১। একটা বাচ্চা হবার পর বউ আবার গর্ভবতী...!
এই জন্য স্বামীকে বলছে....
বউঃ আমাকে কি মেরে ফেলবা পণ করছ নাকি?
স্বামীঃ না পণ তো করছিলাম তোমার বাবার কাছে।
বউঃ মানে বুঝলাম না?
স্বামীঃ না মানে তোমাকে বিয়ে করার সময় তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে, তোমাকে কোনদিন খালি পেটে রাখব না
২। স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন - কাল তোমার জন্মদিন এই নেকলেসটা এনেছি।
বৌ অনুযোগে করে করে বলে - কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে ।
স্বামীর উত্তর- হ্যাগো বলেছিলাম । কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না ।
৩। গৃহকর্ত্রী : তুমি গত তিন দিন কাজে আসোনাই ক্যান?? কাজের বুয়া: আমিতো ফেসবুক এ স্ট্যাটাস দিসিলাম যে আমি বাড়িযাচ্ছি...। গৃহকর্ত্রী : ও'মা, তুমি ফেসবুক চালাও নাকি?? কাজের বুয়া: ক্যান, আপনি জানেন না? আপনার জামাইতো কমেন্টও দিসে - 'miss u'!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



