somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' 'ব্লগারদের প্রিয় কবিতা'। নানাভাবে কবিতার সংকলন হয় - দশক, বিষয়, ভূখন্ড, দেশভিত্তিতে। নানা দৃষ্টিকোণ থেকে বাংলা কবিতার সংগ্রহও রয়েছে। কিন্তু প্রিয় কবিতা নিয়ে এই সংকলন সম্পূর্ণ ভিন্নমাত্রিক। তা এই কারণে যে, বিশ্বজুড়ে বসবাসরত ব্লগাররা তাদের প্রিয় কবিতার তালিকা দিয়েছেন, অকূণ্ঠ মতামতও এবং তার ভিত্তিতে গড়ে উঠেছে বইটির শরীর। ২০০৮ সালের সেপ্টেম্বরে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারদের কাছ থেকে প্রিয় কবিতার এই তালিকা আহবান করা হয়। বলাবাহূল্য, এতে সাড়া মেলে আশাতীত। বাংলাভাষায় এটিই সম্ভবত প্রথম কবিতা সংকলন, যা নির্মিত হয়েছে সরাসরি পাঠকের মতামতের ভিত্তিতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৪০ জন কবির মোট ১৩১টি এই কবিতা সংকলনে যুক্ত হয়েছে।

এই ই-সংকলনটি অনুমতি ছাড়াই বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রির জন্য নয়। পাঠের সুবিধার জন্য ই-সংকলনের বিভিন্ন জায়গায় হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রে নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি মূল কবিতার পাতায় যাওয়া যাবে। আবার যে কোনো পৃষ্ঠার নিচে-বাঁয়ে বৃত্তাকার চিহ্নে ক্লিক করে সূচিপত্রে যাওয়া যাবে। সবচেয়ে সুবিধা পাবেন, যদি ই-বুকের সঙ্গে বিল্টইন বুকমার্ক প্যানেল ধরে সংকলনটি ব্রাউজ করেন। সংকলনটি দেখার জন্য এডবি রিডার ইনস্টল করে নিলে সবচেয়ে ভালো হয়, তবে যে কোনো পিডিএফ রিডারে এই ই-সংকলনটি দেখা যাবে।

সংকলনটি শীঘ্রই পশ্চিমবঙ্গের বাংলাভাষাভাষী পাঠকদের জন্যও দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডাউনলোড লিংক ১
অথবা
ডাউনলোড লিংক ২ ]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/29010945 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/29010945 2009-09-15 16:16:32
ঘোষণা : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে বিশেষ ই-সংকলন আসছে আগামীকাল http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/29010565 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/29010565 2009-09-14 20:59:39 আজকের প্রথম আলোতে ব্লগ প্রসঙ্গ এবং আবার ‌‌'ফিরে দেখা '৭১' মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন 'ফিরে দেখা ৭১' নিয়ে। আজকের প্রজন্ম ডট কমের প্রচ্ছদও তৈরি হয়েছে ফিরে দেখা ৭১ এর প্রচ্ছদ ও ভেতরের পৃষ্ঠাগুলোর সমন্বয়ে। প্রতিবেদনে সামহোয়্যারইন...ব্লগের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন জানা।

নিচে প্রতিবেদনের একটি অংশ তুলে দেওয়া হল। পুরো প্রতিবেদন পাবেন এইখানে এবং মূল ফরম্যাটে ই-প্রথম আলোতে। ফিরে দেখা ৭১ নিয়ে প্রথম আলোতে শওকত হোসেন মাসুমের লেখা অপর একটি রিভিউ পাবেন এখানে । এ সবকিছু দ্বিধাহীনভাবেই সামহোয়্যারের ব্লগারদের অর্জন।
-----

ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবগাথা
সুমন পাটওয়ারী
‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়টি এখন আলোচিত। ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বর্তমান সরকার ব্যক্ত করেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার সব তথ্যের ডিজিটাল আর্কাইভ, যাতে যে কেউ চাওয়ামাত্র প্রয়োজনীয় তথ্য পেয়ে যায়। আর বর্তমান প্রজন্েনর জানা-বোঝার জন্য দরকার মুক্তিযুদ্ধের একটা বড় ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা। যদিও বেসরকারি উদ্যোগে ইন্টারনেট, অনলাইন এবং কম্পিউটারভিত্তিক মুক্তিযুদ্ধের ছোট ছোট ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হচ্ছে। এসব ডিজিটালআর্কাইভ আমাদের গৌরবগাথাকে চিরস্থায়ী করবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে তা নিশ্চিত।

বাংলায় গান গাই...
অনলাইনে আর্কাইভ গড়ে তোলার একটা বড় প্রতিবন্ধকতা ছিল ভাষা। কিন্তু অনলাইনে ইউনিকোডভিত্তিক বাংলায় প্রকাশিত ব্লগ সাইটগুলোর কারণে প্রতিবন্ধকতা অনেকটাই দুর হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় অনলাইনে মুক্তিযুদ্ধের নানা তথ্য সংরক্ষণের বেশ কিছু উদ্যোগ চোখে পড়ার মতো। এ ব্যাপারে প্রশংসনীয় উদ্যোগ রেখেছে সাম হোয়্যার ইন ব্লগসাইট (http://www.somewhereinblog.net)। এই ব্লগ সাইটের লেখকদের লেখা নিয়ে প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধের ওপর ই-বুক ফিরে দেখা ৭১। প্রচুর তথ্য ও গবেষণাধর্মী লেখা, নাটক, গান, পত্রিকার তথ্য, ভিডিও ফুটেজ আছে এই ইলেকট্রনিক বইয়ে। চাইলে এখনো অনেকে সাইট থেকে ই-বকুটি বিনা পয়সায় নিজের কম্পিউটারে নামিয়ে নিতে পারেন। এ ছাড়া পুরো ব্লগ সাইটে ছড়ানো রয়েছে মুক্তিযুদ্ধের ওপর অসংখ্য লেখা ও তথ্য। সামহোয়্যার ইন ব্লগের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস বলেন, ‘ই-বুকের পুরো উদ্যোগই ছিল ব্লগারদের। তাঁরা নিজ উদ্যোগে কাজটি করেছে। আমরা পরবর্তী সময়ে তাদের বেশ কিছু কারিগরি সহযোগিতা করেছি। এবার একইভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করছে। ব্লগারদের এ উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
বয়সে নতুন হলেও এরই মধ্যে মুক্তিযুদ্ধের একটা ডিজিটাল আর্কাইভ গড়ে উঠছে প্রথম আলো ব্লগে (http://www.prothom-aloblog.com)। এ সাইটের সব সময় মুক্তিযুদ্ধের একটা বিভাগ থাকে। এখানে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা ও তথ্য রয়েছে। প্রথম আলো ব্লগের বিভাগীয় সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা এবার ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে একটা ই-বুক বের করার চেষ্টা করছি। আশপাশের পরিচিত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে আমাদের সাইটে দিতে ব্লগারদের অনুরোধ করেছি। তারই ওপর ভিত্তি করে এই ই-বুকটি প্রকাশ করা হবে। যদিও আমরা এখনো তেমন উল্লেখযোগ্য লেখা পাইনি। তার পরও আমরা আশাবাদী।’

