ইংরেজি ভাষা চর্চায় ডিকশনারির ভূমিকা সম্পর্কে নতুন করে হয়তো বা কিছুই বলার নেই। আমাদের অজানা কোন ইংরেজি শব্দ থেকে বাংলা বুঝতে আমরা ডিকশনারি ব্যবহার করে থাকি। ডিকশনারি সম্পর্কে হয়তো বা আপনাদের আর বুঝাতে হবে না। আমাদের দেশের ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করার বিভিন্ন ডিকশনারি আছে। কিন্তু বেশিরভাগ ডিকশনারি সফটওয়্যারগুলো সমৃদ্ধশীল না। ফলে সব ধরনের সমাধান আমরা পাই না। আমি অনেক দিন ধরে একটি ডিকশনারি সফটওয়্যার ব্যবহার করছি। ব্যক্তিগতভাবে ডিকশনারিটি আমার খুবই ভালো লাগে। কিন্তু সফটওয়্যার সম্পূর্ণরূপে ফ্রি ভার্সন না হওয়ায় আপনাদের সাথে শেয়ার করতে পারি নি। কিন্তু কিছুদিন আগে জুয়েল ভাই এর একটি পোস্ট পেলাম। যেটি দিয়ে ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলোকে ফুল ভার্সনের মতো করে ব্যবহার করা যায়। আমি যে সফটওয়্যারটি কথা বলব এটি হচ্ছে Interactive Bangaliana Dictionary। আমি বলব এ ডিকশনারিটি আপনার শব্দগত সব ধরনের সমস্যার সমাধান দেবে। এ সফটওয়্যারটির বেশ কিছু সুবিধা রয়েছে। আপনি এ সফটওয়্যারের সাহায্যে যে কোন শব্দকে বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করতে পারবেন। তাছাড়া এতে রয়েছে ভয়েস অপশন। যেটি দিয়ে শব্দের সঠিক উচ্চারণ বুঝতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট শব্দকে পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারবেন। এতে রয়েছে বাংলা ও ইংরেজি ভার্চুয়াল কী-বোর্ডও রয়েছে এতে। আমি যে সমস্যায় ভুগেছিলাম, সফটওয়্যারটি ছিল ১৫ দিনের ট্রায়াল। জুয়েল ভাই এর পোস্ট পেয়ে আমি তো মহা খুশি। সফটওয়্যারটিকে ২দিনে আটকে রেখে আমি এখন নির্দ্বিধায় ব্যবহার করে যাচ্ছি। সে সুবিধাটি ইচ্ছে করলে আপনিও নিতে পারেন।ডাউনলোড করুন এখান থেকে ।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।