিত বা মৃত),জাতীয় পতাকা-সঙ্গীত-প্রতীক, জাতীয় চিহ্ন,জাতীয় দিবস ও উৎসব ,ভাষা ,কৃষ্ঠি,সাহিত্য সংস্কৃতি এসব বিষয়ে কোন বিদ্বেষপূর্ণ কথা প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকুন।
----------------------------------

আমি পরবর্তীতে ব্লগিংয়ের আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।

এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেসব ব্লগাররা নিগৃহিত হয়েছেন ,যেসব ব্লগিং সাইট সরকার কর্তৃক বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে সেই সব বিষয়েও একে একে আলোচনা করব।
আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729454 http://www.somewhereinblog.net/blog/Bazlublog/28729454 2007-09-05 00:16:44