বলতে পার- কখন আমরা বন্ধু হলাম; বুকের মাঝে
ঘর বানালাম! আটপৌরে কারুসাজে সুকনো ছনের ছাউনি দিলাম;
বলতে পার- পূবধারের ওই বেড়া কেটে একটা কেন জানলা দিলাম?
মাথার দিব্বি মনে কর- আমরা কখন বন্ধু হলাম-
পূবধারের ওই কুপের জ্বলে; জোসনা যখন বৃষ্টি করে-
তোমার আমার যুগল হাত; হাতড়ে মরে বুকের টানে।
তোমার চুলের তারা ফুলে নির্ভরতার গন্ধ ভাসে-
শাসন, বারন, কসম ভূলে ভিজতে নাকি চোখের জ্বলে।
উষ্ন ঠোটের দুষ্ট ছোঁয়া; তোমার আমার বন্ধু হওয়া-
কেউ জানেনা, কেউ বোঝেনা-
কখন কোথায় প্রথম ছোঁয়া! সেই বিকেলের স্মৃতির পাতা-
দারুণ মধুর কষ্টে ঠাসা। মোবাইল ফোনে প্রত্র লিখ;
বলব তখন- কোথায় কখন; বর্ষ বদন, ভেঁজা লোচন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