ফিরে দেখা '৭১ পড়া ও ডাউনলোড করা যাবে যেখান থেকে-
স্ক্রাইবস ডট কম (ইন্টারেকটিভ বইয়ের মতো পড়ার জন্য)
অলৌকিক হাসানের ব্লগ
মাহবুব সুমনের আন্তর্জালিক খেরোখাতা
ডাউনলোডের জন্য
Bangladesh Genocide Archive : Books, Journals & Articles Section
বইমেলা ডট কম
মূর্চ্ছনা ডট কম : ই-বুক সেকশন
প্রিয় অস্ট্রেলিয়া
ইউকেবিডি নিউজ : ইউকেভিত্তিক অনলাইন সংবাদপত্র
বাংলাদেশ ১৯৭১
নগরবালক ডট কম
গুগল গ্রুপস
বিপ্র'র ব্লগ ]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28927160 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28927160 2009-03-20 22:06:18
বইমেলায় আসছে সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন ২০০৮
এবার সেরা লেখার মনোনয়ন দেখে আমাদের মনে হয়েছে, এক মলাটে সব ধরনের লেখা (ভ্রমণ, রম্য, রাজনীতি, অর্থনীতি, স্মৃতিকথাসহ আরো নানা বিষয়) রাখতে গেলে প্রকাশনাটাকে 'বই' ভাবতে অস্বস্তি বোধ হয়। বইমেলার কথা মাথায় রাখলে বই-ই হতে হয়। সেক্ষেত্রে বইয়ের পুরোটাই করতে হয় সাহিত্যনির্ভর - হয় গল্প, নয়তো কবিতা। অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই দুটোর মিশেলও আবার পাঠকপ্রিয় হয় না। অনেকটা লিটলম্যাগের মতো হয়ে যায়। সবদিক ভেবে প্রতিবছরই ব্লগের নির্বাচিত লেখা নিয়ে বিষয়ভিত্তিক বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিষয় হিসেবে নির্বাচন করা হয় - গল্প। এজন্য ব্লগারদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছিল গত বছরের নভেম্বরে। একমাসেরও বেশি সময় ধরে মনোনয়ন গ্রহণের পর নির্বাচিত গল্পগুলো ব্লগারদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচক প্যানেলের কাছে পাঠানো হয়। তাঁরা একমাস ধরে যাচাই-বাছাই শেষে মোট ২২টি গল্প চূড়ান্ত করেন, যা স্থান পেয়েছে সংকলনে। এর বাইরেও বেশ কিছু ভালো গল্প থেকে গেছে, দুর্মূল্যের বাজারে কলেবর বৃদ্ধির শঙ্কায় যা আমরা বইয়ে স্থান দিতে পারিনি।

বলাবাহূল্য, এই সংকলনের গল্পকাররা ব্লগার, পাঠকরাও তেমনই, এমনকি পুরো এক বছরের গল্প থেকে যারা মনোনয়ন দিয়েছেন, সম্পাদনা যারা করেছেন, এমনকি যিনি প্রকাশক - সবার পরিচয় একটিই - ব্লগার।

সংকলনে নতুন-পুরনোর সমাবেশ ঘটেছে। প্রতিষ্ঠিত গল্পকারদের পাশাপাশি নবীন গল্পকারদেরও একইসঙ্গে আমরা উপস্থিত করেছি। এই গল্পকাররা ছড়িয়ে ছিটিয়ে আছেন সারা বিশ্বে। ব্লগে ছদ্মনাম ব্যবহারের রেওয়াজ থাকলেও বইয়ে গল্পকারদের প্রকৃত নাম ব্যবহার করা হয়েছে।

গল্প সংকলনের পাশাপাশি কবিতা ও বিষয়ভিত্তিক আরো দুটি সংকলন প্রকাশের প্রবল আগ্রহ থাকলেও প্রকাশক না পাওয়ায় এবার তা সম্ভব হল না।

বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে। একুশে বইমেলার 'সংহতি' স্টলে (স্টল নম্বর ১৯২) বইটি পাওয়া যাবে আগামী দু একদিনের মধ্যে। প্রবাসী ব্লগাররা সংগ্রহ করতে পারবেন বইমেলা ডট কম থেকে। বইটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত ব্লগার মুহম্মদ জুবায়েরকে।]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28906562 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28906562 2009-02-04 13:17:18
২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন)
যাদের একাধিক কবিতা ব্লগারদের মনোনয়ন পেয়েছে
মাছরাঙ্গা
নৈসর্গের শলমাজড়ি
প্রবীনতম প্রণয়
ফরসেপের আঁকড়ায় কয়েক টুকরো মাংস
টেংরাটিলা

মুজিব মেহদী
শীতার্ত সেমিনার
মায়া খরগোশ
সমুদ্রছায়া
চোখের ছবি মনের ছবি

পারভেজ
একটি প্রার্থনা
চাইছি ক্ষমা যাদের কাছে
একটি প্রার্থনা
পড়ে থাকা সময়গুলো....

অপূর্ব সোহাগ
জলের নুপূর
ঘর পালানো স্বপ্নরা গেয়ে যায় আরাধ্য সঙ্গীত

ফকির ইলিয়াস
পরিপথ জানে
আমরা দুজনেই শীতের শিল্পায়ন চেয়ে চিঠি লিখেছিলাম
ভূমিবাদী জলের কিরণ
পথের নিয়তি লিখে আরেকটি মেঘের বিকেল

সুমাইয়া মুনিরা
যাইনি আমি মরে
সব কিছু আমার কেড়ে নিয়েছে এক ঝড় হওয়া
তুমি কি.......??

সুন্দর সমর
কারাগার মুক্ত মানুষের ঠিকানা
পলাশির যুদ্ধের পর মিডিয়ার প্রতি মীরজাফর

সুলতানা শিরীন সাজি
হৃদয়ে বর্ষাকাল নিয়ত বৃষ্টি ঝরায়
মেয়েটার স্বাধীনতা

আন্দালীব
কর্পূর-সন্ধ্যার বয়ান
হিজল সংকেত
ঘুম ভেঙ্গে গেলে

প্রণব আচার্য
একটি পংক্তির জন্য
বৃক্ষ ও শস্যের গান
সংক্ষিপ্ত শিরোনামে ম্রিয়মান শহরের দৃশ্যপট
সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে
দ্বীপান্তরে

নাজনীন খলিল
জীবন খুঁজে ফিরি
দহনের স্মৃতি-কথা
অবজ্ঞার অভিনয়
গোলাপ ফোটাতে গিয়ে

ছন্নছাড়ার পেন্সিল
অক্টোবরের বৃষ্টি
বিচ্ছেদের আগে
চতুর্পদী
পতিত নক্ষত্রদলও আমাদের চেয়ে একাকী

কালপুরুষ
প্রণমী তোমায়
এক মেয়ের আকুতি
সময়টা ঠিক ছিলনা বোধহয়

মুক্তি মণ্ডল
দৃশ্যবাদী কাঠুরে
নাচের স্কুল

রিফাত হাসান
ভাষা: নাইন ইলেভেনের পর তোমার সাথে আমার যে বিতর্ক
পু র নো স্কে চ খা তা: একটি অন্ধ মেয়ে :

মাজুল হাসান
নেশা অথবা নিশির টান; বাইসন... এইসব
কালাজাদুর কলোনিতে

মনজুরুল হক
অস্তাচলের মরা ঈশ্বর তার কাছে কোন নালিশ নেই...
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে

মুয়ীয মাহফুজ
জোনাক ধরার কাচের বয়াম
লিখে রাখি

অশোক দেব
যা আমাকে পাগল করে, সে তো আমার নিজের অর্জন
বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনী যুবকের কানে

আজহার ফরহাদ
প্রতিদিন যে ঘরে শুই
পলি ও পল্লবের দেশে

হমপগ্র
মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে!
চাঁদের বুকে রাজকন্যা!

প্রতিফলন
বুঝিস কি তুই........?
ভুল করে তুই ফিরিস যদি.....

প্রান্তজাকির
হয় না; তবুও কবিতা বোনার দুঃসাহস দেখাই!
মেঘের ডানা

হনলুলু
আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো
আমার সতের বছর বয়স

নরকের পাপী
দু-আনন
~রংধনু~

সোমেশ্বর অলি
নাকফুল টের পাচ্ছি
স্নানঘর থেকে শুরু...

আইরিন সুলতানা
দিয়েছিলে যা
স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই ....

অভিজিৎ
পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার
অভিজিৎ দাসের কয়েকটি কবিতা

সরকার আমিন ১৯৬৭
বিবাহিত প্রেমের কবিতা
যখন মন থেকে রক্ত ঝরে ডেটলে কাজ হয়না

চিটি (হামিদা আখতার)
মানুষ তো !!
এক বিকেলের হাত ধরে---

শেখ জলিল
যায় না পোড়ানো ভালোবাসা
একটি মানুষ কখনো কি অন্য কারো হয়?

