দীর্ঘ দুঃস্বপ্নের মধ্যে ঘুম ভাংতেই শুনি
জোড়া জোড়া বুটের খট খট আর্তনাদ।
একে একে আবিস্কার করি বুকের ধুক ধুকানী-
কপালে বিন্দু বিন্দু ঘাম।
ধারালো ক্ষুধার কুন্ডলী, দু'চারটে ছেড়া কাঁথা
ছ'টা ইটের উনুন, পথের পাশে খাদ্য গুদাম-
শকুনের হিংস্র নখরে ছিন্ন ভীন্ন পতাকা
সবই তদারকী ডক্টরদের দান।
রাতের নিষিদ্ধ পল্লী মিলনে-
এক ফালি অযাচিত তেলচিত্র বেয়ে পড়া
প্রতিটা ফোটা আজ এক একটি -
ঝলসিত জনপদের প্রতিনিধি।
প্রবল উচ্ছস এবং শঙ্কার মোড়কে আমার এ দুঃস্বপ্ন
হয়তো রাজ্যজয়ী রাজার আনন্দ অশ্রু
হয়তো অন্ধকারের কফিন-
নয়তো ক্ষুধার মাতম।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



