না লিখে পারলাম না, মুক্তিযুদ্ধের ব্যাপার তো!
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৭
সকল রাজাকার আর অভিযাত্রীকে উদ্দেশ্য করে নিচের এই লেখাটি--
কি মনে হয়, তুই যে রাজাকারদের পক্ষে সাফাই গাইছিস আর শিবির শিবির করছিস, বল তোর কি বলার আছে? যুক্তিতে আসতে চাস, দেখা তোর যুক্তি। টার্মস এন্ড কনডিসনে লেখা আছিল না- এখানে রাজনীতি নিষিদ্ধ? তাহলে এই সুন্দর একটা ব্লগ ভুবনে রাজনীতি করতে আসছোস কেন?
আরো শুনে রাখ, রাজাকাররা আওয়ামী লীগ বা বাম দল বা বি এন পির শত্রু না। তারা জাতির শত্রু। আরো মনে রাখিস, জামাত যদি বর্তমানে সবার কাছে ক্ষমা চেয়ে দেশ ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয় তাহলে রাজাকাররা তাদেরও শত্রু। তাই না?
আর যদি জামাত অর্থাৎ তোরা রাজাকারদের বাঁচানোর চেষ্টা করিস তাহলে বুঝতে হবে তোরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে আজও এই দেশে বসে এই দেশের খেয়ে, এই দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছিস। আর সবচেয়ে বড় দুখ্খ হলো এর জন্য তোরা ধর্মের নাম ভাঙ্গাচ্ছিস- বিশেষ করে এই অসচেতন জাতির মাঝে।
এগুলো বাদ দে। এখনো সময় আছে। সুপথে আয়...
নইলে...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অমি রহমান পিয়াল বলেছেন:
নইলে কি?
আজম ইউসুফ ঠাকুর (মহব্বত) বলেছেন:
তোদের নেতাদের মতো তোদের মধ্যেও রাজাকারী ভাইরাস (স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী) ভাইরাস ছড়িয়ে পড়বে। তাই ইসলামের দোহাই দিয়ে দেশদ্রোহীতা করা থেকে অন্ততঃ বিরত থাক!!!!লেখক বলেছেন: এর মানে কি? ঠিক বুঝতে পারলাম না। কাকে কি বললেন একটু ক্লিয়ার করবেন কি?
পদ্মানন্দ বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবী অকাট্য ;কিন্তু ধার্মিকদের তো রাজনীতিতে নিষিদ্ধ করা যাবেনা !
লেখক বলেছেন: ধার্মিকরা রাজনীতি করবে না কেন? অবশ্যই তারা রাজনীতি করবে। তবে ধর্মকে ঢাল হিসেবে নয়।
অমি রহমান পিয়াল বলেছেন:
ধার্মিকদের তো রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি কে তুলছে পদ্মানন্দ। নিজের ধর্ম পালন করতে তো নিষেধ ছিল না সংবিধানে। নিষেধ ধর্মরে ঢাল বানাইয়া রাজনীতির
লেখক বলেছেন: ঠিক। পিয়ালের কথাটাই আমার বলতে চাওয়া..
লেখক বলেছেন: বরং গন্ডারকে আমার সন্দেহ হয়। হেতে আমার পুস্টে গতকাইলকা রাজাকারের পক্ষে লেখছে। মাইনাসও হেতে দিছে বলি আমার মনে হয়। এই মনে হওয়া আর সন্দেহের অবসান করো ব্যাটা গন্ডার.
আজম ইউসুফ ঠাকুর (মহব্বত) বলেছেন:
আমি রহমান পিয়ালের প্রশ্নের উত্তরে আপনার কথাটার বাকি অংশ পূর্ণ করলাম। উদ্দেশ্য রাজাকার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