বিহংগ
এক নিসঙগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা
চক্কুস্থির যে অনাবিল ভালোবাসায়

মুকুল
আকাশের গল্প
হিসেব নিকেশ
মায়াবী ঘাতক
একটি হারানো বিজ্ঞপ্তি

সবাক
ঘুমরোচক নৈশগীত
ঈশ্বরের কাছে প্রেমপত্র
দাগ থেকে যায়

রাতিফ
জিজ্ঞাসা
জীবন মু্দ্রা
বোঝাপড়া

রোবট রাজকন্যা
নিরাকার ভালোবাসা
ফিরে যাও, স্পার্টাকাস!
ভুল করে ভুল
আজ কোন কবিতা নয়

মনিরুল হাসান
দেয়াল
ছাড়াছাড়ি

লাবণ্য প্রভা গল্পকার
আবার অন্যমনস্ক দরোজা খুলে দেই
চাঁদ বালিকা

নিবিড়
অশ্রুভেজা তুলির আঁকড়
বসন্তে দ্বিতীয় প্রেম

আশরাফ মাহমুদ
হার-জিত
রাত্তিবাস এবং বিবিধ

পথিক!!!!!!!
তুমি খুন হও বারবার , তবুও...
বিবেক
জীবন্মৃত

সুরভিছায়া
স্মরনের দুয়ারে ........
কাহিনী কাতান

একটি করে কবিতা মনোনয়ন পেয়েছে যাদের
তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ : মাসুদ খান
কি সুন্দর মিথ্যাগুলো অথবা সূত্রসমুহ : এমরান কবির
গত রাতের সীট বিহীন গাড়ি : অ রণ্য
সাহিত্যিক মাহমুদুল হককে নিবেদিত কবিতা : তপন বাগচী
কবি : মারজুক আফগান
টেড হিউজবাদী সঙ্গম : আমি ও আমরা
লাস্ট ট্রেন : বেবি রহমান
বসন্তের খসড়া ইশারা : আবু বরকত
আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? : সুনীল সমুদ্র
একজন পিপড়া, একটা কবি এবং..... : মাঠশালা
নোংরা মেয়ে : মুনমুন
বোনাস : এ,টি.এম,মোস্তফা কামাল
প্রিয়তম স্বদেশ : কঁাকন
ছেলে বৃষ্টি : নতুন কবি
আমার কখনো কিছু ছিলো না : রিজওয়ানুল ইসলাম রুদ্র
ভালোবাসবো বলে! : রাগ ইমন
তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয় : মনের কথা
অভিনয় : নীলাভ আমিন
আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া : বিষাক্ত মানুষ
আমাদের মিলগুলো : একরামুল হক শামীম
হাওয়ায় লেখা মায়ের চিঠি : নাজমুল হাসান বাবু
মাগো তোর কোলে : মামুন খান
আমায় মনে আছে কি? : আবুল বাহার
নিঃশব্দরা যখন শব্দরেখা হবে - ১ : জ্যামিতি
নৈসর্গিক : টিপু
আমি মেয়ে বলে : অতনু ব্যানার্জী
জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন : সাখাওয়াৎ
এবার বাংলা ছাড়্ : গুপী গায়েন
দীর্ঘশ্বাস ও আরো একটি সন্ধ্যা প্রেমের দায়িত্ব নিল না : ফয়সল নোই
ছোট খালার যাওয়া : সুমন রহমান
তবু মায়ের ডাক : তুষার আহাসান
আমাদের বিজয় : সুমন সালেহী
মেলা দিন আগে লিখছিলাম এইটা : মানুষ
আমার কলম কাঁদে : নামহীন মানব
খেরোখাতার আসন্ন পৃষ্ঠাটি : রহমান হেনরী
জল প্রিজমের গান : মৃদুল মাহবুব
জন্মদাগ থেকে নির্বাচিত কয়েকটি কবিতা : রায়হান রাইন
সূর্যাস্ত মন্দির : তারিক টুকু
সারাটা শহর জুড়ে তুমি নেই : অন্য আকাশ
হে ভালোবাসা তোমার জন্য বড় অসমান এ পৃথিবী : চতুরভূজ
আজ আমার মন ভালো নেই : নীলান্জনা
হৃদয় গহনে বসন্ত গাঁথা : কৃষ্ণকলি
বিষন্নতায় কাটে সারাবেলা : মোসতাকিম রাহী
মধ্যরাতের নদী : মন রহমান
প্রশ্নোত্তর : প্রাকৃত
আমি কবি হতে চেয়েছিলাম : বুড়ো
বেদনাজলের গাঙচিল : ইমরান খান ইমু
হৃদয় নিকুঞ্জে : ভোরের কুয়াশা...ফয়সাল
মা : বিপ্র
ছেড়ে যাচ্ছি : দুরের পাখি
অলিখিত উপন্যাসের স্ফূরণ আশা : মেঘ
কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে : ভাস্কর চৌধুরী
চন্দ্রাহুতি : অমি রহমান পিয়াল
অ - কবিতা : মুনিম সিদ্দিকী
চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা : খোলাচিঠি
মা তুমি এত খারাপ কেন? : অতিথি_পথিক_মানুষ
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ... : আমি_একজন.মানুষ
লাল মাটি আর শান্তিকামী যোদ্ধার দিনলিপি : বৃশ্চিক
হয়তো সেদিন... : বরুণা
আয়না : সৈয়দ আফছার
ধ্রুবতারা এবং আমরা দুজন : বাবুয়া
বসন্ত রোদন : টিপু
নিঃসঙ্গতা : ফটিক চাঁদ
একটা শরীর বিষয়ক কবিতা : জামাল ভাস্কর
কবিতা : পথিক মানিক
বাঁক : সফেদ ফরাজী
=

নতুন সংযোজন
--------------
এক বীরন্গনার সন্তান ! : রাতুল"
চশমা : কৌশিক আহমেদ
গোলপাতার ছাউনি দেখে সভ্য মানুষেরা ভয় পেয়ে গিয়েছিলো : মুয়ীয মাহফুজ
যাত্রাকাহিনী (ছয় পর্ব) : তপন বাগচী
মানব মানিক
বারবণিতার জবানবন্দী
গডফাদার
সুরভিছায়া
কাঠ ঠোকরার হৃদয়
তোমার খেলার পুতুল আমি
এফ আই দীপু
ভেজা ঠোঁট ওঠে ভিজিয়া
নিশ্চুপ ধ্রুবতারা
শেকড়
সুরভিছায়া
আগামী প্রজন্মে যদি আবার দেখা হয়
শুধু ভুলনা বন্ধু, বিদায়]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28879312 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28879312 2008-12-06 20:34:27
২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) বিশেষ ঘোষণা : বর্ষসেরা আয়োজনে যারা অংশ নিয়েছেন মনোনয়ন দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের সকলকে ধন্যবাদ। ব্লগারদের অংশগ্রহণ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ব্লগাররা লেখা মনোনয়ন দিতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কবিতা ক্যাটাগরির আলাদা পোস্ট- ২০০৮ : ব্লগারদের মনোনয়নে সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা
----
বছর ফুরোতে আর মাত্র ক'টা দিন। এরপরই ঘটনাবহুল একটি বছর হারিয়ে যাবে কালের গর্ভে। জাতীয় জীবনে যেমন, সামহোয়্যারইন ব্লগের জন্যও বছরটি নিঃসন্দেহে ঘটনাবহুল। ধারণা করে নেওয়া যায়, প্রতিদিন এই ব্লগে গদ্য-পদ্য মিলিয়ে ২০০ থেকে ৩০০ লেখা প্রকাশিত হচ্ছে। এতো এতো লেখা, এতো এতো পোস্ট! সকালের পোস্ট সন্ধ্যায় এসে খুঁজে পেতে খেই হারিয়ে ফেলার অবস্থা দাঁড়ায়। সব লেখারই হয়তো সাহিত্যমূল্য নেই, অনেক লেখাই হয়তো পাঠকের মনোযোগ পায়নি, তারপরও কোনো লেখাই ফেলনা নয়, কোনো লেখাই মূল্যহীন নয়।
গত ১১ মাসে (জানুয়ারি ২০০৮ - ডিসেম্বর ২০০৮) সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত কোন্ লেখাটি আপনার চোখে সেরা (গদ্য ও পদ্য মিলিয়ে), তা এই পোস্টে জানাবেন কি? আপনি চাইলে এক বা একাধিক লেখাও মনোনয়ন দিতে পারেন। সেটি হতে পারে রম্য, স্মৃতিকথা, অনুবাদ, কবিতা, ছোটগল্প কিংবা সাধারণ যে কোনো পোস্ট।

ইতিহাস (২)
ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬) : মিরাজ
বাঙাল গরব ৪ : অচেনা বাঙালি

