Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন.
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৩
আমরা সবাই ভাইরাস, ট্রোজান, ওর্মস, স্প্যাম ইত্যাদি ক্ষতিকারক প্রোগ্রামের ভয়ে ভীত থাকি। কখন কোন ম্যালিকিউয়াস প্রোগ্রামের আক্রমনে আমাদের পিসি বা মোবাইল ফোনের বারোটা বাজে এই নিয়ে আমরা দুশ্চিন্তা করি।
কিছুদিন আগেও নতুন নকিয়া ও অন্যান্য ফোন যেগুলো s60 3rd edition প্ল্যাটফর্ম এ চলে সেগুলো এই ধরনের ক্ষতিকারক এপলিকেশন থেকে সুরক্ষিত ছিল। কিন্তু এখন আর নেই, গত কয়েক মাসে প্রচুর ফোনের ইনফেক্টেড হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। এর কারন বর্তমানে এসব নতুন প্রযুক্তির মোবাইল টার্গেট করে হ্যাকাররা অনেক নতুন নতুন ক্ষতিকারক প্রোগ্রাম বানাচ্ছে। তো কি আমাদের উপায়? Kaspersky Mobile Security (KMS) আমাদের প্রিয় ফোনটিকে এসব প্রোগ্রাম থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। কে-এম-এস ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার নকিয়া ফোনটিকে যে কোন ম্যালিকিউয়াস প্রোগ্রাম ও ইন্টারনেট এটাক থেকে মুক্ত রাখতে পারেন।
আপনার নকিয়া ফোনটিতে যদি ইনটারনেট কানেকশন থাকে আপনি ডাটাবেস আপডেটও করতে পারবেন। যদি আপনি গ্রামীন ফোন এর P2 কানেকশন অথবা অন্য অপারেটরের আনলিমিটেড ডাটা ট্রান্সফার কানেকশন ব্যবহার করেন তাহলে তো চিন্তার কিছুই নেই, যদি তা না করেন তাহলে আপনি আপনার ইচ্ছেমতন গ্রামীন ফোনের P1 অথবা P4 কানেকশন অথবা অন্য অপারেটরের এই ধরনের কানেকশন স্বল্পসময়ের জন্য ব্যাবহার করে ডাটাবেস আপডেট করে নিতে পারেন কিছুদিন পর পর।
নিচের লিংক থেকে আপনি KMS ডাউনলোড করতে পারেন সম্পূর্ন ফ্রী।
Kaspersky Mobile Security
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): nokia anti virus ;
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভুল, আমি ইউজ করে তবেই না দিয়েছি।
নামহীনা বলেছেন:
আপনারটা লাইসেন্স করা আছে কি অথবা ক্রাকড কিনা?
লেখক বলেছেন: ক্র্যাকড অবশ্যই। আর উপরের পিক থেকেই বুঝতে পারছেন ডাটাবেজ আপডেট করা।
ডাউনলোড প্যাক আপডেট করা হয়েছে কে-এম-এস৮ বেটা দিয়ে। ইন্সটল করে রেজিস্টার করতে পারেন কোড ব্যান হবার আগেই।
লেখক বলেছেন: কে-এম-এস৮ সার্টিফিকেট এরর দেখাচ্ছে কারন আপনার মোবাইল হ্যাক করা নয়, তাই আনসাইনড এপলিকেশন ইনস্টল হবে না। যাই হোক, ৮ এর দরকার নেই, ৮ এখনো বেটা অবস্থায় আছে অফিসিয়ালি রিলিজ করা হয়নি। তারপরও আপনি আপনার মোবাইল চাইলে ক্র্যাক করতে পারেন সাইট এর টিউটরিয়াল পেজ থেকে, তাতে আপনি যে কোন আনসাইনড এপলিকেশন ইনস্টল করতে পারবেন।
অরিত্রো বলেছেন:
কিরে ভাই, এটা কি লিঙ্ক দিলেন। কাম তো হয় না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














