একটি লাশ এবং তাহার সাথে কাটানো অনেকগুলি রাত্রি অমনিবাস -
ক
অথচ কিছুই বলার কথা ছিল না, তবুও একজন মৃত মানুষের হস্তেরখায় কিরোর গণনা খুজে নিচ্ছিলাম-
কীভাবে সে মারা গেল,
কীভাবে সে বেঁচে ছিল ।
খ
অনেক কাঠখোড় পোড়াতে ছাই হয়ে গেল সুমনার লাল ওড়না এবং তাহার গোত্র সম্বন্ধীয় হাস্যরস।
গ
এই শরতে কাশফুল পাইনি বলে পোস্টমর্টে রিপোর্ট মিথ্যা বলে দেয়া হল।
ঘ
তাহারা অবিকল দুবছর পেছনে চলে গেল, আমরা কিছুই বুঝার আগেই বিকল হয়ে যাওয়া টাইম মেশিন সরে যেতে থাকে দৃষ্টিসীমার খুউব কাছের অতীতে।
ঙ
ঘনো হয়ে গেছে যাবতীয় মিশ্রন এবং এতে এবার আরেকটি কবর খুড়তে গেলাম আমরা ক'জন।
চ
জনঘনত্বে ক্রমশ একটা লাগাম টেনে ফেলার আর কোন অপচেষ্টা বরদাস্ত করা হবে না জেনে সবাই ফ্রেমবন্দী হলাম।
পাদটীকা :
অনেকগুলি হাইপো এবং থিসিস পেপার নিয়ে ভাবছি এবার
অমত-বাদের নতুন ঘটনাটা লিখেই ফেলব সেখানে অনেক বিস্তৃত সমতল ভুমির মাঝে একটি খরস্রোতা নদীর সন্ধান পেয়ে যেতে পারি-
হয়তবা.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