সমসাময়িক (২৪)
বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) : ফাহমিদুল হক
কেমন আছে কুড়িগ্রামের নিক্তিকর্মীরা : দূর্ভাষী
সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি : দিনমজুর
যৌন নিপীড়ন : পূণ্য বনাম পণ্য : মোহাম্মদ আরজু
মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য : সাঈফ শেরিফ
চেতনায় সামরিকায়ন : রাসেল ( ........)
বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) : ফাহমিদুল হক
খোদার কসম, এই রোদ্দুরে রেডিক্যাল হতে চাওয়া কাজের কথা নয়। বরং আমরা সুবিধামতো একটিভিস্টই থাকি। : রিফাত হাসান
ব্রাণ্ড, ব্রাণ্ডেড শ্রম এবং সংস্কৃতি-১ : দিনমজুর
কলসেন্টার কর্মীঃ সেবার নরকে সাইবার কুলি : দিনমজুর
প্রাইভেটাইজেশন ও বিনিয়োগ : দিনমজুর
কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... : রাহা
এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ : মনজুরুল হক
হীরক রাজার দেশে -সাম্প্রতিক হালচাল : অপ বাক
টেলিভিশনে যা দেখি : আব্দুন নূর তুষার
সুখ অ-সুখের চক্রে পরিবর্তন আর মৃত্যু বেচার বানিজ্য : মিরাজ
ভাস্কর নয় রাজমিস্ত্রি, চিত্রশিল্পী নয় রংমিস্ত্রি : ভূপর্যটক
'সন্ত্রাস' বিরোধী যুদ্ধ, সুশীল সমাজ ও সেনাবাহিনী : বাংলাদেশের ১/১১ : ঘোর-কলিযুগ
জামাত বিষয়ক মোকাবিলা ভাবনা: আল্লাহ'র নামে শেরেকি অথবা স্বৈরাচারিতা : ভূপর্যটক
''হেমন্তের মৃত্যু এবং মনমোহনের শিং'' অথবা ''হেমন্তরে মারার দরকারটা কাদের আছিলো? : সুজনবাঙালী
ইষ্ট ইন্ডিয়া ডক রোডঃ কলোয়ানিয়াল আত্মীয়তার চিহ্ন : মুনশিয়ানা
ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট : রিফাত হাসান
আমাদের শহরে অন্ধকার নামছে, আলো কমে আসছে দ্রুত : লাল দরজা
”আমরা” যেখানে যেতে চাই ট্রেনটা সেখানে যাচ্ছেনা : অন্যমনস্ক শরৎ

মুক্তিযুদ্ধ (১৪)
মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও ( ধারাবাহিক) : মাহবুব সুমন
আ লিটিল ফাইটার স্লিপিং উইথ আর্মস : একরামুল হক শামীম
আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... : মনজুরুল হক
সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... : অমি রহমান পিয়াল
অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... : : অমি রহমান পিয়াল
যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম : মিরাজ
মূলধারা ' ৭১ : ইতিহাসের অজানা অধ্যায় : আহমাদ মোস্তফা কামাল
একটি প্রাথমিক আলোচনার খসড়া: জামাত, জামাত বিরোধী রাজনীতির বিষয় আশয় ও যুদ্ধাপরাধ রাজনীতি : রিফাত হাসান
যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষন : একরামুল হক শামীম
- বিষয়: এ লজ্জা কার? : চাচামিয়া
নয় পাকিস্তানি সাংবাদিকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ : রিমন মাহফুজ
নরঘাতক আল-বদর কিভাবে হত্যার হুমকি পাঠাতো তার একটি বিশেষ নমুনা : বিষাক্ত মানুষ
সব যুদ্ধ স্টেনগান দিয়ে হয় না : শুভ
যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... : নজরুল কবীর

ধর্ম (৭)
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.... : নাস্তিকের ধর্মকথা
স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি : দস্যু বনহুর
দাড়ি-টুপির জঙ্গলে পথ হারাচ্ছি আমরা : অপ বাক
আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর : আহমাদ মোস্তফা কামাল
আমি নাস্তিক তথা জ্ঞানী হতে চাই : হুমায়ুন কবির হাকিম
বিজ্ঞানের দৃস্টিতে "আছে" বলার চেয়ে "নাই" বলা অধিকতর কঠিন : কাঙ্গাল মুরশিদ
ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) : নাস্তিকের ধর্মকথা

শিল্পসাহিত্য (১৪)
আমাদের কবিতা (ধারাবাহিক) : তারিক টুকু
প্রথম দশকের টানা-গদ্যের কবিতা ও জীবনবাবুর ‘মাত্রা চেতনা’ : মাজুল হাসান
'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' : আহমাদ মোস্তফা কামাল
প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত : ছন্নছাড়ার পেন্সিল
আমার যুক্তির চোখ, কবিতার বিজ্ঞানভবন : মৃদুল মাহবুব
কেন লেখেন? : আহমাদ মোস্তফা কামাল
নজরুল রচনায় আইনী প্রসঙ্গ : মোহাম্মদ আরজু
না এলেই ভালো হতো...! : আহমাদ মোস্তফা কামাল
প্রেমিক নজরুলের সাতকাহন (অখন্ড) : বিবর্তনবাদী
কবিতার কৃত্য : রায়হান রাইন
বাংলা কবিতার দায়মুক্তি -২ : দুরের পাখি
কবি ও কবিতার সাথে : মাছরাঙ্গা
কবিতার ভাষা : ফরহাদ উিদ্দন স্বপন
উত্তরাধুনিক কবিতা; এর বৈশিষ্ট্য : একটা মনোজ্ঞ বিতর্কালোচনা : ফারিহান মাহমুদ
যেভাবে রচিত হলো কান্নার উটগুলো : জুয়েল মোস্তাফি.
পৃথিবীর সবচেয়ে দামী ছিল বুঝি আমাদের কয়েকটি কবির হৃদয় : রিফাত হাসান
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে..... : পারভেজ রবিন
তপন বাগচী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ
কবি শামসুর রাহমান : স্মৃতি-অনুভবে
কবি বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিণী : পুরাণের নবরূপায়ণ
বাংলাদেশে 'হুমায়ুন কবির'-চর্চা ও জন্মশতবর্ষ উদযাপন

রাজনীতি (৭)
পলিটিক্যাল ইসলাম কয় কারে? : সাধক শঙ্কু
অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে : ফারুক ওয়াসিফ
'আমি আরব গেরিলাদের সমর্থন করি' ১ : ফারুক ওয়াসিফ
নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? : মনসুর হিল্লাজ
বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল : সামী মিয়াদাদ
সম্রাজ্যবাদের একাল সেকাল: সেইদিনের নেফারতিতি আজকের ওবামা : বিবর্তনবাদী
ধর্মভিত্তিক রাজনীতি আর রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের মধ্য দিয়া মানবিকতার মুক্তি ঘটে... : জামাল ভাস্কর

অর্থনীতি (২)
বাঙ্গালীর ব্যাংক ব্যবসা ও বাংলাদেশের আর্থিক খাত (ধারাবাহিক) : শওকত হোসেন মাসুম
কাবুলিওয়ালা এবং উবে যাওয়া বুদ্বুদ : আরিফুর রহমান
আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট : দিনমজুর
অর্থনীতির সহজ পাঠঃ বিষয়- বিদেশি বিনিয়োগ : দিনমজুর

পরিবেশ (৩)
জলবায়ু বৈষম্য : ধনী দেশ বনাম গরিব দেশ মুখোমুখি : দূরন্ত
গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রাকৃতিক প্রতিক্রিয়া : দূরন্ত
ভিন্নদৃষ্টি : উপকুলীয় মানুষদের জন্য ক্রম-অগ্রসরমান নীরব মৃত্যু : মিরাজ

বিজ্ঞান ও প্রযুক্তি (৫)
মিলগ্রামের পরীক্ষা - কোথায় রয়েছে আদেশ, আনুগত্য, বিবেক, আর নৈতিকতার সীমারেখা? : রাগিব
বিজ্ঞানের বেগ-আবেগ : বিবর্তনবাদী
মাগনার দুনিয়া : ফরিদ
প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি : বিবর্তনবাদী
ইন্টারনেটের প্রকৃত ইতিহাস : নাফিস ইফতেখার

শিক্ষা (৫)
বাংলাদেশে গবেষণার হালচাল (ধারাবাহিক) : বিবর্তনবাদী
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ইন্টারনেট:: একটি প্রস্তাব! : আরিফুর রহমান
কওমি মহিলা মাদ্রাসার অন্দরে… (১)
ইংলিশ মিডিয়াম আর প্রাইভেট ভার্সিটি কালচার - জাতিবাদের চাইতে কম কিছু নয় : নাফিস ইফতেখার
উচ্চশিক্ষা তো? : সাইফ শিশির

