দাপুটে কালের চাকা।
স্বর্গের আকাশে দূর্যোগের ঘনঘটা, অশনি সংকেত-
সজারু কাঁটার মতো পৃথিবীর লোম গুলো খাড়া হয়ে যায়,
যেন, কষ্টি পাথরের শিবলিঙ্গ- বিগ্রহ।
অন্ধকার পৃথিবীর কোলে আছড়ে পড়ে-
ভেঙ্গে পড়া সূর্যের অন্ডকোষ।
উল্লাসিত যোনি, দাপুটে প্রদিপের মতো
জ্বলে ওঠে দিবা আলোয়......
শূন্যতায় সংযুক্ত ''ক্ষ'' থেকে ক্ষরিত রক্ত-
নিষিদ্ধ করে নাস্তিকদের সিলেবাস।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



