somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও বন্ধু তোদের মিস করছি ভীষণ

০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারিয়ে গেছে বন্ধু মিজান- মিজানুল মাহবুব। মেধাবী ছিল। আঁকার হাতটা ছিল দারুণ। বুয়েটে যখন স্থাপত্য বিভাগে ভর্তি হলো আমরা কেউ অবাক হইনি। ক্যাডেট কলেজে ঢুকে আমাদের অধিকাংশ বন্ধুর ড্রইংয়ে হাতখড়ি হয়েছিল। সেসময় মিজান, সোহেলসহ কয়েকজনকে আমরা রীতিমতো ঈর্ষা করতাম।

মিজান স্থাপত্য পড়া শেষ করে ছোটখাট কিছু কাজ করছে এমন সময় তার অসুখটা ধরা পড়লো। দুটো কিডনিই তার পুরো নষ্ট হয়ে গেছে। রোগের সঙ্গে লড়াই করতে করতে বন্ধু মিজান হারিয়ে গেল। তাও ১৫ বছর হয়ে গেল। তোর অভাবটা ভীষণভাবে অনুভব করি বন্ধু।

আরেক বন্ধু শিলার। চমৎকার নজরুল গীতি গাইতো। কলেজে ক্লাস সেভেনে আমাদের যে সম্বর্ধনাটা হয়েছিল সেখানে শিলার গেয়েছিল, "আমার যাবার সময় হলো দাও বিদায়"। কলেজ থেকে ১৯৮০ সালে বেরুনোর পর শিলারের সঙ্গে তেমন আর দেখা হয়েছিল কিনা মনে নেই। কেমন করে যেন শিলার হারিয়ে গেল কেউ জানে না। আজো আমরা বন্ধুরা যখন একসঙ্গে হই ওর কথা ওঠে। কেউ জানে না কোথায় গেছে শিলার। একটা জলজ্যান্ত মানুষ এভাবে হারিয়ে যায়! মরে গেলে শরীরটাতো পড়ে থাকে। কিন্তু সেটাও আজো আমরা পাইনি। সময়ে-অসময়ে শিলারের গানটা বেঁজে ওঠে।

১৯৭৪ সালের ১৭ আগস্ট ফৌজদারহাটে আমরা ৫৬টি বালক ভর্তি হয়েছিলাম। এখন আমরা জানি সময়ের স্রোতে দুজনকে হারিয়ে ফেলেছি। অনেকদিন যোগাযোগ নেই হাসিবুল, মঞ্জুর ওয়াহিদের সঙ্গে। হাসিবুল শান্তিনগর থাকে। ব্যবসা করে জানি। দেখা হয় না। মঞ্জুর ওয়াহিদ আরেক দারুণ বন্ধু, প্রানবন্ত সারাক্ষণ। হিন্দি গান ছিল ওর মুখে। একের পর এক গেয়ে যেত। সত্তুর-আশির দশকের হিট হিন্দি গানগুলো ও যখন চিৎকার করে বাথরুমে গাইতো শুনে শুনে আমরাও শিখে নিতাম। সর্বশেষ শুনেছিলাম ও আছে সৌদি আরবে। বহু বছর কেটে গেল দেখি না ওকে।

বন্ধুদের অনেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থাকে। বেশির ভাগই অবশ্য ঢাকা আর চট্টগ্রামে। ইয়াহু গ্রুপে প্রবাসীদের সঙ্গে খোঁচাখুঁচি, তর্ক-বিতর্ক চলে। মাসে-দুমাসে কখনো দু সপ্তাহে আমাদের পরস্পরের সঙ্গে দেখা হয় কারো না কারো বাসায়। বউ-বাচ্চারা থাকে, খেতে খেতে আড্ডা চলে। সামনে ১৭ আগস্ট। আগে বা পরের এক ছুটির দিনে আমরা আবার বসবো অলস আড্ডায়। দেখতে দেখতে আমাদের বন্ধুত্বের ৩৪টা বছর হয়ে গেল।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি হলো এ বছর। সামনের ডিসেম্বরে কলেজে মহা(!)পূনর্মিলনী হবে। বিদেশ থেকে বন্ধুরা প্রস্তুত হচ্ছে দেশে আসার। ফিরোজ, আবুল কামাল, সাঈদ, ফাহাদ ইতিমধ্যে জানিয়েছে তারা আসছে। সম্ভবত আসবে সাজিদও। আরো কেউ কেউ। ডিসেম্বরের আমাদের বন্ধুদের পূর্নমিলনীর জন্য ভীষণ অপেক্ষা করছি আমরা সবাই।

ব্লগে এখন তরুণ-কিশোরদের রাজত্ব। আমার বয়সীদের সংখ্যা হাতে গোনা। তবে এই জগৎটা ভীষণ উপভোগ করি। এখানে এলে আমার বয়সটা কমে যায়। সবুজ-প্রাণবন্ত হয়ে উঠি। ভালবাসি ব্লগের অদেখা-অচেনা সব নতুন বন্ধুদের। এই বন্ধু দিবসে আমার নতুন বন্ধুদের জন্য উষ্ণ ভালোবাসা। ভালো থেকো বন্ধু তোমরা, আমিও ভালো থাকবো।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×