ব্লগিং (৩)
বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা : রেজওয়ান
বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স : রেজওয়ান
বাংলা ব্লগ: ভাষা, সংস্কৃতি চর্চা ও এক্টিভিজমের নতুন পাটাতন : মুনীর উদ্দীন শামীম

স্মৃতি-অনুভূতি-অভিজ্ঞতা (৬৭)
আমার মায়ের সাতটি মিথ্যা কথা : প্রত্যুৎপন্নমতিত্ব
আমার কেন্দ্রকথা (ধারাবাহিক) : জামাল ভাস্কর
`এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা : শামীমা িবনেত রহমান
এ জীবন দোয়েলের, ফড়িংয়ের... : গিয়াস আহমেদ
বৃষ্টিমুখর দিনরাত্রি : আহমাদ মোস্তফা কামাল
আমার মা বোকা, মিথ্যুক এক নিখাদ মমতাময়ী : বিলাস আহমেদ খাঁন
একটি পোস্টার এবং অন্যান্য ... : পারভেজ চৌধুরী
ঝিনাইদহের বাড়ি : ছায়া দে
থাকতে চাই প্রশ্নমুখর জীবনে… : জামাল ভাস্কর
আমার জলপাই ছ্যাঁচা : নুশেরা
তাওহিদ এর কাছে চিঠি ...... : সুলতানা শিরীন সাজি
যে জীবন ঘাসের ফড়িংয়ের দোয়েলের : রাহা
আমার বড় ভাই, একটা ক্যামেরা আর আমার আক্ষেপ... : অক্ষর
ইংরেজি ভাষা ও উহার উচ্চারণঃ বিচিত্র অভিজ্ঞতা : আহসান হাবিব শিমুল
মা তোমার কি মনে পড়ে ? : ইউনুস খান
আমার মায়ের জীবনটা এতো তুচ্ছ কেন? : ছাই চাপা আগুন
পার্থিব জীবনে অপার্থিব কিছু আনন্দ . . . বেদনা : শিরোনামহীন
আমার ছেলের কথা বলছি শোনো : ভাঙ্গা পেন্সিল
১৭ বছর আগে যাকে ভালোবেসেছিলাম : মেহরাব শাহরিয়ার
অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত : জনারন্যে নিসংঙগ পথিক
আমার মৃত্যুগাথা . . . : ঊশৃংখল ঝড়কন্যা
পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ : রাসেল ( ........ )
মিছে খেলার ভেলায় ভাসি আরো একবার... : মুনিয়া
তিন টাকার ভাবনা : মাহবুবা আখতার
অন্য অলিম্পিক : নুশেরা
বেঁচে থাকা কেনো দারুণ ব্যাপার... : সুলতানা শিরীন সাজি
জেগে ওঠো মানিব্যাগ : মেহরাব শাহরিয়ার
শেষচিঠি : অপ্‌সরা
কনশিতার দিনরাত্রি : রাগিব
যে দিন আমি মায়ের সমান হবো : রাগ ইমন
কাঁদছে স্মৃতি--কে দেবে গো -- মুক্তি দেবে তারে! : শেরিফ আল সায়ার
সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প : মেহরাব শাহরিয়ার
আমি তুমি ভাই ভাই, পাহাড়ি তবে কে? : বিবর্তনবাদী
আমার মমতাময়ী মা, যাকে আজীবন মিস করব : ডালটন
আমার যতো গুপ্তধন-১ : আকাশচুরি
অ্যান কিংবা সালমা খাতুন : নুশেরা
আমি পান্ডিত্যের কাঁফনে মোড়া এক শাস্ত্রীয় শকুন : সামী মিয়াদাদ
দিনলিপি ১-অলস সময়ের ধারে : ফারহান দাউদ
চুরি করা সময়ের বিবর্তন : রন্টি
আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা : সামী মিয়াদাদ
নামের বিড়ম্বনা :ক্যামেরাম্যান
সিগন্যালের মুখগুলো... : যুঁথী
নিজের নিজ : তারার হাসি
আমি প্যাসিমিসটিক হলে কি হবে আপনি তো ওপটিমিসটিক : পথিক!!!!!!!
ক্ষমা করো, বন্ধু : ফরহাদ উিদ্দন স্বপন
আমার মা, আমার ঈশ্বর : ফরহাদ উিদ্দন স্বপন
মেধার বিনিয়োগ : বিশ্বের দুই প্রান্ত : ফকির ইলিয়াস
ঠ্যালার ফকির মন্টু মেয়া : বাবুয়া
ঘুম ভাঙা এক দিন : অরুণোদয়
কলেজের দিনগুলো : নুশেরা
মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী : অন্যমনস্ক শরৎ
লাবড়াডাগাবড়া ৪: বাচ্চাদের পেপার পড়তে নেই : জ্বিনের বাদশা
স্মৃতি হাতড়ে যা পাই: এক বফের এক হুত (২) : জ্বিনের বাদশা
বছরে এই দিনটিতে ফুল কিনতে কখনও ভুল হয় না : এস্কিমো
চলে আমার সাইকেল- হাওয়ার বেগে : ফেরারী পাখি
হাওয়াই মিঠাই শখগুলো : আসিফ আহমেদ
নাচময়ুরী নাচরে, রুমঝুমাঝুম বাজরে : অপ্‌সরা
নির্ঝরের স্বপ্নভঙ্গ.... (২) : রোবট রাজকন্যা
পৃথিবী কি অসম্ভব সুন্দর আর আনন্দময়... : জানা
তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? : ফারজানা মাহবুবা
শুভ সন্ধ্যা : অরুণোদয়
যখন আমি অসুস্থ : মাহবুবুল আলম লীংকন
হায়রে পাগল : রাত
স্বর্গ : ভাঙ্গা পেন্সিল
মুক্তির ঘুড়ি : রাস্তার ছেলে
যে জীবন ঘাসের ফড়িংয়ের দোয়েলের : রাহা
ধানের চিটার মতো খসে যাচ্ছে অনামিকার নখ.... : শিমুল
সুগন্ধি সর্বনাশের ব্যথা... মেখে আছে এইসব সন্ধ্যার বাতাসে : শিমুল
আমার দেখা পূজা: ছোটবেলা বনাম বড়বেলা : নুশেরা

গল্প (৭১)
যাদের একাধিক গল্প ব্লগারদের মনোনয়ন পেয়েছে
মোস্তাফিজ রিপন
জলের রঙে জলছবি
যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল
হেমিংওয়ের বরশি
দেয়ালের ওপাশে
নেশা
বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে
মাহবুব লীলেন
আগামীকাল যা ঘটে গেছে
অন্য আগামীকাল
রোডায়া
একদিন হঠাৎ
বিবর্ণ দুপুর
তীরন্দাজ
মুরগীচোর
শীতবালিকা
আকাশচুরি
স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম
নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি
সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ
আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম
নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি
েজবীন
লাখ টাকার মেয়ে
কলি'র কনিষ্ঠ(!) কাহিনী
সুমন রহমান
বিদ্যাকূটে যাওয়া না-যাওয়া নিয়ে একটা গল্পের ভণিতা
একটা টেবিল মানে হচ্ছে একটা টেবিল
মানস চৌধুরী
স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ
শুয়ে থাকার কাল
মাজুল হাসান
সিঁটি মরিচের খিয়ারী আখ্যাণ
জহির জহুরি

