somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালোউইন (Halloween)

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে অনেক বছর আগে প্রথমবার যখন কানাডায় বেড়াতে এসেছিলাম বড় বড় দোকানের সামনে কুমড়ো’র গাদা দেখে অবাক হয়েছিলাম, জিজ্ঞেষ করে জেনেছিলাম ও গুলো হল “হ্যালোউইনের কুমড়ো” ।
এবার , দিন ১৫/২০ আগে থেকেই যখন দেখছি দোকানের সামনে কুমড়োর গাদা তখনি বুঝেছিলাম হ্যালোউইন এসে গেছে। আজ ৩১ অক্টোবর কানাডাতে হালোউইন।

হ্যালোউইন হল ভূতোৎসব। এই দিনে সবাই স্মরন করেন ভূত পেত্নীদের ।প্রাচীন কালে মানুষেরা বিশ্বাস করত মৃতেরা বিশেষ দিনে ফিরে আসে জীবিতদের মধ্যে। ইন্দো-ইউরোপিয় বা সেল্টিক বিশ্বাস থেকে এসেছে হ্যালোউইন। কথাটা এসেছে All-Hallows-Even ("evening"), the night before All Hallows Day থেকে। খৃস্টান ধর্মমতে ১লা নভেম্বর হল “All Hallows Day “ যেদিন সমস্ত ধর্মীয় ব্যাক্তিত্ব বা সেইন্টদেরকে স্মরন করা হয়। হ্যালোউইন বিশ্বাস মতে ভূত প্রেত বা মৃতদের আত্মা ৩১ শে অক্টোবর রাতে ফিরে আসে জীবিতদের মধ্যে। এই সমস্ত প্রেতাত্মা জীবিতদের ক্ষতি করতে পারে বা তাদের কে নিয়ে যেতে পারে অন্ধকারের জগতে। তা থেকে বাঁচার জন্য উপায় হল, ভুতের বা পেত্নীর পোষাকে ৩১শে অক্টোবর রাতে বাড়ী থেকে বেরিয়ে পড়া , যাতে প্রেতাত্মারা জীবিতদের খুজে না পায় বা পেলেও চিনতে না পারে। অনেক দেশে অবিবাহিত মেয়েরা পানির মধ্যে গলন্ত শীশা ঢেলে দেন পানিতে। মেয়েরা বিশ্বাস করে শিশা জমে গিয়ে যে আকার ধারন করবে তা বলে দেবে ভবিষ্যত স্বামীর পেশা।
কি কি করা হয় এ দিনে।

জ্যাক-ও-ল্যান্টার্ন( jack-o'-lanterns) এ দিনে মৃতদের স্মরন করতে কুমড়োর উপর আঁকা হয় ভুত ,প্রেত, কংকাল, বা ভয়ঙ্কর সব ছবি। অনেকে তাদের বাড়ীকে সাঁজান ভুত প্রেত, দৈত্য দানবের , ছবি দিয়ে, বাসার আঙ্গিনায় ঝুলিয়ে রাখেন, বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য আকা কুমড়ো বা আপেল। প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরী কংকাল, মাথার খুলি ইত্যাদি দিয়ে সাঁজান হয় বাড়ী ঘরকে।
হালোউইন পার্টিঃ – অনেকে আয়োজন করেন হ্যালোউইন পার্টির। তাতে সবায় যোগ দেয় বিভিন্ন ধরনের ভূত প্রেত, পিশাচ আকা পোষাক পরে। সেখানে পানাহারের পাশাপাশি থাকে ভূতের গল্প , দেখানো হয় হরর ফিল্ম । থাকে ভূত আকা গিফট কার্ড। চলে বিভিন্ন ধরনের ভূত প্রেতের বা ভয়ংকর কৌতুক, খেলাধুলা। একটা খেলা হল বেসিন বা বড় গামলার মধ্যে আপেল ছেড়ে দিয়ে দাঁত দিয়ে তা কামড়ে তোলা। থাকে কেক দিয়ে তৈরী ভূত বা মাথার খুলি, মাকড়শা’র কেক, ও অনান্য সামগ্রী। কোথাও কোথাও তৈরী করা হয় “Haunted House” বা ভুতুড়ে বাড়ী।

ট্রিক অর ট্রিটিং (Trick-or-treating) ,
বাচ্চা ছেলেমেয়েরা পরে বিশেষ পোষাক “হ্যালোউইন কস্টিউম” যার উপর আঁকা থাকে ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইন, নরকঙ্কাল বা মাথার খুলি। পোষাক পরে গিয়ে হাজির হয় প্রতিবেশীর বাড়ীতে। দরজায় টোকা দিয়ে দাবী জানায় উপহারের। দাবী মেটানো না হলে প্রেতাত্মা’র প্রতিশোধের ভয় দেখায়। সাধারনতঃ চকোলেট, লজেন্স, বা “কুকি” দিয়ে আপ্যায়ন করা হয় বাচ্চাদের।

যে সমস্ত প্রতীক হ্যালোউইনে ব্যাবহৃত হয় তা হল কংকাল, কালো বিড়াল, কবরখানা, মাকড়শা, ভুতুড়ে বাড়ী, ফ্রাঙ্কেনস্টাইন বা ড্রাকুলা। কালো এবং কমলা এই দুই রঙ্গই বেশী ব্যাবহার করা হয়।
উপসংহারঃ- আমরা ভূত বিশ্বাস করি বা না করি হ্যালোউইন কে বিশ্বাস করতেই হবে। যারা বিশ্বাস করবেন না তাদের জন্য রয়েছে প্রেতাত্মার প্রতিশোধ Trick-or-treating ।



৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×