somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামরিক বাহিনী এবং খালেদা জিয়া।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“সামরিক বাহিনী নীরব দর্শক থাকতে পারে না তারা সময় মত পদক্ষেপ নেবে”- সম্প্রতি বগুড়াতে খালেদা জিয়া এমনই বক্তব্য রেখেছেন। সামরিক বাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য সুস্পস্টভাবে ইঙ্গিতপুর্ন। যদিও বি,এন,পি, এর সেক্রেটারী জেনারেল ফখরুল ইসলাম শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। যদি একটা বা দুটো পত্রিকাতে উদ্ধৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়ে থাকে তখন তাকে সত্যের অপলাপ হিসাবে ধরে নেওয়া যেতে পারত, কিন্তু যেখানে অধিকাংশ পত্রিকাতে একই রকম সংবাদ পরিবেশিত হয়েছে সুতরাং তাকে সত্যি বলেই ধরে নেওয়া যায়। মিথ্যে কথাকে ঢাকতে হলে আরো মিথ্যে বলতে হয়। খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃতভাবে ছাপা হয়েছে এমন দাবী করতে গিয়ে মিথ্যের পর মিথ্যে বলতে হচ্ছে ফখরুল সাহেবকে।

এই প্রসঙ্গে মনে পড়ছে ১৯৯৬ সালের কথা। সেবার নির্বাচনে হেরে সবেমাত্র ক্ষমতা ছেড়েছেন খালেদা জিয়া। সেনানিবাসের মইনুল হাসান রোডের বাড়ীর সামনের কিছু অংশ ঘিরে দিতে বললেন চাকরদেরকে। কিন্তু বাধ সাধল পাশে থাকা দুজন সেপাই। সে খবর পৌছাল খালেদার কানে । বেরিয়ে এলেন অগ্নি মুর্তিতে। সেপাই দুজন সবিনয়ে তাদের সীমাবদ্ধতা জানালে ধমকে উঠলেন খালেদা- “তোমরা সেনাবাহিনীর লোকেরা বেইমান , কথা দিয়ে কথা রাখো না” সে জায়গা টুকু ঘিরে বেড়া দিতে পারেন নি খালেদা জিয়া।
কি নির্মম পরিহাস? মাত্র দুদিন আগেও যে সেনাবাহিনীর সর্বাধিনায়ক নির্দেশ পাওয়া মাত্র কুর্নিশ ঠুকে দাড়িয়ে থাকত পরবর্তি নির্দেশের অপেক্ষায় আজ সেই সেনাবাহিনীর সামান্য দুজন সেপাই তাকে উপেক্ষা করে চলেছে? কিছুই করতে পারছেন না তিনি।

পরদিন পত্রিকাতে এই খবর কাগজে ছাপা হওয়ার পর স্বাভাবিক ভাবেই সাংবাদিকেরা প্রশ্ন রেখেছিলেন, সেনাবাহিনী তাকে কি কথা দিয়েছিল, সেনাবাহিনীর কে তাকে কথা দিয়েছিল , ইত্যাদি।

২০০৮ সালের ঘটনা । দেশে চলছে চরম অস্থিরতা। আজ এক উপদেস্টা পরিষদ তো পর দিন আরেক দল। আজ দুজন রাজনৈতিক হত্যার শিকার হয় তো পরের দিন চারজন। এমন পরিস্থিতিতে এক ঘরোয়া আসরে সহপাঠী বন্ধু সেই সময়ের ব্রিগেডিয়ার মন্তব্য রেখেছিলেন “ দেশটা তো আমাদেরও” তারপরের ইতিহাস সবারই জানা।

সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য কি ইঙ্গিত দেয় যে সেনাবাহিনীর কেউ খালেদা জিয়াকে কোন কথা দিয়েছে? সেনাবাহিনীর সহায়তায় কি ক্ষমতায় যেতে চাইছেন খালেদা? আর সেই লক্ষেই সেনাবাহিনীর হস্তক্ষেপ করার মত সার্বিক পরিস্থিতি তৈরী করতে চাইছেন তিনি? ২০০৮ সালের সহপাঠী ব্রিগেডিয়ার বন্ধুর মন্তব্যের সুত্র ধরেই বলি যদি সেনাবাহিনী সত্যি সত্যিই হস্তক্ষেপ করতে বাধ্য হয় তা হলে খালেদা জিয়া মসনদে আসীন হবেন এমন নিশ্চয়তা কি তিনি পেয়েছেন?

হায়রে ক্ষমতা! যেন তেন প্রকারেই হোক ক্ষমতা চাই, চাইই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×