একটি করে গল্প মনোনয়ন পেয়েছে যাদের
প্রাতঃকালে ঈশ্বরদর্শন : মনজুরুল হক
ধোঁয়াটে রূপকথা : ঊশৃংখল ঝড়কন্যা
তারার ফুল (কল্পগল্প) : (অ)গাণিতিক
একটি চন্দ্র বালিকার গল্প : নাদান
এইসিমেট্রিক : নুশেরা
ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল : বিহংগ
My Saviour: Let me save You this time! : মুনিয়া
ভবিষ্যতের ইতিহাস-১: পাতাল এক্সপ্রেস (আষাঢ়ে গল্প!) : ভবঘুরে
ছেলেগুলো দাড়াতে চেয়েছিল আকাশের ছায়ায়... : আরিফ জেবতিক
বোন! (সত্য কাহিনী অবলম্বনে) : চাচামিঞা
স্কেলিটন শপ : কৌশিক
কালো ঝুটির পরী ... : ... অসমাপ্ত
ডুব... : লিপিকার
একটি মনিপুরী ভাষার গল্প, মনিপুরি ভাষার পাঠকদের জন্য : হামোম প্রমোদ
আমার ছেলেবেলা : ড্রাকুলা
অপেক্ষা : একরামুল হক শামীম
জোঁকের বাড়ি , বর্শা এবং নাগিনীর ফণা (দুই পর্ব) : লাবণ্য প্রভা গল্পকার
পুনর্জন্ম : শান্তির দেবদূত
বর্ষা তোমাকে বলছি... : নম্রতা
যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? : নিবিড়
মৌমিতা আর ফুটপাথের ময়নার গল্প : আবদুর রাজ্জাক শিপন
একদিন এক বাদলা দিনে : কোলাহল
বন্ধু তোমায় মনে পড়ে : এম্নিতেই
আরেকটা স্বপ্নের অধীর অপেক্ষা! : হমপগ্র
আপসের গল্প : ফাহমিদুল হক
ক্রমশ নির্মীয়মান দৃশ্য কিংবা চরিত্রের গল্প : ছন্নছাড়ার পেন্সিল
পরগাছা : মিতুলদত্ত
অভিশপ্ত : শেরিফ আল সায়ার
অতি ক্ষুদ্র গল্প (চার পর্ব) : মুজিব মেহেদী অনূদিত
জন্মদিনের উপহার : সুমন সালেহী
তারপর.... : অরুণোদয়
দি স্ক্রিপ্ট রাইটার : এস. এম. মাসুদ রহমান
মাছি : তানিম হুমায়ুন
একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (২ পর্ব) : পারভেজ
''কুউউ..'' : রন্টি চৌধুরী
আমারে পুরা শ্যাষ করছে রে : রুখসানা তাজীন
কর্কট : শিরিন
সিদ্ধান্ত : তুষার আহাসান
পরী এবং বিশটি বছর : ধূসর মেঘমালা
আজ শফিকের জন্মদিন : রাতিফ
চেতনার বাইরে (তিন পর্ব) : রাতিফ
জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে : বিহংগ
দুঃস্বপ্নের যাত্রী : শফিউল আলম ইমন

নতুন সংযোজন
মাজুল হাসান
লেঞ্জা
বানানের ফের
শিমুল
উন্মোচন কিংবা একজন ঊনমানুষের গল্প
উন্মোচন কিংবা একজন ঊনমানুষের গল্প

আমি সূর্যের হয়ে, তোমাকেই যাব ছুঁয়ে... : মুনশিয়ানা
আদমসুরাত : ফজলুল কবিরী
বেশ্যা (দুই পর্ব) : মাদারি
খুব কষ্ট হয়, খুব : পথিক!!!!!!!

ভ্রমণ (১০)
আবারো মালয়শিয়া !!! (ধারাবাহিক) : আইরিন সুলতানা
সোয়া তের জনের দ্বীপদর্শন : রুখসানা তাজীন
ঘুরে এলাম নায়েগ্রা জলপ্রপাত : সুলতানা শিরীন সাজি
সিউল অলিম্পিক পার্কে আধাবেলা : আসিফ আহমেদ
লন্ডন শহরে কিছুদিন.... : প্রীটি সোনিয়া
ডাবলিনের ডায়েরী - আট : নিয়াজ মোর্শেদ চৌধুরী
প্রায় ১০ বছর পর রিক্সা দেখলাম , ছড়লাম, চালাইলাম : আবুল বাহার
ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে : সৌম্য
জাপানের ডায়েরী : মুকুট
গ্র্যান্ড ক্যানিয়নে একদিন (২) - অতল খাতের গহীন বিষ্ময় : রাগিব

রম্য (১৪)
অত:পর তোতামিয়া ব্লগিল বিষাদে : আরিফ জেবতিক
আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন : শওকত হোসেন মাসুম
সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি : নাফিস ইফতেখার
প্রেম - কত প্রকার ও কি কি : নাফিস ইফতেখার
রম্যঃ ভোকাল টোন : ঝুমী
বালিশনামা : মানুষ
দেবতাকথন : মানুষ
বাংলা সিনেমার ডায়ালগ লিখি আসেন : জটিল
রম্য কথোপকথন : কালপুরুষ
দেবদাস না মরিলে কি হইত? : গুপী গায়েন
আমার নাকি নীতি নাই : ক্যামেরাম্যান
ছুটি : মানুষ
লজিং মাস্টার : এরশাদ বাদশাহ
২০২০ সনের কাষ্টমার কেয়ার
আমি কেন " চাঙ্কু " ??? : চাঙ্কু

মিডিয়া (১)
বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন : পারভেজ চৌধুরী

বিবিধ (ক্যাটাগরিভুক্ত হওয়ার অপেক্ষায়) (৫৯)
একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় : দ্যা গ্রীম রিপার
নির্জলা হিপোক্রিসি : রুখসানা তাজীন
তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! : এই আমি মীরা
আমার নাস্তিকতা, মিথ্যা কথার বয়ান এবং একটি সাদা রঙের মেঘ : রিফাত হাসান
স্বাধীনতা দিবসে একজন সৈনিকের গল্প : অহেতুক অকারণ
পলিভিনাইল ক্লোরাইডের ভাত : কৌশিক
খিদে,অনেক খিদে : ফারহান দাউদ
চলুন, নিজের স্বপ্নগুলো ছুঁয়ে বাঁচি... : মানবী
ভুল মানুষের ডেরায় ০১ : রাসেল ( ........)
আত্মপক্ষ সমর্থনের মাত্রাতিরিক্ত সুযোগ থাকাটাই স্বমূল্যায়নের সবচে' বড়ো সীমাবদ্ধতা : মুজিব মেহদী
মেশিনগান: জন্ম ও বিবর্তন : ফারহান দাউদ
Banged up Abroad: দি ষ্টোরি অব লিয়া ম্যাকর্ড..... : শফিউল আলম ইমন
কর্নেলকে কেউ চিঠি লেখে না : ফারহান দাউদ
আমাদের আধুনিকতা বনাম পশ্চিমী আধুনিকতা (ধারাবাহিক) : অনার্য তাপস
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কাঠগড়ায় মার্শাল আর্ট (ধারাবাহিক) : ফারহান দাউদ
বাস্তবতা নয়, কল্পনা নয়, জাদুকল্পের ভুবন নয় বা নয় কাল্পনিক-বাস্তবতার-জাদু মোচড় : মৃদুল মাহবুব
আসুন সুর মেরে দেওয়া বাংলা শিল্পী ও গানের সন্ধান করি : বাষ্প
মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী : লাইটহাউজ
রিলাক্সেশন টেকনিক : আহমেদ হেলাল ছোটন
যে রাতটি আমার নির্ঘুম কাটে : সামী মিয়াদাদ
কনফুসিয়াস : ইমন জুবায়ের
আত্নহনন... : অদ্ভুত আঁধার এক
অপারেশন ডে-ব্রেক >বিশ্বযুদ্ধের হারিয়ে যাওয়া গল্পমালা-১ : মনজুরুল হক
আমার কেনো তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়? : কাঙাল মামা
চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? : মাহবুব মোর্শেদ
বিষয়: কার্ল মার্কস: কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) : পি মুন্সি
নামকাহন: সন্তানের নাম মণিপুরি ভাষায় রাখা না রাখা : চীংখেই
শোনেন বলি নতুন করে পুরান ঘটনা ... : আইরিন সুলতানা
ক্লেদাক্ত বৃষ্টিতে নতুন ঈশ্বরের সাথে... : অন্যমনস্ক শরৎ
স্টেরিওটাইপের কথকতা : রাগিব
সমুদ্র তটে আঁধারে সেই রাত্রী এবং আমি : বিবর্তনবাদী
জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত : লাল দরজা
এর শেষ কোথায়! : মুকুট
সে সময়গুলো কি ফিরে পাবেন উনারা? : রুখসানা তাজীন
A Birthday Gift : ধূসর মেঘমালা
মানুষের আসলে কি প্রয়োজন? : বৈশ্বানর
ওরা সবাই বাই সাইকেল বালিকা...... : ভাস্কর চৌধুরী
'হুম' নাকি 'হ্মু': একটি বানান বিপ্লব : চীংখেই
মণিপুরি নাকি আঞ্চলিক ভাষা!!! : চীংখেই
আফগান অভিনেত্রী বিবি হামিদার গোপন ডায়েরি : রিমন মাহফুজ
....র্দাপ : হিমালয়৭৭৭
হারিয়ে যাচ্ছে : ফারিহান মাহমুদ
পদ্মার মাঝি ময়না দ্বীপে-মানুষ হারায় সরীসৃপে-১ : হিমালয়৭৭৭
হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! : মনজুরুল হক
পুঁজিবাদের থাবা,সমাজতন্ত্রের বাঁধা আর ভাষা দিবসে পুতুলের ধাঁধাঁ! : পুতুল
তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? : ফারুক ওয়াসিফ
নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! : মানবী
কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী : শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
ভিন্ন দৃষ্টিভঙ্গীতে দৃষ্টিপাত : রাশিয়া-জর্জিয়া সামরিক সংঘাতের তাৎপর্য : মেহরাব শাহরিয়ার
চিলেকোঠার সানাই : আজহার ফরহাদ
সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি : মিতুলদত্ত
উদ্যানে সবুজ ভালোবাসা এবং একজন ফুলকুমারীর মহত্ব! : প্রান্তজাকির
রেডিও সিরিজ : মৃদুল মাহবুব
যুক্তির ফ্যালাসি, কুযুক্তি বা নষ্টামিসমূহ (ছয় পর্ব) : ফারুক আহসান
অটেস্টিক বেবীঃ সামাজিক দৃষ্টিভংগি বদলাতে হবে : রাহা
জুতার কী পাপ হে, পৌত্তলিক? : ব্রাত্য রাইসু
প্রসঙ্গঃ ইসলামের দৃষ্টিতে মাতৃভাষায় ব্যক্তির নামকরণ : ফরহাদ উিদ্দন স্বপন
সান্ধ্য-মৌনতা ও ছায়া-অন্ধকার জটিলতা : সুতরাং
এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে : রাজামশাই
ওয়েস্টার্ন জাঁরের প্রতিমা : তৈমুর রেজা
মেডিটেশন এবং আমার কথা : মাহবুবুল আলম লীংকন]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28877631 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28877631 2008-12-03 11:59:58
অহমিকার কথা আসে কোন্ যুক্তিতে? "রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM" শিরোনামের একটি পোস্ট দিয়েছেন সবাক নামে এক ব্লগার। কিন্তু সেখানে দেওয়া মন্তব্য তিনি মডারেশন করছেন এবং প্রকাশ করছেন না। তাই মন্তব্যটি এখানে তুলে রাখলাম-

লোকালটক কোনোভাবেই এ-টিমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, এখনো নয়। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন 'ফিরে দেখা ৭১'-এর লেখকদের প্রায় সবাই ছিলেন সাধারণ ব্লগার।

আমার খুব কাছের সহকর্মী এবং বন্ধুরা রীতিমতো অনুনয় করে বলেছিলেন, ই-সংকলনে নিজের আসল নামটি দিতে। শেষ পর্যন্ত 'ফিরে দেখা ৭১' যে মান অর্জন করেছিল সকলের সহযোগিতায়, তাতে সম্পাদক ও প্রকাশক হিসেবে নাম না দেওয়াটাই বরং বোকামি ছিল। কিন্তু লোকালটক নাম চায়নি, সে ছদ্ম পরিচয়েই থাকতে চেয়েছে। এমনকি এই সংকলন যদি বই আকারেও বের হয়, তখনও নাম যাবে না। সুতরাং অহমিকার কথা আসে কোন্ যুক্তিতে?]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28854802 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28854802 2008-10-15 01:57:19
প্রকাশকের মেইল : আমি অভিভূত‍!
ঢাকার এই প্রতিষ্ঠিত প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার ইমেইলে লিখেছেন, তিনি ফিরে দেখা '৭১ বই আকারে প্রকাশ করতে চান।

এমনিতে ই-সংকলনটি বই আকারে প্রকাশের আগ্রহ আমার ছিল না। লেখকদের অনুমতি আদায়ের ঝক্কিতে আর পড়তে চাই না।

তবে এখন মনে হচ্ছে, প্রকাশনা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ এবং লেখকদের অনুমতি আদায়ের দায়িত্বটি চাইলে কেউ একজন নিতে পারেন। কারণ এতো সহজে (প্রথম আলোর রিভিউই আসলে কাজটি সহজ করে দিয়েছে) প্রকাশক পাওয়া অনেক বড়ো ব্যাপার। মাসখানেকের মধ্যে কাজ শুরু করা হলে একুশে বইমেলায় এটা প্রকাশ সম্ভব হবে বলে আমার ধারণা।

আমার বিশ্বাস, এমনকি একজন ব্লগারও যদি না কেনেন, তাহলেও এই বই চলবে। সম্পাদনা বা অন্য কিছু নয়, মূলত বিষয়ের কারণেই চলবে।]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28833266 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28833266 2008-08-21 17:49:06
প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ
শওকত হোসেন মাসুমের লেখাটিও হয়েছে অসাধারণ। ব্লগারদের অনেকেই জানেন, সম্প্রতি তিনি রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন বেশ কিছুদিন। সুস্থ হয়েই লেখাটি লিখতে বসে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার গভীর অনুরাগ মুগ্ধ করার মতো। প্রথম আলোর প্রজন্ম ডট কমের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশিত হওয়া লেখাটি পড়ুন এখানে - পিডিএফ


ই-বুক ডাউনলোড লিংক ]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28831048 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28831048 2008-08-15 03:02:26
১৯৭১ বার পঠিত! মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর পোস্টটি ১৯৭১ বার পঠিত হয় কিনা। তা তো হয়েছেই, এখন ব্লগে ঢুকে দেখলাম, দু হাজার ছাড়িয়ে গেছে। মন্তব্য প্রায় সাড়ে তিনশো। রেটিং এসে দাঁড়িয়েছে নার্ভাস নাইনটিজে। আর কোনো দাবি নাই এই পোস্টের ওপর। ব্লগার-পাঠকদের সাড়া প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক আগেই।

মিডিয়াফায়ারে কিছুক্ষণ আগের পরিসংখ্যানে দেখলাম, গত দুই দিনে ই-সংকলন "ফিরে দেখা ৭১" মোট ৬১৮টি কপি ডাউনলোড করা হয়েছে। গতরাত থেকে ডাউনলোডের জন্য আরেকটি মিররও ব্যবহার করা হচ্ছে। নানাজনের কাছ থেকে আমি জেনেছি, ইমেইল থেকে ইমেইলেও বিতরণ হচ্ছে ই-বুকটি। সবমিলিয়ে এ সাফল্য লেখকদেরই। সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ এবং সকল ব্লগারকে বিশেষভাবে ধন্যবাদ। মন্তব্যের সূত্রে এবং গুগলে সার্চ দিয়ে কিছু লিংকও পেলাম। এর কয়েকটি নিচে উল্লেখ করলাম।

ই-সংকলনের কিছু প্রাপ্তি

বাংলাদেশ গণহত্যা আর্কাইভের বুকস, জার্নাল এন্ড আর্টিকলস বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত হয়েছে।

আমারব্লগের প্রথম পাতার সাইডবারে বিশেষ ডাউনলোড লিঙ্ক লাগানো হয়েছে। এর আগে ই-সংকলন বিষয়ক একটি পোস্ট স্টিকি করা হয়েছিল।

বই বেচাকেনার সাইট বইমেলায় অনলাইন কম্পাইলেশন বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত করা হয়েছে।

বাংলাদেশ ৭১ ডট অর্গ সাইটেও ই-সংকলন বিষয়ে একটি পোস্ট স্টিকি করা হয়েছে।

ই-মেলা ওয়েবসাইটে ই-সংকলন বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বহু ব্লগারের পেইজে ই-সংকলনটি যুক্ত করা হয়েছে।


ব্লগে আসা কয়েকটি পোস্ট
প্রসঙ্গ:ফিরে দেখা একাত্তর
ফিরে দেখা একাত্তর
ই-সংকলন
মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম
মুক্তিযুদ্ধ বিষয়ক ই-সংকলন উৎসর্গ সম্পর্কে ভেবে দেখুন

দুঃখজনক এক ঘটনার জের ধরে প্রত্যুৎপন্নমতির দেওয়া পোস্টগুলো তিনি মুছে ফেলেছেন। এ কারণে তার পোস্টগুলো এখানে উল্লেখ করা সম্ভব হয়নি।
]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28820331 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28820331 2008-07-14 23:30:16
প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর
লক্ষ্য ছিল, আগাগোড়া প্রামাণ্য থাকা। তারপরও পারা যায়নি শেষপর্যন্ত। আবেগমথিত দীর্ঘ গল্পকাহিনীর চাইতে নিউইয়র্ক টাইমস বা দৈনিক বাংলার ছোট্ট ক্লিপিংসটাকে বেশি গুরুত্ব দিতে চাই। অর্থহীন আলাপের চাইতে স্বজনের মুখে শোনা মুক্তিযুদ্ধের সত্যি ঘটনাকে বেশি মূল্য দিতে চাই। মূলত একটি বিশেষ সময়কে আমরা ধরতে চেয়েছি লেখায়-রেখায়। ফলে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে অনেক গল্প-কবিতা ব্লগে প্রকাশিত হলেও তা নেওয়া সম্ভব হয়নি। যদিও ব্লগ থেকে পাওয়া লেখাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মৌলিক কাজ কিংবা গবেষণা খুবই কম। বলতে দ্বিধা নেই, এ খুবই হতাশার!

কিছু লেখার শিরোনাম, হঠাৎ চোখে পড়া দু একটি ভুল শব্দ বদলে দেওয়া আর বর্ণবিন্যাসের প্রয়োজনে সামান্য সম্পাদনা ছাড়া লেখকের মূল লেখাকে অবিকৃত রাখার চেষ্টা করেছি আমরা। অন্যদিক থেকে আবার সম্পাদনার সবচেয়ে বড়ো গলদও এটি। অভিন্ন বানানরীতি অনুসরণ করাও সম্ভব হয়নি। তবে লেখক নয়, আমরা বিষয়বস্তুকে প্রাধান্য দিতে চেয়েছি। সেভাবেই সাজানোর চেষ্টা করেছি সংকলনের পৃষ্ঠাগুলো। দেশের পাঠকদের কথা ভেবে ই-সংকলনের আকার নিয়ে একটা উদ্বেগ সবসময়ই ছিল। ইচ্ছে থাকলেও এ দিকটা ভেবে খুব বেশি ছবি রাখা হয়নি এ সংকলনে। ফন্টের আকারও খুব বেশি বড়ো রাখা হয়নি পৃষ্ঠাসংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে।

এটা ঠিক যে, যা হয়েছে তার চেয়েও আরো ভালো করা সম্ভব- সম্পাদনা, অঙ্গসজ্জা, বর্ণবিন্যাস আর প্রযুক্তিগত দিক থেকে। তবে যিনি পরিকল্পনা করেছেন, তিনিই আবার ইলাস্ট্রেটরে কাজ করেছেন। তাকেই আবার টুকটাক সম্পাদনা করতে হয়েছে বর্ণবিন্যাসের প্রয়োজনে, কনভার্টারের অলঙ্ঘনীয় বাগগুলোও তাকেই ঠিক করতে হয়েছে একেক করে। ফলে অনিচ্ছাসত্ত্বেও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে।

এই ই-সংকলনটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। প্রকাশিত সব লেখার স্বত্ত্ব লেখকরা সংরক্ষণ করেন। আর এই ই-সংকলনের সঙ্গে সামহোয়্যারইন কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নন। ই-বুকে লাইভ লিংক রাখা হয়েছে। এর ফলে ই-বুক থেকেই সরাসরি সংশ্লিষ্ট ওয়েবপেজে যাওয়া যাবে। সূচিপত্র, ব্লগারের নাম ও অনেক লেখার ভেতরে ভেতরে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। ফলে যেমন সূচিপত্রে ক্লিক করেই সরাসরি নির্দিষ্ট লেখায় যাওয়া যাবে। ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা।

কৃতজ্ঞতা
প্রত্যুৎপন্নমতিত্বের আড়ালে টুটুল নামের যে তরুণটি নিজে উদ্যোগী হয়ে পোস্ট দিয়ে, প্রস্তাবিত তালিকার প্রায় অর্ধেক লেখকের অনুমতি এনে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এ উদ্যোগটিকে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনের মুহূর্তে পাওয়া গেছে নেমেসিসের সহায়তা। তার প্রতি কৃতজ্ঞতা। ব্লগারদের মধ্যে আরো যারা নানাভাবে সহায়তা করেছেন, এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

নির্দেশনা
অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে। মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে। আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করা যাবে এখান থেকে

-----------------------------
ই-বুক ডাউনলোড লিংক ১ : বইমেলা

ই-বুক ডাউনলোড লিংক ২ : মিডিয়াফায়ার

ধরন : পিডিএফ
মোট পৃষ্ঠাসংখ্যা : ২০৫
আকার : ৬.৪৭ মেগাবাইট
-----------------------------]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28819641 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28819641 2008-07-12 23:43:12
ম্যাককেইনকে নিয়ে নিউইয়র্ক টাইমসের আলোচিত রিপোর্ট হাসান ফেরদৌস প্রথম আলোতে এ বিষয়ে লিখতে গিয়ে বলেছেন, সেক্স থাকলে আর যত কথাই থাক, পাঠকের কানে অন্যকিছুই ঢুকবে না। পত্রিকাটির পাতায় ওই মহিলা লবিস্টের একটি বাহারী ছবিও ছিল। নিউইয়র্ক টাইমস এ রিপোর্টের মাধ্যমে তবে কি একটু সেক্সও বিক্রি করল? কেউ কেউ বলছেন, এই প্রতিবেদনের ফলে ম্যাককেইন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যারা তার সৎ ইমেজের কারণে তাকে ভোট দেবার কথা ভাবছিলেন, তারা হয়তো এখন ভিন্ন সিদ্ধান্ত নেবেন। আবার অনেকে ভাবছেন, এরফলে ক্ষতির চেয়ে লাভই হবে বেশি। কট্টর রক্ষণশীল চোখে ম্যাককেইন যথেষ্ট ‘রক্ষণশীল’ নন বলে তার বদনাম রয়েছে। ম্যাককেইন ততোটা রক্ষণশীল নন জেনে উদারবাদীদের সমর্থন বাড়তে পারে।
হাসান ফেরদৌস তার লেখাটিতে জানিয়েছেন, আমেরিকায় সমালোচকদের সবচেয়ে বড়ো আপত্তি প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে। দেড় দুই মাস আগে এ খবর ছাপা হলে নির্বাচনী দৌড়ে তিনি নির্ঘাত পিছিয়ে পড়তেন। ডানপন্থীদের মতে, আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত করতেই নিউইয়র্ক টাইমস দেরি করে খবরটি ছেপেছে। এর মানে, নিউইয়র্ক টাইমস রাজনীতিও করে? অবশ্য নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক বিল কেলার তার পত্রিকার সিদ্ধান্তকে শক্ত ভাষায় সমর্থন করে বলেছেন, তাদের কাছে যথার্থ বলে প্রমাণিত হওয়াই তারা ছেপেছেন।
নিউইয়র্ক টাইমসের নিজস্ব একজন পাবলিক এডিটর রয়েছেন। তার কাজ পত্রিকার পাঠকদের মতামত অনুসরণ করে টাইমসের সম্পাদক-সাংবাদিকদের কাজের মূল্যায়ন করা। প্রতিবেদনটির ব্যাপারে এই পাবলিক এডিটর বলেছেন, খুব কাঁচা কাজ করে ফেলেছে পত্রিকাটি। ম্যাককেইন কীভাবে মুখে লবিবিরোধী কথা বলেন, কিন্তু গোপনে গোপনে করপোরেট স্বার্থ রক্ষা করেন, প্রতিবেদন শুধু সে বিষয়ে লেখা হলে কিছু বলার থাকত না। কিন্তু' ৭১ বছর বয়সের একজন সম্মানিত সিনেটরের বিরুদ্ধে কোনো প্রমাণপত্র ছাড়া ‘আপত্তিকর সম্পর্কের’ কথা বলে তারা কেবল নিজেদের সাংবাদিকতার মানই ক্ষুণ করেননি, একটি ভালো প্রতিবেদন থেকে পাঠকদের দৃষ্টিও সরিয়ে নিয়েছেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28780682 http://www.somewhereinblog.net/blog/Brigade16blog/28780682 2008-03-20 01:26:51